EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Image
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) পরীক্ষার জন্য স্পেশাল ৫টি মডেল টেস্ট
৳120.00
৳150.00
Image
পলিটেকনিক এডমিশন মাস্টার ২০২৬ (পলিটেকনিক ভর্তি প্রস্তুতি অনলাইন ব্যাচ)
৳1600.00
৳3000.00
Image
ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) রিটেন চাকরি প্রস্তুতি ব্যাচ - 2026
৳1000.00
৳1500.00
Image
নন-ডিপার্টমেন্ট এর ফাইনাল PDF সব সাবজেক্ট এর সাজেশন সহ।
৳350.00
৳500.00
Image
রসায়ন, পদার্থ ও অংকের সম্পূর্ণ pdf ফাইল। শ্রম পরিদর্শক (সেফটি) পরীক্ষার জন্য
৳150.00
৳200.00
Image
সিভিল ডিপার্টমেন্টের "বেসিক টু এডভান্স কোর্স"
৳2000.00
৳2500.00
Image
১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রস্তুতি অনলাইন ব্যাচ - সকল ডিপার্টমেন্ট
৳2500.00
৳3000.00
Image
সরকারী চাকরি প্রস্তুতি অফলাইন ক্লাস, ফার্মগেট, ঢাকা
৳6500.00
৳8000.00
Image
জুনিয়র ইন্সট্রাক্টর চাকরি প্রস্তুতি নন ডিপার্টমেন্টের সকল ক্লাস ও pdf
৳2000.00
৳3000.00

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2321. নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে কাজের পরিমাণ-
1 নিউটন-মিটার
1 জুল
0 মিটার-নিউটন
কোনোটিই না
ব্যাখ্যা: আমরা জানি, W = FS = 1(N) x 1(m) = 1 (N-m)=1J
2322. একই সাইজের SI ইঞ্জিনের কম্প্রেশন রেশিও-
CI ইঞ্জিনের চেয়ে কম
CI ইঞ্জিনের সমান
CI ইঞ্জিনের চেয়ে বেশি
CI ইঞ্জিনের সমান অথবা বেশি
ব্যাখ্যা: একই সাইজের SI ও CI engine-এর ক্ষেত্রে কম্প্রেশন রেশিও- SI বা Petrol engine: 7:1 হতে 12:1 CI বা Diesel engine: 13:1 হতে 22:1
2323. একটি সাবস্ট্যান্স (Substance) যার লিকুইড স্টেট সম্পূর্ণরূপে বাষ্পীভূত হয়, তখন তা-
ভেপার
পারফেক্ট গ্যাস
বাতাস
বাষ্প
2324. সিএনজি গ্যাসের প্রধান উপাদান কী?
মিথেন
ইথেন
বিউটেন
পেট্রোল
ব্যাখ্যা: সিএনজি (CNG) মানে হচ্ছে- Compressed Natural Gas বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস। সিএনজি গ্যাসের প্রধান উপাদান হলো- মিথেন (CHL), যা শতকরা প্রায় ৮০-৯০ ভাগ। বাংলাদেশে পাওয়া প্রাকৃতিক গ্যাসের শতকরা ৯৯% হলো বিশুদ্ধ মিথেন। মিথেন গ্যাসকে প্রায় ২০০-২৪৮ বার চাপে সংকুচিত করে CNG-তে রূপান্তর করা হয়।
2325. কোন স্ট্রোকে ভালভ দুটি বন্ধ থাকে?
পাওয়ার ও কম্প্রেশন
ইনটেক ও এগজস্ট
পাওযার ও এগজস্ট
কম্প্রেশন ইনটেক
ব্যাখ্যা: প্রসারণ ঘাত (Expansion or Working stroke) : এই স্ট্রোকে উভয় ভালভ বন্ধ থাকে। প্রজ্বলিত গ্যাসের চাপে পিস্টন টিডিসি হতে বিডিসি-এর দিকে চলে যায়। এ প্রসারণ রুদ্ধতাপে সংঘটিত হয়। পিস্টনের এ সম্প্রসারণ ক্রিয়া দিয়ে ক্র্যাঙ্কশ্যাফট ঘূর্ণন গতি লাভ করে। সংকোচন ঘাত (Compression stroke) : এই স্ট্রোকে উভয় ভালভ বন্ধ থাকে। পিস্টন বিডিসি হতে টিডিসি-এর দিকে যেতে থাকে। চার্জ রুদ্ধতাপে সংকুচিত হয়ে ক্লিয়ারেন্স ভলিউমে অবস্থান করে।
2327. কোন ফুয়েলের জ্বালানি তাপীয় মান সর্বাধিক?
পিট কয়লা
কোক
বিটুমিন কয়লা
ডিজেল
2329. একটি ছোট ইঞ্জিনের ক্ষমতা বাড়ানো যায়-
সিলিন্ডার বড় করে
টার্বো চার্জিং করে
ডিজেল ব্যবহার করে
পিস্টনে Stroke বাড়িয়ে
ব্যাখ্যা: টার্বো-চার্জিং (Turbo-charging): Exhaust gas দ্বারা Compressor পরিচালিত করে উচ্চ তাপীয় এবং চাপীয় বাতাস ইঞ্জিনে প্রবেশের মাধ্যমে ইঞ্জিনের ক্ষমতা বা দক্ষতা বাড়ানো যায়। সুপারচার্জিং (Supercharging) : ক্র্যাঙ্কশ্যাফটের দ্বারা Compressar পরিচালিত করে অনেক বেশি উচ্চতাপীয় এবং চাপীয় বাতাস ইঞ্জিনে প্রবেশের মাধ্যমে ইঞ্জিনের ক্ষমতা বা দক্ষতা বাড়ানো যায়।
2330. 1 কিলোগ্রাম বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে কতটুকু কাজ হবে?
1 kg-m
1 cm.kg
1 kg-m²
kg-m/sec
ব্যাখ্যা: আমরা জানি, WF = FS=(kg) x1(m) = 1 kg-m
2331. সুপারহিটেড ভেপারের আচরণ অনেকটা কীসের মতো?
পারফেক্ট গ্যাসের
বাতাসের
স্টিমের
সাধারণ গ্যাসের
2332. ইগনিশন সিস্টেম প্রধানত-
২ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
৮ প্রকার
ব্যাখ্যা: ইগনিশন প্রধানত চার (৪) প্রকার, যথা- 1. Coil breaker point ignition: 2. High-energy electronic ignition; 3. Distributor-less (Waste spark) ignition; 4. Coil-on-plug ignition.
2333. চার স্ট্রোক ইঞ্জিনে স্পাক সংঘঠিত হয় কোথায়?
পাওয়ার স্ট্রোকে
এগজস্ট স্ট্রোকে
কম্প্রেশন স্ট্রোকে
সাকশন স্ট্রোকেদদ
ব্যাখ্যা: সংকোচন ঘাত (Compression stroke)? এই স্ট্রোকে উভয় ভালভ বন্ধ থাকে। পিস্টন বিডিসি হতে টিডিসি-এর দিকে যেতে থাকে। চার্জ রুদ্ধতাপে সংকুচিত হয়ে ক্লিয়ারেন্স ভলিউমে অবস্থান করে। এতে এয়ার ফুয়েল চার্জের চাপ বেড়ে 6-10 kg/cm² এবং তাপমাত্রা বেড়ে 250°C-300°C এ পরিণত হয়। প্রজ্বলন (Combustion) : এয়ার ফুয়েল মিক্সচার ইলেকট্রিক স্পার্কের (স্পার্ক ভোল্টেজ 10,000 25,000V) সাহায্যে প্রজ্বলন ঘটানো হয়। দহন ক্রিয়া সমায়তনে সংঘটিত হয়। দহনের ফলে উষ্ণতা বৃদ্ধি পেয়ে 2000°C. এ পৌঁছে এবং চাপও অনেক বেড়ে যায় (প্রায় 30-35kg/cm²)।
2334. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
ড. রুডলফ ডিজেল
জেমস্ ওয়াট
মিস্টার অটো
এডিসন
2335. ইঞ্জিনের কোন অংশকে ইঞ্জিনের মেরুদণ্ড বলা হয়?
ভালভ
ফ্লাইহুইল
ক্র্যাঙ্কশ্যাফট
ক্যামশ্যাফট
ব্যাখ্যা: যে-কোনো ইঞ্জিনের জন্য ক্র্যাঙ্কশ্যাফ্ট মূল যন্ত্রাংশ হিসেবে কাজ করে। এটা পিস্টনের রেসিপ্রোকেটিং ঘূর্ণন গতিকে চক্রাকার ঘূর্ণনগতিতে পরিণত করে।
2336. পাউন্ড বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে যদি 1 ফুট সরণ হয়, তবে তাকে বলা হয়-
1 ফুট-পাউন্ড
1 ফুট-পাউন্ডাল
1 পাউন্ড-ফুট
কোনোটিই নয়
ব্যাখ্যা: আমরা জানি, W = FS = 1(pound) x1(fi) = Ifi-pound
2337. দুই স্ট্রোক সাইকেল ইঞ্জিনে ভালভ সাধারণত কতটি থাকে?
২টি
৪টি
৮টি
একটিও না
2338. স্টিম ইঞ্জিন একটি-
অন্তর্দহন ইঞ্জিন
বহির্দহন ইঞ্জিন
গ্যাস ইঞ্জিন
উভয় ইঞ্জিন
2339. কোনটি ক্ষতিকর গ্যাস?
ওজোন
হিলিয়াম
নাইট্রোজেন
কার্বন মনোক্সাইড
ব্যাখ্যা: কার্বন মনোক্সাইড (CO₂) একটি বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন বিষাক্ত গ্যাস। এ গ্যাস প্রাণিকুলের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কার্বন মনোক্সাইড মানুষের অজান্তেই খুব সহজেই শ্বাসের সাথে ফুসফুসে চলে যায়। সেখানে গিয়ে এ গ্যাস ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে এবং রক্তের হিমোগ্লোবিনের সাথে একটি জটিল যৌগ তৈরি করে। Hb + CO →Hb(CO) জটিল যৌগ এর ফলে অক্সিজেন বহুরূপে কাজ করতে পারে না, শ্বাসকষ্ট হয় এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্য কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতকও বলা হয়।
2340. জেমস্ ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কত সালে?
১৫৮৭ সালে
১৭৫৮ সালে
১৮৫৭ সালে
১৫৭৮ সালে