1031.
ওভার ফ্লো স্পিল-ওয়ে ব্যাপকভাবে ব্যবহার করা হয় কোথায়?
ব্যাখ্যা: ওভারফ্লো স্পিলওয়ে (Overflow spillway): এ ধরনের স্পিলওয়েতে বাঁধের কিছু অংশ এমনভাবে ডিজাইন করা হয়, যাতে বন্যা মৌসুমে তার ক্রেস্ট (Crest)) অংশ দিয়ে পানি নির্গত হতে পারে। ওভারফ্লো স্পিলওয়ে ব্যাপকভাবে গ্রাভিটি, আর্চ এবং বাটেস বাঁধে ব্যবহার করা হয়। এই ধরনের স্পিলওয়ের ডিজাইন সাধারণ ধরনের হয়, খরচও কম হয়ে থাকে। কংক্রিট বাঁধের জন্য এটি উপযুক্ত।