EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Image
মেকানিক্যাল ডিপার্টমেন্ট অনলাইন ক্লাস - আলমগীর হোসেন স্যার, ডুয়েটিয়ান
৳2250.00
৳2750.00
Image
উপ-সহকারী প্রকৌশলী (SAE) জব প্রিপারেশন (সিভিল) - অনলাইন ব্যাচ
৳2500.00
৳3000.00
Image
অফলাইন ক্লাস - সিভিল, কন্সট্রাকশন, এনভায়রনমেন্ট উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি কোর্স ফার্মগেট, ঢাকা ।
৳5000.00
৳6000.00
Image
উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি মডেল টেস্ট BPSC প্যার্টান। ৮ টি মডেল টেস্টে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট
৳300.00
Image
পলিটেকনিক এডমিশন মাস্টার ২০২৬ (পলিটেকনিক ভর্তি প্রস্তুতি অনলাইন ব্যাচ)
৳1600.00
৳3000.00
Image
নন-ডিপার্টমেন্ট এর ফাইনাল PDF সব সাবজেক্ট এর সাজেশন সহ।
৳350.00
৳500.00
Image
রসায়ন, পদার্থ ও অংকের সম্পূর্ণ pdf ফাইল। শ্রম পরিদর্শক (সেফটি) পরীক্ষার জন্য
৳150.00
৳200.00
Image
সিভিল ডিপার্টমেন্টের "বেসিক টু এডভান্স কোর্স"
৳2000.00
৳2500.00
Image
১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রস্তুতি অনলাইন ব্যাচ - সকল ডিপার্টমেন্ট
৳2500.00
৳3000.00
Image
জুনিয়র ইন্সট্রাক্টর চাকরি প্রস্তুতি নন ডিপার্টমেন্টের সকল ক্লাস ও pdf
৳2000.00
৳3000.00

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
18821. কে 'কর্তব্যের নৈতিকতা'র ধারণা প্রবর্তন করেন?
হ্যারল্ড উইলসন
এডওয়ার্ড ওসবর্ন উইলসন
জন স্টুয়ার্ট মিল
ইমানুয়েল কান্ট
ব্যাখ্যা: কর্মের সঠিকতা ও ভুল তার পরিণতির উপর বিচার না করে সেটি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে কি না তাই হলো কর্তব্যের নৈতিকতা বা ডিওনটোলজিকাল নৈতিকতা। এ ডিওনটোলজিকাল নীতিশাস্ত্রটি জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ১৮ শতকের শেষদিকে তার শ্রেণিবদ্ধ আবশ্যক তত্ত্বের সাথে প্রবর্তন করেছিলেন।
18822. What is the noun form of the word 'know'?
knowing
knowledge
knowledgeable
known
ব্যাখ্যা: Know (জানা)-এর adjective form 'Knowing' এবং 'Known' হলো past participle adjective form। অন্যদিকে Knowledgeable-adjective ।
18823. 'Who's that?' In this sentence 'that' is a/an-
pronoun
conjunction
adjective
adverb
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে That একজন ব্যক্তির নামের পরিবর্তে বসেছে।
18824. ১ × ৩.৩৩ × ৭.১ = ?
৭.১৫
৫.১৮
২.৩৬
১.৯৮
ব্যাখ্যা: ০.১×৩.৩৩× ৭.১ = ১/ ১০× ৩৩৩/১০০× ৭১/১০ =২৩৬৪৩/১০০০০ = ২.৩৬৪৩
18825. 'The old man was tired of walking'. Here 'walking' is a/an-
present participle
adjective
common noun
gerund
ব্যাখ্যা: Gerund একটি non-finite verb, যা বাক্যে একই সাথে noun এবং verb-এর কাজ করে। তাই প্রদত্ত বাক্যে walking একটি gerund।
18826. 'I shall help you provided you obey me.' Here the underlined word is a/an-
adverb
adjective
conjunction
verb
ব্যাখ্যা: Provided, provided that, providing that conjunction হিসেবে ব্যবহৃত হয়, যাদের অর্থ যদি।
18827. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো-
সুশাসন
রাষ্ট্র
নৈতিকতা
সমাজ
ব্যাখ্যা: সভ্যতা হলো এমন একটি জটিল সমাজ ব্যবস্থা যা শহুরে বিকাশ, সামাজিক স্তরবিন্যাস, সরকারের একটি রূপ এবং যোগাযোগের প্রতীকী পদ্ধতি দ্বারা চিহ্নিত করা হয়। যেসব মৌলিক মূল্যবোধের উপর ভিত্তি করে একটি সমাজ গঠিত হয় সভ্যতা তারই প্রতিচ্ছবি।
18828. 'Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare.' In this sentence the verb 'arrived' is -
intransitive
transitive
causative
defective
ব্যাখ্যা: Intransitive verb (অকর্মক ক্রিয়া)-এর পর কোনো object থাকে না। প্রদত্ত বাক্যেও arrived-এর পর কোনো object নেই।
18829. Identify the word that can be used as both singular and plural.
wood
issue
fish
light
ব্যাখ্যা: Fish (মাছ) singular এবং plural উভয় form হিসেবেই ব্যবহৃত হয়। যেমন- Three fish। আবার plural form হিসেবে fishes ও ব্যবহৃত হয়। অন্যদিকে wood (বন), issue (প্রশ্ন; বিচার্যবিষয়) এবং light (শিখা)-এর plural form যথাক্রমে woods, issues এবং lights।
18830. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
সামাজিক মূল্যবোধ
ইতিবাচক মূল্যবোধ
গণতান্ত্রিক মূল্যবোধ
নৈতিক মূল্যবোধ
ব্যাখ্যা: মূল্যবোধ একটি সমাজের সভ্যতা ও সংস্কৃতির অন্যতম উপাদান। ইতিবাচক মূল্যবোধ সুষ্ঠু সমাজ গঠনের জন্য অপরিহার্য। তাই ইতিবাচক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক সর্বব্যাপী স্বীকৃত হয়।
18831. 'সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল'। এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
জাতিসংঘ
বিশ্বব্যাংক
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
এশিয়া উন্নয়ন ব্যাংক
ব্যাখ্যা: বিশ্বব্যাংকের মতে, সুশাসন চারটি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল। আর এ চারটি স্তম্ভ হলো- দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ।
18832. Which one of the following is a common gender?
king
sovereign
emperor
queen
ব্যাখ্যা: অপশনে প্রদত্ত king (রাজা) ও emperor (সম্রাট) masculine gender এবং queen (রানি) feminine gender। অন্যদিকে sovereign (সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক যেমন রাজা, রানি বা সম্রাট) হলো common gender
18833. 'I will not let you go.' In this sentence 'go' is a/an-
infinitive
gerund
participle
verbal noun
ব্যাখ্যা: কিছু verb যেমন- bid, let, make, see, watch ইত্যাদির পর verb-এর marker বিহীন (to-ছাড়া) infinitive বসে। এই infinitive কে সাধারণত bare infinitive বলা হয়।
18834. প্লেটো 'সদগুণ' বলতে বুঝিয়েছেন-
প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
সুখ, ভালোত্ব ও প্রেম
প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, সুখ ও ন্যায়
ব্যাখ্যা: সক্রেটিসের অমরবাণী 'সদগুণই জ্ঞান' প্লেটো মনে প্রাণে বিশ্বাস করতেন। সক্রেটিসের মতো তিনিও মনে করতেন জীবন একটি শিল্প আর এ শিল্পের পরিপূর্ণতা জ্ঞানের মাধ্যমে অর্জন করা সম্ভব। তাই এর সুষ্ঠু বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়।
18835. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-
বিভিন্নতা
পরিবর্তনশীলতা
আপেক্ষিকতা
উপরের সবগুলোই
ব্যাখ্যা: মূল্যবোধ বৈচিত্র্যময় ও আপেক্ষিক। আজ যা মূল্যবোধ বলে পরিগণিত, কাল তা সেভাবে বিবেচ্য নাও হতে পারে। মূল্যবোধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর পরিবর্তনশীলতা, সমাজ পরিবর্তনের সাথে সাথে সমাজের মূল্যবোধগুলোরও পরিবর্তন সাধিত হয়।
18836. "রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।" কে এই উক্তি করেন?
এইচ. ডি. স্টেইন
জন স্মিথ
মিশেল ক্যামডেসাস
এম. ডব্লিউ. পামফ্রে
ব্যাখ্যা: 'রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক' উক্তিটি করেন ফ্রান্সের অর্থনীতিবিদ এবং আই.এম.এফ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মিশেল ক্যামডেসাস।
18837. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
অনুচ্ছেদ ১৩
অনুচ্ছেদ ১৮
অনুচ্ছেদ ২০
অনুচ্ছেদ ২৫
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগ 'রাষ্ট্র পরিচালনার মূলনীতি' শিরোনামের ১৮ নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে।
18838. 'Political Ideals' গ্রন্থের লেখক কে?
মেকিয়াভেলি
রাসেল
প্লেটো
এরিস্টটল
ব্যাখ্যা: 'Political Ideals' গ্রন্থের লেখক ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা এবং সমাজ সমালোচক বারট্রান্ড রাসেল। এটি ১৯১৭ সালে প্রথম প্রকাশিত হয়। তার অন্যান্য গ্রন্থ হলো- The Problems of Philosophy, The History of Western Philosophy, Why I am not a Christian, The Conquest of Happiness, etc. I
18839. When Ushashi entered - the room everybody stopped talking.
into
in
to
no preposition required
ব্যাখ্যা: কোনো জায়গায় (যেমন- room) প্রবেশ করা বোঝাতে enter-এর পর into বসে না। Enter-এর পর into বসে চুক্তিতে আবদ্ধ হওয়া (যেমন enter into partnership/an agreement) বোঝাতে।
18840. মূল্যবোধ দৃঢ় হয়-
শিক্ষার মাধ্যমে
সুশাসনের মাধ্যমে
ধর্মের মাধ্যমে
গণতন্ত্র চর্চার মাধ্যমে
ব্যাখ্যা: মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ। এটি বৈচিত্র্যময়, আপেক্ষিক ও পরিবর্তনশীল। যেহেতু মূল্যবোধ প্রতিষ্ঠা করা যায় না ধীরে ধীরে গড়ে ওঠে তাই শিক্ষার মাধ্যমে মূল্যবোধ দৃঢ় হয়।