EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Image
মেকানিক্যাল ডিপার্টমেন্ট অনলাইন ক্লাস - আলমগীর হোসেন স্যার, ডুয়েটিয়ান
৳2250.00
৳2750.00
Image
উপ-সহকারী প্রকৌশলী (SAE) জব প্রিপারেশন (সিভিল) - অনলাইন ব্যাচ
৳2500.00
৳3000.00
Image
অফলাইন ক্লাস - সিভিল, কন্সট্রাকশন, এনভায়রনমেন্ট উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি কোর্স ফার্মগেট, ঢাকা ।
৳5000.00
৳6000.00
Image
উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি মডেল টেস্ট BPSC প্যার্টান। ৮ টি মডেল টেস্টে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট
৳300.00
Image
পলিটেকনিক এডমিশন মাস্টার ২০২৬ (পলিটেকনিক ভর্তি প্রস্তুতি অনলাইন ব্যাচ)
৳1600.00
৳3000.00
Image
নন-ডিপার্টমেন্ট এর ফাইনাল PDF সব সাবজেক্ট এর সাজেশন সহ।
৳350.00
৳500.00
Image
রসায়ন, পদার্থ ও অংকের সম্পূর্ণ pdf ফাইল। শ্রম পরিদর্শক (সেফটি) পরীক্ষার জন্য
৳150.00
৳200.00
Image
সিভিল ডিপার্টমেন্টের "বেসিক টু এডভান্স কোর্স"
৳2000.00
৳2500.00
Image
১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রস্তুতি অনলাইন ব্যাচ - সকল ডিপার্টমেন্ট
৳2500.00
৳3000.00
Image
জুনিয়র ইন্সট্রাক্টর চাকরি প্রস্তুতি নন ডিপার্টমেন্টের সকল ক্লাস ও pdf
৳2000.00
৳3000.00

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2541. ইঞ্জিন সিলিন্ডারের ব্যাসকে কী বলে?
ব্যাসার্ধ
স্ট্রোক
বোর
ডেড সেন্টার
ব্যাখ্যা: বোর (Bore) : ইঞ্জিন সিলিভারের ব্যাসকে বোর বলে। বোরকে D দ্বারা প্রকাশ করা হয়। স্ট্রোক (Stroke): ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পিস্টনের উঠানামার দূরত্বকে (Stroke) স্ট্রোক বলে। একে L দ্বারা প্রকাশ করা হয়।
2542. নিচের কোনটি কুলিং সিস্টেমের অংশ নয়?
রেডিয়েটর
কার্বুরেটর
থার্মোস্ট্যাট ভালভ
ওয়াটার জ্যাকেট
ব্যাখ্যা: ইঞ্জিন কুলিং সিস্টেমের অংশগুলোর নাম নিম্নরূপ- ১। রেডিয়েটর (Radiator): ২। থার্মোস্ট্যাট (Thermostat): ৩। প্রেসার ক্যাপ (Pressure cup): ৪। রিজার্ভ ট্যাংক (Reserve tank): ৫। ওয়াটার পাম্প (Water pump)
2543. ক্র্যাঙ্ককেসের উদ্দেশ্য কী?
গ্যাসোলিন ও পানি সরিয়ে নেয়া
স্ল্যাগ ও সেডিমেন্ট সরিয়ে নেয়া
তেলকে ঠান্ডা করা
ক্র্যাঙ্ককেস-এ প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা
2544. চার সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার-
1-3-4-2
1-3-2-4
1-2-4-3
সবগুলো
ব্যাখ্যা: চার সিলিন্ডার ইঞ্জিনের সম্ভাব্য ফায়ারিং অর্ডারসমূহ- ১-৩-৪-২, ১-৩-২-৪, ১-৪-৩-২, ১-২-৪-৩।
2545. ক্যামশ্যাফ্টের কাজ কী?
ভালভ পরিচালনা
পুশরড পরিচালনা
ক্র্যাঙ্কশ্যাফ্ট পরিচালনা
জ্বালানি নিয়ন্ত্রণ
ব্যাখ্যা: ক্যামশ্যাফ্ট (Camshaft): চার-স্ট্রোক পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের ভাল্ডসমূহকে সঠিক সময়ে খোলা ও বন্ধ রাখার জন্য ক্যামশ্যাফ্ট ব্যবহৃত হয়। এটা ক্র্যাঙ্কশ্যাফটের গিয়ার অথবা চেইনের দ্বারা পরিচালিত হয়।
2546. কম্প্রেশন রিং কোথায় থাকে?
উপরে
নিচে
মধ্যে
ভিতরে
ব্যাখ্যা: পিস্টন রিং (Piston ring): ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টন উঠানামা করে কাজ করার সময় দহনপ্রকোষ্ঠের চার্জ এবং ফ্র্যাঙ্ককেসের পিচ্ছিলকরণ তেলকে পৃথক অবস্থায় আটকে রাখতে পিস্টন রিং ব্যবহার করা হয়। সঙ্কোচন রিং: এ ধরনের রিংসমূহ পিস্টনের উপরের দিকে রিং-এর গর্তের মধ্যে সংযোজিত অবস্থায় থাকে। এটি তেল চাঁছনকৃত রিং অপেক্ষা কম ব্যাসবিশিষ্ট, কিন্তু অধিক শক্তিশালী, যা পিস্টন ও সিলিন্ডারের মধ্যে যোগসূত্র রচনা করে এবং দহনপ্রকোষ্ঠের চার্জ ক্র্যাঙ্ককেসে এবং ক্র্যাঙ্ককেসের পিছেলকরণ তেলকে দহনপ্রকোষ্ঠে যেতে দেয় না।
2547. টোটাল ভলিউম ও ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাতকে কী বলে?
সম্প্রসারণ রেশিও
কম্প্রেশন রেশিও
ওপেন রেশিও
ক্লোজড রেশিও
ব্যাখ্যা: কম্প্রেশন রেশিও (r.): এটি সিলিন্ডারের সর্বমোট ভলিউমের সাথে ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাতকে বুঝায়।
2548. মিক্সচার প্রধানত কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: মিক্সচার সাধারণত তিন প্রকার। যথা- (ক) রিচ মিক্সচার, (খ) লিন মিক্সচার, (গ) লিন মিক্সচার।
2549. গাড়িতে সাধারণত কেমন ব্রেক ব্যবহার করা হয়?
শু ব্রেক
ব্যান্ড অ্যান্ড ব্লক ব্রেক
ব্যান্ড ব্রেক
ইন্টারনাল এক্সপানডিং ব্রেক
ব্যাখ্যা: ইন্টারনাল এক্সপানডিং ব্রেকটি সাধারণত মোটরগাড়ি এবং হালকা ট্রাকগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই ব্রেকটি প্রায় সবক্ষেত্রে হুইল ব্রেক হিসাবে ব্যবহৃত হয়।
2551. অটোমোবাইল কার ইঞ্জিনে সাধারণত কত রকমের পিস্টন রিং থাকে?
এক
দুই
তিন
চার
ব্যাখ্যা: পিস্টন রিং দু'প্রকার, যথা- (ক) সংকোচন রিং (Compression ring) এবং (খ) অয়েল স্ক্র্যাপার রিং (Oil scraper ring)
2552. অয়েল রিং পিস্টনের কোথায় থাকে?
উপরে
নিচে
মধ্যে
ভিতরে
ব্যাখ্যা: কম্প্রেশন রিং-এর কাজ হলো ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে চার্জকে আটকে কাঙ্ক্ষিত কম্প্রেশন করতে সাহায্য করা। আবার কম্বাশনে উৎপন্ন অতি তাপ ও চাপযুক্ত কম্বাশন প্রডাক্ট আটকে রেখে কার্যকরী পাওয়ার স্ট্রোক ঘটতে সাহায্য করে এবং পোড়া গ্যাস ক্র্যাঙ্ককেসে আসতে বাধা প্রদান করে। অয়েল কন্ট্রোল বা অয়েল স্ক্র্যাপার রিং কম্প্রেশন রিং-এর নিচে থাকে যা সিলিন্ডার ওয়াল থেকে লুব অয়েল চেঁছে বা স্ক্র্যাপিং করে নিচে নামিয়ে দেয়। যাতে লুব অয়েল কম্বাশন চেম্বারে প্রবেশ করতে পারে না।
2554. লুব ওয়েল পাম্পের সর্বনিম্ন চাপ কত হওয়া উচিত?
সাকশন প্রেসারের সমান
ডিসচার্জ প্রেসারের সমান
সাকশন প্রেসার + ১.৫ কেজি/বর্গ সেমি
কোনোটিই নয়
2555. সিবি পয়েন্টের গ্যাপ সাধারণত কত?
৩৫ হতে ২৫ মিমি
২৫ হতে ৩৫ মিমি
৩৫ হতে ৫৫ মিমি
৪৫ হতে ৬৫ মিমি
2556. পিস্টন ও সিলিন্ডার ওয়াল-এর মধ্যবর্তী ফাঁককে কী বলে?
পিস্টন ক্লিয়ারেন্স
সিলিন্ডার ক্লিয়ারেন্স
রিং ক্লিয়ারেন্স
রিং গ্যাপ
2558. স্পার্ক প্লাগ কোথায় থাকে?
সিলিন্ডার হেডে
লাইনারে
রকে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ইঞ্জিনের দহন প্রকোষ্ঠো সঙ্কুচিত বাতাস ও পেট্রোলের মিশ্রণকে দগ্ধ ঘটাতে স্পার্ক প্লাগের অগ্নিস্ফুলিঙ্গ ব্যবহার করা হয়।
2560. কুলিং সিস্টেমের কাজ কী?
ইঞ্জিনকে গরম করা
গতি বৃদ্ধি করা
গতিহ্রাস করা
ইঞ্জিনকে ঠান্ডা করা
ব্যাখ্যা: ইঞ্জিন চলার সময় যে তাপ উৎপন্ন হয় সেই তাপকে পরিবহন করে ইঞ্জিন শীতল রাখাই কুলিং সিস্টেমের কাজ। কুলিং সিস্টেম দুই প্রকার, যথা- ১। ওয়াটার কুলিং সিস্টেম: ২। এয়ার কুলিং সিস্টেম।