EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২৬
Image

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধান উপদেষ্টার কার্যালয়
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ
বেপজা কমপ্লেক্স
বাড়ি নং-১৯/ডি, রোড নং-৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫
www.bepza.gov.bd

নম্বর: ০৩.০৬.২৬১৬.৩০৭.১১.০০২.২৪.২৪৬ | তারিখ: ২২ মাঘ ১৪৩২, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

 

নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর রাজস্বখাতে নিম্নবর্ণিত শূন্যপদসমূহে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে (http://bepza.teletalk.com.bd) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

 

পদের বিবরণ টেবিল:

ক্রম

পদের নাম, বেতনস্কেল ও গ্রেড (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)

পদ সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

(১)

সহকারী প্রকৌশলী (পুর), ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)

০৬

সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং (পুর) ডিগ্রী।

(২)

সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)

০২

সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং (বিদ্যুৎ) ডিগ্রী।

(৩)

সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)

০১

সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক) ডিগ্রী।

(৪)

সহকারী কম্পিউটার প্রোগ্রামার, ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)

০১

বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সাইন্স ২য় শ্রেণির স্নাতকত্তোর ডিগ্রী।

(৫)

উপসহকারী প্রকৌশলী (পুর), ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

০৩

ইঞ্জিনিয়ারিং (পুর) এ ডিপ্লোমা।

(৬)

উপসহকারী প্রকৌশলী (যানবাহন), ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

০১

ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক/অটোমোবাইল) এ ডিপ্লোমা।

(৭)

সাব-স্টেশন এটেনডেন্ট, ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)

ন্যূনতম বিজ্ঞানে এইচএসসি/সহ লাইসেন্সিং বোর্ড হতে 'এ', 'বি', 'সি' লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ২ বৎসরের চাকুরির অভিজ্ঞতা (অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল/ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স/ডিপ্লোমা ইন পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ সনদ প্রাপ্ত)।

(৮)

স্টোর কিপার, ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)

০২

ন্যূনতম স্নাতক ডিগ্রী এবং সংশ্লিষ্ট কাজে ২ বৎসরের চাকুরির অভিজ্ঞতা।

(৯)

অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

০৬

এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজী কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে ২৩ ও ৩০ শব্দের গতি।

(১০)

ড্রাফটসম্যান, ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

০১

ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমাসহ ১ বৎসরের বাস্তব অভিজ্ঞতা (অথবা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (আর্কিটেকচার টেকনোলজি/আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি) সনদ প্রাপ্ত)।

(১১)

সার্ভেয়ার, ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

০৪

এসএসসি পাসসহ সার্ভেয়ারশীপে সার্টিফিকেট (অথবা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) সনদ প্রাপ্ত)।

(১২)

পাম্প অপারেটর, ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

১০

এসএসসি পাসসহ লাইসেন্সিং বোর্ড হতে 'সি' লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতা।

(১৩)

গাড়ী চালক, ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

২৭

৮ম শ্রেণি পাস এবং যানবাহন চালনায় সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হতে লাইসেন্স প্রাপ্ত।

(১৪)

ডিসপাস রাইডার, ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

০৩

এসএসসি পাসসহ মোটর সাইকেল চালানোর দক্ষতা।

(১৫)

প্লাম্বার সহকারী, ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

০২

৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা।

(১৬)

মালী, ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

০১

৮ম শ্রেণি পাসসহ পেশাগত কাজে ২ বৎসরের অভিজ্ঞতা।

(১৭)

সার্ভিস বয়, ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

০১

৮ম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজে ১ বৎসরের অভিজ্ঞতা।

(১৮)

ইলেকট্রিক হেলপার, ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

১৩

৮ম শ্রেণি পাস এবং লাইসেন্সিং বোর্ড হতে 'সি' লাইসেন্স প্রাপ্ত।

 

(ক) এস.এস.সি. বা সমমান এবং এইচ.এস.সি. বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে:

অর্জিত জিপিএ

পূর্বের সমতুল্য বিভাগ/শ্রেণি

জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব

প্রথম বিভাগ

জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম

দ্বিতীয় বিভাগ

জিপিএ ১.০০ থেকে ২.০০ এর কম

তৃতীয় বিভাগ

 

(খ) অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে:

৪.০০ পয়েন্ট স্কেল

৫.০০ পয়েন্ট স্কেল

সমতুল্য বিভাগ/শ্রেণি

সিজিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব

সিজিপিএ ৩.৭৫ বা তদূর্ধ্ব

প্রথম বিভাগ/শ্রেণি

সিজিপিএ ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম

সিজিপিএ ২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম

দ্বিতীয় বিভাগ/শ্রেণি

সিজিপিএ ১.৬৫ বা তদূর্ধ্ব কিন্তু ২.২৫ এর কম

সিজিপিএ ২.০৬৩ বা তদূর্ধ্ব কিন্তু ২.৮১৩ এর কম

তৃতীয় বিভাগ/শ্রেণি

 

পরীক্ষার ফি সংক্রান্ত টেবিল:

ক্রম

পদের নাম

পরীক্ষার ফি

সার্ভিস চার্জ ও ভ্যাট

মোট আবেদন ফি

১)

সহকারী প্রকৌশলী (সকল শাখা), সহকারী কম্পিউটার প্রোগ্রামার, উপ-সহকারী প্রকৌশলী (সকল শাখা)

২০০/-

২৩/-

২২৩/- (অফেরতযোগ্য)

২)

সাব-স্টেশন এটেনডেন্ট

১৫০/-

১৮/-

১৬৮/- (অফেরতযোগ্য)

৩)

স্টোর কিপার, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, ড্রাফটসম্যান, সার্ভেয়ার, পাম্প অপারেটর, গাড়ী চালক

১০০/-

১২/-

১১২/- (অফেরতযোগ্য)

৪)

ডিসপাস রাইডার, প্লাম্বার সহকারী, মালী, সার্ভিস বয়, ইলেকট্রিক হেলপার

৫০/-

৬/-

৫৬/- (অফেরতযোগ্য)

৫)

সকল পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর প্রার্থী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ)

৫০/-

৬/-

৫৬/- (অফেরতযোগ্য)


আবেদনের সময়সীমা:

  • আবেদন শুরুর তারিখ: ০৯/০২/২০২৬, সকাল ১০:০০ টা
  • আবেদনের শেষ তারিখ: ২৮/০২/২০২৬, বিকাল ৫:০০ টা

 

স্বাক্ষরিত
(সগীর বিশ্বাস)
নির্বাহী পরিচালক (প্রশাসন)
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ।

উপ-সহকারী ও সহকারী প্রকৌশনী সকল নিয়োগ বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটে পাবেন। আর অনলাইনে চাকরি প্রস্তুতির জন্য Himalay Sen স্যারের অনলাইন ব্যাচে যুক্ত হতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন। পরীক্ষার প্রশ্ন প্যার্টান ও সাজেশনের জন্য আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন করুনঃ Messenger 

গ্রুপ লিংকঃ https://www.messenger.com/channel/himalaysen.sujon