EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Image
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) পরীক্ষার জন্য স্পেশাল ৫টি মডেল টেস্ট
৳120.00
৳150.00
Image
পলিটেকনিক এডমিশন মাস্টার ২০২৬ (পলিটেকনিক ভর্তি প্রস্তুতি অনলাইন ব্যাচ)
৳1600.00
৳3000.00
Image
ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) রিটেন চাকরি প্রস্তুতি ব্যাচ - 2026
৳1000.00
৳1500.00
Image
নন-ডিপার্টমেন্ট এর ফাইনাল PDF সব সাবজেক্ট এর সাজেশন সহ।
৳350.00
৳500.00
Image
রসায়ন, পদার্থ ও অংকের সম্পূর্ণ pdf ফাইল। শ্রম পরিদর্শক (সেফটি) পরীক্ষার জন্য
৳150.00
৳200.00
Image
সিভিল ডিপার্টমেন্টের "বেসিক টু এডভান্স কোর্স"
৳2000.00
৳2500.00
Image
১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রস্তুতি অনলাইন ব্যাচ - সকল ডিপার্টমেন্ট
৳2500.00
৳3000.00
Image
সরকারী চাকরি প্রস্তুতি অফলাইন ক্লাস, ফার্মগেট, ঢাকা
৳6500.00
৳8000.00
Image
জুনিয়র ইন্সট্রাক্টর চাকরি প্রস্তুতি নন ডিপার্টমেন্টের সকল ক্লাস ও pdf
৳2000.00
৳3000.00

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

জাতীয় বিশ্ববিদ্যালয় (গাজীপুর) নিয়োগ বিজ্ঞপ্তি – ২০২৬। উপ-সহকারী প্রকৌশলী।
Image

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ – ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

স্মারক নম্বর: ০১ (৮৯৪) জাতীঃ বিঃ/প্রশাঃ/২০১০ (অংশ-১০)/১/২৯৫৮ প্রকাশের তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ (৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ) নিয়োগকারী প্রতিষ্ঠান: জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক: আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে এই তথ্যগুলো ডায়েরিতে টুকে রাখতে পারেন:

  • আবেদনের ওয়েবসাইট: jobs.nu.ac.bd
  • আবেদন শুরুর তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • অনলাইনে আবেদনের শেষ তারিখ ও সময়: ১৫ অক্টোবর ২০২৬, বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে
  • হার্ডকপি (ডকুমেন্টস) জমাদানের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬, অফিস সময়ের মধ্যে

পদের বিবরণ, শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে মোট ২৩ ক্যাটাগরির পদের কথা বলা হয়েছেপদগুলোর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

১. সহকারী প্রকৌশলী (সিভিল)

  • গ্রেড ও বেতন: গ্রেড-৯ (২২০০০-৫৩০৬০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০১টি; বয়স ২১-৩২ বৎসর
  • যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রিধারী হতে হবেশিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ বা যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন

২. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

  • গ্রেড ও বেতন: গ্রেড-১০ (১৬০০০-৩৮৬৪০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০৪টি; বয়স ২১-৩২ বৎসর
  • যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমাসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবেকোনো স্তরেই তৃতীয় শ্রেণি/বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়

৩. উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)

  • গ্রেড ও বেতন: গ্রেড-১০ (১৬০০০-৩৮৬৪০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০১টি; বয়স ২১-৩২ বৎসর
  • যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমাসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবেকোনো স্তরেই তৃতীয় শ্রেণি/বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়

৪. সাউন্ড সিস্টেম অপারেটর

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০১টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ ৩ বছরের অভিজ্ঞতা অথবা সাধারণ এসএসসি পাসসহ ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা (সাউন্ড সিস্টেম/অডিও-ভিজ্যুয়াল যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে) থাকতে হবে

৫. ইলেক্ট্রিশিয়ান

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০৪টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ ৩ বছরের অভিজ্ঞতা অথবা সাধারণ এসএসসি পাসসহ 'সি' লাইসেন্সধারী ও ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে

৬. এয়ারকুলার টেকনিশিয়ান

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০১টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ বাস্তব কাজের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

৭. বৈদ্যুতিক সাব-স্টেশন কেয়ারটেকার

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০১টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ বাস্তব কাজের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

৮. ফটোকপিয়ার অপারেটর/ ফটোকপিয়ার টেকনিশিয়ান

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০২টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: এসএসসি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

৯. লিফটম্যান

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০৫টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: এসএসসি পাসসহ লিফট চালনা ও রক্ষণাবেক্ষণের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

১০. কার্পেন্টার/কাঠমিস্ত্রি

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০২টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ ৩ বছরের অভিজ্ঞতা অথবা সাধারণ এসএসসি পাসসহ বাস্তব কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

১১. প্লাম্বার

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০১টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: ৮ম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

১২. রাজমিস্ত্রী

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০১টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

১৩. জেনারেটর টেকনিশিয়ান

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০১টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ জেনারেটর চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে

১৪. ফায়ারম্যান

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০১টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: এসএসসি পাসঅগ্নিনির্বাপণ ও নিরাপত্তা কাজে প্রশিক্ষণপ্রাপ্ত এবং ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবেফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন

১৫. পাম্প ড্রাইভার

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৮ (৮৮০০-২১৩১০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০১টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: ৮ম শ্রেণি পাসসহ বাস্তব কাজে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে

১৬. প্রজেক্টর ও মাইক্রোফোন অপারেটর

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৮ (৮৮০০-২১৩১০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০১টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: এসএসসি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে

১৭. সহকারী ইলেকট্রিশিয়ান

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৮ (৮৮০০-২১৩১০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০২টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ ২ বছরের অভিজ্ঞতা অথবা সাধারণ এসএসসি পাসসহ 'সি' লাইসেন্সধারী ও বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

১৮. জেনারেটর অপারেটর

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৮ (৮৮০০-২১৩১০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০২টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ ২ বছরের অভিজ্ঞতা অথবা সাধারণ এসএসসি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা'সি' লাইসেন্সধারীরা অগ্রাধিকার পাবেন

১৯. কার্পেন্টার হেলপার/কাঠমিস্ত্রী হেলপার

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৮ (৮৮০০-২১৩১০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০১টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: ৮ম শ্রেণি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

২০. সহকারী প্লাম্বার

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৮ (৮৮০০-২১৩১০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০২টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: ৮ম শ্রেণি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

২১. সহকারী ফায়ারম্যান

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৮ (৮৮০০-২১৩১০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০১টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: এসএসসি পাসঅগ্নিনির্বাপণ সংক্রান্ত কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ও বাস্তব কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন

২২. সহকারী রাজমিস্ত্রী

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৮ (৮৮০০-২১৩১০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০১টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: ৮ম শ্রেণি পাসসহ বাস্তব কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

২৩. সহকারী ফটোকপি টেকনিশিয়ান

  • গ্রেড ও বেতন: গ্রেড-১৮ (৮৮০০-২১৩১০ টাকা)
  • পদ সংখ্যা ও বয়স: ০১টি; বয়স ১৮-৩২ বৎসর
  • যোগ্যতা: ৮ম শ্রেণি পাসসহ ফটোকপি মেশিন পরিচালনা ও সাধারণ রক্ষণাবেক্ষণ কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

অনলাইনে আবেদন করার নিয়ম: নিখুঁতভাবে আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • ওয়েবসাইট ভিজিট: ১৬/০৯/২০২৬ তারিখ হতে jobs.nu.ac.bd ওয়েবসাইটে গিয়ে Online Application Form পূরণ করতে হবে
  • কাগজপত্র আপলোড: প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা সনদপত্র স্ক্যান করে আপলোড করতে হবে
  • কোটা ও চাকরিরত প্রার্থীর নিয়ম: চাকরিরত হলে কর্তৃপক্ষের অনুমতিপত্রের কপি আপলোড করতে হবেমুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র এবং অন্যান্য কোটার ক্ষেত্রে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার প্রদত্ত সনদের সত্যায়িত কপি User ID ও Password দিয়ে Login করে আপলোড করতে হবে

পরীক্ষার ফি জমাদানের পদ্ধতি: আবেদনপত্র Submit করার পর User ID ও Password দিয়ে Login করে Pay-slip ডাউনলোড করতে হবে

পদের ক্যাটাগরি অনুযায়ী ফি-এর পরিমাণ:

  • ক্রমিক ১ থেকে ৩ নং পদের জন্য: ২০০/- (দুইশত) টাকা
  • ক্রমিক ৪ থেকে ১৪ নং পদের জন্য: ১০০/- (একশত) টাকা
  • ক্রমিক ১৫ থেকে ২৩ নং পদের জন্য: ৫০/- (পঞ্চাশ) টাকা

কীভাবে জমা দেবেন: রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় পে-স্লিপের মাধ্যমে অথবা সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দেওয়া যাবেনির্ধারিত সময়ের পর টাকা জমা দিলে বিশ্ববিদ্যালয় বা ব্যাংক কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না

হার্ডকপি জমাদান ও অন্যান্য শর্তাবলী: আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কাগজপত্র পাঠানো:

  • হার্ডকপি জমাদান: অনলাইনে পূরণকৃত Application Form-এর প্রিন্ট কপিসহ সকল ডকুমেন্টস-এর সত্যায়িত কপি ০৯ (নয়) সেট ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে অথবা হাতে হাতে পাঠাতে হবে
  • ঠিকানা: রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪
  • শেষ সময়: ১৫/১০/২০২৬ তারিখ অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবেঅন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে
  • বয়স নির্ধারণ: আবেদনের শেষ তারিখে প্রার্থীদের বয়সসীমা নির্ধারিত হবে এবং বয়সসীমার ক্ষেত্রে সরকার ঘোষিত বিধিমালা অনুসরণ করা হবে
  • পরীক্ষা ও ভাইভা: পরীক্ষা বা নির্বাচনী বোর্ডের তারিখ ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে, SMS অথবা ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবেপরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে নাসাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও কাগজপত্র সঙ্গে আনতে হবে

(বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল হবে এবং কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।)