EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Image
মেকানিক্যাল ডিপার্টমেন্ট অনলাইন ক্লাস - আলমগীর হোসেন স্যার, ডুয়েটিয়ান
৳2250.00
৳2750.00
Image
উপ-সহকারী প্রকৌশলী (SAE) জব প্রিপারেশন (সিভিল) - অনলাইন ব্যাচ
৳2500.00
৳3000.00
Image
অফলাইন ক্লাস - সিভিল, কন্সট্রাকশন, এনভায়রনমেন্ট উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি কোর্স ফার্মগেট, ঢাকা ।
৳5000.00
৳6000.00
Image
উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি মডেল টেস্ট BPSC প্যার্টান। ৮ টি মডেল টেস্টে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট
৳300.00
Image
পলিটেকনিক এডমিশন মাস্টার ২০২৬ (পলিটেকনিক ভর্তি প্রস্তুতি অনলাইন ব্যাচ)
৳1600.00
৳3000.00
Image
নন-ডিপার্টমেন্ট এর ফাইনাল PDF সব সাবজেক্ট এর সাজেশন সহ।
৳350.00
৳500.00
Image
রসায়ন, পদার্থ ও অংকের সম্পূর্ণ pdf ফাইল। শ্রম পরিদর্শক (সেফটি) পরীক্ষার জন্য
৳150.00
৳200.00
Image
সিভিল ডিপার্টমেন্টের "বেসিক টু এডভান্স কোর্স"
৳2000.00
৳2500.00
Image
১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রস্তুতি অনলাইন ব্যাচ - সকল ডিপার্টমেন্ট
৳2500.00
৳3000.00
Image
জুনিয়র ইন্সট্রাক্টর চাকরি প্রস্তুতি নন ডিপার্টমেন্টের সকল ক্লাস ও pdf
৳2000.00
৳3000.00

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. 'উদ্ধার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) উদ্ + হার
খ) উৎ + হার
গ) উত + ধার
ঘ) উধ + হার
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ব্যঞ্জনসন্ধির নিয়মে ত্ বা দ্-এর পর 'হ' থাকলে ত্/দ্ স্থানে 'দ্' এবং হ স্থানে 'ধ' হয়। সে অনুযায়ী উৎ + হার = উদ্ধার গঠিত হয়েছে।
2. 'বীরবল' কার ছদ্মনাম?
ক) প্রমথ চৌধুরী
খ) মোহিতলাল মজুমদার
গ) সুকান্ত ভট্টাচার্য
ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক এবং 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী সাহিত্য চর্চায় 'বীরবল' ছদ্মনামটি ব্যবহার করতেন।
3. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'—উক্তিটি কার?
ক) বিদ্যাপতি
খ) চণ্ডীদাস
গ) লালন শাহ
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ এটি মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা বড়ু চণ্ডীদাসের একটি কালজয়ী উক্তি, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতাবাদের শ্রেষ্ঠত্ব তুলে ধরা হয়েছে।
4. 'শ্রবণ' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) শ্র + অন
খ) শ্রু + অনট্
গ) শ্রব + অন
ঘ) শ্রব + ণ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ 'শ্রবণ' শব্দের সঠিক সংস্কৃত কৃৎ প্রত্যয় হলো শ্রু + অনট্ (অন)। এখানে 'শ্রু' হলো ধাতু এবং 'অনট্' হলো প্রত্যয়। ৩. 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
5. নিচের কোনটি কম্পনজাত ধ্বনি?
ক) ড়
খ) র
গ) ল
ঘ) ঢ়
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ 'র' উচ্চারণ করার সময় জিহ্বার অগ্রভাগ দন্তমূলকে একাধিকবার দ্রুত আঘাত করে কম্পনের সৃষ্টি করে, তাই 'র'-কে কম্পনজাত ধ্বনি বলা হয়। ড় এবং ঢ় হলো তাড়নজাত ধ্বনি।
6. 'নীলদর্পণ' নাটকের রচয়িতা কে?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) দীনবন্ধু মিত্র
ঘ) মীর মোশাররফ হোসেন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ব্রিটিশ নীলকরদের নির্মম অত্যাচার ও শোষণের পটভূমিতে ১৮৬০ সালে দীনবন্ধু মিত্র তাঁর অমর সৃষ্টি 'নীলদর্পণ' নাটকটি রচনা করেন, যা ঢাকা থেকে প্রকাশিত হয়।
7. 'চিলেকোঠার সেপাই' উপন্যাসের রচয়িতা কে?
ক) মাহমুদুল হক
খ) আখতারুজ্জামান ইলিয়াস
গ) শওকত ওসমান x
ঘ) জহির রায়হান
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত 'চিলেকোঠার সেপাই' (১৯৮৬) প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের একটি কালজয়ী উপন্যাস।
8. 'ভানুসিংহ' কার ছদ্মনাম?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) প্রমথ চৌধুরী
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম যৌবনে 'ভানুসিংহ ঠাকুর' ছদ্মনামে ব্রজবুলি ভাষায় অনেক পদাবলি রচনা করেন, যা পরে 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' নামে প্রকাশিত হয়।
9. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
ক) সওগাত
খ) ধূমকেতু
গ) সমকাল
ঘ) পূর্বাশা
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 'ধূমকেতু' (১৯২২) এবং 'লাঙল' (১৯২৫) পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন। ধূমকেতু পত্রিকাটির মাধ্যমে তিনি ব্রিটিশ বিরোধী তীব্র লেখা প্রকাশ করতেন।
10. 'শিখা' পত্রিকা কোন সংগঠনের মুখপত্র ছিল?
ক) মুসলিম সাহিত্য সমাজ
খ) বঙ্গীয় সাহিত্য পরিষদ
গ) সমকাল গোষ্ঠী
ঘ) কল্লোল গোষ্ঠী
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত 'মুসলিম সাহিত্য সমাজ'-এর বার্ষিক মুখপত্র ছিল 'শিখা' পত্রিকা। এই সংগঠনটির মূলমন্ত্র ছিল 'বুদ্ধির মুক্তি'।
11. 'সবুজপত্র' পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
ক) কাজী নজরুল ইসলাম
খ) প্রমথ চৌধুরী
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) মীর মোশাররফ হোসেন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত 'সবুজপত্র' পত্রিকাটি বাংলা গদ্যে চলিত ভাষারীতি প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করে।
12. 'রক্তকরবী' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি-
ক) উপন্যাস
খ) নাটক
গ) কাব্যগ্রন্থ
ঘ) ছোটগল্প
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ 'রক্তকরবী' (১৯২৬) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত রূপক-সাংকেতিক নাটক। যক্ষপুরীর পটভূমিতে যন্ত্রসভ্যতার বিপরীতে মানবিকতার জয়গান এই নাটকের মূল উপজীব্য।
13. 'ততোধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) ততো + অধিক
খ) ততঃ + অধিক
গ) তত + ধিক
ঘ) তত + অধিক
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বিসর্গ সন্ধির নিয়মে অ-কারের পর বিসর্গ (ঃ) এবং তারপর অ-কার থাকলে উভয়ে মিলে ও-কার (ো) হয়। তাই ততঃ + অধিক = ততোধিক।
14. 'চারণ কবি' নামে পরিচিত কে?
ক) মুকুন্দ দাস
খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ) ফররুখ আহমদ
ঘ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ স্বদেশি আন্দোলনের সময় মুকুন্দ দাস তাঁর দেশাত্মবোধক গান ও যাত্রাপালার মাধ্যমে বাংলার মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন বলে তাঁকে 'চারণ কবি' উপাধি দেওয়া হয়।
15. 'গায়ক' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) গা + অক
খ) গৈ + ণক
গ) গৈ + অক
ঘ) গা + ণক
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ 'গায়ক' একটি কৃদান্ত শব্দ। এর সঠিক সংস্কৃত প্রকৃতি-প্রত্যয় হলো গৈ + ণক (অক)। 'ণক' প্রত্যয়ের 'ণ' ইৎ হয় এবং 'অক' যুক্ত হয়, ফলে গৈ + অক = গায়ক গঠিত হয়।
16. 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) দোল্ + না
খ) দুল্ + না
গ) দোল + অনা
ঘ) দুল্ + অনা
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ 'দোলনা' একটি বাংলা কৃদান্ত শব্দ। এর সঠিক প্রকৃতি-প্রত্যয় হলো দুল্ (ধাতু) + অনা (প্রত্যয়) = দোলনা।
17. 'ষড়ানন' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) ষড় + আনন
খ) ষট্ + আনন
গ) ষট + ন্নন
ঘ) ষড়া + আনন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ব্যঞ্জনসন্ধির নিয়ম অনুযায়ী, বর্গের প্রথম ব্যঞ্জনের (ট্) পর স্বরধ্বনি (আ) থাকলে প্রথম ব্যঞ্জনটি সেই বর্গের তৃতীয় ব্যঞ্জনে (ড়) পরিণত হয়। তাই ষট্ + আনন = ষড়ানন।
18. 'ঙ, ঞ, ণ, ন, ম'—এগুলো কোন ধরনের ধ্বনি?
ক) ঘোষ ধ্বনি
খ) উষ্ম ধ্বনি
গ) নাসিক্য ধ্বনি
ঘ) পার্শ্বিক ধ্বনি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখগহ্বরের পাশাপাশি নাক দিয়েও বের হয়, তাদের নাসিক্য বা অনুনাসিক ধ্বনি বলে। বর্গের পঞ্চম বর্ণগুলো (ঙ, ঞ, ণ, ন, ম) নাসিক্য ধ্বনি।
19. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক) ৭টি
খ) ৮টি
গ) ১০টি
ঘ) ১১টি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণের মধ্যে পূর্ণমাত্রার বর্ণ ৩২টি, অর্ধমাত্রার বর্ণ ৮টি এবং মাত্রাহীন বর্ণ ১০টি (এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
20. ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?
ক) বেঙ্গল গেজেট
খ) ঢাকা প্রকাশ
গ) সমাচার দর্পণ
ঘ) সংবাদ প্রভাকর
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ১৮৬১ সালে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের সম্পাদনায় ঢাকা থেকে প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে 'ঢাকা প্রকাশ' আত্মপ্রকাশ করে।