English MCQ
4981. He is innocent --- the charge.
of
with
to
on
ব্যাখ্যা: Hints: কোনো ব্যাপারে নিরাপরাধ বোঝাতে innocent-এর পরে preposition 'of' বসে।
4982. Your conduct admits---no excuse.
to
for
of
at
ব্যাখ্যা: Hints: Admit of sth-একটি phrasal verb যার অর্থ হচ্ছে কোনো কিছুর ব্যাখ্যা বা সমাধান হিসেবে সম্ভব এরূপ কিছু দেখানো your conduct admits of no excuse অর্থাৎ তোমার ব্যবহারের জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।
4983. The cat jumped---the chair.
from
out
off
on
ব্যাখ্যা: Note: 'Jump off' অর্থ লাফ দিয়ে কোনো স্থান থেকে নামা আর 'Jump on' অর্থ লাফ দিয়ে কোনো স্থানে বসা। সুতরাং সঠিক উত্তর off এবং on
4984. Swimming is conducive --- health.
to
at
for
after
ব্যাখ্যা: Hints : প্রদত্ত চারটি options-এর মধ্যে appropriate preposition- এর নিয়ম অনুযায়ী to বসবে। বাক্যটির অর্থ- সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য উপকারী। অন্যদিকে তিনটি preposition at, for এবং after শূন্যস্থানে বসে না।
4985. Put the book --- the table.
on
in
at
into
ব্যাখ্যা: Hints: কোনো কিছুর উপরে অর্থাৎ সীমার উপরে বোঝাতে বাক্যে preposition 'on' ব্যবহৃত হয়।
4986. Students are concerned--- their result.
for
in
on
with
ব্যাখ্যা: Hints: কোনো ব্যাপারে উদ্বিগ্ন বোঝাতে Concern-এর পরে Appropriate preposition
হিসেবে for বসে।
4987. Meet me --- Dhaka college.
at
in
on
into
ব্যাখ্যা: Hints: বাক্যে নির্দিষ্ট স্থানের নামের পূর্বে preposition 'at' ব্যবহৃত হয়।
4988. Distribute these mangoes --- Arif and Babu.
with
to
among
between
ব্যাখ্যা: Hints: দুটি জিনিসের মধ্যে between আর দুয়ের অধিক এর মধ্যে বোঝাতে among বসে।
এখানে Arif ও Babu দুজন ব্যক্তি সুতরাং তার আগে between বসবে।
4989. I am offended --- you --- your conduct.
with, at
with, on
at, on
with, for
ব্যাখ্যা: Hints : ক্ষুব্ধ বা বিরক্ত হওয়া অর্থে বাক্যে 'offend' verb-টির পরে preposition 'with' এবং আচরণ অর্থে 'conduct' শব্দটির পূর্বে 'at' ব্যবহৃত হয়।
4990. He wrote it---.
in detail
with detail
for detail
by detail
ব্যাখ্যা: Hints: In detail একটি phrase, যার অর্থ বিস্তারিত।
4991. The ship's restaurant is located---the sun deck.
under
over
in
on
ব্যাখ্যা: Hints: "On the sundeck' অর্থ জাহাজের কাঠামোর উপরে বা ভিতরে কাষ্ঠফলনির্মিত যে কোনো তলের উপর যেখানে সূর্যের আলো এসে পড়ে।
4992. Death does not distinguish --- the rich and the poor.
from
for
by
between
ব্যাখ্যা: Hints: দুটি জিনিসের মধ্যে তুলনা বা পার্থক্য বোঝাতে between ব্যবহৃত হয়।
4993. The papers are to be prepared---a month.
within
by
on
in
ব্যাখ্যা: Hints: Within a month' অর্থ এক মাসের মধ্যে।
4994. It is natural in every man to wish---distinction.
on
for
of
to
ব্যাখ্যা: Hints: Wish for something অর্থ বিশেষত পাওয়া সম্ভব নয় বলে মনে হয় এবং কিংবা নিতান্তই ভাগ্যগুণে পাওয়া যেতে পারে এমন কিছুর আকাঙ্ক্ষা করা। For যোগে বাক্যটির বাংলা: শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষা করা প্রতিটি মানুষের ক্ষেত্রে স্বাভাবিক বিষয়।
4995. He has no control--- himself.
on
in
at
over
ব্যাখ্যা: Hints: কোনো কিছুর ওপর নিয়ন্ত্রণ বোঝাতে control over ব্যবহৃত হয়। প্রদত্ত বাক্যে তার
নিজের উপর নিয়ন্ত্রণ নেই এরূপ বোঝাচ্ছে।
4996. I have a savings account---Standard Chartered Bank
in
at
into
with
4997. We shall refrain--- doing it.
from
of
by
at
ব্যাখ্যা: Hints : 'Refrain' শব্দের অর্থ বিরত থাকা। Appropriate preposition অনুযায়ী refrain
এর পর from বসে। এক্ষেত্রে of, by বা at হবে না।
4998. She aspires--- a scientific career.
to
for
from
by
ব্যাখ্যা: Hints: Aspire to একটি Prepositional phrase যার অর্থ কোনো কিছুর জন্য আকুল হওয়া/উচ্চাকাঙ্ক্ষী হওয়া। প্রদত্ত বাক্যে সে একটি Scientific Career এর উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছে।
4999. 'He is good---fishing'.
in
about
at
on
ব্যাখ্যা: Hints: কোনো কিছুতে দক্ষ এরূপ বোঝাতে good-এর পর preposition 'at' বসে। প্রদত্ত বাক্যে সে মাছ শিকারে দক্ষ এরূপ বোঝাচ্ছে।
5000. Meet me --- IBA.
at
on
in
by
ব্যাখ্যা: Hints: ছোট স্থানের পূর্বে at এবং বড় স্থানের পূর্বে in বসে। সুতরাং IBA (ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিষ্ঠান)-এর পূর্বে at বসবে।