EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Image
LGED উপ-সহকারী প্রকৌশলী - মডেল টেস্ট BPSC প্যার্টান। 4 টি মডেল টেস্টে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট
৳120.00
Image
মেকানিক্যাল ডিপার্টমেন্ট অনলাইন ক্লাস - আলমগীর হোসেন স্যার, ডুয়েটিয়ান
৳2250.00
৳2750.00
Image
উপ-সহকারী প্রকৌশলী (SAE) জব প্রিপারেশন (সিভিল) - অনলাইন ব্যাচ
৳2500.00
৳3000.00
Image
অফলাইন ক্লাস - সিভিল, কন্সট্রাকশন, এনভায়রনমেন্ট উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি কোর্স ফার্মগেট, ঢাকা ।
৳5000.00
৳6000.00
Image
পলিটেকনিক এডমিশন মাস্টার ২০২৬ (পলিটেকনিক ভর্তি প্রস্তুতি অনলাইন ব্যাচ)
৳1600.00
৳3000.00
Image
নন-ডিপার্টমেন্ট এর ফাইনাল PDF সব সাবজেক্ট এর সাজেশন সহ।
৳350.00
৳500.00
Image
রসায়ন, পদার্থ ও অংকের সম্পূর্ণ pdf ফাইল। শ্রম পরিদর্শক (সেফটি) পরীক্ষার জন্য
৳150.00
৳200.00
Image
সিভিল ডিপার্টমেন্টের "বেসিক টু এডভান্স কোর্স"
৳2000.00
৳2500.00
Image
১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রস্তুতি অনলাইন ব্যাচ - সকল ডিপার্টমেন্ট
৳2500.00
৳3000.00
Image
জুনিয়র ইন্সট্রাক্টর চাকরি প্রস্তুতি নন ডিপার্টমেন্টের সকল ক্লাস ও pdf
৳2000.00
৳3000.00

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
17341. 'পরানের গহীন ভিতর' কাব্যের কবি কে?
অসীম সাহা
অরুণ বসু
আবু জাফর ওবায়দুল্লাহ
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা: সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হক। 'পরানের গহীন ভিতর' (১৯৮০) তার আঞ্চলিক ভাষায় লিখিত কাব্যগ্রন্থ। 'একদা এক রাজ্যে' (১৯৬১), 'বিরতিহীন উৎসব' (১৯৬৯), 'আমি জন্মগ্রহণ করিনি' (১৯৯০), 'নাভিমূলে ভষ্মাধার', 'অপর পুরুষ' (১৯৭৮), ধ্বংসস্তূপে কবি ও নগর (২০০৯) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
17342. পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
দাশরথি রায়
রামনিধি গুপ্ত
ফকির গরীবুল্লাহ
রামরাম বসু
ব্যাখ্যা: কবিগানের যুগে পাঁচালি গান নামে এক ধরনের গান প্রচলিত ছিল এবং এ ধারার শক্তিশালী কবি হিসেবে দাশরথি রায় (১৮০৬-১৮৫৭) প্রতিষ্ঠা অর্জন করেছিলেন। 'দাশু রায়' নামে তিনি খ্যাত ছিলেন। তিনি নিজেই পাঁচালির দল বেঁধে গান গাইতেন। তার পাঁচালি-পালা দশ খণ্ডে প্রকাশিত হয়েছিল।
17343. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে-
রেফ
হসন্ত
কার
ফলা
ব্যাখ্যা: ব্যঞ্জনধ্বনির লিখিত প্রতীক বা চিহ্নকে বলে ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ব্যঞ্জনবর্ণের ফলা চিহ্ন সাতটি। যথা: ১. য-ফলা (1) খ্যাতি ২. ব-ফলা (৫)-পক্ক ৩. ম-ফলা (ন)- পদ্ম ৪. র-ফলা (এ) প্রমাণ ৫. ন-ফলা (,) যত্ন ৬. ণ-ফলা (ণ)- পূর্বাহ্ণ ৭. ল-ফলা ()-অম্ল। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণের কার চিহ্ন দশটি। যথা: ১. আ-কার (1) ২.ই- কার (1) ৩. ঈ-কার (ী) ৪. উ-কার () ৫. উ-কার () ৬. ঋ-কার () ৭. এ-কার (১) ৮. ঐ-কার (১) ৯. ও-কার (াে) ১০. ঔ-কার (ৗে)।
17344. ০.১২+০.০০১২+০.০০০০১২ + ........ ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল-
৪/ ৩৩
৪/ ৯৯
১১২/৯৯
১৪/৯৯
ব্যাখ্যা: ১ম পদ = ০.১২ সাধারণ অনুপাত r= ০.০০১২ /০.১২ -= ০.০১<১ r<১ হলে সমষ্টি = a/ ১-r= ০.১২/ ১-০.০১=.১২/.৯৯= ১২/৯৯= ৪/ ৩৩
17345. বাংলা সাহিত্যে 'কালকূট' নামে পরিচিত কোন লেখক?
সমরেশ মজুমদার
শওকত ওসমান
সমরেশ বসু
আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা: সমরেশ বসুর ছদ্মনাম 'কালকূট' ও 'ভ্রমর'। শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। সমরেশ মজুমদার বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক। তার কোনো ছদ্মনাম নেই। আর আলাউদ্দিন আল আজাদ বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, নাট্যকার, কবি ও প্রাবন্ধিক। 'নরকে লাল গোলাপ', 'ফেরারী ডায়েরী' ' তেইশ নম্বর তৈলচিত্র' তার বিখ্যাত রচনা।
17346. বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
৯৪০ টাকা
৯৬০ টাকা
৯৬৮ টাকা
৯৮০ টাকা
ব্যাখ্যা: আমরা জানি, চক্রবৃদ্ধি সুদাসল C = P (১ + r)n =৮০০(১+10/১০০)2 = ৮০০×১১/১০×১১/১০ = ৯৬৮ টাকা
17347. ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
ডব্লিউ বি ইয়েটস
ক্লিনটন বি সিলি
অরুন্ধতী রায়
অমিতাভ ঘোষ
ব্যাখ্যা: ক্লিনটন বি. সিলি (জন্ম: ২১ জুন ১৯৪১) আমেরিকান একাডেমিক অনুবাদক এবং বাংলা ভাষা ও সাহিত্যের একজন পণ্ডিত। তিনি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম নিয়ে ১৯৭৬ সালে থিসিস শেষ করেন। শিরোনাম ছিল 'ডো ইন ইন হিট' এবং জীবনানন্দ দাশের জীবনী নিয়ে 'আ পোয়েট অ্যাপার্ট' (A Poet Apart) নামে ইংরেজিতে বই রচনা করেন। এছাড়াও তিনি মাইকেল মধুসূদন দত্ত, বুদ্ধদেব বসু, রামপ্রসাদ সেনের রচনার অনুবাদ করেছেন। ডব্লিউ বি ইয়েটস রবীন্দ্রনাথের স্ব-অনূদিত 'Song Offerings' গ্রন্থের ভূমিকা লিখেছিলেন।
17348. যদি মাসের ২য় দিন সোমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
রবিবার
সোমবার
মঙ্গলবার
বুধবার
ব্যাখ্যা: আমরা জানি, যেকোনো দিন +৭ দিন একই দিন এখানে, ২য় দিন হলো সোমবার ২ + ১৪ = ১৬তম দিনও হবে সোমবার। সুতরাং ১৭তম দিন হবে মঙ্গলবার এবং ১৮তম দিন হবে বুধবার।
17349. জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
গঙ্গা
পুতুলনাচের ইতিকথা
হাঁসুলী বাঁকের উপকথা
গৃহদাহ
ব্যাখ্যা: 'গঙ্গা' (১৯৫৭) সমরেশ বসু রচিত জাল-জল ও জেলে জীবনের গৃহস্থালি বিষয়ক উপন্যাস। লেখকের ভাষায়- 'মৎসজীবীদের মাছধরার একটি বিশেষ মরশুমী যাওয়া-আসাকে কেন্দ্র করেই গোটা কাহিনি গড়ে উঠেছে।' অন্যদিকে 'পুতুলনাচের ইতিকথা' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত জটিল সামাজিক সম্পর্কের কাহিনি, 'হাঁসুলী বাঁকের উপকথা' তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গ্রামীণ জীবন ও জমিদারি ব্যবস্থার বাস্তবতা এবং 'গৃহদাহ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ত্রিভুজ প্রেমের কাহিনি নির্ভর সামাজিক দ্বন্দ্বমূলক উপন্যাস।
17350. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
হুলিয়া
তোমাকে অভিবাদন প্রিয়া
সোনালি কাবিন
স্মৃতিস্তম্ভ
ব্যাখ্যা: 'স্মৃতিস্তম্ভ' (২৬ ফেব্রুয়ারি ১৯৫২) আলাউদ্দিন আল আজাদ রচিত ভাষা আন্দোলনভিত্তিক কবিতা। 'হুলিয়া' নির্মলেন্দু গুণ-এর কবিতা। 'তোমাকে অভিবাদন প্রিয়তমা' শহীদ কাদরী রচিত কবিতা। 'সোনালী কাবিন' (১৯৭৩) কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ।
17351. রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র-
বিনোদিনী
হৈমন্তী
আশালতা
ঘচারুলতা
ব্যাখ্যা: 'নষ্টনীড়' (১৯০১) ছোটগল্পের উল্লেখযোগ্য তিনটি চরিত্র চারুলতা, অমল ও ভূপতি। 'হৈমন্তী' গল্পের উল্লেখযোগ্য চরিত্র- হৈমন্তী, গৌরীশংকর, অপু, বনমালী। বিনোদিনী ও আশালতা 'চোখের বালি' উপন্যাসের চরিত্র।
17352. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শেষ প্রশ্ন'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'
কাজী নজরুল ইসলামের 'কুহেলিকা'
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা'
ব্যাখ্যা: 'চোখের বালি' বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। বালবিধবা বিনোদিনীর চিত্তে পুরুষের প্রতি দুর্নিবার আকাঙ্ক্ষার জাগরণ ও তার মানসিক পরিবর্তনের টানাপোড়েন এ উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য। মহেন্দ্র ও আশার দাম্পত্যজীবন ছাপিয়ে বালবিধবা বিনোদিনীর প্রেমাসক্তি উপন্যাসে প্রাধান্য পেয়েছে। অন্যদিকে 'শেষ প্রশ্ন' উপন্যাসে তৎকালীন সমাজ ব্যবস্থা ও গোঁড়ামির চিত্র, 'কুহেলিকা' উপন্যাসে সমাজনীতি, রাজনীতি ও ধর্মনীতি এবং 'কপালকুণ্ডলা' উপন্যাসে রোমান্টিকতা প্রাধান্য পেয়েছে।
17353. পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ও এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ৬ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?
শ্বশুর
পিতা
চাচা
ভাই
ব্যাখ্যা:
17354. a + b = 7 এবং ab = 12 হলে, 1/a^2 + 1/b^2 এর মান কত?
3/25
25/144
31/144
11/49
ব্যাখ্যা:
17355. ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
১/ ২২
১/৬৪
১/৬০
২ /৬৫
ব্যাখ্যা: (২০)2 = ৪০০, (২১)2 = ৪৪১ >৪৪০ ১ থেকে ৪৪০ এর মধ্যে মোট সংখ্যা = ৪৪০টি 880 বর্গ সংখ্যা = ২০টি .:. বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা = ২০/৪৪০= ১/২২
17356. চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি ১৭২ ঘ বাবদ খরচ একই থাকবে?
৮%
৮*১/৩%
১০%
১১*১/৯%
ব্যাখ্যা: ১০% কমে, পূর্বমূল্য ১০০ টাকা হলে, বর্তমান মূল্য (১০০ – ১০) = ৯০ টাকা বর্তমান মূল্য ৯০ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা ১০০/ ৯০ ১০০×১০০/ ৯০ = ১১১*১/৯ টাকা :: চিনির ব্যবহার বাড়ানো যাবে = (১১১*১/৯-১০০)% = ১১*১/৯%
17357. ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
৩১
৩২
৩৩
৩৪
ব্যাখ্যা: শুরুর দিক থেকে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা হলো ১০২ এবং শেষের দিক ৩ ১৯৮। ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা = ১৯৮-১০২/ ৩ +১ = ৯৬/ ৩ +১ = ৩২+১ = ৩৩ টি সুতরাং নির্ণেয় সংখ্যা = ৩৩টি।
17358. ঘড়ি: কাঁটা :: থার্মোমিটার : ?
ফারেনহাইট
তাপমাত্রা
চিকিৎসা
পারদ
ব্যাখ্যা: ঘড়ির কাঁটা সময় নির্দেশ করে আর থার্মোমিটারের পারদ তাপমাত্রার মান নির্দেশ করে।
17359. ৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
১৫ মিনিট
২০ মিনিট
২৫ মিনিট
৩০ মিনিট
ব্যাখ্যা: ৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা ৪৫ মিনিট বর্তমান সময় = ৪টা ৪৫ মিনিট + ৫০ মিনিট ৫ টা ৩৫ মিনিট সুতরাং ৬টা বাজতে সময় বাকি ৬: ০০-৫: ৩৫ = ২৫ মিনিট।
17360. চারণকবি হিসেবে বিখ্যাত কে?
আলাওল
চন্দ্রাবতী
মুকুন্দদাস
মুক্তারাম চক্রবর্তী
ব্যাখ্যা: চারণ কবি মুকুন্দদাস-এর প্রকৃত নাম যজ্ঞেশ্বর দে এবং ডাক নাম যজ্ঞা। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে, দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা জোগাতে যেসব কবিরা গান গেয়ে ও যাত্রাভিনয় করে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন তাদেরকেই চারণ কবি বলা হয়। 'চারণ' শব্দের অর্থ স্তুতি পাঠক। বাংলা সাহিত্যে চারণ কবি হিসেবে মুকুন্দদাসের নাম সবার আগে আসে। এছাড়া বিজয় সরকার ও গৌতম মজুমদার নামে দুজন চারণ কবির নাম পাওয়া যায়।