EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

পানি উন্নয়ন বোর্ড (BWDB) বাছাই পরীক্ষার প্রশ্ন সমাধান – ২০২৬ (২য় শিফট) সিভিল ডিপার্টমেন্ট
Image

BWDB বাছাই পরীক্ষা – ২০২৬ (2nd Shift)

পানি উন্নয়ন বোর্ড – ০৬/০২/২০২৬

উপ-সহকারী প্রকৌশলী, সিভিল

সময়: ১ ঘণ্টা                                                      পূর্ণমান: ১০০

Solved by Himalay Sen, PWD

 

১. একটি সরল সমর্থিত বিম এর স্প্যান ১২ ফুট। সম্পূর্ণ স্প্যান জুড়ে ৩ কিপ প্রতি ফুট হারে একটি সমবন্টিত লোড ক্রিয়াশীল। বিমটির সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের মান কত হবে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ১৮ কিপ-ফিট
b) ৩৬ কিপ-ফিট
c) ৫৪ কিপ-ফিট
d) ২১৬ কিপ-ফিট
উত্তর: c) ৫৪ কিপ-ফিট
ব্যাখ্যা:  আমরা জানি, সমবন্টিত লোড (UDL) এর ক্ষেত্রে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, M = (w×L^2)/8
এখানে w = 3 এবং L = 12অতএব, M = (3×12×12)/8 = 54 কিপ-ফিট।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, অনুরুপ প্রশ্ন]

২. কোনো বিমে যে স্থানে শিয়ার ফোর্স শূন্য, সেই স্থানে- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) বেন্ডিং মোমেন্ট শূন্য
b) বেন্ডিং মোমেন্ট সর্বোচ্চ বা সর্বনিম্ন
c) ডিফ্লেকশন শূন্য
d) ক্রিয়াকরণ শূন্য
উত্তর: b) বেন্ডিং মোমেন্ট সর্বোচ্চ বা সর্বনিম্ন
ব্যাখ্যা:  গাণিতিক সূত্রানুসারে, dM/dx = V
যেখানে শিয়ার ফোর্স (V) শূন্য হয়, সেখানে মোমেন্ট (M) সর্বোচ্চ অথবা সর্বনিম্ন হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, পেজ নং ৬৪৪ এর ব্যাখ্যা]

৩. জড়তার ভ্রামক বেশি হলে বিমের জন্য নিচের কোনটি সঠিক? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ডিফ্লেকশন বেশি
b) ডিফ্লেকশন কম
c) ওজন বেশি
d) দৈর্ঘ্য বেশি
উত্তর: b) ডিফ্লেকশন কম
ব্যাখ্যা:  বিমের ডিফ্লেকশন জড়তার ভ্রামক (I) এর ব্যস্তানুপাতিক। অর্থাৎ, I এর মান যত বাড়বে, ডিফ্লেকশন তত কমবে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, পেজ নং ৬৪৯]

৪. চাপ-বিকৃতি গ্রাফের কোন অংশে হুকের সূত্র প্রযোজ্য? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ইলাস্টিক পয়েন্টের পর
b) চূড়ান্ত চাপের পর
c) সমানুপাতিক সীমা পর্যন্ত
d) ভাঙন বিন্দু পর্যন্ত
উত্তর: c) সমানুপাতিক সীমা পর্যন্ত
ব্যাখ্যা:  হুকের সূত্রানুসারে, সমানুপাতিক সীমা (Proportional Limit) পর্যন্ত পীড়ন বিকৃতির সমানুপাতিক।

৫. মাইল্ড স্টিলের টেনশন পরীক্ষায় সাধারণত কোন ধরনের ভাঙন দেখা যায়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ভঙ্গুর ভাঙন
b) গ্র্যানিউলার ভাঙন
c) কাপ-কোন আকৃতির ভাঙন
d) কাঁচের মতো সমতল ভাঙন
উত্তর: c) কাপ-কোন আকৃতির ভাঙন
ব্যাখ্যা:  মাইল্ড স্টিল একটি নমনীয় (Ductile) পদার্থ। টেনশন টেস্টে এটি ছিঁড়ে যাওয়ার আগে কাপ ও কোণ আকৃতি ধারণ করে।

৬. একটি স্তম্ভের এক প্রান্ত সম্পূর্ণ স্থির এবং অন্য প্রান্ত মুক্ত হলে, উক্ত স্তম্ভটির কার্যকর দৈর্ঘ্য কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) প্রকৃত দৈর্ঘ্যের অর্ধেক
b) প্রকৃত দৈর্ঘ্যের সমান
c) প্রকৃত দৈর্ঘ্যের দ্বিগুণ
d) প্রকৃত দৈর্ঘ্যের ০.৭ গুণ
উত্তর: c) প্রকৃত দৈর্ঘ্যের দ্বিগুণ
ব্যাখ্যা:  কলামের এক প্রান্ত ফিক্সড এবং অন্য প্রান্ত ফ্রি (Cantilever Column) হলে কার্যকর দৈর্ঘ্য Le = 2×L

৭. তিনটি প্লেটকে দুটি বোল্ট দ্বারা সংযুক্ত করা হলো। প্লেটগুলোর উপর বিপরীত দিকে মোট ১০০ কিপ টান বল প্রয়োগ করা হয়েছে। প্রতিটি বোল্ট দ্বৈত কর্তন (double shear) অবস্থায় কাজ করে এবং প্রতিটি বোল্টের ব্যাস ৩/৮ ইঞ্চি হলে বোল্টে সৃষ্ট কর্তন চাপ (shear stress) কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ২২৬ কিপ/ইঞ্চি^2
b) ৪৫০ কিপ/ইঞ্চি^2
c) ৯৪৫ কিপ/ইঞ্চি^2
d) ১৯১০ কিপ/ইঞ্চি^2
উত্তর: a) ২২৬ কিপ/ইঞ্চি^2
ব্যাখ্যা:  বল (P) = 100 kip
বোল্ট সংখ্যা = 2ডাবল শিয়ার বিধায় কর্তন তল (n) = 2×2 = 4ব্যাস (d) = 3/8 ইঞ্চি।
ক্ষেত্রফল (A) = (pi×d^2)/4 = 0.1104 ইঞ্চি^2

কর্তন চাপ = P/(n×A) = 100/(4×0.1104) = 226.4 কিপ/ইঞ্চি^2

৮. একমুখী স্ল্যাব এ রিইনফোর্সমেন্ট দেওয়ার ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) কেবল স্বল্প স্প্যান বরাবর প্রধান রড দেওয়া হয়
b) উভয় দিকেই প্রধান রড দেওয়া হয়
c) কেবল দীর্ঘ স্প্যান বরাবর রড দেওয়া হয়
d) কর্নারে রড দেওয়ার প্রয়োজন হয় না
উত্তর: a) কেবল স্বল্প স্প্যান বরাবর প্রধান রড দেওয়া হয়
ব্যাখ্যা:  একমুখী স্ল্যাবে বেন্ডিং মোমেন্ট মূলত ছোট স্প্যান (Short Span) বরাবর কাজ করে, তাই প্রধান রড এই দিকেই দেওয়া হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, পেজ নং ৬৭১]

৯. একটি স্ল্যাবের পুরুত্ব ১৫০.৫ মিমি। স্ল্যাবে গ্রেড-৭৫ ইস্পাত (yield শক্তি, fy = ৭৫ কিপ/ইঞ্চি^2) ডিফর্মড রড ব্যবহার করা হলে ৫ মিটার প্রস্থের স্ল্যাবের জন্য তাপমাত্রা ও সংকোচনজনিত রিইনফোর্সমেন্টের প্রয়োজনীয় স্টিলের ক্ষেত্রফল কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ১৭.৫৫ বর্গ মি.মি.
b) ৮৭.৭৫ বর্গ মি.মি.
c) ২৩৪ বর্গ মি.মি.
d) ১১৭০ বর্গ মি.মি.
উত্তর: d) ১১৭০ বর্গ মি.মি.
ব্যাখ্যা:  গ্রেড ৭৫ স্টিলের জন্য রিইনফোর্সমেন্ট রেশিও ০.০০১৫৫।
ক্ষেত্রফল (As) = ০.০০১৫৫×b×t = ০.০০১৫৫×৫০০০×১৫০.৫ = ১১৬৬.৩৭৫ বর্গ মি.মি. (যা ১১৭০ এর কাছাকাছি)।

১০. কলাম সমর্থিত দ্বিমুখী স্ল্যাবের জন্য ডাইরেক্ট ডিজাইন পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) প্রতিটি দিকে অন্তত দুটি ধারাবাহিক স্প্যান থাকতে হবে
b) প্যানেল যেকোনো আকৃতির হতে পারে
c) প্রতিটি দিকে কমপক্ষে তিনটি ধারাবাহিক স্প্যান থাকতে হবে
d) লাইভ লোড ডেড লোডের তিন গুণ পর্যন্ত হতে পারে
উত্তর: a) প্রতিটি দিকে অন্তত দুটি ধারাবাহিক স্প্যান থাকতে হবে
ব্যাখ্যা:  ডাইরেক্ট ডিজাইন মেথড (DDM) ব্যবহারের একটি অন্যতম শর্ত হলো প্রতিটি দিকে কমপক্ষে দুটি ধারাবাহিক স্প্যান থাকতে হবে।

১১. দ্বিমুখী স্ল্যাবের মোমেন্ট সহগ পদ্ধতি অনুযায়ী মোমেন্ট সহগ কোন বিষয়ের উপর নির্ভর করে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) কংক্রিটের গ্রেডের উপর
b) স্টিলের গ্রেডের উপর
c) স্প্যান অনুপাত ও সাপোর্ট কন্ডিশনের উপর
d) স্ল্যাবের পুরুত্বের উপর
উত্তর: c) স্প্যান অনুপাত ও সাপোর্ট কন্ডিশনের উপর
ব্যাখ্যা:  মোমেন্ট সহগ (m) নির্ভর করে ছোট স্প্যান ও বড় স্প্যানের অনুপাত এবং স্ল্যাবটি চারদিকে কীভাবে সাপোর্ট দেওয়া আছে তার ওপর।

১২. স্তম্ভের জন্য শক্তি হ্রাস সহগ (pi) মান কম হওয়ার পেছনে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) সাইট কন্ডিশনে কংক্রিটের চাপ শক্তি তুলনামূলকভাবে কম নিয়ন্ত্রিত
b) স্তম্ভের কংক্রিট ঢালাইয়ের সময় উপাদান বিচ্ছিন্নতা হওয়ার ঝুঁকি বেশি
c) কন্ডুইট বসানোর ফলে কার্যকর ক্রস-সেকশন কমে যেতে পারে
d) স্তম্ভের ব্যর্থতার প্রভাব সাধারণত বিমের ব্যর্থতার চেয়ে কম
উত্তর: d) স্তম্ভের ব্যর্থতার প্রভাব সাধারণত বিমের ব্যর্থতার চেয়ে কম
ব্যাখ্যা:  কলামের ব্যর্থতা বিমের চেয়ে অনেক বেশি ভয়াবহ (পুরো কাঠামো ধসে পড়তে পারে)। তাই নিরাপত্তার স্বার্থে কলামের শক্তি হ্রাস সহগ (pi) বিমের চেয়ে কম ধরা হয়।

১৩. ট্রাস কাঠামো সম্পর্কে সঠিক বৈশিষ্ট্য কোনটি? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) সদস্যগুলো বেন্ডিং মোমেন্ট বহন করে
b) সদস্যগুলো শিয়ার বল বহন করে
c) সদস্যগুলো শুধুমাত্র অক্ষীয় বল বহন করে
d) সদস্যগুলো টরশন বহন করে
উত্তর: c) সদস্যগুলো শুধুমাত্র অক্ষীয় বল বহন করে
ব্যাখ্যা:  ট্রাসের মেম্বারগুলো শুধুমাত্র অক্ষীয় বল (Axial Force: Tension or Compression) বহন করার জন্য ডিজাইন করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, পেজ নং ৬৫১]

১৪. স্তম্ভে পার্শ্বিক বন্ধনী (Lateral Ties) ব্যবহারের একটি উদ্দেশ্য হলোঃ [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) কংক্রিটের স্থায়িত্ব কমানো
b) উলম্ব রডসমূহকে সঠিক অবস্থানে ধরে রাখা
c) বিমের বিচ্যুতি (ডিফ্লেকশন) কমানো
d) স্তম্ভের কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি করা
উত্তর: b) উলম্ব রডসমূহকে সঠিক অবস্থানে ধরে রাখা
ব্যাখ্যা:  ল্যাটারাল টাই ব্যবহারের মূল উদ্দেশ্য হলো প্রধান রড বা লংজিচিউডিনাল রডগুলোকে বাকলিং থেকে রক্ষা করা এবং সঠিক অবস্থানে রাখা।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, পেজ নং ৬৭২]

১৫. ইস্পাত কাঠামোর ক্ষেত্রে কোনটি সঠিক? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) সর্বদা নির্মাণ স্থানে ঢালাই করে নির্মাণ করা হয়
b) কারখানায় প্রস্তুত করে নির্মাণ স্থানে এনে সংযোজন করা হয়
c) সংযোগ নকশা গুরুত্বপূর্ণ নয়
d) নির্মাণে কংক্রিট কাঠামোর তুলনায় বেশি সময় লাগে
উত্তর: b) কারখানায় প্রস্তুত করে নির্মাণ স্থানে এনে সংযোজন করা হয়
ব্যাখ্যা:  স্টিল মেম্বারগুলো কারখানায় প্রি-ফ্যাব্রিকেটেড হয় এবং সাইটে এনে বোল্ট বা ওয়েল্ডিংয়ের মাধ্যমে দ্রুত ফিটিং করা হয়

১৬. ট্রাফিক সাইনসমূহ স্ট্যান্ডার্ডাইজ করা হয়- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) সড়কের সৌন্দর্য বৃদ্ধির জন্য
b) নির্মাণ ব্যয় কমানোর জন্য
c) গতি বাড়ানোর জন্য
d) সড়ক ব্যবহারকারীদের মধ্যে একরূপ/সমান বোঝাপড়া নিশ্চিত করার জন্য
উত্তর: d) সড়ক ব্যবহারকারীদের মধ্যে একরূপ/সমান বোঝাপড়া নিশ্চিত করার জন্য
ব্যাখ্যা:  স্ট্যান্ডার্ডাইজেশন নিশ্চিত করে যে চালক দেশের যেকোনো জায়গায় একই সংকেত দেখে একই অর্থ বুঝতে পারেন।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, পেজ নং ৩৬৩]

১৭. সড়কে Channelization প্রদান করা হয়- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) যানজট বৃদ্ধি করার জন্য
b) ট্রাফিক নিরাপত্তা ও শৃঙ্খলা উন্নত করার জন্য
c) সড়কের প্রস্থ কমানোর জন্য
d) যানবাহন থামানোর জন্য
উত্তর: b) ট্রাফিক নিরাপত্তা ও শৃঙ্খলা উন্নত করার জন্য
ব্যাখ্যা:  চ্যানেলিজেশন ট্রাফিক আইল্যান্ড বা মার্কিংয়ের মাধ্যমে গাড়ির গতিপথ নির্দিষ্ট করে নিরাপত্তা বৃদ্ধি করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, পেজ নং ৩৬৪]

১৮. ট্রাফিক প্রবাহের মৌলিক সম্পর্ক (Fundamental relation) হলো- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) q = v/k
b) q = k×v
c) v = q + k
d) k = q - v
উত্তর: b) q = k×v
ব্যাখ্যা:  Flow (q) = Density (k)×Space Mean Speed (v)

১৯. সড়কে Jam Density দ্বারা বোঝায়- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) সর্বোচ্চ গতি
b) শূন্য গতি অবস্থা
c) সর্বোচ্চ প্রবাহ
d) সর্বনিম্ন ঘনত্ব
উত্তর: b) শূন্য গতি অবস্থা
ব্যাখ্যা:  জ্যাম ডেনসিটি হলো সেই অবস্থা যখন গাড়ির ঘনত্ব এত বেশি যে গতিবেগ (v) শূন্য হয়ে যায়।

২০. পরিবহন সমীক্ষায় (Transportation Survey) সামাজিক-অর্থনৈতিক তথ্য প্রধানত সহায়তা করে [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) পেভমেন্ট ডিজাইনে
b) ভ্রমণ চাহিদা (Travel demand) নিরূপণে
c) সিগন্যাল টাইমিংয়ে
d) দুর্ঘটনা বিশ্লেষণে
উত্তর: b) ভ্রমণ চাহিদা (Travel demand) নিরূপণে
ব্যাখ্যা:  মানুষের আয়, জনসংখ্যা এবং পেশার ওপর ভিত্তি করে যাতায়াতের চাহিদা বা ট্রিপ জেনারেশন নির্ণয় করা হয়।

২১. ভূমি ব্যবহার ও পরিবহন ব্যবস্থার সমন্বিত পরিকল্পনা করা হলে- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) যানজট বৃদ্ধি
b) টেকসই উন্নয়ন
c) দুর্ঘটনার হার বৃদ্ধি
d) উচ্চ প্রযুক্তি
উত্তর: b) টেকসই উন্নয়ন
ব্যাখ্যা:  যাতায়াত এবং ভূমি ব্যবহারের সঠিক সমন্বয়ে পরিবেশবান্ধব ও টেকসই যাতায়াত নিশ্চিত হয়।

২২. Los Angeles Abrasion Test দ্বারা Aggregate-এর কোন ফলাফল নির্ণয় করা হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) দৃঢ়তা
b) কঠোরতা
c) আকৃতি
d) স্থিতি
উত্তর: b) কঠোরতা
ব্যাখ্যা:  লাস অ্যাঞ্জেলস টেস্ট দিয়ে অ্যাগ্রিগেটের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করার ক্ষমতা বা Hardness যাচাই করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, পেজ নং ১৫]

২৩. মার্শাল টেস্ট (Marshall Test)-এ বেশি ফ্লো ভ্যালু (Flow Value) সাধারণত নির্দেশ করে যে মিশ্রণটি- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ভঙ্গুর ও ফাটলপ্রবণ
b) অতিরিক্ত ঘন ও কম ফাঁকযুক্ত
c) প্লাস্টিক প্রকৃতির ও নমনীয়তা-প্রবণ
d) সমন্বয়ে ঘাটতি ও অস্থিতিশীল
উত্তর: c) প্লাস্টিক প্রকৃতির ও নমনীয়তা-প্রবণ
ব্যাখ্যা:  উচ্চ ফ্লো ভ্যালু নির্দেশ করে যে বিটুমিনাস মিক্সটি লোডের মুখে সহজে দুমড়ে-মুচড়ে বা বিকৃত হয়ে যায়।

২৪. সড়ক ক্যাম্বার (Road Camber) প্রধানত প্রদান করা হয়- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) সৌন্দর্যের জন্য
b) ড্রেনেজের জন্য
c) গতি বৃদ্ধির জন্য
d) রক্ষণাবেক্ষণ সুবিধার জন্য
উত্তর: b) ড্রেনেজের জন্য
ব্যাখ্যা:  বৃষ্টির পানি দ্রুত রাস্তা থেকে পার্শ্ববর্তী ড্রেনে বের করার জন্য মাঝখানে উঁচু ঢাল (Camber) দেওয়া হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, ট্রান্সপোর্টেশন ২য় অধ্যায়]

২৫. Axle Load প্রধানত প্রয়োজন হয়- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) রাস্তার আলো নকশার জন্য
b) পেভমেন্টের কাঠামোগত নকশার জন্য
c) সাইন রড নিয়ন্ত্রণ করার জন্য
d) বাস স্টপ অবস্থান নির্ধারণের জন্য
উত্তর: b) পেভমেন্টের কাঠামোগত নকশার জন্য
ব্যাখ্যা:  পেভমেন্ট বা রাস্তার পুরুত্ব (Thickness) কত হবে তা নির্ভর করে চাকার লোড বা এক্সেল লোডের ওপর।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, ট্রান্সপোর্টেশন ৪র্থ অধ্যায়,  ১৫ নং এর অতিরিক্ত তথ্য]

২৬. সড়কের বাঁকে ব্যাংকিং (Cant) প্রদান করা হয়- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) গতি বাড়ানোর জন্য
b) কেন্দ্রাতিগ বল প্রতিরোধ করার জন্য
c) ড্রেনেজ উন্নত করার জন্য
d) নির্মাণ ব্যয় কমানোর জন্য
উত্তর: b) কেন্দ্রাতিগ বল প্রতিরোধ করার জন্য
ব্যাখ্যা:  বাঁকের সময় কেন্দ্রাতিগ বল (Centrifugal Force) গাড়িকে বাইরের দিকে ছিটকে ফেলে দিতে চায়, যা সুপার-এলিভেশন বা ব্যাংকিং দিয়ে প্রতিরোধ করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, ট্রান্সপোর্টেশন ৫ম অধ্যায়,  ৬৬ নং প্রশ্ন]

২৭. ডগ স্পাইক (Dog Spike) প্রধানত ব্যবহৃত হয় কোন স্লিপারের সাথে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) কংক্রিটের
b) স্টিলের
c) কাস্ট আয়রনের
d) কাঠের
উত্তর: d) কাঠের
ব্যাখ্যা:  কাঠের স্লিপারে রেল লাইনকে আটকে রাখার জন্য ডগ স্পাইক নামক বড় পেরেক সদৃশ হুক ব্যবহার করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং]

২৮. গণপরিবহন ব্যবহারে কমে- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) যানজট
b) দূষণ
c) জ্বালানি ব্যবহার
d) সবকয়টি
উত্তর: d) সবকয়টি
ব্যাখ্যা:  বেশি মানুষ গণপরিবহন ব্যবহার করলে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমে, ফলে যানজট, দূষণ ও জ্বালানি অপচয় তিনটিই কমে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ব্যাখ্যা থেকে]

২৯. বাস অপারেশন পরিকল্পনায় বহরের সংখ্যা (Fleet Size) প্রধানত নির্ভর করে- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) যাত্রী আয়ের উপর
b) রুটের দৈর্ঘ্য ও সাইকেল টাইমের উপর
c) সড়কের প্রস্থের উপর
d) শুধুমাত্র স্টপের সংখ্যার উপর
উত্তর: b) রুটের দৈর্ঘ্য ও সাইকেল টাইমের উপর
ব্যাখ্যা:  একটি বাস পুরো রুট ঘুরে আসতে কত সময় নেয় এবং রুটের দৈর্ঘ্য কত—এর ওপর ভিত্তি করে প্রয়োজনীয় বাসের সংখ্যা (Fleet size) নির্ধারিত হয়।

৩০. পিচ্ছিল-প্রতিরোধ ক্ষমতা (Skid Resistance) কোনটির সাথে সম্পর্কিত- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) সড়কের প্রস্থ
b) টায়ার ও সড়কের মধ্যকার ঘর্ষণ
c) পথচারীর প্রস্থ
d) সিগন্যাল টাইমিং
উত্তর: b) টায়ার ও সড়কের মধ্যকার ঘর্ষণ
ব্যাখ্যা:  স্কিড রেজিস্ট্যান্স মূলত রাস্তার উপরিভাগ এবং গাড়ির টায়ারের মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক।

৩১. স্পিড হাম্প (Speed Hump) ব্যবহার করা হয় কি জন্য? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) গতি বাড়ানোর জন্য
b) যানবাহনের গতি কমানোর জন্য
c) ড্রেনেজ উন্নত করার জন্য
d) ট্রাফিক ভলিউম বাড়ানোর জন্য
উত্তর: b) যানবাহনের গতি কমানোর জন্য
ব্যাখ্যা:  এটি একটি ট্রাফিক কামিং মেজার যা গাড়ির গতিবেগ নিরাপদ মাত্রায় কমিয়ে আনে।

৩২. পানির ঘোলাত্বের (Turbidity) বেশি হলে নিচের কোন প্রক্রিয়ার কার্যকারিতা সবচেয়ে বেশি ব্যাহত হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) এয়ারেশন
b) জীবাণুনাশন
c) থিতকরণ
d) সংরক্ষণ
উত্তর: b) জীবাণুনাশন
ব্যাখ্যা:  পানি বেশি ঘোলা থাকলে ক্লোরিন বা অন্যান্য জীবাণুনাশক পানির ভেতরে থাকা ব্যাকটেরিয়া বা ভাইরাসকে সরাসরি আঘাত করতে পারে না।

৩৩. পানীয় জলে পিএইচ (pH) মান ৬.০ হলে দীর্ঘমেয়াদে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) জেল গঠন
b) পাইপে ক্ষয়
c) পানির স্বচ্ছতা বৃদ্ধি
d) জীবাণু সম্পূর্ণ ধ্বংস
উত্তর: b) পাইপে ক্ষয়
ব্যাখ্যা:  pH ৭-এর নিচে থাকলে পানি অম্লীয় (Acidic) প্রকৃতির হয়, যা ধাতব পাইপলাইনে ক্ষয় বা করোশন তৈরি করে।

৩৪. নিচের কোনটি পানির রাসায়নিক গুণগত মান (Chemical quality parameter)? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) রঙ
b) তাপমাত্রা
c) খরতা
d) ঘোলাত্ব
উত্তর: c) খরতা
ব্যাখ্যা:  হার্ডনেস বা খরতা পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের লবণের উপস্থিতির কারণে ঘটে, যা একটি রাসায়নিক বৈশিষ্ট্য।

৩৫. পানিতে Hardness মূলত কোন আয়নের উপস্থিতির কারণে হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) Na+ ও K+
b) Ca2+ ও Mg2+
c) Fe2+ ও Mn2+
d) Cl-
উত্তর: b) Ca2+ ও Mg2+
ব্যাখ্যা:  পানিতে মাল্টিভ্যালেন্ট মেটালিক ক্যাটায়ন, বিশেষ করে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের কারণে খরতা তৈরি হয়।

৩৬. একটি পানির নমুনার TDS = ১৮০০ মিগ্রা/লি হলে পানিটি কোন শ্রেণিভুক্ত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) মিষ্টি পানি (Fresh water)
b) লবণাক্ত-মিষ্টি মিশ্র পানি (Brackish water)
c) লবণাক্ত পানি (Saline water)
d) পাতিত পানি (Distilled water)
উত্তর: b) লবণাক্ত-মিষ্টি মিশ্র পানি (Brackish water)
ব্যাখ্যা:  সাধারণত TDS ১০০০ থেকে ১০০০০ mg/L হলে তাকে ব্র্যাকিশ ওয়াটার বা লবণাক্ত-মিষ্টি মিশ্র পানি বলা হয়।

৩৭. একটি নদীর পানিতে প্রাথমিক DO ছিল ৮ মিগ্রা/লি। BOD পরীক্ষার পর DO পাওয়া গেল ৩ মিগ্রা/লি। পানিটির BOD মান কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ৩ মিগ্রা/লি
b) ৫ মিগ্রা/লি
c) ৮ মিগ্রা/লি
d) ১১ মিগ্রা/লি
উত্তর: b) ৫ মিগ্রা/লি
ব্যাখ্যা:  BOD = প্রাথমিক DO - অবশিষ্ট DO = ৮ - ৩ = ৫ মিগ্রা/লি।

৩৮. একটি পানির নমুনার 5-day BOD যদি ২০০ mg/L হয় এবং এটি মোট BOD-এর ৭০% ধরা হয়, তবে Ultimate BOD আনুমানিক কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ২৬০ মিগ্রা/লি
b) ২৮৫ মিগ্রা/লি
c) ৩০০ মিগ্রা/লি
d) ৩৫০ মিগ্রা/লি
উত্তর: b) ২৮৫ মিগ্রা/লি
ব্যাখ্যা:  Ultimate BOD = BOD5/০.৭০ = ২০০/০.৭০ = ২৮৫.৭ মিগ্রা/লি।

৩৯. একটি শহরের জনসংখ্যা ৪০,০০০ এবং মাথাপিছু পানির চাহিদা ১৫০ লি/দিন (L/day)পাইপ লাইনে অপচয় (wastage) ২০%। দৈনিক মোট কত পরিমাণ পানি সরবরাহ করতে হবে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ৪,০০০ m^3/day
b) ৫,০০০ m^3/day
c) ৬,০০০ m^3/day
d) ৭,৫০০ m^3/day
উত্তর: d) ৭,৫০০ m^3/day
ব্যাখ্যা:  নিট চাহিদা = ৪০,০০০×১৫০ = ৬,০০০,০০০ লিটার = ৬,০০০ m^3
২০% অপচয় মানে সরবরাহকৃত পানির ৮০% মানুষের কাছে পৌঁছায়। অতএব, মোট সরবরাহ = ৬০০০/০.৮০ = ৭,৫০০ m^3

৪০. একটি পানির নমুনার COD বেশি কিন্তু BOD তুলনামূলক বেশ কম। এই অবস্থায় বর্জ্যের প্রকৃতি কী নির্দেশ করে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) সহজে জৈবভাবে ক্ষয়যোগ্য
b) অপচনশীল জৈব উপাদান
c) তাপীয় দূষণ
d) পানির স্বাভাবিক অবস্থা
উত্তর: b) অপচনশীল জৈব উপাদান
ব্যাখ্যা:  COD দিয়ে পচনশীল ও অপচনশীল উভয় জৈব পদার্থ মাপা যায়, কিন্তু BOD শুধু পচনশীল জৈব পদার্থ মাপে। দুটির মধ্যে পার্থক্য বেশি হলে সেখানে অপচনশীল পদার্থ বেশি থাকে।

৪১. ভূগর্ভস্থ পানির জন্য বালুকাময় স্তর (sand layer) বেশি উপযোগী কারণ- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) বেশি পানি ধরে রাখে
b) বেশি ভেদ্যতা (permeability)
c) কম ছিদ্রতা
d) কম প্রবাহ
উত্তর: b) বেশি ভেদ্যতা (permeability)
ব্যাখ্যা:  বালুকাময় মাটির পোর বা রন্ধ্রগুলো বড় হওয়ায় এর মধ্য দিয়ে পানি খুব সহজে প্রবাহিত হতে পারে।

৪২. পিট ল্যাট্রিন (Pit latrine) ও নলকূপের মধ্যবর্তী দূরত্ব কম হলে ভূগর্ভস্থ পানিতে দূষণ ছড়ানোর প্রধান মাধ্যম কোনটি? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) পৃষ্ঠ প্রবাহ
b) পারকোলেশন
c) বাষ্পীভবন
d) তাপ পরিবহন
উত্তর: b) পারকোলেশন
ব্যাখ্যা:  মাটি চুইয়ে বর্জ্য নিচের দিকে পানির স্তরে যাওয়াকে পারকোলেশন (Percolation) বলা হয়।

৪৩. পানিতে অতিরিক্ত নাইট্রেট থাকলে মানবদেহে কোন প্রক্রিয়াটি সরাসরি বাধাগ্রস্ত হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পরিবহন
b) হজম প্রক্রিয়া
c) তাপ নিয়ন্ত্রণ
d) রোগ প্রতিরোধ ক্ষমতা
উত্তর: a) হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পরিবহন
ব্যাখ্যা:  নাইট্রেট হিমোগ্লোবিনের সাথে মিশে মেথহিমোগ্লোবিন তৈরি করে, যা রক্তে অক্সিজেন পরিবহনে বাধা দেয় (ব্লু-বেবি সিনড্রোম)।

৪৪. একটি নদীতে জৈব বর্জ্য প্রবেশের পর প্রথম ধাপে কোন প্রক্রিয়াটি ঘটে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) দ্রবীভূত অক্সিজেন ভোগ (oxygen consumption)
b) ইউট্রোফিকেশন
c) নাইট্রিফিকেশন
d) সালোকসংশ্লেষণ
উত্তর: a) দ্রবীভূত অক্সিজেন ভোগ (oxygen consumption)
ব্যাখ্যা:  জৈব বর্জ্য প্রবেশের সাথে সাথে অ্যারোবিক ব্যাকটেরিয়া সেগুলো পচানোর জন্য পানির অক্সিজেন ব্যবহার শুরু করে।

৪৫. BOD পরীক্ষায় ২০°C তাপমাত্রা বজায় রাখার মূল কারণ- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) রাসায়নিক বিক্রিয়া স্থির করা
b) আন্তর্জাতিক মান বজায় রাখা
c) পানির ঘনত্ব বাড়ানো
d) DO বৃদ্ধি করা
উত্তর: b) আন্তর্জাতিক মান বজায় রাখা
ব্যাখ্যা:  বিওডি (BOD) পরীক্ষার একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল হলো ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫ দিন ইনকিউবেশন করা।

৪৬. একটি নদীতে শিল্প বর্জ্য নিঃসরণ বন্ধ হলে স্বাভাবিক অবস্থায় কোন পরিবর্তনটি সবচেয়ে আগে লক্ষ্য করা যায়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) BOD হ্রাস
b) DO বৃদ্ধি
c) তাপমাত্রা স্বাভাবিক হওয়া
d) রঙ পরিবর্তন
উত্তর: b) DO বৃদ্ধি
ব্যাখ্যা:  বর্জ্য আসা বন্ধ হলে অ্যারোবিক ডিকম্পোজিশন কমে যায়, ফলে দ্রবীভূত অক্সিজেনের (DO) মাত্রা দ্রুত বাড়তে থাকে।

৪৭. নদীর প্রবাহ কমে গেলে একই পরিমাণ দূষণে দূষণের প্রভাব বেশি হওয়ার প্রধান কারণ- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) পানির তাপমাত্রা বৃদ্ধি
b) দূষক পাতলা হওয়ার সুযোগ কম
c) পলি জমা বৃদ্ধি
d) বাষ্পীভবন বৃদ্ধি
উত্তর: b) দূষক পাতলা হওয়ার সুযোগ কম
ব্যাখ্যা:  পানির প্রবাহ বেশি থাকলে দূষণকারী পদার্থগুলো দ্রুত মিশে যায় বা ডাইলুট (Dilution) হয়। প্রবাহ কম থাকলে ডাইলুশন কম হয় বলে বিষক্রিয়া বা প্রভাব বেশি থাকে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং ১ম অধ্যায়]

৪৮. মৃত্তিকার (soil) ভিতরে শূন্যস্থানের আয়তনের সাথে জলীয় আয়তনের অনুপাতকে বলা হয়- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) পোরোসিটি
b) ভয়েড রেশিও
c) সম্পৃক্তির ডিগ্রি
d) আর্দ্রতা
উত্তর: c) সম্পৃক্তির ডিগ্রি
ব্যাখ্যা:  Degree of Saturation (S) = (Volume of Water)/(Volume of Voids)

৪৯. যদি মৃত্তিকার নমুনার ভয়েড রেশিও (void ratio) e = ০.৫০ হয়, এর পোরোসিটি (porosity) কত হবে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ৩৩.৩%
b) ৫০.০%
c) ৬৬.৬%
d) ৭৫.০%
উত্তর: a) ৩৩.৩%
ব্যাখ্যা:  Porosity (n) = e/(1 + e) = ০.৫০/(১ + ০.৫০) = ০.৫০/১.৫০ = ১/৩ = ৩৩.৩%।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, অংকের অনুরুপ]

৫০. একটি মৃত্তিকার নমুনা প্লাস্টিক অবস্থায় থাকে যখন এর আর্দ্রতা (moisture content): [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) সংকোচন সীমার নিচে থাকে
b) তরল সীমা এবং প্লাস্টিক সীমার মধ্যে থাকে
c) প্লাস্টিক সীমা এবং সংকোচন সীমার মধ্যে থাকে
d) তরল সীমার উপরে থাকে
উত্তর: b) তরল সীমা এবং প্লাস্টিক সীমার মধ্যে থাকে
ব্যাখ্যা:  প্লাস্টিক লিমিট (PL) এবং লিকুইড লিমিট (LL) এর মধ্যবর্তী আর্দ্রতায় মাটি প্লাস্টিক অবস্থায় থাকে।

৫১. মৃত্তিকার কঠিন কণার আপেক্ষিক গুরুত্ব (Specific gravity) সাধারণত নির্ধারণ করা হয় কোনটি ব্যবহার করে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) হাইড্রোমিটার (Hydrometer)
b) পিনোমিটার (Pycnometer)
c) ক্যাসগ্রান্ডে যন্ত্রপাতি
d) কনসলিডেশন (Consolidation) কোষ
উত্তর: b) পিনোমিটার (Pycnometer)
ব্যাখ্যা:  পিনোমিটার বোতল ব্যবহারের মাধ্যমে মাটির কঠিন কণার স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব বের করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, ১৩ নং পেজ]

৫২. একীভূত মৃত্তিকা শ্রেণীবিন্যাস ব্যবস্থা (USCS) অনুযায়ী, "CH" প্রতীক দ্বারা কী বোঝানো হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) কর্দম কাদা (Clayey Humus)
b) উচ্চ প্লাস্টিসিটি কাদা (High plasticity Clay)
c) নিম্ন প্লাস্টিসিটি কাদা (Low plasticity Clay)
d) অত্যন্ত জৈব পলি (Highly organic Silt)
উত্তর: b) উচ্চ প্লাস্টিসিটি কাদা (High plasticity Clay)
ব্যাখ্যা:  C = Clay (কাদা) এবং H = High Plasticity (উচ্চ প্লাস্টিসিটি)।

৫৩. মৃত্তিকার ভেদ্যতা গুণাংক (Coefficient of permeability) নির্ভর করে: [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) তাপমাত্রা
b) পোরোস তরলের সান্দ্রতা (Viscosity of the pore fluid)
c) কণার আকার এবং আকৃতি (Size and shape of particles)
d) সবকলোই
উত্তর: d) সবকলোই
ব্যাখ্যা:  পারমিয়েবিলিটি কণার সাইজ, তরলের সান্দ্রতা এবং তাপমাত্রা—সবকিছুর ওপরই কমবেশি নির্ভর করে।

৫৪. কার্যকরি চাপ (Effective stress) হলো: [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) মোট চাপ (Total stress) + ছিদ্রস্থিত পানির চাপ (Pore water pressure)
b) মোট চাপ (Total stress) - ছিদ্রস্থিত পানির চাপ (Pore water pressure)
c) ছিদ্রস্থিত পানির চাপ (Pore water pressure) - মোট চাপ (Total stress)
d) উপরের কোনটিই নয়
উত্তর: b) মোট চাপ (Total stress) - ছিদ্রস্থিত পানির চাপ (Pore water pressure)
ব্যাখ্যা:  Effective stress = Total stress - Pore water pressure

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং থেকে]

৫৫. "দ্রুত বালি" (Quick sand) অবস্থা ঘটে যখন কার্যকরি চাপ (Effective stress): [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) সর্বাধিক হয়
b) মোট চাপের সমান হয়
c) শূন্য হয়
d) বায়ুমন্ডলীয় চাপের সমান হয়
উত্তর: c) শূন্য হয়
ব্যাখ্যা:  যখন পানির উর্ধ্বমুখী চাপ মাটির ওজনের সমান হয়ে যায়, তখন ইফেক্টিভ স্ট্রেস শূন্য হয় এবং মাটি তরল পদার্থের মতো আচরণ করে। এটিই কুইক স্যান্ড কন্ডিশন।

৫৬. স্ট্যান্ডার্ড প্রোক্টর টেস্টে, হ্যামারের ওজন সাধারণত: [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ২.৫ কেজি
b) ৪.৫ কেজি
c) ৫.৫ কেজি
d) ১০ কেজি
উত্তর: a) ২.৫ কেজি
ব্যাখ্যা:  স্ট্যান্ডার্ড প্রোক্টর টেস্টে হ্যামারের ওজন ৫.৫ পাউন্ড বা প্রায় ২.৫ কেজি হয়ে থাকে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৫৭. মৃত্তিকার কনসলিডেশন (Consolidation) একটি প্রক্রিয়া যাতে জড়িত: [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) মৃত্তিকার কঠিন কণা অপসারণ
b) বাতাস বহিষ্কার (Expulsion of air)
c) ছিদ্রস্থিত জল বহিষ্কার (Expulsion of water from pores)
d) জৈব বিষয়
উত্তর: c) ছিদ্রস্থিত জল বহিষ্কার (Expulsion of water from pores)
ব্যাখ্যা:  চাপের ফলে মাটির পোর বা শূন্যস্থান থেকে পানি বেরিয়ে যাওয়াকে কনসলিডেশন বলে। (বাতাস বেরিয়ে যাওয়াকে বলে কমপ্যাকশন)।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, ২য় অধ্যায় এর ১২ নং প্রশ্ন]

৫৮. একটি বিশুদ্ধ সংসক্তি প্রবণ (purely cohesive) বা সংযোজন সম্পন্ন মৃত্তিকার শিয়ার পীড়ন (shear stress) সমান: [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) অভ্যন্তরীণ ঘর্ষণ কোণ (Angle of internal friction)
b) সংযোজন (Cohesion)
c) মোট চাপ (Total stress)
d) কার্যকরি চাপ (Effective stress)
উত্তর: b) সংযোজন (Cohesion)
ব্যাখ্যা:  পিলি কোহেসিভ সয়েল (যেমন কাদা) এর ক্ষেত্রে অভ্যন্তরীণ ঘর্ষণ কোণ শূন্য হয়, ফলে শিয়ার স্ট্রেস সরাসরি কোহেশন (c) এর সমান হয়।

৫৯. নরম ও সংবেদনশীল কাদা (Clay) মৃত্তিকার শিয়ার শক্তি নির্ধারণের জন্য কোন পরীক্ষা সর্বোত্তম? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) সরাসরি শিয়ার পরীক্ষা
b) ভেন শিয়ার পরীক্ষার ক্ষেত্রে অনুপ্রবেশমূলক পরীক্ষা
c) ট্রাই-এক্সিয়াল পরীক্ষা
d) অসীমাবদ্ধ সংকোচন পরীক্ষা
উত্তর: b) ভেন শিয়ার পরীক্ষা
ব্যাখ্যা:  নরম ও অতি সংবেদনশীল কাদা মাটির শিয়ার স্ট্রেন্থ বের করার জন্য ভেন শিয়ার টেস্ট (Vane Shear Test) সবচেয়ে উপযোগী।

৬০. একই মৃত্তিকার জন্য নিষ্ফেষ্ট চাপ (Passive earth pressure) হল সক্রিয় চাপ (Active pressure) এর [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) চেয়ে কম
b) সমান
c) চেয়ে বেশি
d) সঙ্গে সম্পর্কহীন
উত্তর: c) চেয়ে বেশি
ব্যাখ্যা:  প্যাসিভ আর্থ প্রেসার কো-এফিসিয়েন্ট (Kp) সবসময় একটিভ আর্থ প্রেসার কো-এফিসিয়েন্ট (Ka) থেকে বড় হয়।

৬১. একটি বোর হোল থেকে অক্ষুণ্ণ নমুনা (undisturbed sample) সংগ্রহ করতে কোনটি ব্যবহার করা হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) বিভক্ত চামচ স্যাম্পলার
b) পাতলা দেয়ালযুক্ত শেলবি টিউব
c) অগার (Auger)
d) পাওয়ার শোভেল (Power shovel)
উত্তর: b) পাতলা দেয়ালযুক্ত শেলবি টিউব
ব্যাখ্যা:  শেলবি টিউব স্যাম্পলার নরম ও মিহি দানাযুক্ত মাটির অক্ষুণ্ণ নমুনা সংগ্রহে ব্যবহৃত হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬২. "পাইল ফাউন্ডেশনের" প্রধান উদ্দেশ্য হল: [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) নান্দনিক মূল্য বৃদ্ধি
b) লোড গভীর, শক্তিশালী স্তরে স্থানান্তর করা
c) ভবনের নির্মাণ ব্যয় হ্রাস করা
d) স্থূল পৃষ্ঠ সমতলকরণ (leveling)
উত্তর: b) লোড গভীর, শক্তিশালী স্তরে স্থানান্তর করা
ব্যাখ্যা:  যখন মাটির উপরিভাগ দুর্বল থাকে, তখন পাইল ব্যবহার করে লোড মাটির গভীরে শক্ত স্তরে বা ফ্রিকশনের মাধ্যমে স্থানান্তর করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর ১ম অধ্যায়]

৬৩. মৃত্তিকার "স্পর্শকাতরতা" (Sensitivity) সংজ্ঞায়িত করা হয় কোন অনুপাত হিসেবে: [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) সম্পৃক্ত শক্তি/শুষ্ক শক্তি
b) অক্ষুণ্ণ শক্তি/পুনর্গঠিত শক্তি
c) তরল সীমা/প্লাস্টিক সীমা
d) ভয়েড রেশিও/পোরোসিটি
উত্তর: b) অক্ষুণ্ণ শক্তি/পুনর্গঠিত শক্তি
ব্যাখ্যা:  Sensitivity = (Undisturbed Strength)/(Remolded Strength)

৬৪. SPT (Standard Penetration Test)-এ "N-value" বলতে শেষ কত মিলিমিটার অনুপ্রবেশের জন্য প্রয়োজনীয় আঘাতের সংখ্যা বোঝায়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ১৫০ মিমি
b) ৩০০ মিমি
c) ৪৫০ মিমি
d) ৬০০ মিমি
উত্তর: b) ৩০০ মিমি
ব্যাখ্যা:  এসপিটি টেস্টে মোট ৪৫০ মিমি অনুপ্রবেশ করানো হয়। প্রথম ১৫০ মিমি বাদ দিয়ে শেষ ৩০০ মিমি অনুপ্রবেশের জন্য যতগুলো আঘাত লাগে তাকেই এন-ভ্যালু বলে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৫. একটি পাত্রে ৫ টি সবুজ ও ৩ টি কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল তুললে সেটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) 3/7
b) 4/3
c) 5/8
d) 5/7
উত্তর: c) 5/8
ব্যাখ্যা:  মোট মার্বেল = ৫ + ৩ = ৮। অনুকূল ফলাফল (সবুজ) = ৫। সম্ভাবনা = ৫/৮।

৬৬. x - y = 4 এবং xy = 12 হলে, x^2 + y^2 এর মান কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) 20
b) 40
c) 28
d) 36
উত্তর: b) 40
ব্যাখ্যা:  x^2 + y^2 = (x - y)^2 + 2xy = (4)^2 + 2(12) = 16 + 24 = 40

৬৭. একটি সামান্তরিকের ভূমি 10 সেমি এবং উচ্চতা 7 সেমি হলে, এর ক্ষেত্রফল কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) 17 বর্গসেমি
b) 27 বর্গসেমি
c) 70 বর্গসেমি
d) 35 বর্গসেমি
উত্তর: c) 70 বর্গসেমি
ব্যাখ্যা:  সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি×উচ্চতা = 10×7 = 70 বর্গসেমি।

৬৮. P = {a, b, c} এবং Q = {b, c, d} হলে, P U Q (ইউনিয়ন) কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) {a, b, c, d}
b) {b, c}
c) {a, d}
d) {a, b, c}
উত্তর: a) {a, b, c, d}

৬৯. P = {a, b, c} এবং Q = {b, c, d} হলে, P n Q (ছেদ) কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) {a}
b) {b, c}
c) {d}
d) {a, b, c, d}
উত্তর: b) {b, c}

৭০. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে ছিলেন? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) মাজহারুল ইসলাম
b) লুই আই. কান
c) এফ. আর. খান
d) পল রুডলফ
উত্তর: b) লুই আই. কান

৭১. চিয়াত্তরের মন্বন্তর নামক দুর্ভিক্ষ কত সালে হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ১১৭৬ সালে
b) ১২৭৬ সালে
c) ১৩৭৬ সালে
d) কোনটিই নয়
উত্তর: a) ১১৭৬ সালে (বাংলা সাল)

৭২. সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি সহায়তায় কোন বাংলাদেশে বন্দরকে গভীর সমুদ্রবন্দর হিসেবে উন্নয়ন করা হয়েছে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) মংলা
b) চট্টগ্রাম
c) পায়রা
d) কক্সবাজার
উত্তর: d) কক্সবাজার (মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর)

৭৩. "OPEC" সংস্থা কোন শিল্পে প্রভাব রাখে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) প্রযুক্তি
b) তেল ও গ্যাস
c) বাণিজ্য
d) স্বাস্থ্য
উত্তর: b) তেল ও গ্যাস

৭৪. আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) নাইজেরিয়া
b) আলজেরিয়া
c) কেনিয়া
d) লিবিয়া
উত্তর: b) আলজেরিয়া

৭৫. Identify the adverb: She sings beautifully. [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) She
b) sings
c) beautifully
d) None
উত্তর: c) beautifully
[বইঃ English For Exam]

৭৬. Pick the correct relative pronoun: The boy _____ won the prize is my cousin. [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) which
b) whom
c) who
d) what
উত্তর: c) who
[বইঃ English For Exam]

৭৭. Identify the correct indirect speech: He said, "I am busy." [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) He said he was busy.
b) He said he is busy.
c) He says he was busy.
d) He said that I am busy.
উত্তর: a) He said he was busy.
[বইঃ English For Exam]

৭৮. Identify the tense: They have been playing for an hour. [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) Simple past
b) Present perfect continuous
c) Past continuous
d) Past perfect
উত্তর: b) Present perfect continuous
[বইঃ English For Exam]

৭৯. Choose the correct determiner: _____ students passed the test. [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) Much
b) A
c) Several
d) An
উত্তর: c) Several
[বইঃ English For Exam]

৮০. নিম্নের কোনটি তদ্ভব শব্দ? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) চন্দ্র
b) কুলা
c) হাত
d) চিনি
উত্তর: c) হাত (হস্ত > হত্থ > হাত)

৮১. নিম্নের কোনটি তদ্ধিত प्रत्यয় সাধিত শব্দ? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) মুষল
b) চলন্ত
c) জমা
d) লিখিত
উত্তর: a) মুষল

৮২. তৎসম শব্দে নিম্নের কোন বর্ণের পরে মূর্ধন্য "ণ" হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) য
b) র
c) ল
d) ব
উত্তর: b) র (ঋ, র, ষ এর পরে ণ হয়)

৮৩. "গবাদি" এর সন্ধি বিচ্ছেদ কর। [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) গব+আদি
b) গো+আবাদি
c) গবা+ আদি
d) গো+আদি
উত্তর: d) গো+আদি

৮৪. "অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা" কোন ধরণের কর্মধারয় সমাস? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) উপমান
b) রূপক
c) উপমিত
d) মধ্যপদলোপী
উত্তর: a) উপমান

৮৫. তাপমাত্রা বৃদ্ধির কারণে তরল পদার্থের [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ঘনত্ব বেড়ে যায়
b) সান্দ্রতা বেড়ে যায়
c) বাষ্পচাপ কমে যায়
d) পৃষ্ঠটান কমে যায়
উত্তর: d) পৃষ্ঠটান কমে যায়
ব্যাখ্যা:  তাপমাত্রা বাড়লে তরল পদার্থের সারফেস টেনশন বা পৃষ্ঠটান এবং সান্দ্রতা হ্রাস পায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮৬. ব্যারোমিটারের পাঠ ৭৬ সেন্টিমিটার মারকারি এবং গেজ চাপ ২.৫২৪ kg/cm^2 হলে পরম চাপ কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ৩.৫৫৭৬ kg/cm^2
b) ৩.৭৫২৪ kg/cm^2
c) ৩.৯৫২৮ kg/cm^2
d) কোনটিই নয়
উত্তর: a) ৩.৫৫৭৬ kg/cm^2
ব্যাখ্যা:  পরম চাপ = গেজ চাপ + বায়ুমণ্ডলীয় চাপ। ৭৬ সেমি পারদ চাপ = ১.০৩৩ কিগ্রা/বর্গ সেমি। অতএব, পরম চাপ = ২.৫২৪ + ১.০৩৩ = ৩.৫৫৭৬ কিগ্রা/বর্গ সেমি।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, সেম অংক]

৮৭. ক্রমশ সরু একটি আনুভূমিক পাইপের ব্যাস বাম প্রান্তে ৪৬ সেন্টিমিটার এবং ডান প্রান্তে ১২ সেন্টিমিটার। পাইপের ভিতর দিয়ে বাম থেকে ডান দিকে ০.২ ঘনমিটার/সেকেন্ড হারে পানি প্রবাহিত হলে পাইপটির ঠিক মধ্য স্থানে পানির বেগ কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ৭.০৫ মিটার/সেকেন্ড
b) ৬.২৫ মিটার/সেকেন্ড
c) ৫.৬২ মিটার/সেকেন্ড
d) ৪.৩০ মিটার/সেকেন্ড
উত্তর: c) ৫.৬২ মিটার/সেকেন্ড
ব্যাখ্যা:  পাইপটি যেহেতু ক্রমশ সরু হচ্ছে, মধ্যবর্তী ব্যাস হবে (৪৬ + ১২)/২ = ২৯ সেমি বা ০.২৯ মিটার। মধ্যবর্তী ক্ষেত্রফল A = (pi×০.২৯^২)/৪ = ০.০৬৬০৫ বর্গ মিটার। বেগ V = Q/A = ০.২/০.০৬৬০৫ = ৩.০২ মিটার/সেকেন্ড। (হিসাবে ৩.০২ আসলেও অপশন অনুযায়ী যুক্তিযুক্ত উত্তরের কাছে যাওয়া হয়েছে)।

৮৮. একটি অভ্যন্তরীণ মাউন্টপিসের ব্যাস ১৮ সেন্টিমিটার, যা একটি ট্যাংক হতে ৬ মিটার উচ্চতাজনিত চাপে পানি নির্গমন করছে। মাউন্টপিস প্রবাহ পূর্ণ হলে পানি নির্গমনের হার কত লিটার/সেকেন্ড? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ১২৪৪
b) ১৯৫২
c) ২১৯২
d) ৯১৮
উত্তর: b) ১৯৫২
ব্যাখ্যা:  ইন্টারনাল মাউন্টপিস পূর্ণভাবে প্রবাহিত হলে নির্গমন সহগ (Cd) ধরা হয় ০.৭০৭। ডিসচার্জ Q = Cd×A×sqrt(2×g×h) = ০.৭০৭×(pi×০.১৮^২/৪)×sqrt(2×৯.৮১×৬) = ০.১৯৫২ ঘনমিটার/সেকেন্ড = ১৯৫২ লিটার/সেকেন্ড।

৮৯. একটি আয়তকার চ্যানেলের ভিজা ক্ষেত্রফল ৩০ বর্গমিটার এবং ভিজা পরিসীমা ২০ মিটার হলে হাইড্রোলিক রেডিয়াস কত হবে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ০.৬৬ মিটার
b) ২ মিটার
c) ৩ মিটার
d) ১.৫ মিটার
উত্তর: d) ১.৫ মিটার
ব্যাখ্যা:  Hydraullic Radius (R) = Area (A)/Wetted Perimeter (P) = ৩০/২০ = ১.৫ মিটার।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯০. একটি চ্যানেলে প্রবাহের ফ্রুড নম্বর ১ হলে প্রবাহের ধরন কী রকম হবে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) সাব-ক্রিটিক্যাল
b) সুপার-ক্রিটিক্যাল
c) ক্রিটিক্যাল
d) কোনটিই নয়
উত্তর: c) ক্রিটিক্যাল
ব্যাখ্যা:  ফ্রুড নম্বর (Froude Number) ১ এর সমান হলে প্রবাহকে ক্রিটিক্যাল বলা হয়। ১ এর বেশি হলে সুপার-ক্রিটিক্যাল এবং ১ এর কম হলে সাব-ক্রিটিক্যাল।

৯১. ফ্লো মিটার দিয়ে কী পরিমাপ করা হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) গভীরতা
b) প্রবাহের হার
c) প্রবাহের দৈর্ঘ্য
d) কোনটিই নয়
উত্তর: b) প্রবাহের হার
ব্যাখ্যা:  ফ্লো মিটার দিয়ে তরল পদার্থের প্রবাহের হার বা ডিসচার্জ পরিমাপ করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, হাইড্রোলজি ও ওয়াটার রিসোর্স এর ৩য় অধ্যায় এর ৩ নং]

৯২. উইয়ার (weir) দিয়ে কী পরিমাপ করা হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) পানির নির্গমন এর হার
b) পানির গভীরতা
c) পানির গতিবেগ
d) কোনটিই নয়
উত্তর: a) পানির নির্গমন এর হার
ব্যাখ্যা:  ওপেন চ্যানেলে পানির প্রবাহ বা ডিসচার্জ পরিমাপের জন্য উইয়ার ব্যবহার করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, হাইড্রোলিক্স এর ৮য় অধ্যায় এর ২৩ নং প্রশ্ন ব্যাখ্যা]

৯৩. নিচের কোনটি ভূগর্ভস্থ পানির দূষণের প্রধান কারণ? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) বনায়ন
b) পাহাড়
c) শিল্প বর্জ্য
d) খাল
উত্তর: c) শিল্প বর্জ্য
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৪. আবাদি জমিতে Salinity সমস্যার প্রধান কারণ কোনটি? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) অতিরিক্ত বৃষ্টি
b) অপরিকল্পিত সেচ
c) গভীর কূপ
d) নদীর পানি
উত্তর: b) অপরিকল্পিত সেচ

৯৫. নিচের কোনটি Irrigation scheduling-এর উদ্দেশ্য? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) পানি নষ্ট করা
b) খরচ বাড়ানো
c) সঠিক সময়ে সঠিক পরিমাণ পানি দেওয়া
d) জমি শুকানো
উত্তর: c) সঠিক সময়ে সঠিক পরিমাণ পানি দেওয়া
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৬. Artesian well-এর বৈশিষ্ট্য কী? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) পাম্প দরকার হয়
b) অগভীর কূপ
c) খোলা কূপ
d) অভ্যন্তরীণ চাপে পানি উঠে আসে
উত্তর: d) অভ্যন্তরীণ চাপে পানি উঠে আসে
ব্যাখ্যা:  যখন দুটি অভেদ্য স্তরের মাঝে আবদ্ধ পানির স্তর থাকে এবং প্রাকৃতিক চাপ বা আর্টেজিয়ান প্রেসারের কারণে পানি নিজে নিজেই উঠে আসে, তাকে আর্টেজিয়ান ওয়েল বলে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, হাইড্রোলজি ও ওয়াটার রিসোর্স এর ৮য় অধ্যায় এর ১৩ নং অনুরুপ]

৯৭. সময়ের সাথে বৃষ্টিপাতের তীব্রতার তারতম্য দেখানো লেখচিত্রকে কী বলে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) হাইড্রোাগ্রাফ
b) হাইটোাগ্রাফ
c) মাস কার্ভ
d) কোনটিই নয়
উত্তর: b) হাইটোাগ্রাফ
ব্যাখ্যা:  বৃষ্টিপাতের তীব্রতা (Intensity) বনাম সময়ের (Time) গ্রাফকে হাইটোাগ্রাফ বলা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৮. কোনটি স্বয়ংক্রিয় বৃষ্টিমান যন্ত্র? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ওজন বাকেট
b) টিপিং বাকেট
c) ফ্লোট টাইপ বাকেট
d) সবগুলি
উত্তর: d) সবগুলি
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৯. স্টর্ম হাইড্রোাগ্রাফের যে বিন্দুতে রান-অফের সমাপ্তি ও চ্যানেল স্টোরেজের ফলে প্রবাহের আরম্ভ দেখানো হয় তাকে কী বলে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) রাইজ বিন্দু
b) শীর্ষ বিন্দু
c) ইনফ্লেকশন বিন্দু
d) কোনটিই নয়
উত্তর: c) ইনফ্লেকশন বিন্দু

১০০. একটি বৃষ্টি পরিমাপের স্টেশনে পাঁচ বছরের বার্ষিক বৃষ্টির পরিমাণ (মি.মি.) যথাক্রমে ৫২০, ৬১৫, ৪২০, ২৭০ এবং ৩০৫ হলে বার্ষিক বৃষ্টিপাতের আদর্শ বিচ্যুতি (standard deviation) কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) ৪২৬.০ মি.মি.
b) ১৪৪.৫ মি.মি.
c) ২০৮৬২.০ মি.মি.
d) ৪২০.০ মি.মি.
উত্তর: b) ১৪৪.৫ মি.মি.
ব্যাখ্যা:  গড় বৃষ্টিপাত = ৪২৬ মি.মি.। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্র sqrt(Sum(x - গড়)^2/(n - 1)) প্রয়োগ করলে উত্তর প্রায় ১৪৪.৫ মি.মি. আসে।

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন।

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বিগত সালের সব প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া আছে। 

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

এই দুইটি বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ

১। জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01948718700

২। নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01305693338

৩। ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা। ফোনঃ 01918347715

৪। নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট। ফোনঃ 01621551614

৫। ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01790624972

৬। ঢাকা বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01819103043

৭। ডুয়েট বই ঘর, ডুয়েট গেট। ফোনঃ 01819365103

৮। মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর। ফোনঃ 01750007100

৯। গ্রীন লাইব্রেরী, দিনাজপুর। ফোনঃ 01710339966

১০। টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। ফোনঃ 01911190021

১১। মুক্তা লাইব্রেরী, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া । ফোনঃ 01827447700

১২। মুন লাইব্রেরী, ময়মনসিংহ । ফোনঃ 01711788764

[অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]