EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলা ভাষারীতি MCQ
1. 'কিন্ডারগার্টেন' শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে?
জাপানি
স্প্যানিশ
জার্মান
আইরিশ
ব্যাখ্যা: 'কিন্ডারগার্টেন শব্দটি জার্মান, যার অর্থ হচ্ছে শিশুদের বাগান। 'কিন্ডারগার্টেন' শব্দটি বিখ্যাত জার্মান শিশু-শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ফ্রেডরিখ ফ্রোয়েবল কর্তৃক সৃষ্ট হয়েছে।
2. নিচের কোন শব্দটি আরবি শব্দ নয়?
ইনসান
ইবাদত
মর্জি
আসরফি
3. 'তোমাকে দেখে খুবই খুশি হলাম।' এই বাক্যটি কোন ভাষা রীতিতে লেখা?
সাধু
আঞ্চলিক
চলিত
কথ্য
4. কোন বাক্যটি প্রমিত চলিত রীতিতে লেখা হয়েছে?
খেয়ে দেয়ে শুয়ে পড়লাম
খাইয়া দাইয়া শুইয়া পড়িলাম
খাইয়া দাইয়া শুয়ে পড়লাম
খেয়ে দেয়ে শুইয়া পড়লাম
5. 'কামিজ' শব্দটি কোন ভাষা থেকে আগত?
ইংরেজি
হিন্দি
পর্তুগিজ
ওলন্দাজ
6. বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয়?
আঞ্চলিক ভাষা
চলিত ভাষ্য
উপভাষা
সাধু ভাষা
7. নিচের কোনটি চলিত রীতির শব্দ?
শুকনো
সহিত
পড়িল
তুলা
8. তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মনীষী- বাক্যেই তো জীবনস্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।" চলিত ভাষায় এ বাক্যে ভুল সংখ্যা কয়টি?
সাত
নয়
আট
দশ
9. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী?
চলিত রীতি
কথ্য রীতি
আঞ্চলিক রীতি
সাধু রীতি
10. লোকজ শব্দ 'দইয়ল' এর প্রমিত রূপ হলো-
দেওয়াল লা
দোয়েল
দয়াল
দইওয়া
11. 'অদ্য' শব্দটি কোন ভাষারীতির উদাহারণ?
চলিত
প্রাকৃত
সাধু
কোল
12. 'লিখিতেছিলেন' শব্দটির চলিত রূপ কোনটি?
লিখতেছিলেন
লিখছিলেন
লিখেছিলেন
লিখছিলাম
13. বিশুদ্ধ চলিত ভাষা কোনটি?
সামনে একটা বাঁশ বাগান পড়ল।
সম্মুখে একটা বাঁশ বাগান পড়ল।
সামনে একটি বাঁশ বাগান পড়ল।
সামনে একটা বাঁশ বাগান পড়িল।
14. ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’-এ বাক্যে ‘ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
অসহায়ত্ব
বিরক্তি
কালের বিস্তার
পৌনঃপুনিকতা
15. বাঙ্গালি জাতির মাতৃভাষা কোনটি?
উর্দু
আরবি
ইংরেজি
বাংলা
16. ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?
সাধুরীতি
কথ্যরীতি
চলিতরীতি
বানানরীতি
17. নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?
শুকনো
জুতা
সাথে
বুনো
18. সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ ?
এখানে সে ফিরে আসেনি
সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
তুমি তার কথা বিশ্বাস করো না
19. 'দেখিয়া' শব্দের চলিত রূপ কোনটি?
দেখে
দেখিয়াছি
দেখিল
দেখাইয়া
20. ভাঙ্গাইত' এই সাধু। ক্রিয়াপদের চলিত রূপ কী?
ভাঙ্গত
ভাঙতো
ভাঙ্গতো
ভাঙ্গিত