EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Image
মেকানিক্যাল ডিপার্টমেন্ট অনলাইন ক্লাস - আলমগীর হোসেন স্যার, ডুয়েটিয়ান
৳2250.00
৳2750.00
Image
উপ-সহকারী প্রকৌশলী (SAE) জব প্রিপারেশন (সিভিল) - অনলাইন ব্যাচ
৳2500.00
৳3000.00
Image
অফলাইন ক্লাস - সিভিল, কন্সট্রাকশন, এনভায়রনমেন্ট উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি কোর্স ফার্মগেট, ঢাকা ।
৳5000.00
৳6000.00
Image
উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি মডেল টেস্ট BPSC প্যার্টান। ৮ টি মডেল টেস্টে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট
৳300.00
Image
পলিটেকনিক এডমিশন মাস্টার ২০২৬ (পলিটেকনিক ভর্তি প্রস্তুতি অনলাইন ব্যাচ)
৳1600.00
৳3000.00
Image
নন-ডিপার্টমেন্ট এর ফাইনাল PDF সব সাবজেক্ট এর সাজেশন সহ।
৳350.00
৳500.00
Image
রসায়ন, পদার্থ ও অংকের সম্পূর্ণ pdf ফাইল। শ্রম পরিদর্শক (সেফটি) পরীক্ষার জন্য
৳150.00
৳200.00
Image
সিভিল ডিপার্টমেন্টের "বেসিক টু এডভান্স কোর্স"
৳2000.00
৳2500.00
Image
১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রস্তুতি অনলাইন ব্যাচ - সকল ডিপার্টমেন্ট
৳2500.00
৳3000.00
Image
জুনিয়র ইন্সট্রাক্টর চাকরি প্রস্তুতি নন ডিপার্টমেন্টের সকল ক্লাস ও pdf
৳2000.00
৳3000.00

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2361. কোনটি ক্ষতিকর গ্যাস?
ওজোন
হিলিয়াম
নাইট্রোজেন
কার্বন মনোক্সাইড
ব্যাখ্যা: কার্বন মনোক্সাইড (CO₂) একটি বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন বিষাক্ত গ্যাস। এ গ্যাস প্রাণিকুলের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কার্বন মনোক্সাইড মানুষের অজান্তেই খুব সহজেই শ্বাসের সাথে ফুসফুসে চলে যায়। সেখানে গিয়ে এ গ্যাস ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে এবং রক্তের হিমোগ্লোবিনের সাথে একটি জটিল যৌগ তৈরি করে। Hb + CO →Hb(CO) জটিল যৌগ এর ফলে অক্সিজেন বহুরূপে কাজ করতে পারে না, শ্বাসকষ্ট হয় এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্য কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতকও বলা হয়।
2362. একটি ভালো ইঞ্জিনের আয়তনিক দক্ষতা (Volumetric efficiency) কত প্রকার?
১০%
৭৫-৯০%
৫%
২-৮%
ব্যাখ্যা: নরমাল টেম্পারেচার এবং প্রেসারে (NTP) ইঞ্জিন সিলিন্ডারে শোষিত বাতাস ও জ্বালানির মিশ্রণের প্রকৃত পরিমাণ এবং সিলিন্ডারের সর্বমোট আয়তন (সোয়েন্ট আয়তন), এ দুয়ের মধ্যকার অনুপাতকে আয়তনিক দক্ষতা বা ভলিউমেট্রিক ইফিসিয়েন্সি বলে। একটি ভালো ইঞ্জিনের Volumetric efficiency নিম্নোক্ত ধরনের হয়ে থাকে- Petrol engine: 70%-80% পর্যন্ত Diesel engine: 75% 86% (সুপার চার্জহীন) 8.5%-95% (সুপার চার্জসহ)
2363. কোন ফুয়েলের জ্বালানি তাপীয় মান সর্বাধিক?
পিট কয়লা
কোক
বিটুমিন কয়লা
ডিজেল
2365. একই সাইজের SI ইঞ্জিনের কম্প্রেশন রেশিও-
CI ইঞ্জিনের চেয়ে কম
CI ইঞ্জিনের সমান
CI ইঞ্জিনের চেয়ে বেশি
CI ইঞ্জিনের সমান অথবা বেশি
ব্যাখ্যা: একই সাইজের SI ও CI engine-এর ক্ষেত্রে কম্প্রেশন রেশিও- SI বা Petrol engine: 7:1 হতে 12:1 CI বা Diesel engine: 13:1 হতে 22:1
2366. হাইপ্রেসার পাম্প কোন ইঞ্জিনে ব্যবহার করা হয়?
পেট্রোল
ডিজেল
স্টিম
গ্যাস
ব্যাখ্যা: হাই-প্রেসার পাম্প লো-প্রেসার লাইনের জ্বালানি গ্রহণ এবং অধিক চাপ প্রয়োগে বাষ্পীভূত করে সংকুচিত বাতাসের সঙ্গে মিশে দহন উপযোগী করাই হলো হাই-প্রেসার পাম্পের কাজ।
2367. ডিজেল ইঞ্জিনে জ্বালানি প্রজ্বলন হয় কী দ্বারা?
স্পার্ক দ্বারা
ছিটানো জ্বালানি দ্বারা
সংকোচন ঘাতে উৎপাদিত তাপ দ্বারা
ইগনিটর দ্বারা
2368. ইঞ্জিনের কোন অংশকে ইঞ্জিনের মেরুদণ্ড বলা হয়?
ভালভ
ফ্লাইহুইল
ক্র্যাঙ্কশ্যাফট
ক্যামশ্যাফট
ব্যাখ্যা: যে-কোনো ইঞ্জিনের জন্য ক্র্যাঙ্কশ্যাফ্ট মূল যন্ত্রাংশ হিসেবে কাজ করে। এটা পিস্টনের রেসিপ্রোকেটিং ঘূর্ণন গতিকে চক্রাকার ঘূর্ণনগতিতে পরিণত করে।
2369. কোন ইঞ্জিনে ইনজেক্টর ব্যবহার করা হয়?
এসআই ইঞ্জিন
সিআই ইঞ্জিন
আইসি ইঞ্জিন
ইসি ইঞ্জিন
2370. চার স্ট্রোক ইঞ্জিনে স্পাক সংঘঠিত হয় কোথায়?
পাওয়ার স্ট্রোকে
এগজস্ট স্ট্রোকে
কম্প্রেশন স্ট্রোকে
সাকশন স্ট্রোকেদদ
ব্যাখ্যা: সংকোচন ঘাত (Compression stroke)? এই স্ট্রোকে উভয় ভালভ বন্ধ থাকে। পিস্টন বিডিসি হতে টিডিসি-এর দিকে যেতে থাকে। চার্জ রুদ্ধতাপে সংকুচিত হয়ে ক্লিয়ারেন্স ভলিউমে অবস্থান করে। এতে এয়ার ফুয়েল চার্জের চাপ বেড়ে 6-10 kg/cm² এবং তাপমাত্রা বেড়ে 250°C-300°C এ পরিণত হয়। প্রজ্বলন (Combustion) : এয়ার ফুয়েল মিক্সচার ইলেকট্রিক স্পার্কের (স্পার্ক ভোল্টেজ 10,000 25,000V) সাহায্যে প্রজ্বলন ঘটানো হয়। দহন ক্রিয়া সমায়তনে সংঘটিত হয়। দহনের ফলে উষ্ণতা বৃদ্ধি পেয়ে 2000°C. এ পৌঁছে এবং চাপও অনেক বেড়ে যায় (প্রায় 30-35kg/cm²)।
2371. ইগনিশন সিস্টেম প্রধানত-
২ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
৮ প্রকার
ব্যাখ্যা: ইগনিশন প্রধানত চার (৪) প্রকার, যথা- 1. Coil breaker point ignition: 2. High-energy electronic ignition; 3. Distributor-less (Waste spark) ignition; 4. Coil-on-plug ignition.
2372. কোন স্ট্রোকে ভালভ দুটি বন্ধ থাকে?
পাওয়ার ও কম্প্রেশন
ইনটেক ও এগজস্ট
পাওযার ও এগজস্ট
কম্প্রেশন ইনটেক
ব্যাখ্যা: প্রসারণ ঘাত (Expansion or Working stroke) : এই স্ট্রোকে উভয় ভালভ বন্ধ থাকে। প্রজ্বলিত গ্যাসের চাপে পিস্টন টিডিসি হতে বিডিসি-এর দিকে চলে যায়। এ প্রসারণ রুদ্ধতাপে সংঘটিত হয়। পিস্টনের এ সম্প্রসারণ ক্রিয়া দিয়ে ক্র্যাঙ্কশ্যাফট ঘূর্ণন গতি লাভ করে। সংকোচন ঘাত (Compression stroke) : এই স্ট্রোকে উভয় ভালভ বন্ধ থাকে। পিস্টন বিডিসি হতে টিডিসি-এর দিকে যেতে থাকে। চার্জ রুদ্ধতাপে সংকুচিত হয়ে ক্লিয়ারেন্স ভলিউমে অবস্থান করে।
2373. একটি ছোট ইঞ্জিনের ক্ষমতা বাড়ানো যায়-
সিলিন্ডার বড় করে
টার্বো চার্জিং করে
ডিজেল ব্যবহার করে
পিস্টনে Stroke বাড়িয়ে
ব্যাখ্যা: টার্বো-চার্জিং (Turbo-charging): Exhaust gas দ্বারা Compressor পরিচালিত করে উচ্চ তাপীয় এবং চাপীয় বাতাস ইঞ্জিনে প্রবেশের মাধ্যমে ইঞ্জিনের ক্ষমতা বা দক্ষতা বাড়ানো যায়। সুপারচার্জিং (Supercharging) : ক্র্যাঙ্কশ্যাফটের দ্বারা Compressar পরিচালিত করে অনেক বেশি উচ্চতাপীয় এবং চাপীয় বাতাস ইঞ্জিনে প্রবেশের মাধ্যমে ইঞ্জিনের ক্ষমতা বা দক্ষতা বাড়ানো যায়।
2374. নিম্নের কোন অংশটি ডিজেল ইঞ্জিন ইনজেকশন পদ্ধতির অংশ নয়?
ইনজেক্টর
হাই-প্রেসার পাম্প
কার্বুরেটর
ট্রান্সফার পাম্প
2375. দুই স্ট্রোক সাইকেল ইঞ্জিনে ভালভ সাধারণত কতটি থাকে?
২টি
৪টি
৮টি
একটিও না
2376. পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন প্রেসার ডিজেল ইঞ্জিনের তুলনায় কেমন?
কম
বেশি
অতুলনীয়
কোনোটিই নয়
2377. ডিজেলের Calorific value কত?
36.5 MJ/kg
38.5 MJ/kg
42.5 MJ/kg
45.5 MJ/kg
ব্যাখ্যা: জ্বালানির উত্তাপন মান (Calorific value of fuel): একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির পরিপূর্ণ দহন হতে যে পরিমাণ তাপ পাওয়া যায়, তা-ই হলো ঐ জ্বালানির উত্তাপন মান (Calorific value)।
2378. কোন ইঞ্জিনের মধ্যে বাতাসকে সিলিন্ডারের মধ্যে কম্প্রেস করা হয়?
পেট্রোল
ডিজেল
স্টিম
গ্যাস
ব্যাখ্যা: ইঞ্জিনে ডিজেল ইনজেকশন পদ্ধতির মূল প্রয়োজনীয়তা হলো সংকোচন স্ট্রোকের শেষে সংকুচিত বাতাসের মধ্যে সঠিক সময় ও পরিমাণে ডিজেল জ্বালানি স্প্রে করা।
2379. ডিজেল ইঞ্জিনের সাকশন স্ট্রোকে কী থাকে?
বাতাস
ডিজেল
ডিজেল ও বাতাসের মিশ্রণ
কোনোটিই নয়
2380. ডিজেল ইঞ্জিনের সংকোচন অনুপাত কত?
14:1-25:1
12:1-22:1
14:1-24:1
10:1-20:1
ব্যাখ্যা: ডিজেল ইঞ্জিনে বাতাস ও জ্বালানির সংকোচন অনুপাত যথাক্রমে ১৩:১ হতে ২২:১ পর্যন্ত হয়ে থাকে। প্রশ্নে বাতাস এবং জ্বালানির অনুপাতের শুধুমাত্র বাতাসের ভাগের সীমাবদ্ধতা দেওয়া রয়েছে। সেক্ষেত্রে বাতাসের ভাগের সাথে প্রতি ভাগ বা ১ ভাগ জ্বালানি ধরতে হবে। যেহেতু বাতাস ও জ্বালানির অনুপাতে বাতাস ১৩ হতে ২২ ভাগ পর্যন্ত হয়ে থাকে, সেহেতু 'খ' নম্বর ১৫ থেকে ২০ ভাগ উত্তরটি সঠিক হবে।