বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ - ২০২৬
স্মারক নম্বর: ৫০.০১.০০০০.১০৩.১১.০০২.২০-২০৬ প্রকাশের তারিখ: ৩০ মার্চ ২০২৬ নিয়োগকারী প্রতিষ্ঠান: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, প্রশাসন শাখা, সেতু ভবন, বনানী, ঢাকা-১২১২
গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে এই তথ্যগুলো ডায়েরিতে টুকে রাখতে পারেন:
- আবেদনের ওয়েবসাইট: https://bba.teletalk.com.bd
- আবেদন শুরুর তারিখ ও সময়: ০২ এপ্রিল ২০২৬, সকাল ০৯:০০ ঘটিকা
- আবেদন শেষের তারিখ ও সময়: ৩০ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:০০ ঘটিকা
- ফি জমাদানের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র (Submit) জমাদানের পর থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে ফি জমা দিতে হবে
পদের বিবরণ, শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে মোট ১১ ক্যাটাগরির পদের কথা বলা হয়েছে। পদগুলোর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
১. প্রটোকল-কাম-পাবলিক রিলেসন্স অফিসার (গ্রেড-৯)
- পদ সংখ্যা: ০১টি
- বেতনস্কেল: ২২,০০০ – ৫৩,০৬০/- টাকা
- যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। তবে শিক্ষাজীবনের সকল স্তরে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে।
২. এস্টিমেটর/সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অটো) (গ্রেড-১০)
- পদ সংখ্যা: ০১টি
- বেতনস্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০/- টাকা
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অটোমোবাইলস-এ অন্যূন ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
৩. উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) (গ্রেড-১০)
- পদ সংখ্যা: ০১টি
- বেতনস্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০/- টাকা
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ অন্যূন ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
৪. কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
- পদ সংখ্যা: ০১টি
- বেতনস্কেল: ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা
- যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। এছাড়া টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
৫. কানুনগো (গ্রেড-১৩)
- পদ সংখ্যা: ০১টি
- বেতনস্কেল: ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন ০৪ (চার) বছর মেয়াদি সার্ভে (জরিপ) ডিপ্লোমা।
৬. ক্যাশিয়ার (গ্রেড-১৪)
- পদ সংখ্যা: ০২টি
- বেতনস্কেল: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা
- যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। সেই সাথে হিসাব বা অডিট অনুরূপ ক্ষেত্রে কমপক্ষে ০২ (দুই) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
৭. ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬)
- পদ সংখ্যা: ০২টি
- বেতনস্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা
- যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
৮. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
- পদ সংখ্যা: ০১টি
- বেতনস্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা
- যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
৯. সার্ভেয়ার (গ্রেড-১৬)
- পদ সংখ্যা: ০১টি
- বেতনস্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা
- যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে ডিপ্লোমা।
১০. ক্যাশ পিয়ন (গ্রেড-১৮)
- পদ সংখ্যা: ০১টি
- বেতনস্কেল: ৮,৮০০ – ২১,৩১০/- টাকা
- যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
১১. অফিস সহায়ক (গ্রেড-২০)
- পদ সংখ্যা: ০৫টি
- বেতনস্কেল: ৮,২৫০ – ২০,০১০/- টাকা
- যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা ও সাধারণ শর্তাবলী: আবেদন করার পূর্বে নিজের বয়স ও অন্যান্য শর্ত যাচাই করে নেওয়া জরুরি:
- বয়সসীমা: ০২ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
- বয়স শিথিলতা: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন চলমান বা সমাপ্ত প্রকল্পে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। তবে মৌখিক পরীক্ষার সময় উক্ত নিয়োগপত্রের মূল কপি দেখাতে হবে।
- চাকরিরত প্রার্থীদের নিয়ম: সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
অনলাইনে আবেদন করার নিয়ম: নিখুঁতভাবে আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- ওয়েবসাইট ভিজিট: https://bba.teletalk.com.bd ঠিকানায় প্রবেশ করে আবেদনপত্র পূরণ করুন।
- ছবি ও স্বাক্ষর আপলোড:
- রঙিন ছবি: দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল এবং সাইজ সর্বোচ্চ ১০০ KB হতে হবে।
- স্বাক্ষর: দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল এবং সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
- সতর্কতা: অনলাইনে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহার করা হবে। তাই সাবমিট করার আগে সকল তথ্য ১০০% নির্ভুল কি না, তা নিজে যাচাই করে নিন।
- আবেদনপত্র সংরক্ষণ: আবেদনপত্র সাবমিট করার পর ছবি ও স্বাক্ষরযুক্ত একটি 'Applicant's Copy' পাবেন। এটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নিজের কাছে সযত্নে রেখে দিন, যা ভাইভার সময় কাজে লাগবে।
পরীক্ষার ফি ও SMS এর মাধ্যমে জমাদানের পদ্ধতি: আবেদনপত্র সাবমিট করার পর Applicant's Copy-তে থাকা User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে।
পদের ক্যাটাগরি অনুযায়ী ফি-এর পরিমাণ:
- ১ থেকে ৩ নং পদের জন্য: আবেদন ফি ২০০/- ও সার্ভিস চার্জ ২৩/- সহ সর্বমোট ২২৩/- টাকা।
- ৪ থেকে ৯ নং পদের জন্য: আবেদন ফি ১০০/- ও সার্ভিস চার্জ ১২/- সহ সর্বমোট ১১২/- টাকা।
- ১০ ও ১১ নং পদের জন্য: আবেদন ফি ৫০/- ও সার্ভিস চার্জ ৬/- সহ সর্বমোট ৫৬/- টাকা।
- বিশেষ দ্রষ্টব্য: সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি ও সার্ভিস চার্জসহ সর্বমোট ফি ৫৬/- টাকা।
ফি জমা দেওয়ার SMS ফরম্যাট:
- প্রথম SMS: BBA User ID লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
- উদাহরণ: BBA ABCDEF
- ফিরতি মেসেজে আপনাকে ফি-এর পরিমাণ এবং একটি PIN নম্বর জানানো হবে।
- দ্বিতীয় SMS: BBA Yes PIN লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
- উদাহরণ: BBA Yes 12345678
- সফলভাবে ফি জমা হলে আপনি একটি পাসওয়ার্ডসহ (Password) কনফার্মেশন মেসেজ পাবেন।
পরীক্ষা ও ভাইভা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য
- প্রবেশপত্র ডাউনলোড: যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে https://bba.teletalk.com.bd ওয়েবসাইট থেকে রঙিন প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে।
- মৌখিক পরীক্ষার (ভাইভা) দিন যা যা সঙ্গে নিতে হবে:
১. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র।
২. অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের (Applicant's Copy) কপি এবং প্রবেশপত্রের কপি।
৩. জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ।
৪. নাগরিকত্ব সনদ (ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত)।
৫. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
৬. কোটার স্বপক্ষে প্রমাণপত্রের মূল কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
৭. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অনাপত্তিপত্র/ছাড়পত্র/অভিজ্ঞতা সনদপত্র।
৮. সম্প্রতি তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। (উল্লিখিত প্রতিটি কাগজের মূল কপি প্রদর্শনের পাশাপাশি ১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।)