EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

পলিটেকনিক ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান - ২০২৫ ও pdf ফাইল
Image

১. যদি ক্রিকেট খেলার ব্যাটের সাথে সম্পর্কিত হয়, তবে অ্যাম্পায়ার কিসের সাথে সম্পর্কিত?

(ক) অফিস

(খ) পিচ

(গ) বল

(ঘ) কারখানা

উত্তরঃ (খ) পিচ

ব্যাখ্যাঃ ক্রিকেট খেলায় ব্যাটসম্যান যেমন ব্যাটের সাথে সম্পর্কিত, অ্যাম্পায়ার তেমনি খেলার মাঠ বা 'পিচ'-এ অবস্থান করে খেলা পরিচালনা করেন,তাই তিনি পিচের সাথে সম্পর্কিত।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

২. The books are . . . . . the table. শূন্যস্থানে কোন Preposition টি বসবে?

(ক) from

(খ) in

(গ) on

(ঘ) above

উত্তরঃ (গ) on

ব্যাখ্যাঃ কোনো কিছুর সমতলের উপর লেগে থাকা বা স্পর্শ করে থাকা বোঝাতে preposition হিসেবে 'on' ব্যবহৃত হয়। বইগুলো টেবিলের উপর রাখা আছে বোঝাতে on বসবে।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৩. নিচের কোনটি uncountable noun?

(ক) Banana

(খ) Man

(গ) Country

(ঘ) Sugar

উত্তরঃ (ঘ) Sugar

ব্যাখ্যাঃ যে Noun-কে সাধারণত ১,২, ৩ করে গণনা করা যায় না, শুধু ওজন বা পরিমাপ করা যায়, তাকে Uncountable noun বলে। চিনি (Sugar) আলাদাভাবে গোনা যায় না, তাই এটি uncountable

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৪. চুম্বকের মেরু কয়টি?

(ক) ১টি

(খ) ২টি

(গ) ৩টি

(ঘ) ৪টি

উত্তরঃ (খ) ২টি

ব্যাখ্যাঃ প্রতিটি চুম্বকের দুটি মেরু থাকে। একটি হলো উত্তর মেরু (North Pole) এবং অপরটি দক্ষিণ মেরু (South Pole)

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৫. ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

(ক) ১টি

(খ) ৪টি

(গ) ৫টি

(ঘ) ৩টি

উত্তরঃ (খ) ৪টি

ব্যাখ্যাঃ ১ থেকে ৯ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো: ২,৩, ৫ এবং ৭। সুতরাং, মোট মৌলিক সংখ্যা ৪টি (১ মৌলিক সংখ্যা নয়)।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৬. a ÷ a = কত?

(ক) aᵐ⁺ⁿ

(খ) a/

(গ) aᵐ⁻ⁿ

(ঘ) aᵐⁿ

উত্তরঃ (গ) aᵐ⁻ⁿ

ব্যাখ্যাঃ সূচকের ভাগের নিয়ম অনুযায়ী, ভিত্তি (base) একই হলে এবং ভাগ অবস্থায় থাকলে তাদের পাওয়ার বা ঘাতগুলো বিয়োগ হয়। তাই a ÷ a = aᵐ⁻ⁿ হবে।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৭. কোনটি Input Device?

(ক) Printer

(খ) Scanner

(গ) Monitor

(ঘ) Speaker

উত্তরঃ (খ) Scanner

ব্যাখ্যাঃ স্ক্যানার (Scanner) দিয়ে যেকোনো ছবি বা ডকুমেন্ট কম্পিউটারে ইনপুট হিসেবে পাঠানো হয়। বাকি অপশনগুলো (Printer, Monitor, Speaker) আউটপুট ডিভাইস।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৮. নিচের কোন Sentenceটি সঠিক?

(ক) I don't know how to swim.

(খ) I do not can swim.

(গ) I don't know swim.

(ঘ) I cannot swim.

উত্তরঃ (ক) I don't know how to swim.

ব্যাখ্যাঃ কোনো কিছু করার কৌশল বা বিদ্যা জানা বোঝাতে 'know how to + verb-এর base form' ব্যবহৃত হয়। তাই 'আমি সাঁতার কাটতে জানি না' এর সঠিক অনুবাদ "I don't know how to swim"

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৯. CPU এর পূর্ণরূপ কী?

(ক) Central Program Unit

(খ) Central Process Unit

(গ) Central Processing Unit

(ঘ) Control Processing Unit

উত্তরঃ (গ) Central Processing Unit

ব্যাখ্যাঃ কম্পিউটারের মূল প্রক্রিয়াকরণ অংশকে CPUবলা হয়, যার পূর্ণরূপ হলো Central Processing Unitএকে কম্পিউটারের মস্তিষ্কও বলা হয়।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

১০. ২ জন লোকের একটি কাজ করতে ৪ মিনিট সময় লাগে, ১ জন লোকের ঐ কাজ করতে কত মিনিট লাগবে?

(ক) ১০ মিনিট

(খ) ৫ মিনিট

(গ) ২ মিনিট

(ঘ) ৮ মিনিট

উত্তরঃ (ঘ) ৮ মিনিট

ব্যাখ্যাঃ কাজের লোকসংখ্যা কমলে সময় বেশি লাগবে (ব্যস্তানুপাতিক সম্পর্ক)। ২ জনের লাগে ৪ মিনিট, সুতরাং ১ জনের লাগবে = (২ × ৪) = ৮ মিনিট।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

১১. It has been raining . . . . . two hours. শূন্যস্থানে কোন Preposition টি বসবে?

(ক) of

(খ) about

(গ) between

(ঘ) for

উত্তরঃ (ঘ) for

ব্যাখ্যাঃ Present Perfect Continuous tense-এ 'ধরে' বা 'যাবত' (Period of time) বোঝাতে 'for' ব্যবহৃত হয়। এখানে দুই ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাই for বসবে।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

১২. যদি ভারত বাংলাদেশের পশ্চিমে হয় তবে ঢাকা দিল্লির কোন দিকে?

(ক) পশ্চিমে

(খ) পূর্বে

(গ) দক্ষিণে

(ঘ) উত্তরে

উত্তরঃ (খ) পূর্বে

ব্যাখ্যাঃ ঢাকা বাংলাদেশের রাজধানী এবং দিল্লি ভারতের রাজধানী। ভারত যেহেতু বাংলাদেশের পশ্চিমে অবস্থিত, তাই বিপরীতক্রমে ঢাকা ভারতের (এবং দিল্লির) পূর্ব দিকে অবস্থিত হবে।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

১৩. ইত্যাদি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) ইতি+আদী

(খ) ইতি+দি

(গ) ইতা+আদি

(ঘ) ইতি+আদি

উত্তরঃ (ঘ) ইতি+আদি

ব্যাখ্যাঃ য-ফলা সন্ধির নিয়মানুযায়ী ই-কার কিংবা ঈ-কারের পর ই/ঈ ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে ই/ঈ স্থানে য-ফলা হয়। ইতি + আদি = ইত্যাদি।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

১৪. He is very friendly Sentence টিতে friendly শব্দটি . . .

(ক) verb

(খ) noun

(গ) adjective

(ঘ) adverb

উত্তরঃ (গ) adjective

ব্যাখ্যাঃ Noun-এর সাথে 'ly'যুক্ত হলে তা Adjective হয় (Friend + ly = friendly)তাছাড়া এখানে friendly শব্দটি Pronoun (He)-এর দোষ/গুণ প্রকাশ করছে,তাই এটি Adjective

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

১৫. x² - x - 6 রাশিটির উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?

(ক) (x-3)(x+2)

(খ) (x+3)(x+2)

(গ) (x-3)(x-2)

(ঘ) (x-2)(x+3)

উত্তরঃ (ক) (x-3)(x+2)

ব্যাখ্যাঃ মিডল টার্ম ব্রেক আপ নিয়মে: x² - x - 6 = x² - 3x + 2x - 6 = x(x - 3) + 2(x - 3) = (x - 3)(x + 2)

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

১৬. নিচের কোনটি Correct Spelling?

(ক) Grammer

(খ) Grammore

(গ) Gramar

(ঘ) Grammar

উত্তরঃ (ঘ) Grammar

ব্যাখ্যাঃ ব্যাকরণ বোঝাতে ইংরেজিGrammar বানানটি সঠিক। শেষে 'ar' হয়, 'er' নয়।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

১৭. স্বাধীন শব্দটির বিপরীত শব্দ কোনটি?

(ক) মুক্ত

(খ) অধীন

(গ) পরাধীন

(ঘ) ঈপ্সিত

উত্তরঃ (গ) পরাধীন

ব্যাখ্যাঃ 'স্বাধীন' অর্থ যে নিজের অধীন বা মুক্ত। এর বিপরীত অবস্থা হলো অন্যের অধীনে থাকা,যাকে এক কথায় 'পরাধীন' বলা হয়।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

১৮. নিচের কোনটি Interrogative Sentence?

(ক) Write a paragraph.

(খ) How beautiful the flower is!

(গ) Do you like short story?

(ঘ) We should love our country.

উত্তরঃ (গ) Do you like short story?

ব্যাখ্যাঃ যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) থাকে, তাকে Interrogative Sentence বলে। এখানে (গ) অপশনটি প্রশ্নবোধক বাক্য।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

১৯. log 5 এর মান কোনটি?

(ক) 1

(খ) 25

(গ) 0

(ঘ) 5

উত্তরঃ (ক) 1

ব্যাখ্যাঃ লগারিদমের সূত্র অনুযায়ী, ভিত্তি (base) এবং মান একই হলে তার ফলাফল সর্বদা 1 হয়। অর্থাৎ log a = 1তাই log 5 = 1

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

২০. 0.1 × 0.01 = কত?

(ক) 0.1

(খ) 0.01

(গ) 0.0001

(ঘ) 0.001

উত্তরঃ (ঘ) 0.001

ব্যাখ্যাঃ দশমিকের গুণে সংখ্যাগুলোর গুণফল বের করে দশমিকের পরের মোট ঘরের সমান ঘর বামে দশমিক বসাতে হয়। এখানে ১ × ১ = ১। দশমিকের পর মোট ঘর ৩টি (১+২), তাই উত্তর ০.০০১।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

২১. 5 + 8 + 11 + 14 + . . . ধারাটির তৃতীয় পদ কোনটি?

(ক) 11

(খ) 14

(গ) 8

(ঘ) 5

উত্তরঃ (গ) 11

ব্যাখ্যাঃ ধারাটি খেয়াল করলে দেখা যায় প্রথম পদ ৫,দ্বিতীয় পদ ৮ এবং তৃতীয় পদটি হলো ১১। এখানে সরাসরি ধারা থেকেই তৃতীয় পদ চাওয়া হয়েছে।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

২২. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অংক b এবং দশক স্থানীয় অংক aহলে সংখ্যাটি -

(ক) ab

(খ) a + 10b

(গ) 10a + b

(ঘ) a + b

উত্তরঃ (গ) 10a + b

ব্যাখ্যাঃ কোনো সংখ্যা গঠনের নিয়ম হলো (দশক স্থানীয় অঙ্ক × ১০) + (একক স্থানীয় অঙ্ক × ১)। সুতরাং সংখ্যাটি হবে a × 10 + b × 1 = 10a + b

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

২৩. একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সে.মি. ও 5 সে.মি. হলে এর পরিসীমা কত?

(ক) 12সে.মি.

(খ) 35সে.মি.

(গ) 24সে.মি.

(ঘ) 48সে.মি.

উত্তরঃ (গ) 24 সে.মি.

ব্যাখ্যাঃ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। এর পরিসীমার সূত্র: ২ × (সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল)। পরিসীমা = ২ × (৭ + ৫) = ২ × ১২ = ২৪ সে.মি.।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

২৪. Artificial Intelligence এর সংক্ষিপ্ত রূপ কী?

(ক) AI

(খ) AR

(গ) AV

(ঘ) AT

উত্তরঃ (ক) AI

ব্যাখ্যাঃ Artificial শব্দের Aএবং Intelligence শব্দের I নিয়ে এর সংক্ষিপ্ত রূপ গঠিত হয়েছে, যাকে বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

২৫. A, B এর ছেলে; B, Cএর ভাই; A, B, C সকলে পুরুষ হলে Cএর ছেলের সাথে A এর সম্পর্ক কী?

(ক) দাদা

(খ) চাচাতো ভাই

(গ) চাচা

(ঘ) ভাতিজা

উত্তরঃ (খ) চাচাতো ভাই

ব্যাখ্যাঃ B এবং C দুই ভাই। A হলো B এর ছেলে। সুতরাং C এর ছেলে এবং B এর ছেলে (A) নিজেদের মধ্যে চাচাতো বা জেঠাতো ভাই হবে।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

২৬. দুইটি ভগ্নাংশ 1/3 এবং 1/5 হলে কোনটি সত্য?

(ক) 1/5 > 1/3

(খ) 1/5 1/3

(গ) 1/3 < 1/5

(ঘ) 1/5 < 1/3

উত্তরঃ (ঘ) 1/5 < 1/3

ব্যাখ্যাঃ ভগ্নাংশের লব সমান হলে, যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড় হয়। এখানে লব ১ সমান। হর ৩ ছোট তাই 1/3 বড়। অর্থাৎ 1/5 ভগ্নাংশটি 1/3 এর চেয়ে ছোট (1/5 < 1/3)

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

২৭. "গোঁফ খেজুরে" বাগধারাটির অর্থ কী?

(ক) অলস, কাজ করা

(খ) খারাপ কাজে মাতব্বর

(গ) গোঁফের কাজ করা

(ঘ) নষ্ট হওয়া

উত্তরঃ (ক) অলস

ব্যাখ্যাঃ 'গোঁফ খেজুরে' বাগধারাটির মূল অর্থ হলো নিতান্ত অলস ব্যক্তি। অপশনে (ক) অলস সঠিক উত্তর হিসেবে ধরা হয়েছে।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

২৮. অক্সিজেনের যোজ্যতা কত?

(ক) 1

(খ) 3

(গ) 2

(ঘ) 4

উত্তরঃ (গ) 2

ব্যাখ্যাঃ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ এবং ইলেকট্রন বিন্যাস (২, ৬)। এর সর্ববহিঃস্থ স্তরে অষ্টক পূর্ণ করতে ২টি ইলেকট্রন প্রয়োজন হয়, তাই অক্সিজেনের যোজ্যতা ২।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

২৯. x + y = 7 ও 2x = 8হলে y এর মান কোনটি?

(ক) 5

(খ) 2

(গ) 3

(ঘ) 4

উত্তরঃ (গ) 3

ব্যাখ্যাঃ ২য় সমীকরণ হতে পাই, 2x = 8 বা, x = 4এখন ১ম সমীকরণে x এর মান বসালে পাই: 4 + y = 7 বা, y = 7 - 4 = 3

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৩০. পারমাণবিক চুল্লিতে কী ব্যবহার করা হয়?

(ক) অক্সিজেন

(খ) ইউরেনিয়াম

(গ) সিলিকন

(ঘ) সোডিয়াম

উত্তরঃ (খ) ইউরেনিয়াম

ব্যাখ্যাঃ পারমাণবিক চুল্লিতে (Nuclear reactor) জ্বালানি হিসেবে সাধারণত তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম-২৩৫ (U-235) বা প্লুটোনিয়াম ব্যবহার করা হয়।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৩১. 3x² - x + 5 = 0 সমীকরণে xএর সহগ কোনটি?

(ক) 5

(খ) 3

(গ) -1

(ঘ) 2

উত্তরঃ (গ) -1

ব্যাখ্যাঃ প্রদত্ত সমীকরণটিতে ৩টি পদ আছে। মধ্যবর্তী পদটি হলো -x বা (-1)xসুতরাং, এখানে x এর আক্ষরিক সহগ হলো -1।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৩২. বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী?

(ক) ম্যানোমিটার

(খ) সিসমোগ্রাফ

(গ) ব্যারোমিটার

(ঘ) গ্যালভানোমিটার

উত্তরঃ (গ) ব্যারোমিটার

ব্যাখ্যাঃ আবহাওয়াবিদ্যায় বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য ব্যারোমিটার (Barometer) ব্যবহার করা হয়। এটি ইতালীয় বিজ্ঞানী টরিসেলি আবিষ্কার করেন।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৩৩. স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?

(ক) ১০ cm

(খ) ২৫ cm

(গ) ৫০ cm

(ঘ) ৫cm

উত্তরঃ (খ) ২৫ cm

ব্যাখ্যাঃ চোখের সবচেয়ে কাছে যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখা যায়, স্বাভাবিক বয়স্ক মানুষের ক্ষেত্রে সেই ন্যূনতম দূরত্ব হলো প্রায় ২৫ সেন্টিমিটার।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৩৪. সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ θ হলে নীচের কোনটি সঠিক?

(ক) sinθ = লম্ব/অতিভুজ

(খ) sinθ = লম্ব/ভূমি

(গ) sinθ = ভূমি/অতিভুজ

(ঘ) sinθ = ভূমি/লম্ব

উত্তরঃ (ক) sinθ = লম্ব/অতিভুজ

ব্যাখ্যাঃ ত্রিকোণমিতিক সূত্র অনুযায়ী, সাইন (sine) অনুপাত হলো সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত। অর্থাৎ sinθ = লম্ব ÷ অতিভুজ।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৩৫. শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি?

(ক) তরল

(খ) কঠিন

(গ) বায়বীয়

(ঘ) শূন্য

উত্তরঃ (খ) কঠিন

ব্যাখ্যাঃ মাধ্যমের ঘনত্ব ও স্থিতিস্থাপকতা যত বেশি হয় শব্দের বেগ তত বাড়ে। কঠিন মাধ্যমের অণুগুলো খুব কাছাকাছি থাকে বলে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৩৬. "পুকুর চুরি" বাগধারাটির অর্থ কী?

(ক) ছোট চুরি

(খ) বড় ধরনের চুরি

(গ) মাছ চুরি

(ঘ) বড় রকমের চুরি

উত্তরঃ (ঘ) বড় রকমের চুরি

ব্যাখ্যাঃ পুকুর চুরি একটি বহুল প্রচলিত বাগধারা যার অর্থ হলো বড় ধরনের চুরি, নির্লজ্জ চুরি বা সব কিছু আড়ালে আত্মসাৎ করা।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৩৭. নিচের কোনটিতে Right form of Verb আছে?

(ক) They lives in Dhaka.

(খ) They living in Dhaka.

(গ) They live in Dhaka.

(ঘ) They has been living in Dhaka.

উত্তরঃ (গ) They live in Dhaka.

ব্যাখ্যাঃ Subject (They) বহুবচন (plural) হওয়ায় verb এর সাথে s/esযুক্ত হবে না। তাই present indefinite tense এর নিয়মে "They live in Dhaka" সঠিক।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৩৮. (x - 2)(x + 3) = 0 সমীকরণেx এর মান কোনটি?

(ক) x = 2 অথবা -3

(খ) x = 2 অথবা x = -3

(গ) x = -2 অথবা x = 3

(ঘ) x = -2 অথবা x = -3

উত্তরঃ (খ) x = 2 অথবা x = -3

ব্যাখ্যাঃ দুটি রাশির গুণফল শূন্য হলে তাদের যেকোনো একটির মান শূন্য হবে। হয় x - 2 = 0 x = 2; অথবা x + 3 = 0 x = -3

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৩৯. tan 45° এর মান কোনটি?

(ক) 1

(খ) 1/2

(গ) 1/2

(ঘ) 3/2

উত্তরঃ (ক) 1

ব্যাখ্যাঃ ত্রিকোণমিতিক ছক অনুযায়ী tan 45° এর আদর্শ মান হলো 1।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৪০. কাজের একক কোনটি?

(ক) নিউটন

(খ) কেলভিন

(গ) ওয়াট

(ঘ) জুল

উত্তরঃ (ঘ) জুল

ব্যাখ্যাঃ আন্তর্জাতিক পদ্ধতিতে (SI) কাজ এবং শক্তির একক হলো জুল (Joule)নিউটন বলের, কেলভিন তাপমাত্রার এবং ওয়াট ক্ষমতার একক।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৪১. এসিডের ধর্ম কোনটি?

(ক) লাল লিটমাসকে নীল করে

(খ) নীল লিটমাসকে বর্ণহীন করে

(গ) লাল লিটমাসকে বর্ণহীন করে

(ঘ) নীল লিটমাসকে লাল করে

উত্তরঃ (ঘ) নীল লিটমাসকে লাল করে

ব্যাখ্যাঃ অম্ল বা এসিডের একটি সাধারণ ধর্ম হলো এরা জলীয় দ্রবণে নীল লিটমাস কাগজকে লাল বর্ণে পরিণত করে। অন্যদিকে ক্ষার লাল লিটমাসকে নীল করে।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৪২. "কপোতাক্ষ নদ" কবিতাটি কে লিখেছেন?

(ক) শামসুর রাহমান

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) মাইকেল মধুসূদন দত্ত

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (গ) মাইকেল মধুসূদন দত্ত

ব্যাখ্যাঃ 'কপোতাক্ষ নদ' একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে অবস্থানকালে শৈশবের স্মৃতি বিজড়িত এই নদকে নিয়ে কবিতাটি রচনা করেন।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৪৩. Binary System কোন দুটি অংক ব্যবহার করে?

(ক) 0 & 2

(খ) 2 & 9

(গ) 0 & 9

(ঘ) 0 & 1

উত্তরঃ (ঘ) 0 & 1

ব্যাখ্যাঃ বাইনারি (Binary) বা দ্বিমিক সংখ্যা পদ্ধতিতে এর ভিত্তি হলো ২। এখানে শুধুমাত্র দুটি অংক ব্যবহার করা হয়,সেগুলো হলো 0 এবং 1।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৪৪. যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে কী বলে?

(ক) অপরিবাহী

(খ) কুপরিবাহী

(গ) অর্ধপরিবাহী

(ঘ) পরিবাহী

উত্তরঃ (ঘ) পরিবাহী

ব্যাখ্যাঃ যেসব পদার্থের ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করতে পারে এবং বিদ্যুৎ প্রবাহে বাধা কম দেয়, তাদের পরিবাহী (Conductor)বলে।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৪৫. নীচের কোন যৌগটি ক্ষার?

(ক) NaCl

(খ) CaO

(গ) NaOH

(ঘ) HNO

উত্তরঃ (গ) NaOH

ব্যাখ্যাঃ সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) একটি তীব্র ক্ষার। NaCl লবণ এবং HNO এসিড।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৪৬. x 0 না হলে (-x) এর মান কোনটি?

(ক) -x

(খ) কোনটিই না

(গ) x

(ঘ) 1

উত্তরঃ (ঘ) 1

ব্যাখ্যাঃ সূচকের নিয়ম অনুযায়ী, শূন্য ছাড়া যেকোনো সংখ্যার পাওয়ার শূন্য (0) হলে তার মান সর্বদা 1 হয়। অর্থাৎ a = 1 (যখন a 0)

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৪৭. একজন লোক পূর্ব দিকের সাথে 90° কোণে ডানদিকে গেলেন। তার বর্তমান অবস্থান পূর্বের অবস্থানের সাপেক্ষে কোন দিকে?

(ক) দক্ষিণ

(খ) উত্তর

(গ) পশ্চিম

(ঘ) পূর্ব

উত্তরঃ (ক) দক্ষিণ

ব্যাখ্যাঃ পূর্ব দিকে মুখ করে দাঁড়ালে ডান হাত দক্ষিণ দিকে থাকে। তাই পূর্ব দিকের সাথে ৯০ ডিগ্রি কোণে ডানদিকে ঘুরলে বর্তমান দিকটি দক্ষিণ দিক হবে।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৪৮. পিঁপড়াতে কোন এসিড থাকে?

(ক) অক্সালিক এসিড

(খ) নাইট্রিক এসিড

(গ) এসিটিক এসিড

(ঘ) ফরমিক এসিড

উত্তরঃ (ঘ) ফরমিক এসিড

ব্যাখ্যাঃ লাল পিঁপড়া বা মৌমাছির হুলে মিথানয়িক এসিড বা ফরমিক এসিড (HCOOH) থাকে। এ কারণেই এরা কামড় দিলে জ্বালাপোড়া করে।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৪৯. f(x) = x³ - x + 3 হলে f(-1)এর মান কোনটি?

(ক) 4

(খ) 5

(গ) 3

(ঘ) 2

উত্তরঃ (গ) 3

ব্যাখ্যাঃ প্রদত্ত ফাংশনে x এর স্থলে -1 বসালে পাই: f(-1) = (-1)³ - (-1) + 3 = -1 + 1 + 3 = 3

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৫০. Fill in the blank with appropriate article. He is . . . . . university student.

(ক) None

(খ) an

(গ) a

(ঘ) the

উত্তরঃ (গ) a

ব্যাখ্যাঃ শব্দের শুরুতে vowel (u) থাকা সত্ত্বেও যদি তার উচ্চারণ 'ইউ' (yoo) এর মতো হয়, তবে তার পূর্বে article হিসেবে'an' না বসে 'a' বসে।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৫১. Fill in the blank with appropriate article. He is . . . . . honest man.

(ক) the

(খ) a

(গ) an

(ঘ) None

উত্তরঃ (গ) an

ব্যাখ্যাঃ Honest শব্দটির শুরুতে consonant 'h' থাকলেও উচ্চারণের সময় 'h' অনুচ্চারিত থাকে এবং 'o' (vowel) এর উচ্চারণ হয় (অনেস্ট)। তাই পূর্বে'an' বসবে।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৫২. বৃত্তের ব্যাস d এবং ব্যাসার্ধ r হলে কোনটি সঠিক?

(ক) d = 2r

(খ) d = r

() d = 3r

(ঘ) d = 4r

উত্তরঃ (ক) d = 2r

ব্যাখ্যাঃ যেকোনো বৃত্তের ব্যাস (Diameter) তার ব্যাসার্ধের (Radius) দ্বিগুণ হয়। অর্থাৎ,ব্যাস = ২ × ব্যাসার্ধ বা d = 2r

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৫৩. বাংলাদেশের জাতীয় কবির নাম কী?

(ক) শামসুর রাহমান

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) জসীম উদ্দীন

(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তরঃ (ঘ) কাজী নজরুল ইসলাম

ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাঁকে 'বিদ্রোহী কবি' নামেও অভিহিত করা হয়।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৫৪. পানি কত তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়?

(ক) 150°C

(খ) 0°C

(গ) 100°C

(ঘ) 200°C

উত্তরঃ (গ) 100°C

ব্যাখ্যাঃ প্রমাণ চাপে (১ বায়ুমণ্ডলীয় চাপে) বিশুদ্ধ পানি ১০০° সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে এবং জলীয় বাষ্পে পরিণত হয়। এটি পানির স্ফুটনাঙ্ক।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৫৫. খাবার লবণের সংকেত কোনটি?

(ক) Al(SO)

(খ) NaSO

(গ) CuSO

(ঘ) NaCl

উত্তরঃ (ঘ) NaCl

ব্যাখ্যাঃ খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। এর রাসায়নিক সংকেত হলো NaCl

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৫৬. "আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার" - বাক্যের এক কথায় প্রকাশ কোনটি?

(ক) আস্তিক

(খ) নাস্তিক

(গ) আমানত

(ঘ) ধার্মিক

উত্তরঃ (ক) আস্তিক

ব্যাখ্যাঃ ঈশ্বর বা আল্লাহর অস্তিত্বে যে বিশ্বাস করে তাকে এক কথায় প্রকাশ করলে 'আস্তিক' বলা হয়। আর যে বিশ্বাস করে না তাকে 'নাস্তিক'বলে।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৫৭. সকল নেটওয়ার্কের জননী কোনটি?

(ক) ইন্টারনেট

(খ) মোবাইল

(গ) টেলিফোন

(ঘ) ই-মেইল

উত্তরঃ (ক) ইন্টারনেট

ব্যাখ্যাঃ ইন্টারনেট (Internet) হলো অসংখ্য কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা, তাই একে 'সকল নেটওয়ার্কের জননী' বলা হয়।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৫৮. জৈবযৌগে কোন মৌলটি অবশ্যই থাকবে?

(ক) হাইড্রোজেন

(খ) অক্সিজেন

(গ) সালফার

(ঘ) কার্বন

উত্তরঃ (ঘ) কার্বন

ব্যাখ্যাঃ কার্বনের যৌগকে জৈবযৌগ বলা হয়। জৈবযৌগ হতে হলে তাতে কার্বন থাকা বাধ্যতামূলক।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৫৯. Mobile Hotspot কী কাজ করে?

(ক) Internet Sharing via Wi-Fi

(খ) Bluetooth Connect

(গ) SMS Sending

(ঘ) Phone Recharge

উত্তরঃ (ক) Internet Sharing via Wi-Fi

ব্যাখ্যাঃ মোবাইলের হটস্পট (Hotspot) ফিচারের মাধ্যমে একটি ডিভাইসের ইন্টারনেট সংযোগ অন্য ডিভাইসের সাথে শেয়ার করা যায়।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৬০. কোনটি Renewable Energy?

(ক) সৌরশক্তি

(খ) কয়লা

(গ) তেল

(ঘ) গ্যাস

উত্তরঃ (ক) সৌরশক্তি

ব্যাখ্যাঃ নবায়নযোগ্য শক্তি বা Renewable Energy হলো সেই শক্তি যা বারবার ব্যবহার করলেও ফুরিয়ে যায় না। সৌরশক্তি একটি নবায়নযোগ্য শক্তির উৎস।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৬১. পরীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) পরী+ঈক্ষা

(খ) পরি+ইক্ষা

(গ) পরী+ক্ষা

(ঘ) পরি+ঈক্ষা

উত্তরঃ (ঘ) পরি+ঈক্ষা

ব্যাখ্যাঃ ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার (ী) হয়। এই নিয়মে পরি + ঈক্ষা = পরীক্ষা গঠিত হয়েছে।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৬২. কবি জসীম উদ্দীনের উপাধি কী?

(ক) বিদ্রোহী কবি

(খ) পল্লী কবি

(গ) কিশোর কবি

(ঘ) রূপসী বাংলার কবি

উত্তরঃ (খ) পল্লী কবি

ব্যাখ্যাঃ জসীম উদ্দীনের কবিতায় বাংলাদেশের গ্রাম-বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনচিত্র ফুটে উঠেছে বলে তাঁকে'পল্লী কবি' উপাধি দেওয়া হয়।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৬৩. নীচের কোন মৌলটি নিষ্ক্রিয় গ্যাস?

(ক) কার্বন

(খ) ফ্লোরিন

(গ) নিয়ন

(ঘ) ক্লোরিন

উত্তরঃ (গ) নিয়ন

ব্যাখ্যাঃ পর্যায় সারণির ১৮ নম্বর গ্রুপের মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস (Noble gas) বলা হয়। নিয়ন (Ne) এই গ্রুপের একটি গ্যাসীয় মৌল।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৬৪. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে একদিকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার মান কোনটি?

(ক) 180°

(খ) 120°

(গ) 60°

(ঘ) 90°

উত্তরঃ (খ) 120°

ব্যাখ্যাঃ সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ ৬০°। একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন সরলকোণ ১৮০° এর মধ্যে অন্তঃস্থ কোণ ৬০° বাদ দিলে বহিঃস্থ কোণ হয় = (১৮০° - ৬০°) = ১২০°

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৬৫. ত্বরণের একক কোনটি?

(ক) kg

(খ) kgm⁻¹

(গ) ms⁻¹

(ঘ) ms⁻²

উত্তরঃ (ঘ) ms⁻²

ব্যাখ্যাঃ সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এর আন্তর্জাতিক একক মিটার পার সেকেন্ড স্কয়ার (m/s² বা ms⁻²)

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৬৬. গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল - এটি কোন বলের উদাহরণ?

(ক) মহাকর্ষ

(খ) চৌম্বক বল

(গ) তড়িৎ চৌম্বক বল

(ঘ) দুর্বল নিউক্লীয় বল

উত্তরঃ (ক) মহাকর্ষ

ব্যাখ্যাঃ পৃথিবীর আকর্ষণের (অভিকর্ষ, যা মহাকর্ষ বলের একটি রূপ) কারণেই গাছ থেকে ফল নিচে বা মাটিতে পড়ে।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৬৭. ১০ জন শিশুর ওজন যথাক্রমে ১০, ৯, ৮, ৬, ৯, ১২, ১৩, ৯, ১০ ও ১১ কেজি। প্রদত্ত সংখ্যাসূচক উপাত্তের প্রচুরক কোনটি?

(ক) ১১

(খ) ৯

(গ) ৬

(ঘ) ১০

উত্তরঃ (খ) ৯

ব্যাখ্যাঃ উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সর্বাধিক বার উপস্থিত থাকে, তাকে প্রচুরক বলে। প্রদত্ত উপাত্তে ৯ সংখ্যাটি সর্বোচ্চ ৩ বার আছে, তাই প্রচুরক ৯।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৬৮. সালফিউরিক এসিডের সংকেত কোনটি?

(ক) HCl

(খ) NaSO

(গ) NaOH

(ঘ) HSO

উত্তরঃ (ঘ) HSO

ব্যাখ্যাঃ সালফিউরিক এসিড একটি শক্তিশালী অজৈব এসিড। এর রাসায়নিক সংকেত HSO

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৬৯. "আকাশে বেড়ায় যে" - বাক্যের এক কথায় প্রকাশ কোনটি?

(ক) বিমান

(খ) আকাশচারী

(গ) পাখি

(ঘ) আকাশী

উত্তরঃ (খ) আকাশচারী

ব্যাখ্যাঃ যে আকাশে ভ্রমণ করে বা আকাশে ঘুরে বেড়ায় তাকে এক কথায় 'আকাশচারী' বা 'খেচর' বলা হয়।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

৭০. একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?

(ক) 180°

(খ) 360°

(গ) 450°

(ঘ) 90°

উত্তরঃ (ক) 180°

ব্যাখ্যাঃ জ্যামিতিক উপপাদ্য অনুসারে, যেকোনো সমতলীয় ত্রিভুজের তিনটি অন্তঃস্থ কোণের সমষ্টি সর্বদা ২ সমকোণ বা ১৮০ ডিগ্রির সমান হয়।

[বইঃ এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই]

সম্পূর্ণ প্রশ্নের সমাধানের PDF ডাউনলোড করতে ক্লিক করুনঃ 
PDF

বিগত ভর্তি পরীক্ষায় এই বই থেকে ১০০% কমন আসছে ।

বইটি কুরিয়ারে বা অনলাইনে ওর্ডার করতে Whatsapp – 01792129022 নাম্বারে মেসেজ দিন।

এই বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ

১। জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01948718700

২। নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01305693338

৩। ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা। ফোনঃ 01918347715

৪। নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট। ফোনঃ 01621551614

৫। ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01790624972

৬। ঢাকা বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01819103043

৭। ডুয়েট বই ঘর, ডুয়েট গেট। ফোনঃ 01819365103

৮। মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর। ফোনঃ 01750007100

৯। গ্রীন লাইব্রেরী, দিনাজপুর। ফোনঃ 01710339966

১০। টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। ফোনঃ 01911190021

১১। মুক্তা লাইব্রেরী, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া । ফোনঃ 01827447700

১২। মুন লাইব্রেরী, ময়মনসিংহ । ফোনঃ 01711788764

[পলিটেকনিক এডমিশন নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]