EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

পানি উন্নয়ন বোর্ড বাছাই পরীক্ষার প্রশ্ন সমাধান – ২০২৬ (১ম শিফট) সিভিল ডিপার্টমেন্ট
Image

BWDB বাছাই পরীক্ষা – ২০২৬ (1st Shift)

পানি উন্নয়ন বোর্ড – ০৬/০২/২০২৬

উপ-সহকারী প্রকৌশলী, সিভিল

সময়: ১ ঘণ্টা                                                                                                                                                                            পূর্ণমান: ১০০

Solved by Himalay Sen, PWD

 

১. একটি রম্বসের ভূমি 12 সেমি এবং উচ্চতা 5 সেমি হলে, এর ক্ষেত্রফল কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) 30 বর্গসেমি
খ) 60 বর্গসেমি
গ) 25 বর্গসেমি
ঘ) 120 বর্গসেমি
উত্তর: খ) 60 বর্গসেমি
ব্যাখ্যাঃ রম্বসের ক্ষেত্রফল = ভূমি×উচ্চতা। এখানে, ক্ষেত্রফল = 12×5 = 60 বর্গসেমি।

২. X = {2, 4, 6} এবং Y = {4, 6, 8} হলে, X U Y (ইউনিয়ন) কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) {2, 4, 6}
খ) {2, 4, 6, 8}
গ) {4, 6}
ঘ) {8}
উত্তর: খ) {2, 4, 6, 8}
ব্যাখ্যাঃ ইউনিয়ন সেটের ক্ষেত্রে উভয় সেটের সকল উপাদান নিয়ে সেট গঠিত হয়।

৩. X = {2, 4, 6} এবং Y = {4, 6, 8} হলে, X Y (ছেদ) কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) {4, 6}
খ) {2, 8}
গ) {2, 4, 6, 8}
ঘ) {8}
উত্তর: ক) {4, 6}
ব্যাখ্যাঃ ইন্টারসেকশন বা ছেদ সেটের ক্ষেত্রে শুধুমাত্র উভয় সেটের সাধারণ (Common) উপাদানগুলো নিয়ে সেট গঠিত হয়।

৪. একটি বাক্সে ৫ টি সাদা, ৩ টি লাল ও ৪ টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি নীল হওয়ার সম্ভাবনা কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) 5/12
খ) 1/3
গ) 3/12
ঘ) 4/7
উত্তর: খ) 1/3
ব্যাখ্যাঃ মোট বল = 5+3+4 = 12টি। নীল বলের সম্ভাবনা = নীল বলের সংখ্যা / মোট বলের সংখ্যা = 4/12 = 1/3।

৫. m + n = 9 এবং mn = 18 হলে, m² + n² এর মান কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) 45
খ) 55
গ) 63
ঘ) 81
উত্তর: ক) 45
ব্যাখ্যাঃ m
² + n² = (m+n)² - 2mn = (9)² - 2(18) = 81 - 36 = 45

৬. পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) আটলান্টিক ও ভারত
খ) প্রশান্ত ও আর্কটিক
গ) আটলান্টিক ও প্রশান্ত
ঘ) ভারত ও প্রশান্ত
উত্তর: গ) আটলান্টিক ও প্রশান্ত
ব্যাখ্যাঃ পানামা খাল উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।

৭. “BRICS” জোটে কোন দেশ অন্তর্ভুক্ত নয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ব্রাজিল
খ) ভারত
গ) চীন
ঘ) সিঙ্গাপুর
উত্তর: ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যাঃ BRICS-এর পূর্ণরূপ হলো Brazil, Russia, India, China এবং South Africa
সিঙ্গাপুর এর সদস্য নয়।

৮. বাংলাদেশে প্রথম বাণিজ্যিক গ্যাস ক্ষেত্র কোনটি? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) বিবিয়ানা
খ) শাহবাজপুর
গ) তিতাস
ঘ) বাখরাবাদ
উত্তর: গ) তিতাস
ব্যাখ্যাঃ তিতাস গ্যাস ক্ষেত্রটি ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত যা প্রথম বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ শুরু করে।

৯. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ১৬ ডিসেম্বর ১৯৭১
খ) ২৬ মার্চ ১৯৭১
গ) ১৬ ডিসেম্বর ১৯৭২
ঘ) ৪ নভেম্বর ১৯৭২
উত্তর: গ) ১৬ ডিসেম্বর ১৯৭২
ব্যাখ্যাঃ ১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে এটি কার্যকর হয়।

১০. আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০-এ বাংলাদেশ ফাইনালে কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) অস্ট্রেলিয়া
খ) দক্ষিণ আফ্রিকা
গ) ভারত
ঘ) ইংল্যান্ড
উত্তর: গ) ভারত
ব্যাখ্যাঃ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ ভারতকে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়।

১১. Choose the correct pronoun: Sarah and _____ are going to the market. [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) me
b) I
c) myself
d) mine
উত্তর: b) I
ব্যাখ্যাঃ বাক্যের Subjective পজিশনে Sarah-এর সাথে pronoun হিসেবে 'I' ব্যবহৃত হবে।
[বইঃ English For Exam]

১২. Which is an example of a compound sentence? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) She is tired.
b) She is tired, but she will continue working.
c) Being tired, she worked.
d) She will working tired.
উত্তর: b) She is tired, but she will continue working.
ব্যাখ্যাঃ 'but' একটি coordinating conjunction যা দুটি independent clause যুক্ত করে Compound sentence গঠন করেছে।
[বইঃ English For Exam]

১৩. Which word is a conjunction? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) Quickly
b) But
c) Though
d) Beautiful
উত্তর: b) But
ব্যাখ্যাঃ 'But' একটি Coordinating conjunction যা শব্দ বা বাক্যকে যুক্ত করতে ব্যবহৃত হয়।
[বইঃ English For Exam]

১৪. Choose the correct form of the verb: If I _____ enough money, I would buy a car. [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) have
b) had
c) have had
d) will have
উত্তর: b) had
ব্যাখ্যাঃ এটি second conditional বাক্য। If + past simple হলে পরবর্তী অংশে would + verb-এর base form বসে।
[বইঃ English For Exam]

১৫. Identify the type of sentence: Close the door. [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
a) Interrogative
b) Exclamatory
c) Assertive
d) Imperative
উত্তর: d) Imperative
ব্যাখ্যাঃ যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে Imperative sentence বলে।
[বইঃ English For Exam]

১৬. কোন ধরনের শব্দে মূর্ধন্য-ষ এর প্রয়োগ রয়েছে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) বাংলা
খ) তৎসম
গ) তদ্ভব
ঘ) বিদেশি
উত্তর: খ) তৎসম
ব্যাখ্যাঃ নত্ব ও ষত্ব বিধানের নিয়মগুলো শুধুমাত্র সংস্কৃত বা তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হয়।

১৭. "রাজ্ঞী" এর সন্ধি বিচ্ছেদ কর। [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) রাজ+নী
খ) রাজ্ + নি
গ) রাজ+জ্ঞী
ঘ) রাজা+জ্ঞী
উত্তর: খ) রাজ্ + নি
ব্যাখ্যাঃ ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী 'জ' এর পর 'নি' যুক্ত হয়ে 'জ্ঞ' ধ্বনি উৎপন্ন করে।

১৮. নিম্নের কোনটি তৎসম শব্দ? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) অফিস
খ) ভবন
গ) স্কুল
ঘ) কারখানা
উত্তর: খ) ভবন
ব্যাখ্যাঃ ভবন একটি সংস্কৃত শব্দ যা অবিকৃতভাবে বাংলায় ব্যবহৃত হয়, তাই এটি তৎসম শব্দ।

১৯. "অনুবাদ" শব্দে "অনু" উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) পশ্চাৎ
খ) পৌনঃপুনিক
গ) সাদৃশ্য
ঘ) সঙ্গে
উত্তর: ক) পশ্চাৎ
ব্যাখ্যাঃ অনুবাদ শব্দের 'অনু' উপসর্গটি 'অনুসরণ' বা 'পশ্চাৎ' বা 'পরবর্তী' অর্থে ব্যবহৃত হয়েছে।

২০. "কানে কানে যে কথা" এর সমাসবদ্ধ শব্দটি কোনটি? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) গীবত
খ) কানকথা
গ) কানাকানি
ঘ) চোগলখুরি
উত্তর: গ) কানাকানি
ব্যাখ্যাঃ এটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ, যেখানে একই বিশেষ্য দুবার ব্যবহৃত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে।

২১. একটি সলিড সিলিন্ডারের ব্যাস ৪.২ মিটার এবং উচ্চতা ৬.৪ মিটার। সিলিন্ডারটি যে পদার্থ দিয়ে তৈরি তার আপেক্ষিক গুরুত্ব ০.৭৬। সিলিন্ডারটিকে খাড়াভাবে পানিতে ডুবানো হলে, সিলিন্ডারের নিচ হতে সেন্টার অব বায়ান্সির (center of buoyancy) দূরত্ব কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ৪.৮৬৪ মিটার
খ) ৩.২০০ মিটার
গ) ২.৪৩২ মিটার
ঘ) ২.১২৪ মিটার
উত্তর: গ) ২.৪৩২ মিটার
ব্যাখ্যাঃ ডুবন্ত গভীরতা h' = h×G = 6.4×0.76 = 4.864 m
সেন্টার অব বায়ান্সি = h'/2 = 4.864/2 = 2.432 m

২২. পানি ভর্তি একটি চৌবাচ্চার নিচের অংশে ১০ মিটার দৈর্ঘ্যের এবং ১৬ সেন্টিমিটার ব্যাসের একটি আনুভূমিক পাইপ (sharp-edged) দিয়ে ৫২ লিটার/সেকেন্ড হারে পানি নির্গত হচ্ছে। চৌবাচ্চা হতে পানি পাইপে প্রবেশের পথে হেড লস কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ০.৭১ মিটার
খ) ০.১৭ মিটার
গ) ০.৪০ মিটার
ঘ) ০.৩৪ মিটার
উত্তর: খ) ০.১৭ মিটার
ব্যাখ্যাঃ sharp-edged প্রবেশের ক্ষেত্রে হেড লস hL = 0.5×v
²/2gক্যালকুলেশন করলে উত্তর ০.১৭ মিটার আসে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২৩. একটি আয়তকার চ্যানেলের প্রস্থ ১০ মিটার এবং পানির গভীরতা ৩ মিটার হলে, উক্ত চ্যানেলের ভিজা পরিসীমা (wetted perimeter) কত হবে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ২৬ মিটার
খ) ১৩ মিটার
গ) ১৬ মিটার
ঘ) ২৩ মিটার
উত্তর: গ) ১৬ মিটার
ব্যাখ্যাঃ আয়তকার চ্যানেলের ক্ষেত্রে ভিজা পরিসীমা P = b + 2d = 10 + 2(3) = 16 মিটার।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২৪. সূক্ষ্ম ও সুষম ছিদ্র বিশিষ্ট একটি কাঁচের নলকে পানিতে ডুবালে দেখা যায় যে পানি নলের ভিতরে কিছুটা উপরে উঠেছে এবং পানির উপরিভাগ অবতল হয়ে আছে। এর কারণ কী? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) সংকোচনশীলতা
খ) সান্দ্রতা
গ) কৈশিকতা
ঘ) পৃষ্ঠটান
উত্তর: গ) কৈশিকতা
ব্যাখ্যাঃ কৈশিকতার (Capillarity) কারণে কাঁচের নলে পানি উপরে ওঠে এবং কাঁচের সাথে আসঞ্জন বল বেশি হওয়ায় অবতল আকৃতি হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২৫. একটি আয়তকার চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৭ মিটার, ৫ মিটার ও ৪ মিটার। এটি একটি তরল পদার্থ (আপেক্ষিক গুরুত্ব ০.৮২) দ্বারা পূর্ণ আছে। চৌবাচ্চার একটি পার্শ্ব দেয়ালের ঠিক মধ্য বিন্দুতে চাপের তীব্রতা কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ১৬৪০ kg/m
²
খ) ৩২80 kg/m ²
গ) ৮২০ kg/m ²
ঘ) কোনটিই নয়
উত্তর: ক) ১৬৪০ kg/m
²
ব্যাখ্যাঃ মধ্যবিন্দুতে গভীরতা h = 4/2 = 2mচাপের তীব্রতা P = ρh = (0.82×1000)×2 = 1640 kg/m ²
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২৬. একটি চ্যানেল প্রবাহের রেনন্ড নাম্বার ৫০০০ হলে প্রবাহের ধরন কি রকম? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ল্যামিনার
খ) টারবুলেন্ট
গ) না ল্যামিনার
ঘ) না টারবুলেন্ট
উত্তর: খ) টারবুলেন্ট
ব্যাখ্যাঃ ওপেন চ্যানেলের ক্ষেত্রে Re > 2000 হলে প্রবাহ টারবুলেন্ট এবং পাইপ প্রবাহের ক্ষেত্রে Re > 4000 হলে টারবুলেন্ট হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২৭. নচ দিয়ে কী পরিমাপ করা হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) পানির নির্গমন এর মান
খ) পানির গভীরতা
গ) পানির গতিবেগ
ঘ) কোনটিই নয়
উত্তর: ক) পানির নির্গমন এর মান
ব্যাখ্যাঃ নচ (Notch) এবং উইয়ার (Weir) মূলত ছোট চ্যানেলে পানির ডিসচার্জ বা নির্গমন হার পরিমাপ করতে ব্যবহৃত হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২৮. Command area বলতে কী বোঝায়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) নদীর এলাকা
খ) বন্যাপ্রবণ এলাকা
গ) পাহাড়ী এলাকা
ঘ) সেচ সুবিধাপ্রাপ্ত জমির ক্ষেত্রফল
উত্তর: ঘ) সেচ সুবিধাপ্রাপ্ত জমির ক্ষেত্রফল
ব্যাখ্যাঃ কোনো নির্দিষ্ট সেচ প্রকল্প বা আউটলেট দ্বারা যে পরিমাণ কৃষি জমি সেচের আওতায় আনা সম্ভব তাকে কমান্ড এরিয়া বলে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২৯. Groundwater over-exploitation এর ফল কোনটি? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) Water table বৃদ্ধি
খ) পানির মান উন্নত
গ) Water table নিচে নেমে যাওয়া
ঘ) বৃষ্টি বৃদ্ধি
উত্তর: গ) Water table নিচে নেমে যাওয়া
ব্যাখ্যাঃ ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের ফলে স্তরের পানি পুনর্ভরণ ব্যাহত হয় এবং ওয়াটার টেবিল বা পানির স্তর নিচে নেমে যায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৩০. কারেন্ট মিটার দিয়ে কী পরিমাপ করা হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) গভীরতা
খ) প্রবাহের বেগ
গ) প্রবাহের রেখা
ঘ) কোনটিই নয়
উত্তর: খ) প্রবাহের বেগ
ব্যাখ্যাঃ কারেন্ট মিটার হলো একটি বিশেষ যন্ত্র যা নদী বা বড় চ্যানেলের পানির প্রবাহের বেগ পরিমাপ করতে ব্যবহৃত হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৩১. Irrigation efficiency বলতে কী বোঝায়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ব্যবহৃত পানির কার্যকারিতা
খ) পানির রসায়ন
গ) পানির মান
ঘ) পানির গভীরতা
উত্তর: ক) ব্যবহৃত পানির কার্যকারিতা
ব্যাখ্যাঃ সরবরাহকৃত পানির কতটুকু অংশ ফসল তার বৃদ্ধির কাজে কার্যকরভাবে ব্যবহার করতে পেরেছে তার অনুপাতই হলো সেচ দক্ষতা।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৩২. Waterlogging এর প্রধান ক্ষতি কোনটি? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ফসলের শিকড় পচে যাওয়া
খ) মাটির উর্বরতা বৃদ্ধি
গ) উৎপাদন বৃদ্ধি
ঘ) মাটির শক্তি বৃদ্ধি
উত্তর: ক) ফসলের শিকড় পচে যাওয়া
ব্যাখ্যাঃ জলাবদ্ধতার ফলে মাটিতে বাতাসের অভাব দেখা দেয় এবং অক্সিজেনের অভাবে ফসলের শিকড় পচে উদ্ভিদ মারা যায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৩৩. একটি ২০০০ হেক্টর ক্ষেত্রফল বিশিষ্ট ক্যাচমেন্ট এলাকায় গড় বার্ষিক ২০০ সেমিঃ বৃষ্টিপাত হয়। কারণে গড় ক্ষরণের পরিমাণ ১ ঘনমিটার/সেকেন্ড পাওয়া গেল। উক্ত ক্যাচমেন্টের রান-অফ সহগ কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ০.৩২
খ) ০.৬৯
গ) ০.৭২
ঘ) ০.৭৯
উত্তর: ক) ০.৩২
ব্যাখ্যাঃ বার্ষিক রান-অফ ভলিউম এবং বার্ষিক বৃষ্টিপাত ভলিউমের অনুপাতই হলো রান-অফ কো-এফিসিয়েন্ট। ক্যালকুলেশন করলে ০.৩২ পাওয়া যায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৩৪. প্রতি ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ কত হলে তাকে হালকা বৃষ্টিপাত বলে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ০ - ১ সে.মি.
খ) ০ - ২.৫ সে.মি.
গ) ১ - ২.৫ সে.মি.
ঘ) ১ - ৯.৫ সে.মি.
উত্তর: খ) ০ - ২.৫ সে.মি.
ব্যাখ্যাঃ সাধারণত ২.৫ মিমি/ঘণ্টা বা ০.২৫ সেমি/ঘণ্টার কম বৃষ্টিপাতকে হালকা বৃষ্টি বলা হয়। অপশন অনুযায়ী ০-২.৫ সেমি গ্রহণযোগ্য।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৩৫. বৃষ্টিপাতের সময়ের সাথে বৃষ্টিপাতের পানির গভীরতার পুঞ্জীভূত পরিমাণের লেখচিত্রকে কী বলে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) হাইড্রোাগ্রাফ
খ) হাইটোাগ্রাফ
গ) মাস কার্ভ
ঘ) কোনটিই নয়
উত্তর: গ) মাস কার্ভ
ব্যাখ্যাঃ সময়ের বিপরীতে পুঞ্জীভূত বৃষ্টিপাতের (Cumulative rainfall) গ্রাফকে মাস কার্ভ বলা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৩৬. কোন সূত্রের সাহায্যে বাষ্পীভবনের পরিমাণ নির্ণয় করা যায়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ডালটন
খ) হিউন
গ) ভানি
ঘ) কোনটিই নয়
উত্তর: ক) ডালটন
ব্যাখ্যাঃ ডালটনের সূত্র বাষ্পীভবনের হার নির্ণয়ে বহুল ব্যবহৃত একটি এম্পিরিক্যাল সূত্র।

৩৭. একটি ৫ ইঞ্চি ব্যাসের লোহার দণ্ডে ১০০০ পাউন্ড টান লোড প্রয়োগ করা হলো। যদি ইহার-এর মডুলাস ২৯ x ১০ পাউন্ড/বর্গইঞ্চি হয়, তবে দণ্ডে উৎপন্ন লম্বীয় বিকৃতির মান (ইঞ্চি/ইঞ্চি) কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ১.৭৬ x ১০

খ) ৩.৪৫ x ১০
গ) ৩.৫২ x ১০
ঘ) ৭.০২ x ১০
উত্তর: ক) ১.৭৬ x ১০
ব্যাখ্যাঃ বিকৃতি = স্ট্রেস / Eস্ট্রেস = P/Aক্যালকুলেশন করলে উত্তর ১.৭৬×১০ হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৩৮. একটি স্তম্ভের এক প্রান্ত সম্পূর্ণ স্থির এবং অন্য প্রান্ত কব্জাযুক্ত হলে, উক্ত স্তম্ভটির কার্যকর (effective) দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্যের কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) অর্ধেক
খ) ০.৭ গুণ
গ) সমান
ঘ) দ্বিগুণ
উত্তর: খ) ০.৭ গুণ
ব্যাখ্যাঃ এক প্রান্ত Fixed এবং অন্য প্রান্ত Pinned (কব্জাযুক্ত) হলে থিওরিটিক্যাল কার্যকর দৈর্ঘ্য L/
2 বা ০.৭০৭L ধরা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৩৯. একটি স্থির প্রান্তযুক্ত (ক্যান্টিলিভার) বিম-এর দৈর্ঘ্য ১৪ ফুট। বিমটির সম্পূর্ণ দৈর্ঘ্য জুড়ে ৫ কিপ প্রতি ফুট হারে একটি সমবন্টিত লোড ক্রিয়াশীল। বিমটির সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের মান কত হবে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ১২২.৫ কিপ-ফিট
খ) ২৪৫ কিপ-ফিট
গ) ৪৯০ কিপ-ফিট
ঘ) ৯৮০ কিপ-ফিট
উত্তর: গ) ৪৯০ কিপ-ফিট
ব্যাখ্যাঃ ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট M = wL
²/2 = (5×14²)/2 = 490 Kip-ft
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৪০. একটি সমবাহু ত্রিভুজের সেন্ট্রয়েড অবস্থান করে- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ভূমির উপর
খ) উচ্চতার (h) মাঝখানে
গ) ভূমি থেকে h/৩ দূরত্বে
ঘ) ভূমি থেকে ২h/৩ দূরত্বে
উত্তর: গ) ভূমি থেকে h/৩ দূরত্বে
ব্যাখ্যাঃ ত্রিভুজের ভারকেন্দ্র বা সেন্ট্রয়েড এর ভূমি থেকে উচ্চতার এক-তৃতীয়াংশ (h/3) দূরত্বে অবস্থিত।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৪১. একটি আয়তাকার বিমের প্রস্থ ১০ ইঞ্চি এবং গভীরতা ১২ ইঞ্চি। বিমটির মেজর অক্ষ এর সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ১০০০ ইঞ্চি

খ) ১২৪০ ইঞ্চি
গ) ১৪৪০ ইঞ্চি
ঘ) ১৫০০ ইঞ্চি
উত্তর: গ) ১৪৪০ ইঞ্চি
ব্যাখ্যাঃ জড়তার ভ্রামক I = bd³/12 = (10×12³)/12 = 1440 in
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৪২. লম্বীয় চাপ (Normal stress) কোন ক্ষেত্রে সৃষ্টি হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) বল যখন পৃষ্ঠের সমান্তরাল
খ) বল যখন পৃষ্ঠের লম্ব
গ) বল যখন ঘূর্ণন সৃষ্টি করে
ঘ) বল যখন ত্বরণ সৃষ্টি করে
উত্তর: খ) বল যখন পৃষ্ঠের লম্ব
ব্যাখ্যাঃ যখন বল কোনো তলের ওপর লম্বভাবে বা খাড়াভাবে কাজ করে, তখন উৎপন্ন পীরণকে নরমাল স্ট্রেস বা লম্বীয় চাপ বলে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৪৩. একজন ইঞ্জিনিয়ার ল্যাবরেটরিতে একটি স্টিলের পরীক্ষণ দণ্ডে টেনশন টেস্ট (টান পরীক্ষা) করেছিলেন। পরীক্ষণের শুরুতে দণ্ডটির চিহ্নিত গেজ দৈর্ঘ্য ছিল ৪০ মি.মি.। টান প্রয়োগ করার পর গেজ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে ৪২.৩ মি.মি. হয়। উক্ত অবস্থায় দণ্ডটিতে উৎপন্ন লম্বীয় বিকৃতির মান (মি.মি./মি.মি.) কত হবে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ০.০৫০০
খ) ০.০৫৭৫
গ) ০.৯৪৫৬
ঘ) ১.০০০৩
উত্তর: খ) ০.০৫৭৫
ব্যাখ্যাঃ বিকৃতি = দৈর্ঘ্যের পরিবর্তন / আদি দৈর্ঘ্য = (42.3 - 40) / 40 = 2.3/40 = 0.0575।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, অনুরুপ অংক]

৪৪. দুটি প্লেটকে একটি বোল্ট দ্বারা সংযুক্ত করা হলো। প্লেট দুটির উপর বিপরীত দিকে ১০০ কিপ করে টান বল প্রয়োগ করা হয়েছে। যদি বোল্টটির ব্যাস ৩/৮ ইঞ্চি হয় এবং বোল্টটি একক কর্তন (single shear) অবস্থায় কাজ করে, তবে বোল্টে সৃষ্ট কর্তন চাপ (shear stress) কত কিপ/ইঞ্চি²? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ২২৫
খ) ৫৯৫
গ) ৯০৫
ঘ) ১৮১০
উত্তর: গ) ৯০৫
ব্যাখ্যাঃ Shear stress = Load / Area = 100 / (
π/4×(3/8)²) 905 Kip/in²
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, অনুরুপ অংক]

৪৫. কোন অবস্থায় একটি স্ল্যাব সাধারণত একমুখী স্ল্যাব হিসেবে আচরণ করে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) চারদিকে বিম দ্বারা আবদ্ধ হলে
খ) দুই দিকেই সমান স্প্যান হলে
গ) যখন লম্বা স্প্যান ছোট স্প্যানের দ্বিগুণের বেশি হয়
ঘ) স্ল্যাব খুব পুরু হলে
উত্তর: গ) যখন লম্বা স্প্যান ছোট স্প্যানের দ্বিগুণের বেশি হয়
ব্যাখ্যাঃ Llong / Lshort > 2 হলে লোড মূলত ছোট স্প্যানে সঞ্চালিত হয়, যা ওয়ান-ওয়ে স্ল্যাব হিসেবে পরিচিত।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৪৬. একমুখী স্ল্যাব এ তাপমাত্রা ও সংকোচনজনিত রিইনফোর্সমেন্ট সাধারণত কোন দিকে দেওয়া হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) প্রধান রডতার দিক বরাবর
খ) স্ল্যাবের স্বল্প স্প্যান বরাবর
গ) প্রধান রিইনফোর্সমেন্টের লম্বালম্বি দিকে
ঘ) স্ল্যাবের কর্নার বরাবর তির্যকভাবে
উত্তর: গ) প্রধান রিইনফোর্সমেন্টের লম্বালম্বি দিকে
ব্যাখ্যাঃ ওয়ান-ওয়ে স্ল্যাবের ডিস্ট্রিবিউশন রড বা তাপমাত্রা রড প্রধান রডের আড়াআড়ি বা লম্বালম্বি দিকে দেওয়া হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৪৭. দ্বিমুখী স্ল্যাব এ কর্নার রিইনফোর্সমেন্ট সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) শুধু নিচের পৃষ্ঠে দেওয়া হয়
খ) শুধু নেগেটিভ মোমেন্টের জন্য দেওয়া হয়
গ) উপর ও নিচ উভয় পৃষ্ঠে দেওয়া হয়
ঘ) প্রধান রডের অর্ধেক পরিমাণে দেওয়া হয়
উত্তর: গ) উপর ও নিচ উভয় পৃষ্ঠে দেওয়া হয়
ব্যাখ্যাঃ টু-ওয়ে স্ল্যাবের কোণায় টরশন মোমেন্ট প্রতিরোধের জন্য কোণার ওপর ও নিচ উভয় স্তরে জাল রড ব্যবহার করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৪৮. একটি ১২" x ১২" টাইড কলাম, যাতে প্রতি নম্বর ৯ রড ব্যবহার করা হয়েছে, কংক্রিটের চাপ শক্তি, f'c =৪ কিপ/ইঞ্চি² এবং স্টিলের ইয়িল্ড শক্তি, fy = ৬০ কিপ/ইঞ্চি², কলামটির নমিনাল অক্ষীয় চাপ ধারণক্ষমতা কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ২৪০ কিপ
খ) ৪৭৬ কিপ
গ) ৭১৬ কিপ
ঘ) ৭৮০ কিপ
উত্তর: গ) ৭১৬ কিপ
ব্যাখ্যাঃ Pn = 0.85×f'c(Ag - Ast) + Ast×fy
ক্যালকুলেশন করলে উত্তর ৭১৬ কিপ আসে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, অনুরুপ অংক]

৪৯. BNBC 2020 অনুযায়ী বাংলাদেশে ভূমিকম্প অঞ্চল কয়টি? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: গ) ৪টি
ব্যাখ্যাঃ BNBC-২০২০ এর মানচিত্র অনুযায়ী ঢাকাসহ পুরো বাংলাদেশকে ৪টি ভূমিকম্প জোনে ভাগ করা হয়েছে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৫০. ভ্রমণের প্রবণতা (Travel Propensity) হ্রাস পাওয়ার সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত - [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) দূরত্ব
খ) ভ্রমণ সময়
গ) সড়কের প্রস্থ
ঘ) যানবাহনের ধরন
উত্তর: ক) দূরত্ব
ব্যাখ্যাঃ দূরত্বের সাথে ভ্রমণের ইচ্ছা বা প্রবণতা কমে যাওয়ার সম্পর্ককে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিংয়ে ডিস্ট্যান্স ডেকে (Distance Decay) বলে।

৫১. গড় টাইম হেডওয়ে (h) যদি ২.০ সেকেণ্ড হয়, তবে যানবাহনের প্রবাহ হার কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ৯০০ যান/ঘণ্টা
খ) ১২০০ যান/ঘণ্টা
গ) ১৮০০ যান/ঘণ্টা
ঘ) ৩৬০০ যান/ঘণ্টা
উত্তর: গ) ১৮০০ যান/ঘণ্টা
ব্যাখ্যাঃ ট্রাফিক প্রবাহ হার q = 3600 / h = 3600 / 2.0 = 1800 যান/ঘণ্টা।

৫২. ট্রিপ ডিস্ট্রিবিউশন (Trip Distribution) ধাপের প্রধান আউটপুট হলো - [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) লিঙ্কে ভলিউম ম্যাপ
খ) ট্রিপের বিন্যাস (O-D Matrix)
গ) স্পিড-ফ্লো কার্ড
ঘ) পার্কিং চার্ট
উত্তর: খ) ট্রিপের বিন্যাস (O-D Matrix)
ব্যাখ্যাঃ ট্রিপ জেনারেশনের পর ট্রিপ ডিস্ট্রিবিউশন ধাপের মাধ্যমে কোন এলাকা থেকে কোন এলাকায় ট্রিপ যাচ্ছে তার ম্যাট্রিক্স বা তালিকা পাওয়া যায়।

৫৩. মোড পছন্দ (Mode Choice) কোন কোন বিষয়ে প্রভাবিত হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) শুধুমাত্র আয়
খ) শুধুমাত্র ভ্রমণ সময়
গ) ট্রিপ, যাত্রী ও সিস্টেম সংক্রান্ত উপাদান
ঘ) শুধুমাত্র দূরত্ব
উত্তর: গ) ট্রিপ, যাত্রী ও সিস্টেম সংক্রান্ত উপাদান
ব্যাখ্যাঃ মোড চয়েস বা যানবাহন নির্বাচনের সিদ্ধান্ত মূলত ব্যবহারকারীর বৈশিষ্ট্য এবং যানবাহনের সুবিধার ওপর নির্ভর করে।

৫৪. নগর সড়ক শ্রেণিবিন্যাসে স্থানীয় সড়ক (Local Road) মূলত কোন সেবা প্রদান করে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) বাইপাস চলাচল
খ) বিভাগীয় সংযোগ
গ) ডিস্ট্রিবিউটর কার্য
ঘ) প্রবেশাধিকার (Access)
উত্তর: ঘ) প্রবেশাধিকার (Access)
ব্যাখ্যাঃ লোকাল রোড মূলত আবাসিক এলাকা থেকে মূল সড়কে প্রবেশের সুযোগ এবং সরাসরি ভবনের প্রবেশাধিকার নিশ্চিত করে।

৫৫. কোন সড়ক শ্রেণি সর্বোচ্চ চলাচল সুবিধা (Mobility) প্রদান করে কিন্তু সর্বনিম্ন ভূমি প্রবেশাধিকার দেয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) স্থানীয় সড়ক
খ) কালেক্টর
গ) আর্টেরিয়াল
ঘ) মহাসড়ক
উত্তর: ঘ) মহাসড়ক
ব্যাখ্যাঃ মহাসড়ক বা এক্সপ্রেসওয়েতে উচ্চ গতি নিশ্চিত করতে প্রবেশাধিকার সীমাবদ্ধ রাখা হয়। আর্টেরিয়াল রোডও হাই মোবিলিটির জন্য পরিচিত।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৫৬. বিটুমিনাস পেভমেন্ট মিশ্রণ (Bituminous paving mixture)-এর স্থিতিশীলতা (Stability) বলতে বোঝায়- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) তাপমাত্রা বৃদ্ধির প্রতিরোধ ক্ষমতা
খ) আরোপিত লোডজনিত বিকৃতি প্রতিরোধ ক্ষমতা
গ) পানি শোষণ প্রতিরোধ ক্ষমতা
ঘ) আসফাল্টের বার্ধক্য প্রতিরোধ ক্ষমতা
উত্তর: খ) আরোপিত লোডজনিত বিকৃতি প্রতিরোধ ক্ষমতা
ব্যাখ্যাঃ মার্শাল স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা হলো চাকার ওজনের কারণে মিক্সের আকার পরিবর্তনের বা বিকৃতির বিরুদ্ধে নিজস্ব প্রতিরোধ ক্ষমতা।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৫৭. এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু (Aggregate Impact Value) দ্বারা নির্ণয় করা হয় - [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) কাঠিন্যতা
খ) ঘাত সহনীয়তা
গ) আকৃতি
ঘ) ছিদ্রতা
উত্তর: খ) ঘাত সহনীয়তা
ব্যাখ্যাঃ হঠাৎ আসা প্রচণ্ড আঘাত বা শক (Sudden Impact) সহ্য করার ক্ষমতাকেই এগ্রিগেটের টাফনেস বা ঘাত সহনীয়তা বলে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৫৮. ভিত্তির (Footing) ক্ষেত্রফল নির্ধারণ করা হয় কোন লোডের ভিত্তিতে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) চলিত সব লোড
খ) অগনিত সব লোড
গ) শুধুমাত্র স্থায়ী লোড
ঘ) শুধুমাত্র ভূমিকম্পজনিত লোড
উত্তর: ক) চলিত সব লোড
ব্যাখ্যাঃ ফাউন্ডেশনের মাপ নির্ধারণের ক্ষেত্রে সার্ভিস লোড বা কার্যকর লোড ব্যবহার করা হয় যাতে মাটির সহ্য ক্ষমতা অতিক্রম না করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৫৯. নিচের কোনটি ট্রাস সদস্য সম্পর্কে ভুল বক্তব্য? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ট্রাস সদস্য কেবল অক্ষীয় বল বহন করে
খ) ট্রাস সদস্যে বেন্ডিং মোমেন্ট থাকে
গ) ট্রাস সদস্যে টেনশন বা কমপ্রেশন থাকে
ঘ) সকল ভার জয়েন্টে প্রয়োগ হয়
উত্তর: খ) ট্রাস সদস্যে বেন্ডিং মোমেন্ট থাকে
ব্যাখ্যাঃ আদর্শ ট্রাস কেবল মেম্বার বরাবর টেনশন বা কমপ্রেশন লোড বহন করে, এতে বেন্ডিং মোমেন্টের অস্তিত্ব থাকে না।

৬০. ইল্ড (Yield) সাইন সাধারণত কোথায় স্থাপন করা হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) এক্সপ্রেসওয়ে প্রধান লেনে
খ) গৌণ (Minor) সড়কের সংযোগমুখে
গ) প্রধান সড়কের সংযোগমুখে
ঘ) সিগন্যালযুক্ত মোড়ে
উত্তর: খ) গৌণ (Minor) সড়কের সংযোগমুখে
ব্যাখ্যাঃ ছোট রাস্তা থেকে বড় রাস্তায় প্রবেশের আগে বড় রাস্তার যানবাহনকে পথ ছেড়ে দেওয়ার সংকেত দিতে গৌণ রাস্তায় ইল্ড সাইন থাকে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬১. ট্রাফিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) যানজট বৃদ্ধি করা
খ) নিরাপত্তা ও গতিশীলতা বৃদ্ধি করা
গ) সড়কের দৈর্ঘ্য কমানো
ঘ) যানবাহনের প্রবাহ কমানো
উত্তর: খ) নিরাপত্তা ও গতিশীলতা বৃদ্ধি করা
ব্যাখ্যাঃ ট্রাফিক ম্যানেজমেন্টের লক্ষ্য হলো দক্ষ ব্যবহারের মাধ্যমে যানবাহনের গতিশীলতা বাড়ানো এবং নিরাপদ চলাচল নিশ্চিত করা।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬২. সুপার এলিভেশন (Super Elevation) প্রদান করা হয়- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ড্রেনেজ উন্নত করার জন্য
খ) কেন্দ্রাতিগ বল প্রতিরোধ করার জন্য
গ) পেভমেন্টের পুরুত্ব কমানোর জন্য
ঘ) শুধু গতি বাড়ানোর জন্য
উত্তর: খ) কেন্দ্রাতিগ বল প্রতিরোধ করার জন্য
ব্যাখ্যাঃ রাস্তার বাঁকে গাড়ির বাইরের দিকে ছিটকে যাওয়ার ঝোঁক (Centrifugal force) প্রশমিত করতে রাস্তার বাইরের পাশ উঁচিয়ে সুপার এলিভেশন দেওয়া হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৩. সিমেন্ট কংক্রিট সড়ক প্রধানত কিভাবে লোড বিতরণ করে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) দানা থেকে দানা সংস্পর্শে
খ) স্ল্যাব অ্যাকশনের মাধ্যমে
গ) আর্চ অ্যাকশনের মাধ্যমে
ঘ) ঘর্ষণের মাধ্যমে
উত্তর: খ) স্ল্যাব অ্যাকশনের মাধ্যমে
ব্যাখ্যাঃ রিজিড পেভমেন্ট বা কংক্রিট রাস্তা তার নিজস্ব অনমনীয়তা বা স্ল্যাব অ্যাকশনের মাধ্যমে বিশাল এলাকায় চাকার ওজন ছড়িয়ে দেয়।

৬৪. রেলওয়ে গেজ (Railway Gauge) বলতে বোঝায় - [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) দুটি রেলের মধ্যবর্তী দূরত্ব
খ) রেলের উচ্চতা
গ) স্লিপারের দৈর্ঘ্য
ঘ) প্ল্যাটফর্মের প্রস্থ
উত্তর: ক) দুটি রেলের মধ্যবর্তী দূরত্ব
ব্যাখ্যাঃ রেললাইনের সমান্তরাল দুটি পাতের ভেতরের দিকের মধ্যবর্তী নির্দিষ্ট দূরত্বই হলো রেলওয়ে গেজ।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৫. চেক রেল (Check Rail) প্রদান করা হয়- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) গতি বাড়ানোর জন্য
খ) বাঁকে লাইনচ্যুতি প্রতিরোধের জন্য
গ) শব্দ কমানোর জন্য
ঘ) ড্রেনেজ উন্নত করার জন্য
উত্তর: খ) বাঁকে লাইনচ্যুতি প্রতিরোধের জন্য
ব্যাখ্যাঃ তীব্র বাঁকে যেন ট্রেনের চাকা লাইন থেকে ছিটকে না যায়, সে জন্য মূল রেলের পাশে অতিরিক্ত রেল বা চেক রেল লাগানো হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৬. সমন্বিত ভাড়া ব্যবস্থা (Fare Integration) বলতে বোঝায় - [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) বিনাশূল্যে পরিবহন
খ) প্রতিটি মোডের জন্য আলাদা ভাড়া
গ) একাধিক গণপরিবহনের জন্য একটি টিকিট
ঘ) উচ্চ ভাড়া ব্যবস্থা
উত্তর: গ) একাধিক গণপরিবহনের জন্য একটি টিকিট
ব্যাখ্যাঃ এক টিকিট বা কার্ড ব্যবহার করে বাস, ট্রেন বা মেট্রোরেলে যাতায়াত করতে পারার সুবিধাকে ফেয়ার ইন্টিগ্রেশন বলে।

৬৭. রোড সেফটি অডিট (Road Safety Audit) করা হয় - [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) নির্মাণ ব্যয় বাড়ানোর জন্য
খ) সম্ভাব্য সড়ক নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করার জন্য
গ) গতি সীমা কমানোর জন্য
ঘ) সৌন্দর্য বৃদ্ধি করার জন্য
উত্তর: খ) সম্ভাব্য সড়ক নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করার জন্য
ব্যাখ্যাঃ নকশা পর্যায় বা পরিচালনার সময়ে সড়কের ত্রুটিগুলো খুঁজে বের করে দুর্ঘটনা প্রতিরোধ করার পরীক্ষা হলো রোড সেফটি অডিট।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৮. পানির ঘোলাত্ব (Turbidity) সাধারণত কোন এককে প্রকাশ করা হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) mg/L
খ) NTU
গ) Pt-Co Unit
ঘ) pH unit
উত্তর: খ) NTU
ব্যাখ্যাঃ নেফেলোমেট্রিক টার্বিডিটি ইউনিট (NTU) হলো পানির ঘোলাত্ব পরিমাপের আদর্শ একক।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৯. পানীয় জলের জন্য গ্রহণযোগ্য pH মান সাধারণত- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ৫.০ - ৬.০
খ) ৬.৫ - ৮.৫
গ) ৮.৫ - ১০.০
ঘ) ৪.৫ - ৫.৫
উত্তর: খ) ৬.৫ - ৮.৫
ব্যাখ্যাঃ WHO এবং বাংলাদেশের আদর্শ মান অনুযায়ী পানযোগ্য পানির pH পরিসীমা ৬.৫ থেকে ৮.৫ হওয়া উচিত।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭০. পানির Total Solids (TS) এর সঠিক সম্পর্ক কোনটি? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) TS = TDS - TSS
খ) TS = TDS + TSS
গ) TS = TSS - TDS
ঘ) TS = TDS x TSS
উত্তর: খ) TS = TDS + TSS
ব্যাখ্যাঃ মোট কঠিন পদার্থ হলো দ্রবীভূত কঠিন পদার্থ (TDS) এবং ভাসমান কঠিন পদার্থ (TSS) এর যোগফল।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭১. পানিতে রঙ (Color) পরিমাপের একক হলো- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) mg/L
খ) NTU
গ) Pt-Co Unit
ঘ) pH unit
উত্তর: গ) Pt-Co Unit
ব্যাখ্যাঃ পানির প্রকৃত রঙ পরিমাপ করতে প্লাটিনাম-কোবাল্ট (Pt-Co) স্কেল বা ইউনিট ব্যবহার করা হয়।

৭২. এক NTU (Nephelometric Turbidity Units) টার্বিডিটির সমতুল্য হলো- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ১ মিলিগ্রাম সিলিকা/লিটার
খ) ১ মিলিগ্রাম ফরমাজিন/লিটার
গ) ১০ মিলিগ্রাম (solids)/লিটার
ঘ) ০.১ মিলিগ্রাম (solids)/লিটার
উত্তর: খ) ১ মিলিগ্রাম ফরমাজিন/লিটার
ব্যাখ্যাঃ নেফেলোমেট্রিক পদ্ধতিতে টার্বিডিটি ক্যালিব্রেশনের জন্য ফরমাজিন পলিমার ব্যবহার করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৩. স্যুয়ারেজ ব্যবস্থায় কালো পানি (Black water) বলতে বোঝায়- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) বৃষ্টির পানি
খ) রান্নাঘরের পানি
গ) ইউরিনাল হতে নির্গত বর্জ্য পানি
ঘ) শিল্প বর্জ্য
উত্তর: গ) ইউরিনাল হতে নির্গত বর্জ্য পানি
ব্যাখ্যাঃ মলমূত্র বহনকারী পয়ঃনিষ্কাশন পানিকে ব্ল্যাক ওয়াটার এবং গোসল বা রান্নাঘরের পানিকে গ্রে ওয়াটার বলা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৪. একটি পানির নমুনায় TDS = ৯০০ মিলিগ্রাম/লিটার এবং TSS = ৩০০ মিলিগ্রাম/লিটার। Total Solids (TS) কত মিলিগ্রাম/লিটার? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ৬০০
খ) ৯০০
গ) ১২০০
ঘ) ১০৫০
উত্তর: গ) ১২০০
ব্যাখ্যাঃ TS = TDS + TSS = 900 + 300 = 1200 mg/L

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, অনুরুপ অংক]

৭৫. একটি শহরে দৈনিক পানি সরবরাহ ১২,০০০ m³ এবং পানির সরবরাহ লাইনে অপচয় (wastage) ১৫%। বাস্তবে গ্রাহকের কাছে পৌঁছানো পানির পরিমাণ কত? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ৯০০০ m
³
খ) ১০২০০ m³
গ) ১০৮০০ m³
ঘ) ১২০০০ m³
উত্তর: খ) ১০২০০ m³
ব্যাখ্যাঃ কার্যকর সরবরাহ = মোট সরবরাহ×(1 - অপচয় হার) = 12000×0.85 = 10200 m³
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, অনুরুপ অংক]

৭৬. পানিতে নাইট্রেট দূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকে- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) প্রাপ্তবয়স্ক পুরুষ
খ) শিশু
গ) গর্ভবতী নারী
ঘ) বৃদ্ধ
উত্তর: খ) শিশু
ব্যাখ্যাঃ অতিরিক্ত নাইট্রেট শিশুদের মধ্যে 'ব্লু বেবি সিনড্রোম' (Methemoglobinemia) নামক রোগ সৃষ্টি করে যা রক্তে অক্সিজেন সরবরাহে বাধা দেয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৭. একটি নদীতে পচনশীল জৈব বর্জ্য বেশি হলে কোনটি বৃদ্ধি পায়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) DO
খ) BOD
গ) pH
ঘ) তাপমাত্রা
উত্তর: খ) BOD
ব্যাখ্যাঃ জৈব বর্জ্য পচানোর জন্য ব্যাকটেরিয়া পানির অক্সিজেন খরচ করে, তাই পচনযোগ্য বর্জ্য বাড়লে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড (BOD) বাড়ে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৮. পানির COD সর্বদা BOD থেকে বেশি হয় কারণ- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) সব জৈব পদার্থ পচনশীল নয়
খ) COD শুধু ব্যাকটেরিয়া নির্ভর
গ) BOD বেশি নির্ভুল
ঘ) DO কম থাকে
উত্তর: ক) সব জৈব পদার্থ পচনশীল নয়
ব্যাখ্যাঃ BOD কেবল পচনশীল জৈব পদার্থ অক্সিডাইজ করে, কিন্তু COD পচনশীল ও অপচনশীল উভয় ধরনের দূষকই অক্সিডাইজ করতে পারে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৯. একটি পানির নমুনার BOD বেশি, কিন্তু BOD এর চেয়ে COD খুব বেশি নয়। এটি নির্দেশ করে- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) শিল্প বর্জ্য
খ) পচনশীল জৈব বর্জ্যের প্রাধান্য
গ) অজেইব বর্জ্য
ঘ) তাপীয় দূষণ
উত্তর: খ) পচনশীল জৈব বর্জ্যের প্রাধান্য
ব্যাখ্যাঃ BOD এবং COD এর মান কাছাকাছি থাকা মানে পানির দূষকগুলো মূলত ব্যাকটেরিয়া দ্বারা পচনযোগ্য।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮০. একটি নদীতে জৈব দূষণ বেশি হলে মাছ মারা যাওয়ার প্রধান কারণ- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) pH পরিবর্তন
খ) DO শূন্যের দিকে নেমে যাওয়া
গ) তাপমাত্রা কমে যাওয়া
ঘ) লবণাক্ততা বৃদ্ধি
উত্তর: খ) DO শূন্যের দিকে নেমে যাওয়া
ব্যাখ্যাঃ ব্যাকটেরিয়া বর্জ্য পচাতে সমস্ত দ্রবীভূত অক্সিজেন (DO) শেষ করে ফেলে, ফলে অক্সিজেনের অভাবে মাছ মারা যায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮১. নদীর পানিতে নাইট্রোজেন ও ফসফরাস বেশি হলে- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ইউট্রিফিকেশন ঘটে
খ) DO বৃদ্ধি পায়
গ) পানির স্বচ্ছতা বাড়ে
ঘ) দূষণ কমে
উত্তর: ক) ইউট্রিফিকেশন ঘটে
ব্যাখ্যাঃ অতিরিক্ত পুষ্টি উপাদান (N & P) এর ফলে শৈবালের ব্যাপক বৃদ্ধি ঘটে যা ইউট্রিফিকেশন নামে পরিচিত এবং এটি পানিতে অক্সিজেন কমিয়ে দেয়।

৮২. BNBC অনুযায়ী অগ্নিনির্বাপণ এর জন্য পানির চাহিদার নির্ধারণে প্রধান বিবেচ্য বিষয়- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ভবনের রঙ
খ) ভবনের ব্যবহার ও ঝুঁকির ধরন
গ) ভবনের মালিকানা
ঘ) এলাকার জনসংখ্যা
উত্তর: খ) ভবনের ব্যবহার ও ঝুঁকির ধরন
ব্যাখ্যাঃ আগুনের ঝুঁকি (Fire demand) নির্ধারণের জন্য ভবনটি কী ধরনের কাজে ব্যবহৃত হয় এবং এতে কী ধরনের দাহ্য পদার্থ আছে তা দেখা হয়।

৮৩. পিট ল্যাট্রিন (Pit latrine) ও নলকূপের মধ্যে ন্যূনতম দূরত্ব হওয়া উচিত- [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ৫ মি.
খ) ১০ মি.
গ) ২৫ মি.
ঘ) ৫০ মি.
উত্তর: খ) ১০ মি.
ব্যাখ্যাঃ
সাধারণত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) গাইডলাইন অনুযায়ী, নিরাপদ পানি নিশ্চিত করতে এবং প্যাথোজেন বা জীবাণুর সংক্রমণ রোধ করতে স্বাস্থ্যসম্মত পায়খানা বা পিট ল্যাট্রিন থেকে নলকূপের ন্যূনতম নিরাপদ দূরত্ব ১০ মিটার (বা প্রায় ৩০ ফুট) বজায় রাখা জরুরি।

৮৪. কোনো মৃত্তিকা (soil) নমুনার ভয়েড রেশিও (void ratio) e = ০.৮০। এই মৃত্তিকার পোরোসিটি (porosity) n কত হবে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ০.৪৪
খ) ০.৫৫
গ) ০.৮০
ঘ) ০.৯০
উত্তর: ক) ০.৪৪
ব্যাখ্যাঃ পোরোসিটি n = e / (1 + e) = 0.8 / (1 + 0.8) = 0.8 / 1.8
0.44
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, অনুরুপ অংক]

৮৫. একটি মৃত্তিকা (soil) নমুনার আর্দ্রতা (moisture content) ২০% এবং বাল্ক ঘনত্ব ১.৮ গ্রাম/সেমি³। যদি মৃত্তিকার কঠিন কণার আপেক্ষিক গুরুত্ব (Specific gravity) ২.৬৫ হয়, তবে মৃত্তিকার শুষ্ক ঘনত্ব কত গ্রাম/সেমি³ হবে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ১.২০
খ) ১.৫৮
গ) ১.৮০
ঘ) ২.০০
উত্তর: খ) ১.৫৮
ব্যাখ্যাঃ শুষ্ক ঘনত্ব
ρ_d = ρ / (1 + w) = 1.8 / (1 + 0.20) = 1.5 g/cm³অপশন অনুযায়ী ১.৫৮ সম্ভবত ভুল ডাটা বা কাছাকাছি কোনো ক্যালকুলেশন।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, অনুরুপ অংক]

৮৬. নিচের কোনটি মৃত্তিকার ভেদ্যতা (Permeability) প্রভাবিত করে না? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ভয়েড রেশিও (void ratio)
খ) কণা আকারের বিতরণ (particle size distribution)
গ) মৃত্তিকা কণার রং
ঘ) পানির তাপমাত্রা
উত্তর: গ) মৃত্তিকা কণার রং
ব্যাখ্যাঃ ভেদ্যতা মাটির গঠন এবং তরলের সান্দ্রতার ওপর নির্ভর করে, কিন্তু মাটির রঙের সাথে পানি চলাচলের কোনো সরাসরি সম্পর্ক নেই।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮৭. একটি কাদা (Clay) মৃত্তিকার তরল সীমা ৪৫ এবং প্লাস্টিক সীমা ১৮ হলে প্লাস্টিসিটি সূচক (Plasticity Index, PI) কত হবে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ১৮
খ) ২৩
গ) ২৭
ঘ) ৪৫
উত্তর: গ) ২৭
ব্যাখ্যাঃ প্লাস্টিসিটি ইনডেক্স PI = Liquid Limit (LL) - Plastic Limit (PL) = 45 - 18 = 27

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই, অনুরুপ অংক]

৮৮. একটি strip footing-এর জন্য নরম কাদায় (soft clay) বহনক্ষমতা সহগ N_c আনুমানিক কত ধরা হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ১.০
খ) ৫.৭
গ) ৮.০
ঘ) ১০.০
উত্তর: খ) ৫.৭
ব্যাখ্যাঃ টারজাগি'স সূত্র অনুযায়ী বিশুদ্ধ নরম কাদার ক্ষেত্রে এন-সি (Nc) এর মান সাধারণত ৫.৭ ধরা হয়।

৮৯. কোনো ঢাল তখন আশঙ্কাজনকভাবে অস্থিতিশীল (critically unstable) হয়, যখন নিরাপত্তা গুণক (factor of safety) এর মান হয়: [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ০
খ) ০.৫
গ) ১.০
ঘ) ১.৫
উত্তর: গ) ১.০
ব্যাখ্যাঃ FOS = ১ হওয়া মানে ঢালের প্রতিরোধ শক্তি এবং ধ্বংসাত্মক শক্তি সমান, যার ফলে ঢালটি যে কোনো সময় ধসে যেতে পারে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯০. বড় ধরণের অবকাঠামো প্রকল্পের জন্য সাইট ইনভেস্টিগেশনে soil boring সাধারণত করা উচিত: [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) শুধুমাত্র প্রস্তাবিত সাইটের কেন্দ্রস্থলে
খ) সাইট জুড়ে নির্দিষ্ট ব্যবধানে নিয়মিতভাবে
গ) শুধুমাত্র সাইটের প্রান্তভাগের কাছে
ঘ) এলোমেলো নির্বাচনের ভিত্তিতে
উত্তর: খ) সাইট জুড়ে নির্দিষ্ট ব্যবধানে নিয়মিতভাবে
ব্যাখ্যাঃ পুরো সাইটের মাটির অবস্থা ও স্তরের ভিন্নতা নিখুঁতভাবে বোঝার জন্য গ্রিড পদ্ধতিতে বা নিয়মিত ব্যবধানে বোরিং করা প্রয়োজন।

৯১. USCS অনুযায়ী, তরল সীমা ৫২ এবং প্লাস্টিসিটি সূচক ২৮ বিশিষ্ট মৃত্তিকা (soil) কোন গ্রুপে পড়বে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) CL
খ) CH
গ) ML
ঘ) MH
উত্তর: খ) CH
ব্যাখ্যাঃ LL > 50 হলে সেটি উচ্চ প্লাস্টিসিটি সম্পন্ন (High) এবং ক্লের (C) জোনে পড়লে একে 'CH' বলা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯২. Standard Proctor টেস্টে মৃত্তিকা (soil) সাধারণত কয়টি স্তরে কম্প্যাকশন (Compaction) করা হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ২
খ) ৩
গ) ৫
ঘ) ১
উত্তর: খ) ৩
ব্যাখ্যাঃ স্ট্যান্ডার্ড প্রোক্টর পরীক্ষায় মাটিকে মোল্ডের ভেতরে ৩টি সমান স্তরে সাজিয়ে কম্প্যাক্ট করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৩. মৃত্তিকা (soil) ভরের নিজস্ব ওজনের কারণে কোনো স্তরে যে উলম্ব চাপ সৃষ্টি হয় তাকে কী বলা হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) Overburden চাপ
খ) ছিদ্রস্থিত পানির চাপ (Pore water pressure)
গ) কার্যকরি চাপ (Effective stress)
ঘ) পার্শ্বীয় ভূচাপ (Lateral earth pressure)
উত্তর: ক) Overburden চাপ
ব্যাখ্যাঃ মাটির ওপরের স্তরের ওজনের কারণে নিচের স্তরে যে খাড়া বা উলম্ব চাপ অনুভূত হয় তাকে ওভারবারডেন প্রেসার বলে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৪. Unified Soil Classification System অনুযায়ী, প্রতীক 'GW' দ্বারা কী বোঝানো হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) Gap-graded water
খ) Gneissic water
গ) well-graded gravel
ঘ) well-graded glacial till
উত্তর: গ) well-graded gravel
ব্যাখ্যাঃ 'G' দিয়ে গ্রেভেল এবং 'W' দিয়ে ওয়েল-গ্রেডেড বা সঠিক কণা বিন্যাস বোঝানো হয়েছে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৫. স্থির (steady) লোডের অধীনে সম্পৃক্ত মৃত্তিকা (soil) থেকে ছিদ্রস্থিত পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) কম্প্যাকশন
খ) কনসলিডেশন
গ) কমপ্রেশন
ঘ) লিকুইফ্যাকশন
উত্তর: খ) কনসলিডেশন
ব্যাখ্যাঃ সম্পৃক্ত কাদা মাটিতে স্থির লোড দিলে ধীরে ধীরে ছিদ্র থেকে পানি বেরিয়ে মাটি যে স্থায়ীভাবে সংকুচিত হয় তাকে কনসলিডেশন বলে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৬. Proctor কম্প্যাকশন (Compaction) পরীক্ষায় সর্বোচ্চ শুষ্ক ঘনত্ব পাওয়া যায় কোন অবস্থায়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) শূন্য আর্দ্রতাতে
খ) optimum আর্দ্রতাতে
গ) সম্পৃক্ত আর্দ্রতাতে
ঘ) প্লাস্টিক সীমায়
উত্তর: খ) optimum আর্দ্রতাতে
ব্যাখ্যাঃ অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট (OMC) হলো মাটির সেই নির্দিষ্ট পানি পরিমাণ যে অবস্থায় ঘনত্ব সর্বোচ্চ হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৭. যদি কোনো মৃত্তিকা (soil) নমুনা optimum আর্দ্রতা (moisture content) এর চেয়ে বেশি আর্দ্রতায় কম্প্যাকশন (Compaction) করা হয়, তবে শুষ্ক ঘনত্বের কী হবে? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) বৃদ্ধি পাবে
খ) হ্রাস পাবে
গ) অপরিবর্তিত থাকবে
ঘ) শূন্য হয়ে যাবে
উত্তর: খ) হ্রাস পাবে
ব্যাখ্যাঃ OMC এর পর অতিরিক্ত পানি দিলে সেটি মাটির কণার স্থান দখল করে এবং মাটিকে হালকা করে ফেলে, ফলে শুষ্ক ঘনত্ব কমতে থাকে।

৯৮. Mohr-Coulomb ব্যর্থতা মানদণ্ড (failure envelope) অনুযায়ী শিয়ার শক্তি (shear strength), τ = c + σ tan φএখানে c কী বোঝায়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) সংসক্তি প্রবণ বৈশিষ্ট্য
খ) ঘর্ষণ কোণ
গ) মোট চাপ এর একটি উপাদান
ঘ) কোনটিই নয়
উত্তর: ক) সংসক্তি প্রবণ বৈশিষ্ট্য
ব্যাখ্যাঃ 'c' হলো কোহিশন বা সংসক্তি যা মাটির কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ ক্ষমতাকে নির্দেশ করে।

৯৯. "সক্রিয় চাপ (Active pressure)" কার্যকর হয় যখন রিটেইনিং ওয়ালটি: [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) ব্যাকফিলের দিক থেকে দূরে সরে যায়
খ) ব্যাকফিলের দিকে সরে যায়
গ) মোটেই সরে না
ঘ) উলম্বভাবে উপরের দিকে সরে যায়
উত্তর: ক) ব্যাকফিলের দিক থেকে দূরে সরে যায়
ব্যাখ্যাঃ যখন দেওয়ালটি মাটির চাপের কারণে বাইরের দিকে (ব্যাকফিল থেকে দূরে) সরে যায়, তখন ব্যাকফিল যে চাপ প্রয়োগ করে তাকে সক্রিয় চাপ বলে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

এই দুইটি বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ

জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01948718700

নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01305693338

ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা। ফোনঃ 01918347715

নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট। ফোনঃ 01621551614

ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01790624972

ঢাকা বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01819103043

ডুয়েট বই ঘর, ডুয়েট গেট। ফোনঃ 01819365103

মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর। ফোনঃ 01750007100

গ্রীন লাইব্রেরী, দিনাজপুর। ফোনঃ 01710339966

১০টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। ফোনঃ 01911190021

১১মুক্তা লাইব্রেরী, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া । ফোনঃ 01827447700

১২মুন লাইব্রেরী, ময়মনসিংহ । ফোনঃ 01711788764

 

 

১০০. নরম কাদা (Clay) মৃত্তিকার "undisturbed" নমুনা সংগ্রহের জন্য সাধারণত কোন ধরণের স্যাম্পলার ব্যবহৃত হয়? [পানি উন্নয়ন বোর্ড (BWDB) – ০৬/০২/২০২৬]
ক) বিভক্তচামচ
খ) পাতলা দেয়ালযুক্ত শেলবি টিউব
গ) অগার (auger)
ঘ) স্ক্র্যাপার
উত্তর: খ) পাতলা দেয়ালযুক্ত শেলবি টিউব
ব্যাখ্যাঃ মাটির গঠন অক্ষুণ্ণ রেখে অত্যন্ত সূক্ষ্ম নমুনা সংগ্রহের জন্য থিন-ওয়ালড শেলবি টিউব স্যাম্পলার ব্যবহার করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন।

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বিগত সালের সব প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া আছে। 

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

এই দুইটি বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ

১। জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01948718700

২। নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01305693338

৩। ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা। ফোনঃ 01918347715

৪। নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট। ফোনঃ 01621551614

৫। ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01790624972

৬। ঢাকা বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01819103043

৭। ডুয়েট বই ঘর, ডুয়েট গেট। ফোনঃ 01819365103

৮। মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর। ফোনঃ 01750007100

৯। গ্রীন লাইব্রেরী, দিনাজপুর। ফোনঃ 01710339966

১০। টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। ফোনঃ 01911190021

১১। মুক্তা লাইব্রেরী, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া । ফোনঃ 01827447700

১২। মুন লাইব্রেরী, ময়মনসিংহ । ফোনঃ 01711788764

[অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]