EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

BPSC প্রিলি পরীক্ষা (RMO) পরীক্ষার প্রশ্নের সমাধান - ২০২২
Image

 BPSC প্রিলি পরীক্ষা (RMO) - ২০২২

Post: Sub Assistant Engineer (Civil)

Marks: 80 x 1.25 = 100, Time: 1 Hour SET B

Solved by Himalay Sen, PWD

 

১. ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কযুক্ত পদকে কী বলে?

(ক) কারক

(খ) বিভক্তি

(গ) সন্ধি

(ঘ) সমাস

উত্তর: (ক) কারক

ব্যাখ্যা: বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক থাকে, ব্যাকরণে তাকে কারক বলে।

২. রাস্তার design load নির্ণয়ে কোন Factor (s) বিবেচনা করা হয়?

(ক) Vehicle Speed

(খ) Load repetition

(গ) Trafic distribution

(ঘ) সবকয়টি

উত্তর: (ঘ) সবকয়টি

ব্যাখ্যা: পেমেন্ট ডিজাইনের সময় গাড়ির গতি, ট্রাফিক ডিস্ট্রিবিউশন এবং লোড রিপিটিশন বা অ্যাক্সেল লোড—সবগুলো ফ্যাক্টরই বিবেচনা করা আবশ্যক।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৩. Which one is a noun?

(ক) modified

(খ) beautification

(গ) chide

(ঘ) above

উত্তর: (খ) beautification

ব্যাখ্যা: শব্দের শেষে '-tion' সাফিক্স থাকলে সেটি Noun হয়। এখানে 'beautification' (সৌন্দর্যবর্ধন) একটি Noun

৪. 'Fish out of water' means — .

(ক) beyond water

(খ) beyond comfort zone

(গ) in a bowl

(ঘ) in comfort zone

উত্তর: (খ) beyond comfort zone

ব্যাখ্যা: 'Fish out of water' একটি Idiom যার অর্থ অস্বস্তিকর বা বেমানান পরিবেশ (uncomfortable situation বা beyond comfort zone)

৫. Marium was engaged — glorifying the Almighty.

(ক) with

(খ) at

(গ) for

(ঘ) in

উত্তর: (ঘ) in

ব্যাখ্যা: 'Engaged in' একটি Appropriate preposition, যার অর্থ কোনো কাজে লিপ্ত বা মগ্ন থাকা।

৬. আনুভূমিক D.P.C. তে ১:২:৪ অনুপাতের সিমেন্ট কংক্রিটের পুরুত্ব কত?

(ক) ২ সে.মি.

(খ) ৩ সে.মি.

(গ) ৪ সে.মি.

(ঘ) ৫ সে.মি.

উত্তর: (গ) ৪ সে.মি.

ব্যাখ্যা: সাধারণত আনুভূমিক ড্যাম্প প্রুফ কোর্স (DPC)-এর জন্য ১:২:৪ অনুপাতের কংক্রিটের পুরুত্ব দেড় ইঞ্চি বা প্রায় ৪ সে.মি. ধরা হয়। (কোথাও কোথাও ২.৫ সে.মি. বা ১ ইঞ্চিও ব্যবহৃত হয়)।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭. Choose the correct spelling.

(ক) expectation

(খ) employe

(গ) dast

(ঘ) thesarus

উত্তর: (ক) expectation

ব্যাখ্যা: সঠিক বানান হলো 'expectation' যার অর্থ প্রত্যাশা। অন্য শব্দগুলোর সঠিক বানান: employee, dust, thesaurus

৮. 'বিদ্যালয়' শব্দটির সন্ধি বিচ্ছেদ কী?

(ক) বিদ্যা+আলয়

(খ) বিদ্যা+লয়

(গ) বিদ+আলয়

(ঘ) কোনটিই নয়

উত্তর: (ক) বিদ্যা+আলয়

ব্যাখ্যা: বিদ্যা + আলয় = বিদ্যালয়। এটি স্বরসন্ধির উদাহরণ (আ + আ = আ)।

৯. জাতিসংঘে মূল সনদ স্বাক্ষরকারী দেশ কয়টি?

(ক) ১৫

(খ) ২৩

(গ) ৩২

(ঘ) ৫১

উত্তর: (ঘ) ৫১

ব্যাখ্যা: ১৯৪৫ সালে জাতিসংঘের মূল সনদে ৫০টি দেশ প্রথমে স্বাক্ষর করে এবং পরে পোল্যান্ড স্বাক্ষর করায় মূল স্বাক্ষরকারী দেশ ৫১টি।

১০. ভারতবর্ষে কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়?

(ক) ১৭৮৩

(খ) ১৭৮৮

(গ) ১৭৯৩

(ঘ) ১৭৯৮

উত্তর: (গ) ১৭৯৩

ব্যাখ্যা: লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলা, বিহার ও ওড়িশায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন।

১১. NATO এর পূর্ণরূপ কী?

(ক) North Atlantic Treaty Organisation

(খ) North Alliance Treaty Organisation

(গ) North American Trust Organisation

(ঘ) North African Treaty Organisation

উত্তর: (ক) North Atlantic Treaty Organisation

ব্যাখ্যা: NATO হলো ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত একটি সামরিক জোট, যার পূর্ণরূপ North Atlantic Treaty Organisation

১২. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?

(ক) সংস্কৃত

(খ) প্রাকৃত

(গ) পালি

(ঘ) দ্রাবিড়

উত্তর: (খ) প্রাকৃত

ব্যাখ্যা: ইন্দো-ইউরোপীয় ভাষা বংশের প্রাকৃত ভাষা (মাগধী প্রাকৃত বা গৌড়ীয় প্রাকৃত) থেকে বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার উদ্ভব।

১৩. The masculine form of 'Spouse' is — .

(ক) wife

(খ) children

(গ) husband

(ঘ) son

উত্তর: (গ) husband

ব্যাখ্যা: 'Spouse' শব্দটি স্বামী বা স্ত্রী উভয়কেই বোঝায়। এর পুংলিঙ্গ (Masculine) হলো husband (স্বামী)।

১৪. "ডাকাবুকো" শব্দটির অর্থ কী?

(ক) ভীরু

(খ) সাহসী

(গ) স্বাস্থ্যবান

(ঘ) রুগ্ন

উত্তর: (খ) সাহসী

ব্যাখ্যা: 'ডাকাবুকো' একটি বাগধারা, যার অর্থ হলো অত্যন্ত সাহসী বা দুরন্ত।

১৫. Rise and Fall method কোন কাজের জন্য ব্যবহার করা হয়?

(ক) Field survey

(খ) Reconnaissance

(গ) Total station survey

(ঘ) Calculation of RL

উত্তর: (ঘ) Calculation of RL

ব্যাখ্যা: লেভেলিং (Levelling) সার্ভেতে Reduced Level (RL) হিসাব করার জন্য Height of Instrument এবং Rise and Fall পদ্ধতি ব্যবহার করা হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

১৬. বাংলাদেশের সংবিধান সমবেতভাবে গৃহীত হওয়ার তারিখ :

(ক) ৪.১১.১৯৭২

(খ) ১৬.১২.১৯৭১

(গ) ২৬.৩.১৯৭১

(ঘ) ১০.১.১৯৭২

উত্তর: (ক) ৪.১১.১৯৭২

ব্যাখ্যা: গণপরিষদে বাংলাদেশের সংবিধান ৪ নভেম্বর ১৯৭২ সালে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে কার্যকর হয়।

১৭. প্রথম সার্থক বাংলা উপন্যাস কোনটি?

(ক) ফুলমণি ও করুণার বিবরণ

(খ) কলিকাতা কমলালয়

(গ) আলালের ঘরের দুলাল

(ঘ) দুর্গেশনন্দিনী

উত্তর: (ঘ) দুর্গেশনন্দিনী

ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।

১৮. ১:২:৪ অনুপাতের ১০০ ঘনফুট কংক্রিটে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন?

(ক) ২২ ব্যাগ

(খ) ১৮ ব্যাগ

(গ) ১৩ ব্যাগ

(ঘ) ২০ ব্যাগ

উত্তর: (খ) ১৮ ব্যাগ

ব্যাখ্যা: কংক্রিটের শুষ্ক আয়তন = 100 × 1.5 = 150 cftঅনুপাতের যোগফল = 7। সিমেন্টের পরিমাণ = 150 ÷ 7 = 21.43 cft1 ব্যাগ সিমেন্ট = 1.25 cftঅতএব, প্রয়োজনীয় ব্যাগ = 21.43 ÷ 1.25 = 17.14 ব্যাগ, যা প্রায় 18 ব্যাগের সমান।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

১৯. Padma (পদ্মা) সেতুতে ব্যবহৃত upper deck এর width কত?

(ক) 20 m

(খ) 10 m

(গ) 30 m

(ঘ) 22 m

উত্তর: (ঘ) 22 m

ব্যাখ্যা: পদ্মা সেতুর আপার ডেক (যেখানে সড়কপথ অবস্থিত) এর প্রস্থ হলো ২২ মিটার (প্রকৃতপক্ষে ২২.৫ মিটার, তবে অপশন অনুযায়ী ২২ মিটার সঠিক)।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২০. "আমি কোথায় পাব তা'রে,আমার মনের মানুষ যে রে"!- গানের রচয়িতা কে?

(ক) গগন হরকরা

(খ) হাসন রাজা

(গ) বাউল চাঁদ

(ঘ) লালন শাহ

উত্তর: (ক) গগন হরকরা

ব্যাখ্যা: এই বিখ্যাত বাউল গানটির রচয়িতা গগন হরকরা। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের সুর থেকে অনুপ্রাণিত হয়ে 'আমার সোনার বাংলা' গানের সুর রচনা করেছিলেন।

২১. কোন ধরণের রেলপথ সবচেয়ে চওড়া?

(ক) Narrow Gauge

(খ) Broad Gauge

(গ) Mitre Gause

(ঘ) Mix Gauge

উত্তর: (খ) Broad Gauge

ব্যাখ্যা: ব্রডগেজ (Broad Gauge) রেলপথের দুই রেলের ভেতরের দূরত্ব সবচেয়ে বেশি (১.৬৭৬ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি)।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২২. কাঠ সিজনিং কেন করা হয়?

(ক) সৌন্দর্যের জন্য

(খ) শক্ত করার জন্য

(গ) স্থায়িত্বের জন্য

(ঘ) ফাটল রোধের জন্য

উত্তর: (গ) স্থায়িত্বের জন্য

ব্যাখ্যা: কাঠের ভেতরের অতিরিক্ত জলীয় বাষ্প বা রস বের করে দিয়ে কাঠের স্থায়িত্ব (durability) বৃদ্ধি করা এবং বিকৃতি রোধ করার জন্যই সিজনিং করা হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২৩. ব্রডগেজ রেললাইনের দুই রেলের অভ্যন্তরীণ Faceএর দূরত্ব কত?

(ক) ১০০০ মি.মি.

(খ) ১৬৫০ মি.মি

(গ) ১৬৭৬ মি.মি.

(ঘ) ১৭৫০ মি.মি.

উত্তর: (গ) ১৬৭৬ মি.মি.

ব্যাখ্যা: ব্রডগেজ রেললাইনে দুটি রেলের অভ্যন্তরীণ দূরত্ব (Gauge length) ১৬৭৬ মিলিমিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২৪. নিচের কোন ধরনের Soil এর Plasticityএর মান শূন্য?

(ক) Silt

(খ) Sand

(গ) Clay

(ঘ) Clayey Sand

উত্তর: (খ) Sand

ব্যাখ্যা: বালি বা Sand হলো Non-plastic মাটি। এর আঠালো ভাব বা Plasticity নেই, তাই এর Plasticity Index এর মান শূন্য।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২৫. হিউম্যান ট্রাফিকিং বলতে কী বুঝায়?

(ক) মানব পাচার

(খ) দাবী আদায়ে দলবেঁধে রাস্তা আটকান

(গ) মানব সম্পদ উন্নয়ন

(ঘ) ট্রাফিক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত থাকা

উত্তর: (ক) মানব পাচার

ব্যাখ্যা: 'Human Trafficking' পরিভাষাটির বাংলা অর্থ হলো মানব পাচার (জোরপূর্বক শ্রম বা যৌন শোষণের উদ্দেশ্যে মানুষ পাচার করা)।

২৬. I remember what you said yesterday. The underlined is — .

(ক) an adjective clause

(খ) a noun clause

(গ) an adverbial clause

(ঘ) a dependent clause

উত্তর: (খ) a noun clause

ব্যাখ্যা: 'what you said yesterday' অংশটি 'remember' ভার্বটির Object হিসেবে কাজ করছে। যেহেতু এটি বাক্যে Noun এর কাজ করছে, তাই এটি Noun Clause

২৭. রাস্তা নির্মাণে Sub-base course নিচের কোনটির উপরেই বসানো হয়?

(ক) Sub-grade

(খ) Base

(গ) Wearing surface

(ঘ) None of these

উত্তর: (ক) Sub-grade

ব্যাখ্যা: ফ্লেক্সিবল পেভমেন্টের স্তরগুলো নিচ থেকে ওপরের দিকে যথাক্রমে: Sub-grade, Sub-base course, Base course এবং Surface/Wearing courseতাই Sub-base বসানো হয় Sub-grade এর ওপরে।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

২৮. "রূপসী বাংলার কবি" কাকে বলা হয়?

(ক) কালিদাস রায়

(খ) জীবনানন্দ দাশ

(গ) সত্যেন্দ্রনাথ দত্ত

(ঘ) জসীম উদ্‌দীন

উত্তর: (খ) জীবনানন্দ দাশ

ব্যাখ্যা: প্রকৃতির রূপ-বৈচিত্র্য অত্যন্ত নিখুঁতভাবে তাঁর কবিতায় ফুটে উঠেছে বলে জীবনানন্দ দাশকে 'রূপসী বাংলার কবি' বলা হয়।

২৯. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"- গানটির রচয়িতা কে?

(ক) শামসুর রাহমান

(খ) হাসান হাফিজুর রহমান

(গ) আলতাফ মাহমুদ

(ঘ) আবদুল গাফফার চৌধুরী

উত্তর: (ঘ) আবদুল গাফফার চৌধুরী

ব্যাখ্যা: ভাষা আন্দোলনের অমর এই গানটির গীতিকার আবদুল গাফফার চৌধুরী। গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।

৩০. জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বিধৃত করা হয়েছে?

(ক) অনুচ্ছেদ-৭

(খ) অনুচ্ছেদ-৪(১)

(গ) অনুচ্ছেদ-৪ক

(ঘ) অনুচ্ছেদ-৭(গ)

উত্তর: (গ) অনুচ্ছেদ-৪ক

ব্যাখ্যা: সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে '৪ক' অনুচ্ছেদ যুক্ত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান করা হয়েছে।

৩১. Sand pile কেন করা হয়?

(ক) Soil থেকে পানি নিষ্কাশনের জন্য

(খ) Vertical load নেয়ার জন্য

(গ) Soil compaction এর জন্য

(ঘ) Horizontal load নেয়ার জন্য

উত্তর: (গ) Soil compaction এর জন্য

ব্যাখ্যা: সাধারণত নরম ও দুর্বল মাটির (Cohesive soil) পানি নিষ্কাশন ত্বরান্বিত করে Consolidation বা Compaction করার জন্যই Sand pile বা Sand drain ব্যবহার করা হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৩২. Fill in the blank. I — a good film last week.

(ক) have seen

(খ) have watched

(গ) see

(ঘ) saw

উত্তর: (ঘ) saw

ব্যাখ্যা: বাক্যে 'last week' (অতীত নির্দেশক শব্দ) থাকায় বাক্যটি Past Indefinite tense হবে। তাই see-এর পাস্ট ফর্ম 'saw' বসবে।

৩৩. "বীরবল" কার ছদ্মনাম?

(ক) প্রমথনাথ বিশী

(খ) প্রেমেন্দ্র মিত্র

(গ) প্রমথ চৌধুরী

(ঘ) প্রমথনাথ বসু

উত্তর: (গ) প্রমথ চৌধুরী

ব্যাখ্যা: বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ছদ্মনাম হলো 'বীরবল'।

৩৪. গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার?

(ক) ২ প্রকার

(খ) ৩ প্রকার

(গ) ৪ প্রকার

(ঘ) ৫ প্রকার

উত্তর: (খ) ৩ প্রকার

ব্যাখ্যা: গঠন অনুযায়ী বাংলা বাক্য তিন প্রকার: সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য।

৩৫. Shear Force diagram linear হলে Moment diagram কী হবে?

(ক) Linear

(খ) 1st order Parabola

(গ) Second order Parabola

(ঘ) Cubical

উত্তর: (গ) Second order Parabola

ব্যাখ্যা: শেয়ার ফোর্স ডায়াগ্রাম লিনিয়ার (১ম ডিগ্রি সমীকরণ) হলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম একটি সেকেন্ড অর্ডার প্যারাবোলা (২য় ডিগ্রি সমীকরণ) হবে, যা সাধারণত সমভাবে বিস্তৃত লোডের (UDL) ক্ষেত্রে দেখা যায়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৩৬. 'Swan song' refers to — .

(ক) a song

(খ) a swan

(গ) last work of an artist

(ঘ) song of an artist

উত্তর: (গ) last work of an artist

ব্যাখ্যা: 'Swan song' একটি সুপরিচিত Idiom, যার অর্থ কোনো শিল্পী বা সাহিত্যিকের জীবনের সর্বশেষ কাজ (Last creation or performance)

৩৭. নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত?

(ক) ৩.৪৩ কিমি

(খ) ৩.৩৪ কিমি

(গ) ৪.৩৩ কিমি

(ঘ) ৪.৪৫ কিমি

উত্তর: (খ) ৩.৩৪ কিমি

ব্যাখ্যা: কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল দৈর্ঘ্য ৩.৩২ কিমি (প্রায় ৩.৩৪ কিমি)।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৩৮. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?

(ক) বসন্ত

(খ) ডাকঘর

(গ) বিসর্জন

(ঘ) অচলায়তন

উত্তর: (ক) বসন্ত

ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতিনাট্য 'বসন্ত' (১৯২৩) কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন।

৩৯. Concrete এর water-cement ratio 0.5 হলে ১০ ব্যাগ Cement এর জন্য কতটুকু পানি প্রয়োজন?

(ক) 150 Litre

(খ) 400 Litre

(গ) 250 Litre

(ঘ) 200 Litre

উত্তর: (গ) 250 Litre

ব্যাখ্যা: 10 ব্যাগ সিমেন্টের ওজন = 10 × 50 কেজি = 500 কেজি। Water = Cement × 0.5 = 500 × 0.5 = 250 কেজি = 250 লিটার।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৪০. কোন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশে একমাত্র কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে?

(ক) কর্ণফুলী

(খ) সাঙ্গু

(গ) তিস্তা

(ঘ) মেঘনা

উত্তর: (ক) কর্ণফুলী

ব্যাখ্যা: জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফুলী নদীতে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে রাঙামাটিতে কাপ্তাই হ্রদ নামের কৃত্রিম হ্রদটি তৈরি হয়।

৪১. কোভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি লোক মৃত্যুবরণ করেছে কোন দেশে?

(ক) চীন

(খ) ভারত

(গ) পাকিস্তান

(ঘ) থাইল্যান্ড

উত্তর: (খ) ভারত

ব্যাখ্যা: প্রদত্ত অপশনগুলোর মধ্যে ভারতে কোভিড-১৯ মহামারিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। (বিশ্বব্যাপী সর্বাধিক মৃত্যু যুক্তরাষ্ট্রে হলেও অপশনে তা নেই)।

৪২. Rail এর Super elevation কোন Parameter এর সাথে বিপরীত আনুপাতিক (Inversely proportional)?

(ক) Velocity

(খ) Radius of the curve

(গ) Gauge

(ঘ) কোনটিই নয়

উত্তর: (খ) Radius of the curve

ব্যাখ্যা: সুপার এলিভেশনের সূত্র e = GV² / gRএখানে দেখা যাচ্ছে, সুপার এলিভেশন (e) কার্ভের ব্যাসার্ধ (R) এর সাথে বিপরীত আনুপাতিক।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৪৩. সিমেন্ট গুদামজাত করলে স্তুপের উচ্চতা নিচের কোন পরিমাপের অধিক হওয়া উচিত নয়?

(ক) ১০ ব্যাগ

(খ) ২০ ব্যাগ

(গ) ১৫ ব্যাগ

(ঘ) কোনটিই নয়

উত্তর: (ক) ১০ ব্যাগ

ব্যাখ্যা: সিমেন্ট জমাট বাঁধা রোধ করার জন্য গুদামে স্তূপ করে রাখার সময় উচ্চতায় ১০ ব্যাগের বেশি সিমেন্ট রাখা উচিত নয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৪৪. 'Animal Farm' is written by — .

(ক) George Orwell

(খ) Jane Austen

(গ) Henry Fielding

(ঘ) E.M. Forster

উত্তর: (ক) George Orwell

ব্যাখ্যা: 'Animal Farm' হলো জর্জ অরওয়েল (George Orwell) রচিত একটি বিখ্যাত রূপকধর্মী (allegorical) উপন্যাস।

৪৫. সঠিক বানান কোনটি?

(ক) প্রতিযোগীতা

(খ) মুমূর্ষু

(গ) পুরষ্কার

(ঘ) সবগুলোই

উত্তর: (খ) মুমূর্ষু

ব্যাখ্যা: সঠিক বানান 'মুমূর্ষু' (হ্রস্ব-উ, দীর্ঘ-ঊ, হ্রস্ব-উ কার)। 'প্রতিযোগিতা' (হ্রস্ব-ই হবে) এবং 'পুরস্কার' (দন্ত-স হবে) বানান দুটি ভুল।

৪৬. "চর্যাপদ" কে আবিষ্কার করেন?

(ক) সুকুমার সেন

(খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

(ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

উত্তর: (ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

ব্যাখ্যা: ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন 'চর্যাপদ' আবিষ্কার করেন।

৪৭. ১০ মিটার দৈর্ঘ্যের একটি Simply Supported Beam এর ঠিক মধ্যখানে একটি 30KN Concentrated Load প্রয়োগ করলে সর্বোচ্চ Bending Moment কত হবে?

(ক) 100 KN-m

(খ) 25KN-m

(গ) 50KN-m

(ঘ) কোনটিই নয়

উত্তর: (ঘ) কোনটিই নয়

ব্যাখ্যা: Simply Supported Beam-এর মধ্যবিন্দুতে পয়েন্ট লোডের জন্য সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট M = PL/4এখানে M = (30 × 10) / 4 = 75 KN-mঅপশনে 75 নেই।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৪৮. ইউক্রেনের রাজধানীর বর্তমান নাম কী?

(ক) জেনেভা

(খ) কিয়েভ

(গ) রোস্তভ

(ঘ) মিনস্ক

উত্তর: (খ) কিয়েভ

ব্যাখ্যা: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ (Kyiv)

৪৯. "বাংলা গদ্যের জনক" কাকে বলা হয়?

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) রাজা রামমোহন রায়

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যে যতিচিহ্নের সার্থক প্রয়োগ করে গদ্যকে সুশৃঙ্খল ও প্রাঞ্জল করেন, তাই তাঁকে বাংলা গদ্যের জনক বলা হয়।

৫০. কোন ক্ষেত্রে Critical Path Method ব্যবহার করা হয় না?

(ক) ভবন নির্মাণ

(খ) রাস্তা নির্মাণ

(গ) সেতু নির্মাণ

(ঘ) Research and Development Project

উত্তর: (ঘ) Research and Development Project

ব্যাখ্যা: Research and Development (R&D) প্রজেক্টে সাধারণত সময়ের অনিশ্চয়তা থাকায় PERT (Program Evaluation and Review Technique) ব্যবহৃত হয়, CPM ব্যবহৃত হয় না।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৫১. "নিসর্গ" শব্দটির অর্থ কী?

(ক) প্রকৃতি

(খ) বেহেস্ত

(গ) যা স্বর্গ নয়

(ঘ) অধ্যায়

উত্তর: (ক) প্রকৃতি

ব্যাখ্যা: 'নিসর্গ' শব্দটির আভিধানিক অর্থ হলো প্রকৃতি বা সৃষ্টিজগৎ।

৫২. She is currently at work — a literary thriller.

(ক) over

(খ) beside

(গ) on

(ঘ) into

উত্তর: (গ) on

ব্যাখ্যা: কোনো কিছু নিয়ে কাজ করা বা রচনা করা বোঝাতে 'at work on something' ফ্রেজ ব্যবহৃত হয়।

৫৩. Choose the correct sentence.

(ক) He was absorbed in his work.

(খ) He did absorbed in his work.

(গ) He was absorbed at his work.

(ঘ) He absorbed at his work.

উত্তর: (ক) He was absorbed in his work.

ব্যাখ্যা: 'Absorbed in' একটি Appropriate preposition, যার অর্থ কোনো কাজে মগ্ন বা নিবিষ্ট থাকা।

৫৪. In his dealings — parents, he was always sincere.

(ক) into

(খ) with

(গ) to

(ঘ) at

উত্তর: (খ) with

ব্যাখ্যা: কারও সাথে আচার-আচরণ বা লেনদেন বোঝাতে 'deal with' (dealings with) বসে।

৫৫. মাটির ভার বহন ক্ষমতা নির্ধারণের জন্য কোন ধরণের পরীক্ষা করা হয়?

(ক) Specific Gravity Test

(খ) Soil Cone Method

(গ) SPT

(ঘ) Hammer Test

উত্তর: (গ) SPT

ব্যাখ্যা: মাটির ভার বহন ক্ষমতা (Bearing capacity) নির্ণয়ের জন্য ফিল্ডে সাধারণত Standard Penetration Test (SPT) করা হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৫৬. নিচের কোন আকৃতির Soil particle কে Fine aggregate বলা হয়?

(ক) ৪.৭৫ মি. মি.

(খ) ৪.৭৬ মি.মি. অপেক্ষা কম

(গ) ০.৭৫ মি. মি.

(ঘ) ০.৭৫ মি.মি. অপেক্ষা বেশি

উত্তর: (খ) ৪.৭৬ মি.মি. অপেক্ষা কম

ব্যাখ্যা: যে সকল অ্যাগ্রিগেট ৪.৭৫ মি.মি. (বা ৪.৭৬ মি.মি.) চালনি দিয়ে পার হয়ে যায়, তাদের Fine Aggregate (যেমন: বালি) বলা হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৫৭. VOIP এর পূর্ণরূপ কী?

(ক) Voice over internet Protocol

(খ) Voice of international Protocol

(গ) Vulnerable office for Protection

(ঘ) Voice of International Payment

উত্তর: (ক) Voice over internet Protocol

ব্যাখ্যা: ইন্টারনেট সংযোগ ব্যবহার করে ভয়েস কল করার প্রযুক্তিকে VoIP (Voice over Internet Protocol) বলে।

৫৮. ETP বলতে কী বোঝেন?

(ক) Energy Transition Plant

(খ) Emergency Treatment plant

(গ) Equalization Transfer Plant

(ঘ) Effluent Treatment Plant

উত্তর: (ঘ) Effluent Treatment Plant

ব্যাখ্যা: শিল্পকারখানার দূষিত তরল বর্জ্যকে পরিবেশে ছাড়ার আগে পরিশোধন করার প্ল্যান্টকে Effluent Treatment Plant (ETP) বলে।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৫৯. Which one is similar to 'retreat'?

(ক) advance

(খ) retire

(গ) dig in

(ঘ) proceed

উত্তর: (খ) retire

ব্যাখ্যা: 'Retreat' অর্থ পিছু হটা বা ফিরে আসা। এর সমার্থক শব্দ হলো 'retire' বা 'withdraw'

৬০. বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের কত ভাগের এক ভাগের সমান?

(ক) ১/৩০০০

(খ) ১/২০০০

(গ) ১/১০০০

(ঘ) ১/৫০০

উত্তর: (ক) ১/৩০০০

ব্যাখ্যা: পৃথিবীর মোট পৃষ্ঠদেশের আয়তন প্রায় ৫১০ মিলিয়ন বর্গ কিমি এবং বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিমি, যা পৃথিবীর আয়তনের প্রায় ১/৩০০০ ভাগ।

৬১. "শেষের কবিতা" কোন ধরনের রচনা?

(ক) কবিতা

(খ) প্রবন্ধ

(গ) উপন্যাস

(ঘ) গল্প সংকলন

উত্তর: (গ) উপন্যাস

ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' একটি রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। এটি কোনো কবিতার বই নয়।

৬২. দেশীয় ইটের আদর্শ আকার কত (ইঞ্চি)?

(ক) ৯.৫ × ৪.৫ × ২.৭৫

(খ) ৯.৫ × ৪.৫ × ২.৫০

(গ) ৯.৫ × ৫.০ × ২.৭৫

(ঘ) ১০.০ × ৫.০ × ৩.০

উত্তর: (ক) ৯.৫ × ৪.৫ × ২.৭৫

ব্যাখ্যা: বাংলাদেশে প্রচলিত ইটের আদর্শ আকার হলো সাড়ে নয় ইঞ্চি দৈর্ঘ্য, সাড়ে চার ইঞ্চি প্রস্থ এবং পৌনে তিন ইঞ্চি পুরুত্ব (9.5" × 4.5" × 2.75")।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৩. এক ইঞ্চিতে কত সেন্টিমিটার?

(ক) ২ সে: মি

(খ) ২.৫৪ সে: মি

(গ) ৩ সে: মি

(ঘ) ৩.০০ সে: মি

উত্তর: (খ) ২.৫৪ সে: মি

ব্যাখ্যা: 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৪. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

(ক) দম্পতি

(খ) ছেলে ভোলানো

(গ) মনগড়া

(ঘ) অনাদি

উত্তর: (ক) দম্পতি

ব্যাখ্যা: জায়া ও পতি = দম্পতি। উভয় পদের অর্থের প্রাধান্য থাকায় এটি দ্বন্দ্ব সমাস।

৬৫. End-bearing Pile এর ক্ষেত্রে কোনটি সঠিক?

(ক) Skin friction > End bearing

(খ) Skin friction = End Bearing

(গ) End bearing > Skin friction

(ঘ) কোনটিই নয়

উত্তর: (গ) End bearing > Skin friction

ব্যাখ্যা: এন্ড-বিয়ারিং পাইলের ক্ষেত্রে মূল লোড শক্ত স্তরের মাধ্যমে স্থানান্তরিত হয়, তাই স্কিন ফ্রিকশনের চেয়ে এন্ড বিয়ারিং এর মান বেশি হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৬৬. My father was somewhat angry. Here 'somewhat' is — .

(ক) a noun

(খ) an adjective

(গ) an adverb

(ঘ) a verb

উত্তর: (গ) an adverb

ব্যাখ্যা: বাক্যে 'somewhat' শব্দটি 'angry' (Adjective) কে মডিফাই করছে। Adjective কে মডিফাই করায় এটি Adverb

৬৭. The antonym of 'bohemian' is — .

(ক) free spirit

(খ) drop out

(গ) unconventional person

(ঘ) conformist

উত্তর: (ঘ) conformist

ব্যাখ্যা: 'Bohemian' অর্থ ছন্নছাড়া বা প্রথাবিরোধী। এর বিপরীত শব্দ 'conformist', যার অর্থ প্রথা বা নিয়ম মেনে চলা ব্যক্তি।

৬৮. Choose the correct form of verb: If I had gone to bed early, I — the train.

(ক) could catch

(খ) would catch

(গ) would have caught

(ঘ) would caught

উত্তর: (গ) would have caught

ব্যাখ্যা: এটি Third Conditional-এর নিয়ম। 'If' যুক্ত অংশ Past Perfect (had gone) হলে অপর অংশে would/could/might + have + V (would have caught) বসে।

৬৯. কোন জ্যামিতি চিত্রের সকল বাহু সমান?

(ক) বর্গক্ষেত্র

(খ) আয়তক্ষেত্র

(গ) ট্রাপিজয়েড

(ঘ) প্যারাবোলা

উত্তর: (ক) বর্গক্ষেত্র

ব্যাখ্যা: বর্গক্ষেত্র (Square) এবং রম্বস—এই দুটি জ্যামিতিক চিত্রের চারটি বাহুই সমান হয়।

৭০. Choose the correct sentence:

(ক) My father died in 1999.

(খ) My father had died in 1999.

(গ) My father has died in 1999.

(ঘ) My father was died in 1999.

উত্তর: (ক) My father died in 1999.

ব্যাখ্যা: বাক্যে নির্দিষ্ট অতীত সময় (in 1999) উল্লেখ থাকলে বাক্যটি Past Indefinite Tense হয়।

৭১. ১ মি.মি. পুরু ১০০ বর্গমিটার এমএস প্লেইন শিটের ওজন কত?

(ক) ৭৮.৫ কেজি

(খ) ৭০০ কেজি

(গ) ৭৮৫ কেজি

(ঘ) ৮৮৫ কেজি

উত্তর: (গ) ৭৮৫ কেজি

ব্যাখ্যা: আয়তন = 100 মি² × 0.001 মি = 0.1 ঘনমিটার। স্টিলের একক ওজন 7850 কেজি/ঘনমিটার। মোট ওজন = 0.1 × 7850 = 785 কেজি।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭২. নিচের কোনটি Water supply system এর উপাদান নয়?

(ক) Source of supply

(খ) Treatment system

(গ) Distribution system

(ঘ) Sanitation system

উত্তর: (ঘ) Sanitation system

ব্যাখ্যা: স্যানিটেশন সিস্টেম (Sanitation system) বর্জ্য এবং পয়োনিষ্কাশনের সাথে যুক্ত, এটি পানি সরবরাহ (Water supply) সিস্টেমের অংশ নয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৩. Shilpi was married — Tariq in 1990.

(ক) with

(খ) to

(গ) for

(ঘ) off

উত্তর: (খ) to

ব্যাখ্যা: 'Married' শব্দটির পর ব্যক্তির নাম উল্লেখ থাকলে Preposition হিসেবে 'to' বসে (married to someone)

৭৪. সার্কের সাংস্কৃতিক রাজধানী কোনটি?

(ক) মহাস্থানগড়, বাংলাদেশ

(খ) লুম্বিনী,নেপাল

(গ) হস্তিনাপুর, ভারত

(ঘ) মহেঞ্জোদারো, পাকিস্তান

উত্তর: (ক) মহাস্থানগড়, বাংলাদেশ

ব্যাখ্যা: ২০১৬-১৭ সালের জন্য সার্কের প্রথম সাংস্কৃতিক রাজধানী হিসেবে বাংলাদেশের বগুড়ার মহাস্থানগড়কে ঘোষণা করা হয়েছিল।

৭৫. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?

(ক) সওগাত

(খ) ধূমকেতু

(গ) পরিচয়

(ঘ) কালি-কলম

উত্তর: (খ) ধূমকেতু

ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাগুলোর মধ্যে অন্যতম হলো 'ধূমকেতু' (১৯২২), 'লাঙ্গল' এবং 'নবযুগ'।

৭৬. কংক্রিটের কিউরিং কেন করা হয়?

(ক) শক্তি বর্ধনের জন্য

(খ) ঠান্ডা করা জন্য

(গ) ভাল ফিনিশিং এর জন্য

(ঘ) কোনটাই নয়

উত্তর: (ক) শক্তি বর্ধনের জন্য

ব্যাখ্যা: কংক্রিটের ভেতর হাইড্রেশন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করে কংক্রিটের কাঙ্ক্ষিত শক্তি (strength) বৃদ্ধি করার জন্যই কিউরিং করা হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৭৭. "ক্রীতদাসের হাসি" উপন্যাসের রচয়িতা কে?

(ক) মীর মশাররফ হোসেন

(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) হুমায়ূন আহমেদ

(ঘ) শওকত ওসমান

উত্তর: (ঘ) শওকত ওসমান

ব্যাখ্যা: স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রূপকধর্মী বিখ্যাত উপন্যাস 'ক্রীতদাসের হাসি' রচনা করেছেন শওকত ওসমান।

৭৮. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?

(ক) বাংলাদেশ সরকার

(খ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

(গ) মুক্তিযুদ্ধের বাংলাদেশ

(ঘ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

উত্তর: (ঘ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

ব্যাখ্যা: বাংলাদেশের রাষ্ট্রীয় বা সাংবিধানিক নাম হলো 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' (The People's Republic of Bangladesh)

৭৯. Liquid limit এবং Plastic limit এর মধ্যে গাণিতিক পার্থক্যকে কী বলা হয়?

(ক) Liquid index

(খ) Plasticity index

(গ) Soil index

(ঘ) কোনটিই নয়

উত্তর: (খ) Plasticity index

ব্যাখ্যা: মাটির লিকুইড লিমিট (LL) এবং প্লাস্টিক লিমিট (PL)-এর পার্থক্যকে প্লাস্টিসিটি ইনডেক্স (PI = LL - PL) বলা হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮০. নিচের কোনটি Shallow Foundation?

(ক) Well Foundation

(খ) Pile Foundation

(গ) Pier Foundation

(ঘ) Footing

উত্তর: (ঘ) Footing

ব্যাখ্যা: পাইল, পিয়ার এবং ওয়েল ফাউন্ডেশন হলো ডীপ ফাউন্ডেশন (Deep Foundation)একমাত্র ফুটিং (Footing) হলো শ্যালো ফাউন্ডেশন।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮১. কোনটি In-Situ Test?

(ক) Consolidation Test

(খ) Triaxial Test

(গ) Vane Shear Test

(ঘ) Grain size Analysis

উত্তর: (গ) Vane Shear Test

ব্যাখ্যা: যে পরীক্ষা ল্যাবরেটরির পরিবর্তে সরাসরি ফিল্ডে বা সাইটে করা হয় তাকে In-Situ test বলে। Vane Shear Test সাধারণত ফিল্ডেই করা হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮২. ছয় দফা দিবস কোনটি?

(ক) ৫ ফেব্রুয়ারি

(খ) ৭ ফেব্রুয়ারি

(গ) ৫ জুন

(ঘ) ৭ জুন

উত্তর: (ঘ) ৭ জুন

ব্যাখ্যা: ১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত ৬ দফার সমর্থনে দেশব্যাপী হরতাল পালিত হয়, তাই ৭ জুনকে ছয় দফা দিবস বলা হয়।

৮৩. ১২ মি.মি. ব্যাসের Reinforcement Bar এর প্রতি মিটারের ওজন কত?

(ক) ০.২১২ কেজি

(খ) ০.৮৮৮ কেজি

(গ) ০.৭১৮ কেজি

(ঘ) ০.৭৫৮ কেজি

উত্তর: (খ) ০.৮৮৮ কেজি

ব্যাখ্যা: রডের ওজন নির্ণয়ের সূত্র W = D² / 162 কেজি/মিটার। সুতরাং, W = 12² / 162 = 144 / 162 = 0.888 কেজি।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮৪. মোহাম্মদ সালাহ কোন দেশের ফুটবল খেলোয়াড়?

(ক) মিশর

(খ) আর্জেন্টিনা

(গ) সৌদি আরব

(ঘ) ব্রাজিল

উত্তর: (ক) মিশর

ব্যাখ্যা: মোহাম্মদ সালাহ (Mohamed Salah) বর্তমান সময়ের একজন বিখ্যাত ফুটবলার, তিনি মিশরের জাতীয় দলের হয়ে খেলেন।

৮৫. M35 গ্রেডের কংক্রিটের Water-cement Ratio এর আদর্শ মান কত?

(ক) ৪০%

(খ) ৪৫%

(গ) ৫০%

(ঘ) ৫৫%

উত্তর: (খ) ৪৫%

ব্যাখ্যা: IS কোড অনুযায়ী, কংক্রিটের গ্রেড বৃদ্ধির সাথে সাথে Water-cement অনুপাত কমাতে হয়। M35 গ্রেডের জন্য এর মান সাধারণত 0.45 বা 45% ধরা হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮৬. Web reinforcement ছাড়া একটি Beam এ ব্যবহৃত concrete এরallowable shear stress কত?

(ক) 1.2(f_c')

(খ) 1.1(f_c')

(গ) (f_c')

(ঘ) কোনটিই নয়

উত্তর: (খ) 1.1(f_c')

ব্যাখ্যা: ACI কোড অনুসারে Working Stress Method (WSM)-এ কংক্রিটের অনুমোদিত শিয়ার পীরণ (allowable shear stress) হলো v_c = 1.1(f_c') (psi এককে)।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮৭. এক ঘনমিটার কত ঘনফুটের সমান?

(ক) ৩৫.৩১৫ ঘনফুট

(খ) ৩৫.০২০ ঘনফুট

(গ) ৩৭.৫০২ ঘনফুট

(ঘ) ৩৫.৩৯২ ঘনফুট

উত্তর: (ক) ৩৫.৩১৫ ঘনফুট

ব্যাখ্যা: 1 মিটার = 3.2808 ফুট। সুতরাং, 1 ঘনমিটার = (3.2808)³ ঘনফুট 35.315 ঘনফুট।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৮৮. সেভেন সিস্টারস (Sisters) কী?

(ক) মিশরের বিখ্যাত ৭ সুন্দরী রমণী

(খ) ভারতের পূর্বঞ্চলীয় সাতটি রাজ্য

(গ) মুক্তিযুদ্ধের বিখ্যাত বীরাঙ্গনা

(ঘ) সাতটি প্রাচীন মহাদেশ

উত্তর: (খ) ভারতের পূর্বঞ্চলীয় সাতটি রাজ্য

ব্যাখ্যা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে (অরুণাচল, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা) একত্রে 'সেভেন সিস্টারস' বলা হয়।

৮৯. বাংলাদেশের জন্য পানিতে গ্রহণযোগ্য আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা কোনটি?

(ক) ০.৩ পিপিএম

(খ) ০.০৩ পিপিএম

(গ) ০.৫ পিপিএম

(ঘ) ০.০৫ পিপিএম

উত্তর: (ঘ) ০.০৫ পিপিএম

ব্যাখ্যা: পানীয় জলে আর্সেনিকের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত মাত্রা 0.01 পিপিএম হলেও, বাংলাদেশের মানদণ্ডে এটি সর্বোচ্চ 0.05 পিপিএম (ppm) বা মিলিগ্রাম/লিটার।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯০. What is the alternative word for the underlined part? Some officials indulge in corruption.

(ক) ill-treatment

(খ) evil

(গ) misery

(ঘ) malpractices

উত্তর: (ঘ) malpractices

ব্যাখ্যা: 'Corruption' (দুর্নীতি) এর সমার্থক বা বিকল্প শব্দ হলো 'malpractices' (অসৎ উপায় বা বেআইনি কার্যকলাপ)।

৯১. মাটি কমপ্যাকশন কেন করা হয়?

(ক) মাটির ভার বহন ক্ষমতা বৃদ্ধির জন্য

(খ) ভাল মাটি পাওয়ার জন্য

(গ) খরচ কমানোর জন্য

(ঘ) পানি প্রবাহ বন্ধ করার জন্য

উত্তর: (ক) মাটির ভার বহন ক্ষমতা বৃদ্ধির জন্য

ব্যাখ্যা: মাটির মধ্যকার বাতাস বের করে দিয়ে মাটির ঘনত্ব এবং শেয়ার স্ট্রেন্থ (ভার বহন ক্ষমতা) বৃদ্ধি করার জন্যই কম্প্যাকশন (Compaction) করা হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯২. "বীণার ঝংকার" -এর এক কথায় প্রকাশ কী?

(ক) শিঞ্জন

(খ) নিক্কণ

(গ) গুঞ্জন

(ঘ) কূজন

উত্তর: (খ) নিক্কণ

ব্যাখ্যা: এক কথায় প্রকাশ: বীণা বা নূপুরের ধ্বনিকে বলা হয় 'নিক্কণ'। 'শিঞ্জন' হলো নূপুরের শব্দ।

৯৩. California bearing ratio (CBR) Testকি পরীক্ষার কাজে ব্যবহার করা হয়?

(ক) ভবন

(খ) রাস্তা

(গ) সেতু

(ঘ) রেল লাইন

উত্তর: (খ) রাস্তা

ব্যাখ্যা: ফ্লেক্সিবল পেভমেন্ট বা রাস্তার বিভিন্ন স্তরের (সাবগ্রেড, বেস) পুরুত্ব এবং মাটির ভারবহন ক্ষমতা নির্ধারণ করতে CBR টেস্ট ব্যবহার করা হয়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৪. Theodolite একটি জরিপযন্ত্র, যা নিচের কোন কাজে ব্যবহার করা হয়?

(ক) Tightening the Capstan-headed nuts of Level tube

(খ) Measurement of horizontal angle only

(গ) Measurement of vertical angle only

(ঘ) Measurement of both horizontal and vertical angle

উত্তর: (ঘ) Measurement of both horizontal and vertical angle

ব্যাখ্যা: থিওডোলাইট (Theodolite) এমন একটি জরিপ যন্ত্র যা দ্বারা অনুভূমিক (Horizontal) এবং উলম্ব (Vertical) উভয় কোণ অত্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায়।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৫. "Macbeth" by Shakespeare is — .

(ক) a poem

(খ) a novel

(গ) a play

(ঘ) an autobiography

উত্তর: (গ) a play

ব্যাখ্যা: উইলিয়াম শেক্সপিয়র রচিত 'Macbeth' হলো ইংরেজি সাহিত্যের একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক (play)

৯৬. রাস্তার বাঁকে Cambering কেন প্রদান করা হয়?

(ক) রাস্তা সংরক্ষণের জন্য

(খ) ফাটল রোধের জন্য

(গ) পানি নিষ্কাশনের জন্য

(ঘ) নিরাপদ ও স্বচ্ছন্দ গাড়ী চালনার জন্য

উত্তর: (গ) পানি নিষ্কাশনের জন্য

ব্যাখ্যা: রাস্তার মধ্যভাগকে দুই পাশের তুলনায় কিছুটা উঁচু করে তৈরি করাকে ক্যাম্বার (Camber) বলে, যার প্রধান উদ্দেশ্য হলো বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন করা।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

৯৭. বাংলার প্রথম ছাপাখানা কোনটি?

(ক) কলিকাতা ছাপাখানা

(খ) রাঢ় ছাপাখানা

(গ) বঙ্গ ছাপাখানা

(ঘ) শ্রীরামপুর মিশন

উত্তর: (ঘ) শ্রীরামপুর মিশন

ব্যাখ্যা: বাংলায় মুদ্রণশিল্পের বিকাশে ১৮০০ সালে প্রতিষ্ঠিত 'শ্রীরামপুর মিশন প্রেস' বা ছাপাখানা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রথম দিককার সার্থক ছাপাখানা হিসেবে স্বীকৃত।

৯৮. বাকল্যান্ড বাঁধটি কোথায় অবস্থিত?

(ক) সিরাজগঞ্জে

(খ) চাঁদপুরে

(গ) ঢাকা শহরে

(ঘ) মাওয়া ঘাটে

উত্তর: (গ) ঢাকা শহরে

ব্যাখ্যা: বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা শহরকে বন্যার হাত থেকে রক্ষার জন্য ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক বাঁধটি হলো বাকল্যান্ড বাঁধ।

৯৯. ভবন কাঠামোতে Concrete প্রধানত: কী ধরনের চাপ বহন করে?

(ক) Compression

(খ) Tension

(গ) উভয় প্রকারের

(ঘ) কোনটিই নয়

উত্তর: (ক) Compression

 

ব্যাখ্যা: কংক্রিট চাপ বল বা Compression-এ অত্যন্ত শক্তিশালী কিন্তু টান বল বা Tension-এ দুর্বল। তাই এটি প্রধানত কমপ্রেশন বহন করে।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

১০০. নিচের কোনটি ভাল ইটের বৈশিষ্ট্য?

(ক) ইট কিছুটা overburnt হলে

(খ) ইটের ওজন প্রতিটি ৩ পাউন্ড হলে

(গ) আকার, আকৃতি, রং এবং শক্তি সঠিক হলে

(ঘ) কোনটিই নয়

উত্তর: (গ) আকার, আকৃতি, রং এবং শক্তি সঠিক হলে

ব্যাখ্যা: একটি প্রথম শ্রেণির বা ভালো ইটের ধারগুলো তীক্ষ্ণ হবে, আকার-আকৃতি সুষম হবে, রং চেরি লালের মতো হবে এবং এর শক্তি (Crushing strength) পর্যাপ্ত হতে হবে।

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]

সম্পূর্ণ প্রশ্নের সমাধানের  pdf ফাইল ডাউনলোড করতে ক্লিক করুনঃ PDF
 

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন।

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বিগত সালের সব প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া আছে। 

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

এই দুইটি বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ

১। জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01948718700

২। নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01305693338

৩। ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা। ফোনঃ 01918347715

৪। নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট। ফোনঃ 01621551614

৫। ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01790624972

৬। ঢাকা বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01819103043

৭। ডুয়েট বই ঘর, ডুয়েট গেট। ফোনঃ 01819365103

৮। মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর। ফোনঃ 01750007100

৯। গ্রীন লাইব্রেরী, দিনাজপুর। ফোনঃ 01710339966

১০। টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। ফোনঃ 01911190021

১১। মুক্তা লাইব্রেরী, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া । ফোনঃ 01827447700

১২। মুন লাইব্রেরী, ময়মনসিংহ । ফোনঃ 01711788764

[অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]