EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) সহকারী প্রকৌশলী (সিভিল) প্রশ্ন সমাধান ২০২৬
Image

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)
পদ: সহকারী প্রকৌশলী, সিভিল ডিপার্টমেন্ট
তারিখ: ০৪/০৮/২০২৬

সময়: ১ ঘণ্টা সেট: ক পূর্ণমান: ১০০

Solved by Himalay Sen, PWD

দ্রষ্টব্য: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন হবে

বাংলা (প্রশ্ন ১ – ২০)

১. বাংলা সাহিত্যের আদি কবি কে?

ক) কাহ্নপা

খ) ঢেঁনঢনপা

গ) ভুসুকুপা

ঘ) লুইপা

উত্তর: ঘ) লুইপা

ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো 'চর্যাপদ'। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুইপা হওয়ায় তাঁকে বাংলা সাহিত্যের আদি কবি হিসেবে গণ্য করা হয়।

২. ব্যাকরণের মূল ভিত্তি কী?

ক) ভাব

খ) ভাষা

গ) ধ্বনি

ঘ) বাক্য

উত্তর: খ) ভাষা

ব্যাখ্যাঃ ভাষাকে বিশ্লেষণ ও শুদ্ধভাবে ব্যবহারের নিয়মকানুন হলো ব্যাকরণ। তাই ভাষাই হলো ব্যাকরণের মূল ভিত্তি বা উৎস, আর ধ্বনি হলো ভাষার মূল উপাদান।

৩. বাংলা ভাষায় ছন্দ কত প্রকার?

ক) ২-প্রকার

খ) ৩-প্রকার

গ) ৪-প্রকার

ঘ) নির্দিষ্ট

উত্তর: খ) ৩-প্রকার

ব্যাখ্যাঃ বাংলা কবিতায় ছন্দ প্রধানত তিন প্রকার: স্বরবৃত্ত (বা ছড়াবৃত্ত), মাত্রাবৃত্ত (বা কলাবৃত্ত) এবং অক্ষরবৃত্ত (বা যৌগিক ছন্দ)।

৪. "পথের পাঁচালী" একটি-

ক) উপন্যাস

খ) কাব্যগ্রন্থ

গ) ভ্রমণকাহিনী

ঘ) নাটক

উত্তর: ক) উপন্যাস

ব্যাখ্যাঃ 'পথের পাঁচালী' কালজয়ী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত বাংলা সামাজিক উপন্যাস, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়।

৫. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র কোনটি?

ক) আজাদী

খ) বঙ্গদর্শন

গ) বেঙ্গল গেজেট

ঘ) সমাচার দর্পণ

উত্তর: ঘ) সমাচার দর্পণ

ব্যাখ্যাঃ ১৮১৮ সালে শ্রীরামপুর মিশন থেকে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত 'সমাচার দর্পণ' হলো বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।

৬. 'ব্রজবুলি' ভাষার প্রবর্তক কে?

ক) চন্ডীদাস

খ) বিদ্যাপতি

গ) আলাওল

ঘ) গোবিন্দ দাস

উত্তর: খ) বিদ্যাপতি

ব্যাখ্যাঃ মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে সৃষ্ট কৃত্রিম কাব্যভাষা হলো 'ব্রজবুলি'। মিথিলার কবি বিদ্যাপতি এই ভাষার প্রধান প্রবর্তক ও শ্রেষ্ঠ কবি।

৭. 'অরণ্য'- এর লিঙ্গান্তর কী?

ক) আরণ্য

খ) অরণ্যানী

গ) অরণী

ঘ) অরণা

উত্তর: খ) অরণ্যানী

ব্যাখ্যাঃ সংস্কৃতে বৃহৎ অরণ্য বা বিশাল বন বোঝাতে 'অরণ্য' শব্দের স্ত্রীলিঙ্গ হিসেবে 'অরণ্যানী' ব্যবহৃত হয়।

৮. কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?

ক) ড

খ) ঠ

গ) ফ

ঘ) চ

উত্তর: ঘ) চ

ব্যাখ্যাঃ বর্গের প্রথম ধ্বনিগুলো অঘোষ অল্পপ্রাণ হয়। চ-বর্গের প্রথম ধ্বনি 'চ' উচ্চারণে স্বরতন্ত্রী অনুরণিত হয় না এবং বাতাসের চাপ কম থাকে।

৯. বাংলা ভাষার মূল উৎস কী?

ক) অনার্য ভাষা

খ) বৈদিক ভাষা

গ) ইংরেজি ভাষা

ঘ) হিন্দি ভাষা

উত্তর: খ) বৈদিক ভাষা

ব্যাখ্যাঃ ভাষাতাত্ত্বিক ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, প্রাচীন ভারতীয় আর্যভাষা বা বৈদিক ভাষা প্রাকৃত ও অপভ্রংশের রূপান্তর পেরিয়ে বাংলা ভাষায় রূপ নিয়েছে।

১০. শুদ্ধ বানান কোনটি?

ক) আকুন্ঠ

খ) আকৃষ্ট

গ) অকুন্ঠ

ঘ) আকৃষ্ট

উত্তর: খ) আকৃষ্ট

ব্যাখ্যাঃ বাংলা একাডেমি আধুনিক বানান রীতি অনুযায়ী 'আকৃষ্ট' (আ + কৃষ্ + ত) বানানটি ১০০% শুদ্ধ, যার অর্থ আকর্ষণ করা হয়েছে এমন।

১১. আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) আলাওল

গ) দৌলত কাজী

ঘ) সৈয়দ সুলতান

উত্তর: খ) আলাওল

ব্যাখ্যাঃ সপ্তদশ শতকের আরাকান রাজসভার সবচেয়ে প্রতিভাবান ও শ্রেষ্ঠ কবি ছিলেন মহাকবি আলাওল। তাঁর অমর কীর্তি 'পদ্মাবতী' কাব্য।

১২. 'মানুষ হও' বাক্যটিতে কোন ধরণের অনুজ্ঞা রয়েছে?

ক) অনুনয়

খ) আদেশ

গ) অনুরোধ

ঘ) উপদেশ

উত্তর: ঘ) উপদেশ

ব্যাখ্যাঃ ভালো কাজের নির্দেশ বা নৈতিক শিক্ষামূলক কথা বলা হলে তা উপদেশমূলক অনুজ্ঞা হয়। 'মানুষ হও' দ্বারা উপদেশ দেওয়া হয়েছে।

১৩. ব্যঞ্জনসন্ধির উদাহরণ কোনটি?

ক) সদুপদেশ

খ) বিদ্যালয়

গ) দেবেন্দ্র

ঘ) রাজপুত্র

উত্তর: ক) সদুপদেশ

ব্যাখ্যাঃ সৎ + উপদেশ = সদুপদেশ। এখানে ব্যঞ্জনবর্ণের (ত্/দ্) সাথে স্বরবর্ণের (উ) মিলনে ব্যঞ্জনসন্ধি গঠিত হয়েছে।

১৪. কোন বানানটি শুদ্ধ?

ক) সায়ত্বশাসন

খ) স্বায়ত্বশাসন

গ) সায়ত্তশাসন

ঘ) স্বায়ত্তশাসন

উত্তর: ঘ) স্বায়ত্তশাসন

ব্যাখ্যাঃ স্ব (নিজে) + আয়ত্ত + শাসন = স্বায়ত্তশাসন। এখানে স-এর নিচে ব-ফলা এবং ত-এর সাথে ত যুক্ত হয়ে শুদ্ধ বানান 'স্বায়ত্তশাসন' গঠিত হয়।

১৫. 'সিডর' কোন ভাষার শব্দ?

ক) বাংলা

খ) হিন্দি

গ) সিংহলি

ঘ) ফার্সি

উত্তর: গ) সিংহলি

ব্যাখ্যাঃ 'সিডর' (Sidr) শব্দটি শ্রীলঙ্কার সিংহলি ভাষা থেকে এসেছে, যার বাংলা অর্থ হলো 'চোখ'।

১৬. 'নরমগরম' কোন সমাস?

ক) দ্বন্দ্ব সমাস

খ) তৎপুরুষ

গ) দ্বিগু

ঘ) বহুব্রীহি

উত্তর: ক) দ্বন্দ্ব সমাস

ব্যাখ্যাঃ নরম ও গরম = নরমগরম। যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস (বিপরীতার্থক দ্বন্দ্ব) বলে।

১৭. দ্বিজেন্দ্রলাল রায় কোন ধরনের লেখক ছিলেন?

ক) প্রগতিশীল

খ) ঐতিহাসিক

গ) আধুনিক

ঘ) রোমান্টিক

উত্তর: খ) ঐতিহাসিক

ব্যাখ্যাঃ দ্বিজেন্দ্রলাল রায় (ডি. এল. রায়) বাংলা সাহিত্যে দেশাত্মবোধক ও ঐতিহাসিক নাটক (যেমন: শাহজাহান, চন্দ্রগুপ্ত) রচনার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত।

১৮. 'বন্য' শব্দের চলিত রূপ কোনটি?

ক) বনো

খ) বন্য

গ) বুনো

ঘ) বনে

উত্তর: গ) বুনো

ব্যাখ্যাঃ সাধু ভাষার তৎসম শব্দ 'বন্য' প্রাকৃত বা তদ্ভব রূপান্তর পেরিয়ে চলিত বাংলায় 'বুনো' হিসেবে ব্যবহৃত হয়।

১৯. 'গবাদি'-র সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) গো+আদি

খ) গবা+আদি

গ) গো+আবাদি

ঘ) গবা+দি

উত্তর: ক) গো+আদি

ব্যাখ্যাঃ এটি বাংলা স্বরসন্ধির নিয়মানুযায়ী গঠিত হয়েছে। সন্ধির সূত্র অনুযায়ী, ও-কারের পর আ-কার থাকলে ও এবং আ মিলে 'অবা' (ব-এর সাথে আ-কার যুক্ত হয়ে 'বা') হয়। সেই নিয়মে: গো + আদি = গবাদি (গ + ও + আ + দি = গবাদি)। অনুরূপভাবে, গো + অক্ষ = গবাক্ষ।

২০. খনার বচনে প্রাধান্য পেয়েছে-

ক) কৃষি

খ) সাহিত্য

গ) আবহাওয়া

ঘ) বিজ্ঞান

উত্তর: ক) কৃষি

ব্যাখ্যাঃ খনার বচন হলো প্রাচীন আবহমান বাংলার লোকজ ছড়া, যার মূল বিষয়বস্তু কৃষি কাজ, ফলন, বৃষ্টিপাত ও কৃষকের করণীয়।

ইংরেজি (প্রশ্ন ২১ – ৪০)

২১. 'The door is wide open'. Here 'wide' is used as-

ক) Adjective

খ) Adverb

গ) Preposition

ঘ) None of the above

উত্তর: খ) Adverb

ব্যাখ্যাঃ বাক্যে 'open' হলো Adjectiveযে শব্দ Adjective-কে মডিফাই করে তাকে Adverb বলে; এখানে 'wide' শব্দটি open-এর মাত্রা বোঝাচ্ছে।

[বইঃ English For Exam]

২২. The newly appointed officer is fond of reading books, learning new things and _____ new people.

ক) to know

খ) is knowing

গ) knowing

ঘ) the knowing

উত্তর: গ) knowing

ব্যাখ্যাঃ Parallelism-এর নিয়ম অনুযায়ী and-এর আগের verb-গুলো gerund (reading, learning) হওয়ায় পরের verb-টিও gerund (knowing) হবে।

[বইঃ English For Exam]

২৩. Reading books is a good habit. Here 'reading' is in the form of-

ক) Verb

খ) Noun

গ) Gerund

ঘ) Adjective

উত্তর: গ) Gerund

ব্যাখ্যাঃ Verb-এর সাথে ing যুক্ত হয়ে যখন তা বাক্যের Subject হিসেবে Noun-এর কাজ করে, তখন তাকে Gerund বলে।

[বইঃ English For Exam]

২৪. He is _____ weak to walk

ক) so

খ) very

গ) too

ঘ) serious

উত্তর: গ) too

ব্যাখ্যাঃ 'too... to' একটি সঠিক grammatical structure, যার অর্থ এতই দুর্বল যে হাঁটতে পারে না (He is too weak to walk)

[বইঃ English For Exam]

২৫. I would rather starve _____ beg

ক) to

খ) than

গ) but

ঘ) for

উত্তর: খ) than

ব্যাখ্যাঃ 'would rather... than' দ্বারা দুটি কাজের মধ্যে একটিকে বেশি পছন্দ করা বোঝায় (ভিক্ক্ষা করার চেয়ে না খেয়ে থাকব)।

[বইঃ English For Exam]

২৬. You do look nice today. Here 'do' is used for-

ক) praise

খ) reporting expression

গ) emotion

ঘ) emphasis

উত্তর: ঘ) emphasis

ব্যাখ্যাঃ Affirmative বাক্যে মূল verb-এর আগে 'do/does/did' ব্যবহার করে বক্তব্যের ওপর জোর বা emphasis প্রদান করা হয়।

[বইঃ English For Exam]

২৭. The idiom 'call it a day' means-

ক) Stop working for now

খ) Call someone during day time

গ) Name the day

ঘ) Go home

উত্তর: ক) Stop working for now

ব্যাখ্যাঃ 'Call it a day' একটি প্রচলিত idiom, যার অর্থ হলো আজকের মতো কাজ বন্ধ করা বা বিরতি দেওয়া।

[বইঃ English For Exam]

২৮. She can speak six languages. Here 'can' stands for-

ক) possibility

খ) obligation

গ) ability

ঘ) none of the above

উত্তর: গ) ability

ব্যাখ্যাঃ কোনো কাজ করার সামর্থ্য বা দক্ষতা (capacity/ability) প্রকাশ করতে modal verb হিসেবে 'can' ব্যবহৃত হয়।

[বইঃ English For Exam]

২৯. What is the meaning of 'dead tired'?

ক) Very tired

খ) Less tired

গ) Tired but not dead

ঘ) None of the above

উত্তর: ক) Very tired

ব্যাখ্যাঃ 'Dead tired' বাগধারাটির অর্থ হলো অত্যন্ত ক্লান্ত বা অবসন্ন (completely exhausted/very tired)

[বইঃ English For Exam]

৩০. Find the correct spelling-

ক) Diarhia

খ) Diariya

গ) Diarrhoea

ঘ) Dieriya

উত্তর: গ) Diarrhoea

ব্যাখ্যাঃ ডায়রিয়া রোগের সঠিক ইংরেজি বানান হলো Diarrhoea (ব্রিটিশ ইংরেজি রীতি অনুযায়ী double r এবং oea হয়)।

[বইঃ English For Exam]

৩১. Fill in the blank with correct preposition- 'He is addicted _____ gambling'

ক) in

খ) to

গ) into

ঘ) of

উত্তর: খ) to

ব্যাখ্যাঃ কোনো খারাপ কাজে আসক্ত বোঝাতে Appropriate preposition হিসেবে 'addicted to' বসে।

[বইঃ English For Exam]

৩২. The book will be invaluable for students in higher education. In the sentence the word 'invaluable' stands for-

ক) Not useful

খ) Less useful

গ) Extremely useful

ঘ) May or may not be useful

উত্তর: গ) Extremely useful

ব্যাখ্যাঃ 'Invaluable' শব্দের অর্থ অমূল্য বা অত্যন্ত উপকারী (priceless/extremely useful)

[বইঃ English For Exam]

৩৩. He said that he was innocent. Which one is correct in the form of simple sentence?

ক) He said his innocent

খ) He declared innocent

গ) He said innocence

ঘ) He declared his innocence

উত্তর: ঘ) He declared his innocence

ব্যাখ্যাঃ Complex sentence-কে Simple করতে হলে subordinate clause-টিকে phrase-এ পরিণত করতে হয়: He declared his innocence.

[বইঃ English For Exam]

৩৪. 'Things fall apart the centre cannot hold'. This expression is coined by-

ক) A.S. Hornby

খ) William Shakespeare

গ) W.B. Yeats

ঘ) S.T. Coleridge

উত্তর: গ) W.B. Yeats

ব্যাখ্যাঃ বিখ্যাত এই পঙ্ক্তিটি আইরিশ কবি William Butler Yeats (W.B. Yeats)-এর কালজয়ী কবিতা 'The Second Coming' থেকে নেওয়া।

[বইঃ English For Exam]

৩৫. The person _____ is honest is trusted.

ক) whom

খ) who

গ) what

ঘ) whose

উত্তর: খ) who

ব্যাখ্যাঃ বাক্যের Subject হিসেবে ব্যক্তির পরিবর্তে Relative pronoun 'who' বসে (The person who is honest...)

[বইঃ English For Exam]

৩৬. The teacher said, 'the truth will always prevail'- Which sentence below is a correct conversion?

ক) The teacher said the truth would always prevail

খ) The teacher said the truth always prevailed

গ) The teacher said that the truth will always prevail

ঘ) the teacher said that the truth will be always prevailing.

উত্তর: গ) The teacher said that the truth will always prevail

ব্যাখ্যাঃ Direct speech-এ চিরন্তন সত্য (Universal truth) থাকলে Indirect speech-এ reporting verb change হলেও reported speech-এর tense অপরিবর্তিত থাকে।

[বইঃ English For Exam]

৩৭. There are many _____ in the Sundarbans

ক) Deers

খ) Deeres

গ) Deer

ঘ) Deerses

উত্তর: গ) Deer

ব্যাখ্যাঃ 'Deer' (হরিণ) শব্দটির Singular এবং Plural উভয় form-ই একই (Deer)এর সাথে s/es যুক্ত হয় না।

[বইঃ English For Exam]

৩৮. Which sentence is incorrect?

ক) He has been a great help

খ) Have you walked the dog?

গ) Please pass me the salt

ঘ) Oil have nearly double the price

উত্তর: ঘ) Oil have nearly double the price

ব্যাখ্যাঃ 'Oil' একটি Uncountable noun, তাই এর সাথে Singular verb 'has' বসবে। 'have' থাকায় ঘ অপশনটি ভুল।

[বইঃ English For Exam]

৩৯. They are building the house-which one is correct in passive voice form?

ক) The house are built by them

খ) The house is built by them

গ) The house are being built by them

ঘ) The house is being built by them

উত্তর: ঘ) The house is being built by them

ব্যাখ্যাঃ Present Continuous Tense-এর Passive voice গঠনে Object-এর পর is/are being + V3 বসে (The house is being built by them)

[বইঃ English For Exam]

৪০. Which is the incorrect sentence?

ক) I hurt myself

খ) He hurt himself

গ) She hurts herself

ঘ) They hurt themself

উত্তর: ঘ) They hurt themself

ব্যাখ্যাঃ 'They' plural হওয়ায় এর Reflexive pronoun হবে 'themselves', 'themself' নয়। তাই ঘ অপশনটি ভুল।

[বইঃ English For Exam]

সাধারণ জ্ঞান (প্রশ্ন ৪১ – ৬০)

৪১. 'ইনকা সভ্যতা' কোন অঞ্চলে বিরাজমান ছিল?

ক) দক্ষিণ আমেরিকা

খ) আফ্রিকা

গ) মধ্যপ্রাচ্য

ঘ) ইউরোপ

উত্তর: ক) দক্ষিণ আমেরিকা

ব্যাখ্যাঃ ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার পেরু, বলিভিয়া ও আন্দিজ পর্বতমালা অঞ্চলে দ্বাদশ শতক থেকে ষোড়শ শতক পর্যন্ত বিদ্যমান ছিল।

৪২. 'War and Peace' উপন্যাসের রচয়িতা কে?

ক) লিও টলস্টয়

খ) ডেভিড রিকার্ডো

গ) কাল মার্কস

ঘ) জেন অস্টিন

উত্তর: ক) লিও টলস্টয়

ব্যাখ্যাঃ ১৮৬৯ সালে প্রকাশিত 'War and Peace' বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্যিক উপন্যাস, যা রুশ লেখক লিও টলস্টয় রচনা করেছেন।

৪৩. কোন সভ্যতার লোকজন সর্বপ্রথম চাকা (Wheel) আবিষ্কার করেন?

ক) সুমেরীয়

খ) অ্যাসিরীয়

গ) ফিনিশিয়

ঘ) ব্যবিলনীয়

উত্তর: ক) সুমেরীয়

ব্যাখ্যাঃ মেসোপটেমিয়া অঞ্চলের প্রাচীন সুমেরীয় সভ্যতার মানুষ খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দের দিকে সর্বপ্রথম চাকা আবিষ্কার করে।

৪৪. ফ্যাসিজমের প্রবর্তক কে ছিলেন?

ক) হিটলার

খ) জেনারেল ফ্রাংকো

গ) মুসোলিনী

ঘ) স্ট্যালিন

উত্তর: গ) মুসোলিনী

ব্যাখ্যাঃ ইতালির একনায়ক বেনিতো মুসোলিনি ১৯১৯ সালে প্রথম ফ্যাসিজম (Fascism) বা উগ্র জাতীয়তাবাদী মতবাদের প্রবর্তন করেন।

৪৫. সভ্যতায় রোমানদের অবদান কোনটি?

ক) আইন প্রণয়ন

খ) ধাতব মুদ্রা প্রচলন

গ) লিখন পদ্ধতির আবিষ্কার

ঘ) বর্ণমালার আবিষ্কার

উত্তর: ক) আইন প্রণয়ন

ব্যাখ্যাঃ বিশ্ব সভ্যতায় রোমানদের সবচেয়ে বড় অবদান হলো লিখিত আইন প্রণয়ন (যেমন: Twelve Tables), যা আধুনিক আইনের ভিত্তি।

৪৬. বাংলাদেশের কোন এলাকাকে Marine Protected Area (MPA) ঘোষণা করা হয়েছে?

ক) সেন্টমার্টিন

খ) কুয়াকাটা

গ) হিরন পয়েন্ট

ঘ) সেন্টমার্টিন ও আশেপাশের এলাকা

উত্তর: ঘ) সেন্টমার্টিন ও আশেপাশের এলাকা

ব্যাখ্যাঃ বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় ২০২২ সালে সেন্টমার্টিন দ্বীপ ও এর আশেপাশের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে MPA ঘোষণা করা হয়।

৪৭. উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

ক) ২২০ নটিক্যাল মাইল

খ) ২০০ নটিক্যাল মাইল

গ) ২২৫ নটিক্যাল মাইল

ঘ) ১৫০ নটিক্যাল মাইল

উত্তর: খ) ২০০ নটিক্যাল মাইল

ব্যাখ্যাঃ সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘ সনদ (UNCLOS) অনুযায়ী উপকূল থেকে বাংলাদেশের একান্ত অর্থনৈতিক অঞ্চল (EEZ) ২০০ নটিক্যাল মাইল।

৪৮. প্রাচীন গৌড় নগরীর ধ্বংসাবশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক) চাঁপাইনবাবগঞ্জ

খ) বগুড়া

গ) কুমিল্লা

ঘ) কুষ্টিয়া

উত্তর: ক) চাঁপাইনবাবগঞ্জ

ব্যাখ্যাঃ প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর অবস্থান ছিল চাঁপাইনবাবগঞ্জ ও ভারতের মালদহ জেলায়। চাঁপাইনবাবগঞ্জে ছোট সোনা মসজিদসহ গৌড়ের ধ্বংসাবশেষ রয়েছে।

৪৯. 'অপারেশন ডেজার্ট স্টর্ম' পরিচালিত হয় কোন যুদ্ধের সময়?

ক) প্রথম উপসাগরীয় যুদ্ধ

খ) ওয়াটার-লু যুদ্ধ

গ) আরব-ইসরায়েল যুদ্ধ

ঘ) ইরাক-ইরান যুদ্ধ

উত্তর: ক) প্রথম উপসাগরীয় যুদ্ধ

ব্যাখ্যাঃ ১৯৯১ সালে কুয়েত থেকে ইরাকি বাহিনী উৎখাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ বাহিনী 'অপারেশন ডেজার্ট স্টর্ম' পরিচালনা করে।

৫০. 'COP 30' সম্মেলনে জলবায়ু সংকটের প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা কতগুণ বাড়াতে বলা হয়েছে?

ক) দ্বিগুণ

খ) পাঁচগুণ

গ) দশগুণ

ঘ) তিনগুণ

উত্তর: ঘ) তিনগুণ

ব্যাখ্যাঃ বিশ্ব জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজন ও ক্ষতি মোকাবেলায় আর্থিক সহায়তা তিনগুণ (Triple) করার আহ্বান জানানো হয়।

৫১. 'লাঙ্গল যার জমি তার'- স্লোগানটি কে দিয়েছিলেন?

ক) মাওলানা ভাসানী

খ) হাজী শরিয়ত উল্লাহ

গ) এ কে ফজলুল হক

ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী

উত্তর: ক) মাওলানা ভাসানী

ব্যাখ্যাঃ মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী সামন্তবাদ ও জমিদার প্রথার বিরুদ্ধে কৃষকদের অধিকার আদায়ে এই ঐতিহাসিক স্লোগান দেন।

৫২. 'I have a dream' শিরোনামের ভাষণটি কে প্রদান করেছিলেন?

ক) আব্রাহাম লিংকন

খ) মার্টিন লুথার কিং

গ) হ্যারি এস ট্রুম্যান

ঘ) বারাক ওবামা

উত্তর: খ) মার্টিন লুথার কিং

ব্যাখ্যাঃ ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসিতে মার্কিন নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়র তাঁর বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি দেন।

৫৩. 'বলাকা' বাংলাদেশের কোন ফসলের একটি প্রকার?

ক) গম

খ) ধান

গ) পাট

ঘ) টমেটো

উত্তর: ক) গম

ব্যাখ্যাঃ বাংলাদেশে চাষকৃত উন্নত ও উচ্চফলনশীল গমের কয়েকটি বিখ্যাত জাত হলো: বলাকা, দোয়েল, সোনালিকা, আনন্দ ও কাঞ্চন।

৫৪. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোট সংখ্যা কত?

ক) ৫৩২

খ) ৫৩৬

গ) ৫৩৮

ঘ) ৫৪০

উত্তর: গ) ৫৩৮

ব্যাখ্যাঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেকটোরাল কলেজ ভোট ৫৩৮টি। নির্বাচনে বিজয়ী হতে অন্তত ২৭০টি ভোটের প্রয়োজন হয়।

৫৫. কোনটি বাল্টিক রাষ্ট্র নয়?

ক) এস্তোনিয়া

খ) রোমানিয়া

গ) লাটভিয়া

ঘ) লিথুয়ানিয়া

উত্তর: খ) রোমানিয়া

ব্যাখ্যাঃ বাল্টিক সাগরের তীরবর্তী এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে 'বাল্টিক রাষ্ট্র' বলা হয়। রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি বলকান রাষ্ট্র।

৫৬. নিউইয়র্ক সিটি এর বর্তমান নির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানি কোন দেশে জন্মগ্রহণ করেন?

ক) ভারত

খ) উগান্ডা

গ) নাইজেরিয়া

ঘ) ইথিওপিয়া

উত্তর: খ) উগান্ডা

ব্যাখ্যাঃ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ জোহরান মামদানি উগান্ডার রাজধানী কাম্পালায় জন্মগ্রহণ করেন।

৫৭. 'ই,পি,আই,' কর্মসূচিতে প্রতিষেধক টিকা কয়টি?

ক) ৫

খ) ৬

গ) ৭

ঘ) ৮

উত্তর: খ) ৬

ব্যাখ্যাঃ বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) ১৯৭৯ সালে ৬টি মারাত্মক সংক্রামক রোগের (যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার ও হাম) প্রতিষেধক টিকা দিয়ে শুরু হয়েছিল।

৫৮. বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধের নিষ্পত্তি হয় কোথায়?

ক) UNCLOS

খ) ITLOS

গ) ICC

ঘ) TI

উত্তর: খ) ITLOS

ব্যাখ্যাঃ জার্মানির হামবুর্গে অবস্থিত আন্তর্জাতিক সমুদ্র বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনাল (ITLOS)-এ ২০১২ সালের ১৪ মার্চ বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয়।

৫৯. জাতিসংঘের দাপ্তরিক (Official) ভাষা নয় কোনটি?

ক) আরবি

খ) রুশ

গ) স্প্যানিশ

ঘ) জার্মান

উত্তর: ঘ) জার্মান

ব্যাখ্যাঃ জাতিসংঘের দাপ্তরিক ভাষা মোট ৬টি: ইংরেজি, ফরাসি, আরবি, চীনা, রুশ ও স্প্যানিশ। জার্মান ভাষা এর অন্তর্ভুক্ত নয়।

৬০. 'ফ্রি জিরো' তত্ত্বে অন্তর্ভুক্ত নয় কোনটি?

ক) শূন্য ক্ষুধা

খ) শূন্য বেকারত্ব

গ) শূন্য দারিদ্র্য

ঘ) শূন্য নিট কার্বন নিঃসরণ

উত্তর: ক) শূন্য ক্ষুধা

ব্যাখ্যাঃ নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের 'Three Zeros' বা তিন শূন্য তত্ত্বে রয়েছে— শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ।

ডিপার্টমেন্ট/সিভিল ইঞ্জিনিয়ারিং (প্রশ্ন ৬১ – ১০০)

৬১. The maximum rate of super-elevation (e) is given by–

ক) e = v²/225R

খ) e = v²/424R

গ) e = v²/540R

ঘ) e = v²/1000R

উত্তর: ক) e = v²/225R

ব্যাখ্যাঃ মিক্সড ট্রাফিক কন্ডিশনে গাড়ির ডিজাইন স্পিড ৭৫% ধরে সুপার-এলিভেশন হিসাব করা হয়, যেখানে e = (0.75v)²/(127R) = v²/225R (v হলো km/h এবং R হলো m-এ)।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬২. The percentage of water for making a cement paste of normal consistency varies from–

ক) 15–25%

খ) 25–35%

গ) 35–50%

ঘ) 50–60%

উত্তর: খ) 25–35%

ব্যাখ্যাঃ ভিকাট অ্যাপারেটাসের সাহায্যে সিমেন্টের নরমাল বা স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি (P) নির্ণয় করতে সাধারণত ওজনের ২৫% থেকে ৩৫% (গড়ে ৩০%) পানির প্রয়োজন হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৩. In a simple bending of beams, the stress in the beam varies–

ক) linearly

খ) parabolically

গ) hyperbolically

ঘ) elliptically

উত্তর: ক) linearly

ব্যাখ্যাঃ বেন্ডিং সমীকরণ f/y = M/I অনুযায়ী বেন্ডিং স্ট্রেস f ফাইবার দূরত্ব y-এর সমানুপাতিক। তাই নিউট্রাল এক্সিস থেকে উপরে বা নিচে স্ট্রেস রৈখিকভাবে (linearly) পরিবর্তিত হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৪. The duty of a crop in 432 hectors per cusec when the base period of the crop is 100 days. What will be the delta of the crop?

ক) 100

খ) 200

গ) 432

ঘ) 865

উত্তর: খ) 200

ব্যাখ্যাঃ আমরা জানি, Δ = 864 × B/D (cm); এখানে B = 100 days এবং D = 432 hectares/cusecসুতরাং, Δ = (864 × 100)/432 = 200 cm

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৫. The uniformity co-efficient of soil is defined as the ratio of –

ক) D₆₀ to D₁₀

খ) D₄₀ to D₁₀

গ) D₃₀ to D₁₀

ঘ) D₁₀ to D₆₀

উত্তর: ক) D₆₀ to D₁₀

ব্যাখ্যাঃ মাটির ইউনিফরমিটি কো-অফিসিয়েন্ট C = D₆₀/D₁₀, যা মাটির কণার সাইজ ডিস্ট্রিবিউশন বা সুষমতা প্রকাশ করে।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৬. A staff reading taken on a bench mark or a point of known elevation is called—

ক) back sight reading

খ) intermediate reading

গ) fore sight reading

ঘ) all of the above

উত্তর: ক) back sight reading

ব্যাখ্যাঃ লেভেল যন্ত্র বসানোর পর জানা উচ্চতার বিন্দু বা বেঞ্চমার্কে (BM) নেওয়া প্রথম পাঠকে ব্যাক সাইট (BS) বা পশ্চাৎ পাঠ বলে।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৭. The section in which concrete is not fully stressed to its permissible value when stress in steel reaches its maximum value, is called—

ক) under reinforced

খ) over reinforced

গ) critical section

ঘ) balanced section

উত্তর: ক) under reinforced

ব্যাখ্যাঃ Under-reinforced সেকশনে স্টিলের পরিমাণ কম থাকায় স্টিল আগে তার সর্বোচ্চ পীড়ন সীমায় পৌঁছায়, কিন্তু কংক্রিট পৌঁছায় না; এটি ডাকটাইল ফেইলিওর নিশ্চিত করে।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৮. The lateral earth pressure is –

ক) directly proportional to the depth of soil

খ) inversely proportional to the depth of soil

গ) directly proportional to the square of the depth of soil

ঘ) inversely proportional to the square to the depth of soil

উত্তর: ক) directly proportional to the depth of soil

ব্যাখ্যাঃ পার্শ্বীয় মাটির চাপ p = k · γ · z; এখানে γ একক ওজন স্থির থাকলে চাপ p মাটির গভীরতা z-এর সরাসরি সমানুপাতিক (directly proportional) হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৯. The sum of percentage of all deleterious materials in the aggregate shall not exceed—

ক) 05%

খ) 10%

গ) 15%

ঘ) 20%

উত্তর: ক) 05%

ব্যাখ্যাঃ কংক্রিটের স্থায়িত্ব বজায় রাখতে অ্যাগ্রিগেটে উপস্থিত ক্ষতিকর বা deleterious পদার্থ (কাদা, কয়লা, জৈব পদার্থ ইত্যাদি)-এর মোট পরিমাণ ৫%-এর বেশি হওয়া উচিত নয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭০. Shear force at the free end of a Canti lever bear under UDL is -

ক) zero

খ) maximum

গ) minimum

ঘ) negative

উত্তর: ক) zero

ব্যাখ্যাঃ সমভাবে বিস্তৃত লোড (UDL) বহনকারী ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে শেয়ার ফোর্স শূন্য (zero) এবং সাপোর্ট প্রান্তে সর্বোচ্চ (wL) হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭১. Loss of prestressing normally ranges from -

ক) 20-25%

খ) 10-15%

গ) 35-55%

ঘ) 5-8%

উত্তর: ক) 20-25%

ব্যাখ্যাঃ প্রিস্ট্রেসড কংক্রিটে ইলাস্টিক শর্টনিং, শ্রিনকেজ, ক্রিপ ও ঘর্ষণের কারণে পোস্ট-টেনশনিং ও প্রি-টেনশনিংয়ে মোট লস সাধারণত ১৫% থেকে ২৫% বা ২০–২৫% হয়ে থাকে।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭২. A type of bond in a brick masonry consisting of alternate course of headers and stretchers is called –

ক) English bond

খ) Flemish bond

গ) Stretching bond

ঘ) Heading bond

উত্তর: ক) English bond

ব্যাখ্যাঃ যে বন্ডে ইটের গাঁথুনির একটি কোর্স সম্পূর্ণ হেডার এবং পরবর্তী কোর্স সম্পূর্ণ স্ট্রেচার দিয়ে পরপর সাজানো হয়, তাকে English bond বলে; এটি সবচেয়ে শক্তিশালী বন্ড।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৩. The development of first 28 days strength of cement is an account of the hydration of –

ক) dicalcium silicate

খ) tricalcium silicate

গ) tricalcium aluminate

ঘ) tetra-calcium aluminoferrite

উত্তর: খ) tricalcium silicate

ব্যাখ্যাঃ ট্রাই-ক্যালসিয়াম সিলিকেট (CS) সিমেন্টের দ্রুত জমাট বাঁধা এবং প্রথম ২৮ দিনের প্রারম্ভিক শক্তি (early strength) অর্জনের জন্য প্রধানত দায়ী।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৪. BOD is measure of:

ক) inorganic pollution

খ) organic pollution

গ) turbidity

ঘ) organic and inorganic pollution

উত্তর: খ) organic pollution

ব্যাখ্যাঃ Biochemical Oxygen Demand (BOD) পানিতে উপস্থিত পচনশীল জৈব পদার্থ বা Organic pollution অণুজীব দ্বারা ভাঙতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ পরিমাপ করে।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৫. The combination of a king-post truss and queen-post truss is known as –

ক) purlin roof

খ) couple roof

গ) collar beam roof

ঘ) mansard roof

উত্তর: ঘ) mansard roof

ব্যাখ্যাঃ কিং-পোস্ট ট্রাস এবং কুইন-পোস্ট ট্রাসের সমন্বয়ে যে বিশেষ ছাদ বা রুফ ট্রাস তৈরি করা হয়, তাকে Mansard roof truss বলা হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৬. The chances of diagonal tension crack in R.C.C member reduce when–

ক) axial compression and shear force act simultaneously

খ) only shear force act

গ) axial tension and shear force act simultaneously

ঘ) flexural and shear force act

উত্তর: ক) axial compression and shear force act simultaneously

ব্যাখ্যাঃ অক্ষীয় কম্প্রেশন (Axial compression) কাজ করলে বিমে প্রিন্সিপাল টেনসাইল স্ট্রেসের মান কমে যায়, ফলে ডায়াগনাল টেনশন ক্র্যাকের ঝুঁকি হ্রাস পায়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৭. The discharge through a channel of rectangular section will be maximum, if –

ক) its depth is twice of its width

খ) its width is twice the depth

গ) its width equal to depth

ঘ) its depth is thrice the width

উত্তর: খ) its width is twice the depth

ব্যাখ্যাঃ মোস্ট ইকোনমিক্যাল বা সর্বোচ্চ ডিসচার্জকারী আয়তাকার চ্যানেলের ক্ষেত্রে প্রস্থ গভীরতার দ্বিগুণ হয় (b = 2d) এবং হাইড্রোলিক রেডিয়াস গভীরতার অর্ধেক হয় (R = d/2)

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৮. The degree of sinuosity is the ratio between the–

ক) meander length and the width of meander

খ) meander length and the width of river

গ) curved length and the straight air distance

ঘ) curved length and twice the straight air distance

উত্তর: গ) curved length and the straight air distance

ব্যাখ্যাঃ নদীর আঁকাবাঁকা বা বক্র দৈর্ঘ্য (curved length) এবং দুটি বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের (straight air distance) অনুপাতকে Degree of sinuosity বলে।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৯. Void ratio is:

ক) volume of solids/total volume

খ) volume of voids/volume of solids

গ) volume of voids/total volume

ঘ) weight of solid/volume

উত্তর: খ) volume of voids/volume of solids

ব্যাখ্যাঃ মাটির মোট ফাঁকা স্থানের আয়তন (V) এবং কঠিন কণার আয়তনের (V) অনুপাতকে ভয়েড রেশিও (e = V/V) বলা হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮০. Stoke's las is applicable in: (মূল প্রশ্নে Stoke's law)

ক) dissolve solid analysis

খ) odor removal

গ) bacterial removal

ঘ) sedimentation

উত্তর: ঘ) sedimentation

ব্যাখ্যাঃ তরল মাধ্যমে ক্ষুদ্র কণার অধঃক্ষেপণের বেগ নির্ণয়ে স্টোকসের সূত্র (Stoke's law) ব্যবহৃত হয়, যা মাটির হাইড্রোমিটার বা Sedimentation অ্যানালাইসিসে প্রয়োগ করা হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮১. The propagation of a shear crack in a pre-stressed concrete member depends upon–

ক) tensile reinforcement

খ) compression reinforcement

গ) shear reinforcement

ঘ) shape of the cross-section of the beam

উত্তর: ঘ) shape of the cross-section of the beam

ব্যাখ্যাঃ প্রিস্ট্রেসড কংক্রিট বিমে শেয়ার ক্র্যাকের বিস্তার এবং প্রিন্সিপাল টেনসাইল স্ট্রেসের মান বিমের ক্রস-সেকশনের আকৃতির (যেমন: আই-সেকশন বা টি-সেকশনের ওয়েব পুরুত্ব) ওপর নির্ভর করে।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮২. Influence line diagram is mainly used for

ক) dead load analysis

খ) point load analysis

গ) moving load analysis

ঘ) wind load analysis

উত্তর: গ) moving load analysis

ব্যাখ্যাঃ সেতু বা বিমের ওপর দিয়ে চলমান লোড (moving load) অতিক্রম করার সময় কোনো নির্দিষ্ট সেকশনে সর্বোচ্চ শেয়ার ও বেন্ডিং মোমেন্ট বের করতে ILD ব্যবহৃত হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮৩. The composite sleeper index is the index of–

ক) toughness and wear resistance

খ) strength and toughness

গ) hardness and wear resistance

ঘ) strength and hardness

উত্তর: ঘ) strength and hardness

ব্যাখ্যাঃ Composite Sleeper Index (CSI = [S + 10H]/20) হলো রেললাইনের কাঠের স্লিপারের যান্ত্রিক শক্তি (strength) এবং কঠিনতা বা ক্ষয়রোগী ক্ষমতা (hardness)-এর সূচক।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮৪. Flexible pavement transfers load by -

ক) slab action

খ) grain to grain action

গ) arch action

ঘ) grain-stab- arch action

উত্তর: খ) grain to grain action

ব্যাখ্যাঃ ফ্লেক্সিবল পেভমেন্টে চাকার লোড উপরিতল থেকে নিচের স্তরে কণা থেকে কণায় সংস্পর্শের (grain to grain action) মাধ্যমে স্থানান্তরিত হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮৫. In case of two-way slab, the limiting deflection of the slab is –

ক) primarily a function of the long span

খ) primarily a function of the short span

গ) independent of long or short span

ঘ) dependent on both long and short span

উত্তর: খ) primarily a function of the short span

ব্যাখ্যাঃ টু-ওয়ে স্ল্যাবে বেন্ডিং ও ডিফ্লেকশন মূলত ক্ষুদ্রতর স্প্যান বরাবর বেশি হয়, তাই ডিফ্লেকশন নিয়ন্ত্রণ ও স্প্যান-ডেপথ রেশিও short span-এর ওপর নির্ভর করে।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮৬. In a reinforced concrete beam, the shear stress distribution above the neutral axis follows a –

ক) circular curve

খ) inclined straight line

গ) parabolic curve

ঘ) semi-circular

উত্তর: গ) parabolic curve

ব্যাখ্যাঃ আরসিসি বিমের নিউট্রাল এক্সিসের উপরে কম্প্রেশন জোনে শেয়ার স্ট্রেসের ডিস্ট্রিবিউশন প্যারাবোলিক (parabolic curve) হয় এবং নিউট্রাল এক্সিসে সর্বোচ্চ হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮৭. Which method is suitable for indorenate structure analysis?

ক) method of joint

খ) method of sections

গ) graphical method

ঘ) moment distribution method

উত্তর: ঘ) moment distribution method

ব্যাখ্যাঃ হার্ডি ক্রস উদ্ভাবিত মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড হলো Indeterminate structure (যেমন: কন্টিনিউয়াস বিম বা ফ্রেম) বিশ্লেষণের একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮৮. The biochemical treatment of sewage effluent is a process of –

ক) oxidation

খ) deoxidation

গ) chlorination

ঘ) self-purification

উত্তর: ক) oxidation

ব্যাখ্যাঃ সিউয়েজের সেকেন্ডারি বা জৈব রাসায়নিক চিকিৎসায় (যেমন: ট্রিকলিং ফিল্টার বা অ্যাক্টিভেটেড স্লাজ) অণুজীবের সাহায্যে জৈব পদার্থের জারণ (oxidation) ঘটানো হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮৯. Which support presents both translation and reaction?

ক) roller

খ) hinged

গ) fixed

ঘ) link

উত্তর: খ) hinged

ব্যাখ্যাঃ Hinged বা পিন সাপোর্ট অনুভূমিক ও উল্লম্ব উভয় দিকের স্থানচ্যুতি (translation) প্রতিরোধ করে এবং দুটি রিয়্যাকশন ফোর্স প্রদান করে, কিন্তু রোটেশন হতে দেয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯০. Development length of steel is required to

ক) transfer stress to concrete

খ) reduce cracks in concrete

গ) increase strength in concrete

ঘ) reduce deflection of structure

উত্তর: ক) transfer stress to concrete

ব্যাখ্যাঃ রিনফোর্সমেন্ট বার যেন কংক্রিট থেকে স্লিপ না করে এবং স্টিল থেকে কংক্রিটে নিরাপদভাবে পীড়ন স্থানান্তর (transfer stress to concrete) করতে পারে, সেজন্য Development length (Ld) দেওয়া হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯১. The Shear modulus of most materials with respect to the modulus of elasticity is–

ক) equal to half

খ) more than half

গ) less than half

ঘ) equal.

উত্তর: গ) less than half

ব্যাখ্যাঃ আমরা জানি, G =E21 + µযেহেতু পয়সনের অনুপাত (µ)-এর মান শূন্যের চেয়ে বেশি (সাধারণত 0.25 থেকে 0.30), তাই শেয়ার মডুলাস G সর্বদা ইলাস্টিসিটির মডুলাস E-এর অর্ধেকের চেয়ে কম (less than half) হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯২. The percentage ratio of the oxygen available in sewage to the oxygen required to satisfy one stage of BOD is termed as –

ক) COD

খ) oxygen consumed

গ) relative stability

ঘ) bio-oxygen demand

উত্তর: গ) relative stability

ব্যাখ্যাঃ সিউয়েজে উপস্থিত দ্রবীভূত অক্সিজেন ও প্রয়োজনীয অক্সিজেনের শতকরা অনুপাতকে Relative stability বলে; S = 100 [1 - 0.794]

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৩. A structure is statically determinate if

ক) it has no reactions

খ) all reactions are known using equilibrium equations

গ) all reactions are known using moment distribution method

ঘ) all reactions are known using FEA method

উত্তর: খ) all reactions are known using equilibrium equations

ব্যাখ্যাঃ যে কাঠামোর সকল সাপোর্ট রিয়্যাকশন এবং অভ্যন্তরীণ বল শুধুমাত্র সাম্যাবস্থার সমীকরণ (H = 0, V = 0, M = 0) ব্যবহার করে নির্ণয় করা যায়, তাকে Statically determinate structure বলে।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৪. Which test is used to evaluate subgrade strength?

ক) Marshall test

খ) CBR test

গ) Abrasion test

ঘ) Impact test

উত্তর: খ) CBR test

ব্যাখ্যাঃ সড়ক ও পেভমেন্ট ডিজাইনে মাটির সাবগ্রেড স্তরের আপেক্ষিক শক্তি বা বেয়ারিং ক্যাপাসিটি মূল্যায়ন করতে California Bearing Ratio (CBR) টেস্ট করা হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৫. Standard penetration test is used to determine:

ক) soil density

খ) soil permeability

গ) bearing capacity of soil directly

ঘ) bearing capacity of soil indirectly

উত্তর: ঘ) bearing capacity of soil indirectly

ব্যাখ্যাঃ SPT টেস্ট থেকে প্রাপ্ত N-ভ্যালুর সাহায্যে মাটির আপেক্ষিক ঘনত্ব, শেয়ার স্ট্রেংথ ও অ্যাঙ্গেল অব ফ্রিকশন বের করে পরোক্ষভাবে (indirectly) বেয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করা হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৬. A thin cylindrical shell of diameter d, length L and thickness t, is subjected to an internal pressure p, what will be the Hoop stress in the shell?

ক) pd/t

খ) pd/2t

গ) pd/4t

ঘ) 2pd/6t

উত্তর: খ) pd/2t

ব্যাখ্যাঃ পাতলা সিলিন্ড্রিক্যাল শেলে অভ্যন্তরীণ চাপের কারণে সৃষ্ট হুপ স্ট্রেস বা সারকামফারেনশিয়াল স্ট্রেস σₕ = pd/2t; আর লঙ্গিচ্যুডিনাল স্ট্রেস σₗ = pd/4t হয়।

৯৭. The shrinkage in a concrete slab-

ক) causes shear cracks

খ) causes tension cracks

গ) causes compression cracks

ঘ) does not create any cracking

উত্তর: খ) causes tension cracks

ব্যাখ্যাঃ কংক্রিট শুকানোর সময় সঙ্কুচিত বা Shrinkage হওয়ার চেষ্টা করলে স্ল্যাবে টান পীড়ন (tensile stress) তৈরি হয়, যা কংক্রিটের টান শক্তির চেয়ে বেশি হলে Tension cracks দেখা দেয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৮. Gypsum is added in the manufacture of Portland cement in order to—

ক) shorten the setting time of cement

খ) decrease the burning temperature

গ) decrease the grinding time

ঘ) lengthen the setting time of cement

উত্তর: ঘ) lengthen the setting time of cement

ব্যাখ্যাঃ সিমেন্টে উপস্থিত CA যেন পানি পাওয়ার সাথে সাথে দ্রুত জমে (flash set) না যায়, সেজন্য ক্লিংকার গ্রাইন্ডিংয়ের সময় ২–৩% জিপসাম যোগ করে সেটিং টাইম বাড়ানো (lengthen) হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৯. In soil, flowlines and equipotential lines are –

ক) intersecting at 45° to each other

খ) perpendicular to each other

গ) parallel to each other

ঘ) intersecting at 90° to each other

উত্তর: খ) perpendicular to each other

ব্যাখ্যাঃ মাটির ভেতর দিয়ে পানি প্রবাহের ফ্লো-নেটে ফ্লো লাইন এবং ইক্যুইপটেনশিয়াল লাইন পরস্পরের সাথে লম্বভাবে বা সমকোণে অবস্থান করে (perpendicular to each other/orthogonal)

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

১০০. The design Base shear V=Sₐω. Here ω stands for –

ক) total wind force over the building

খ) total dead load over the building

গ) total dead and live load over the building

ঘ) total seismic weight of the building

উত্তর: ঘ) total seismic weight of the building

ব্যাখ্যাঃ ভূমিকম্পের বেস শেয়ার গণনার সমীকরণে W বা ω দ্বারা ভবনের মোট সিসমিক ওয়েট (Total seismic weight of the building = Dead load + নির্দিষ্ট শতকরা হারের Live load) নির্দেশ করা হয়।

সম্পূর্ণ প্রশ্নের সমাধানের  pdf ফাইল ডাউনলোড করতে ক্লিক করুনঃ PDF

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন।

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বিগত সালের সব প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া আছে। 

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

এই দুইটি বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ

১। জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01948718700

২। নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01305693338

৩। ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা। ফোনঃ 01918347715

৪। নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট। ফোনঃ 01621551614

৫। ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01790624972

৬। ঢাকা বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01819103043

৭। ডুয়েট বই ঘর, ডুয়েট গেট। ফোনঃ 01819365103

৮। মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর। ফোনঃ 01750007100

৯। গ্রীন লাইব্রেরী, দিনাজপুর। ফোনঃ 01710339966

১০। টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। ফোনঃ 01911190021

১১। মুক্তা লাইব্রেরী, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া । ফোনঃ 01827447700

১২। মুন লাইব্রেরী, ময়মনসিংহ । ফোনঃ 01711788764

[অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]


* উপ-সহকারী প্রকোশলী বুক লিস্টঃ *

১. ডিপার্টমেন্ট:

* লিখিত: (যে কোন একটা বই নিলেই হবে)

* MCQ: রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ার বেস্ট MCQ বই

২. নন-ডিপার্টমেন্ট:

* English: English For Exam

* বাংলা: বাংলা 360°

* G.K: GK 360°

* অংক: শীট

৩. রিটেন - টার্গেট - নন-ডিপার্টমেন্ট
 

উপ-সহকারী প্রকৌশলী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ও গাইডলাইন:

ইঞ্জিনিয়ারিং জব বিশেষ করে Sub-Assistant Engineer (SAE) পদে চূড়ান্ত প্রস্তুতির জন্য AECC - Coaching Center-এ নতুন ব্যাচে ভর্তি চলছে। রুটিন অনুযায়ী ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। ঠিকানাঃ ফার্মগেট, ঢাকা (ন্যাশনাল পলিটেকনিকের ১ম তলায়) 

 

📞 যেকোনো তথ্য, সাজেশন ও ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন:

 

AECC-কোচিং সেন্টার, ফার্মগেট, ঢাকা (চাকরি প্রস্তুতি ও ডুয়েট এডমিশন)

অফলাইন ক্লাসঃ ন্যশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, ফার্মগেট ঢাকা, যোগাযোগঃ 01792129022 (Whatsapp)

অনলাইনে সারা বাংলাদেশ থেকে করতে পারবেন।

ডিপার্টমেন্ট

আমাদের ডিপার্টমেন্ট শিক্ষকবৃন্দ

 

 

সিভিল, কন্সট্রাকশন, এনভায়রনমেন্ট

👨হিমালয় সেন স্যার

চাকরি: গণপূর্ত অধিদপ্তর, (সিভিল)

প্রতিষ্ঠাতা: Engineering Classroom (বাংলাদেশের সিভিল ডিপার্টমেন্টের পড়াশোনা ভিত্তিক সবচেয়ে বড় প্লাটফর্ম)

অভিজ্ঞতা: ৮ বছর+ (পড়ানোর অভিজ্ঞতা)

স্পেশালিস্ট: সিভিল ডিপার্টমেন্ট

লেখকঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বইসহ অন্যান্য

👨মোঃ মুশফিকুর রহমান ইমন স্যার

চাকরি: ঢাকা ওয়াসা, (প্রকৌশলী সিভিল ইঞ্জি.)

ডুয়েটিয়ান (সিভিল)

অভিজ্ঞতা: ৫ বছর+ (গাজীপুরে DDAC, কমিটমেন্ট ডুয়েট এডমিশন কোচিং সহ বিভিন্ন কোচিংয়ে ডুয়েট এডমিশন ও জব প্রিপারেশন)

স্পেশালিস্ট: সিভিল ডিপার্টমেন্ট

 

 

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোনিক্স

👨সাগর সরকার স্যার

চাকরি: ঢাকা ওয়াসা (DWASA)

ডুয়েটিয়ান (ইইই)

অভিজ্ঞতা: ৬ বছর+ (গাজীপুরে RPR বিভিন্ন কোচিংয়ে ডুয়েট এডমিশন ও জব প্রিপারেশন)

স্পেশালিস্ট: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোনিক্স ডিপার্টমেন্ট

 

 

 

মেকানিক্যাল

👨মোঃ আলমগীর হোসেন স্যার

চাকরি: সেকশন ইঞ্জিনিয়ার, DMTCL (মেট্রোরেল)

ডুয়েটিয়ান (মেকানিক্যাল)

অভিজ্ঞতা: ৫ বছর (ডুয়েট ভর্তি ও চাকরি প্রস্তুতি)

স্পেশালিস্ট: মেকানিক্যাল ডিপার্টমেন্ট এবং গণিত

প্রাক্তন শিক্ষক: টট, উইন আর্থ ও ক্রিয়েটিভ কোচিং গাজীপুর।