স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) বাছাই পরীক্ষা – ২০২৬ (সমাধান)
পদ: উপ-সহকারী প্রকৌশলী, সিভিল ডিপার্টমেন্ট
সেট: ৩ (কাঁঠালচাঁপা), সময়: ১ ঘণ্টা, পূর্ণমান: ১০০
Solved by Himalay Sen, PWD
[ মোট প্রশ্ন ১০০ (একশত) টি। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১ (এক) নম্বর প্রদেয়। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। ]
বাংলা
১. ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি?
ক) ধ্বনি
খ) শব্দ
গ) বাক্য
ঘ) সবগুলোই
উত্তর: (ঘ) সবগুলোই
ব্যাখ্যাঃ বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটি: ধ্বনিতত্ত্ব (ধ্বনি), রূপতত্ত্ব (শব্দ), বাক্যতত্ত্ব (বাক্য) এবং অর্থতত্ত্ব।
২. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক) ৭টি
খ) ৮টি
গ) ৯টি
ঘ) ১১টি
উত্তর: (ক) ৭টি
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি। এগুলো হলো: অ, আ, ই, উ, এ, ও এবং অ্যা।
৩. 'বন্দনা' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) গঞ্জনা
খ) বিরাগ
গ) প্রশংসা
ঘ) নিন্দা
উত্তর: (ঘ) নিন্দা
ব্যাখ্যাঃ 'বন্দনা' শব্দের অর্থ আরাধনা, স্তুতি বা প্রশংসা করা। এর সঠিক বিপরীত শব্দ হলো 'নিন্দা'।
৪. 'নেজারত' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) আরবি
খ) ফারসি
গ) চীনা
ঘ) ইংরেজি
উত্তর: (ক) আরবি
ব্যাখ্যাঃ 'নেজারত' একটি আরবি ভাষার শব্দ, যার অর্থ তত্ত্বাবধান, দেখাশোনা করা বা বিচার বিভাগীয় ব্যবস্থাপনা।
৫. কবি সুফিয়া কামালের জন্মস্থান?
ক) ঢাকা
খ) খুলনা
গ) বরিশাল
ঘ) কুমিল্লা
উত্তর: (গ) বরিশাল
ব্যাখ্যাঃ প্রখ্যাত নারীনেত্রী ও কবি সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
৬. পদাবলির প্রথম কবি কে?
ক) বিদ্যাপতি
খ) শ্রীচৈতন্য দেব
গ) চণ্ডীদাস
ঘ) জ্ঞানদাস
উত্তর: (ক) বিদ্যাপতি
ব্যাখ্যাঃ বৈষ্ণব পদাবলির আদি বা প্রথম দিকের প্রধান কবি হিসেবে মৈথিলি কবি বিদ্যাপতিকে গণ্য করা হয়।
৭. 'অহরহ' শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অহ+রহ
খ) অহঃ+রহ
গ) অহঃ+অহ
ঘ) অহ+অহ
উত্তর: (গ) অহঃ+অহ
ব্যাখ্যাঃ অহরহ এর সঠিক সন্ধিবিচ্ছেদ হলো অহঃ + অহ। (প্রশ্নের অপশন অনুযায়ী সাধারণত অহঃ+অহ সঠিক ধরা হয়)।
৮. 'জুতো' শব্দটি কোন ভাষারীতির?
ক) সাধু
খ) চলিত
গ) প্রাকৃত
ঘ) কোল
উত্তর: (খ) চলিত
ব্যাখ্যাঃ 'জুতা' বা 'জুতো' শব্দটি বাংলা ভাষার চলিত রীতির অন্তর্ভুক্ত শব্দ।
৯. 'পঙ্কজ' শব্দটি কোন ধরনের শব্দ?
ক) মৌলিক
খ) রূঢ়ি
গ) যোগরূঢ়
ঘ) কোনটিই নয়
উত্তর: (গ) যোগরূঢ়
ব্যাখ্যাঃ সমাসনিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদগুলোর অনুগামী না হয়ে বিশেষ কোনো অর্থ গ্রহণ করে, তাকে যোগরূঢ় শব্দ বলে। পঙ্কজ (পঙ্কে জন্মে যা) বলতে কেবল পদ্মফুলকে বোঝায়।
১০. 'মেঘনাদবধ কাব্য' কোন ছন্দে রচিত?
ক) পয়ার
খ) মুক্তক
গ) অমিত্রাক্ষর
ঘ) স্বরবৃত্ত
উত্তর: (গ) অমিত্রাক্ষর
ব্যাখ্যাঃ মাইকেল মধুসূদন দত্ত রচিত আধুনিক বাংলার মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম সার্থক অমিত্রাক্ষর ছন্দে রচিত।
১১. 'পাঞ্জেরী' কবিতার লেখক কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) আল মাহমুদ
গ) ফররুখ আহমদ
ঘ) মুহম্মদ আবদুল হাই
উত্তর: (গ) ফররুখ আহমদ
ব্যাখ্যাঃ 'পাঞ্জেরী' কবিতাটি ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের লেখা। এটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ 'সাত সাগরের মাঝি' এর অন্তর্গত।
১২. 'সবুজ পত্র' পত্রিকার সম্পাদক কে?
ক) প্রমথ চৌধুরী
খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (ক) প্রমথ চৌধুরী
ব্যাখ্যাঃ ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় 'সবুজ পত্র' পত্রিকা প্রকাশিত হয়, যা বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৩. কোনটি অশুদ্ধ?
ক) বুদ্ধিজীবী
খ) অন্তর্লীন
গ) উপাচার
ঘ) তেজস্ক্রিতা
উত্তর: (ঘ) তেজস্ক্রিতা
ব্যাখ্যাঃ সঠিক বানানটি হবে 'তেজস্ক্রিয়তা' (Radioactivity)। বাকি শব্দগুলোর বানান সঠিক।
১৪. 'অগ্নি' শব্দের প্রতিশব্দ কী?
ক) কৃশানু
খ) ভানু
গ) সবিতা
ঘ) প্রভা
উত্তর: (ক) কৃশানু
ব্যাখ্যাঃ 'কৃশানু' অর্থ আগুন বা অগ্নি। অন্যদিকে ভানু, সবিতা হলো সূর্যের প্রতিশব্দ এবং প্রভা অর্থ আলো।
১৫. কোনটি উপসর্গ নয়?
ক) প্র
খ) পরা
গ) পরি
ঘ) আমি
উত্তর: (ঘ) আমি
ব্যাখ্যাঃ 'আমি' একটি সর্বনাম পদ। অন্যদিকে প্র, পরা, পরি— এগুলো হলো সংস্কৃত বা তৎসম উপসর্গ।
১৬. 'খাসমহল' শব্দের 'খাস'উপসর্গ কোন ভাষা থেকে জাত?
ক) ফারসি
খ) আরবি
গ) উর্দু
ঘ) হিন্দি
উত্তর: (খ) আরবি
ব্যাখ্যাঃ 'খাস' একটি আরবি উপসর্গ, যার অর্থ বিশেষ বা নিজস্ব। যেমন: খাসমহল, খাসকামরা।
১৭. 'ম্যালেরিয়া' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) ইংরেজি
খ) রুশ
গ) ইতালি
ঘ) ফরাসি
উত্তর: (গ) ইতালি
ব্যাখ্যাঃ ম্যালেরিয়া শব্দটি ইতালীয় শব্দ "mala aria" থেকে এসেছে, যার অর্থ হলো 'খারাপ বাতাস' বা bad air।
১৮. 'দম্পতি' কোন সমাস?
ক) দ্বন্দ্ব
খ) দ্বিগু
গ) তৎপুরুষ
ঘ) অব্যয়ীভাব
উত্তর: (ক) দ্বন্দ্ব
ব্যাখ্যাঃ 'জায়া ও পতি = দম্পতি'— এখানে উভয় পদের অর্থের প্রাধান্য রয়েছে, তাই এটি দ্বন্দ্ব সমাস।
১৯. কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?
ক) লালসালু
খ) ব্যথার দান
গ) বাঁধন হারা
ঘ) কোনটিই নয়
উত্তর: (গ) বাঁধন হারা
ব্যাখ্যাঃ 'বাঁধন হারা' হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রথম উপন্যাস। এটি একটি পত্রোপন্যাস।
ইংরেজি
২০. Antonym of "cryptic" is:
ক) mysterious
খ) enigmatic
গ) clear
ঘ) abstruse
উত্তর: (গ) clear
ব্যাখ্যাঃ "Cryptic" অর্থ গুপ্ত, রহস্যময় বা দুর্বোধ্য। এর বিপরীত শব্দ (Antonym) হবে "Clear" (স্পষ্ট বা পরিষ্কার)। [বইঃ English For Exam]
২১. Find the incorrect question:
ক) What book did he buy?
খ) What is that cinema showing now?
গ) What date it is?
ঘ) What does she mean?
উত্তর: (গ) What date it is?
ব্যাখ্যাঃ Interrogative sentence এর গঠন অনুযায়ী Auxiliary verb আগে বসবে। সঠিক বাক্যটি হবে "What date is it?"। [বইঃ English For Exam]
২২. They did the office tasks____
ক) by junior officers
খ) by themselves
গ) by them
ঘ) themselves
উত্তর: (ঘ) themselves
ব্যাখ্যাঃ বাক্যে Emphatic pronoun হিসেবে 'themselves' বসবে, যা বোঝায় যে তারা নিজেরাই অফিসের কাজগুলো করেছিল ("They did the office tasks themselves")। [বইঃ English For Exam]
২৩. Find the odd pairs of words
ক) distance: far
খ) disruptive: troublesome
গ) humility: pride
ঘ) enlightenment: illumination
উত্তর: (গ) humility: pride
ব্যাখ্যাঃ ক, খ এবং ঘ অপশনের শব্দজোড়গুলো সমার্থক (Synonyms)। কিন্তু "humility" (বিনয়) এবং "pride" (অহংকার) হলো বিপরীতার্থক (Antonyms), তাই এটি বেমানান। [বইঃ English For Exam]
২৪. Which one is correct:
ক) It is a interesting story.
খ) It is an exciting task.
গ) It is an very interesting story.
ঘ) It is an hard task.
উত্তর: (খ) It is an exciting task.
ব্যাখ্যাঃ Vowel (e) দিয়ে শুরু হওয়ায় exciting-এর পূর্বে 'an' বসবে। অন্যান্য অপশনগুলোতে article-এর ব্যবহার ভুলভাবে হয়েছে। [বইঃ English For Exam]
২৫. Which of the following words is singular form:
ক) formulae
খ) agenda
গ) Oases
ঘ) radius
উত্তর: (ঘ) radius
ব্যাখ্যাঃ 'Radius' হলো Singular, এর Plural ফর্ম হলো 'Radii'। বাকি শব্দগুলো Plural (formulae-এর singular formula, agenda-এর agendum, oases-এর oasis)। [বইঃ English For Exam]
২৬. If I____you, I'd get that car serviced:
ক) am
খ) were
গ) was
ঘ) would be
উত্তর: (খ) were
ব্যাখ্যাঃ এটি Second Conditional বাক্য। অবাস্তব কল্পনা বোঝাতে subject-এর পর 'were' বসে (If I were you)। [বইঃ English For Exam]
২৭. Fill in the gap with appropriate words: All should love their country,?
ক) aren't they
খ) isn't it
গ) should they
ঘ) shouldn't they
উত্তর: (ঘ) shouldn't they
ব্যাখ্যাঃ বাক্যে auxiliary verb হিসেবে 'should' আছে এবং বাক্যটি affirmative। তাই Tag question হবে negative, অর্থাৎ "shouldn't they?"। [বইঃ English For Exam]
২৮. Conventional wisdom is what everyone thinks. The underlined word does not mean:
ক) exceptional
খ) customary
গ) unexceptional
ঘ) common
উত্তর: (ক) exceptional
ব্যাখ্যাঃ 'Conventional' অর্থ সাধারণ বা প্রথাগত (customary, common)। তাই এটি কোনোভাবেই 'exceptional' বা ব্যতিক্রমী অর্থ প্রকাশ করে না। [বইঃ English For Exam]
২৯. He is neither expert in writing____interested in learning.
ক) nor
খ) not
গ) neither
ঘ) not also
উত্তর: (ক) nor
ব্যাখ্যাঃ ইংরেজি ব্যাকরণে Correlative Conjunction হিসেবে 'neither'-এর সাথে সবসময় 'nor' বসে। [বইঃ English For Exam]
৩০. Find the correct phrase to fill the gap: The office manager is respected by all____
ক) because of his talent
খ) because his talent
গ) because of he is talented
ঘ) because talented
উত্তর: (ক) because of his talent
ব্যাখ্যাঃ 'Because of' হলো একটি prepositional phrase, যার পরে noun বা noun phrase (his talent) বসে। তাই এটি সঠিক গঠন। [বইঃ English For Exam]
৩১. Fill in the blank with an article: she is____sole survivor
ক) a
খ) an
গ) the
ঘ) no article
উত্তর: (গ) the
ব্যাখ্যাঃ 'sole', 'only' ইত্যাদি শব্দের পূর্বে নির্দিষ্টতা বোঝাতে definite article 'the' ব্যবহৃত হয় (the sole survivor)। [বইঃ English For Exam]
৩২. Which is not a synonym of "disorderly":
ক) topsy-turvy
খ) disorganized
গ) messy
ঘ) tidy
উত্তর: (ঘ) tidy
ব্যাখ্যাঃ 'Disorderly' অর্থ অগোছালো বা বিশৃঙ্খল। 'Tidy' অর্থ পরিপাটি বা গোছানো, তাই এটি সমার্থক নয়, বরং বিপরীতার্থক শব্দ। [বইঃ English For Exam]
৩৩. Raheel has broken____rib in an accident.
ক) the
খ) some
গ) a
ঘ) to
উত্তর: (গ) a
ব্যাখ্যাঃ মানুষের শরীরের অনেকগুলো পাঁজরের হাড় (ribs) রয়েছে। অনির্দিষ্টভাবে যেকোনো একটি হাড় ভাঙা বোঝাতে indefinite article 'a' বসবে। [বইঃ English For Exam]
৩৪. "Far and Wide" means:
ক) from time to time
খ) not regularly
গ) in all directions
ঘ) comprehensively
উত্তর: (গ) in all directions
ব্যাখ্যাঃ 'Far and wide' একটি idiom, যার অর্থ সব দিকে, সর্বত্র বা বিস্তীর্ণ এলাকা জুড়ে (in all directions বা everywhere)। [বইঃ English For Exam]
৩৫. Fill in the gap: He acceded____my request
ক) with
খ) to
গ) in
ঘ) for
উত্তর: (খ) to
ব্যাখ্যাঃ 'Accede' এর পর appropriate preposition হিসেবে সবসময় 'to' বসে, যার অর্থ কোনো প্রস্তাবে বা অনুরোধে রাজি হওয়া বা সম্মতি দেওয়া। [বইঃ English For Exam]
৩৬. One of my friends____being selected for the job:
ক) are
খ) have
গ) is
ঘ) were
উত্তর: (গ) is
ব্যাখ্যাঃ 'One of + Plural Noun' থাকলে subject হিসেবে 'One' কেই মূল ধরা হয়, তাই verb টি singular (is) হয়। [বইঃ English For Exam]
৩৭. As a Captain of the ship, it is my duty to look after safety of everyone on board. What is wrongly used:
ক) article
খ) preposition
গ) adjective
ঘ) conjunction
উত্তর: (ক) article
ব্যাখ্যাঃ 'safety of everyone' এর পূর্বে নির্দিষ্টতা বোঝাতে definite article 'the' বসবে। সঠিক রূপ হবে "look after the safety of everyone"। [বইঃ English For Exam]
৩৮. Find the incorrect expression:
ক) I reached the office at half past eight.
খ) I prepared for the meeting at a quarter to ten.
গ) I started for the meeting five minutes to be ten.
ঘ) I attended the meeting at 10 a.m.
উত্তর: (গ) I started for the meeting five minutes to be ten.
ব্যাখ্যাঃ সময় বলার ক্ষেত্রে "five minutes to be ten" গঠনটি ভুল। সঠিক গঠনটি হবে "five minutes to ten" (দশটা বাজতে পাঁচ মিনিট)। [বইঃ English For Exam]
৩৯. What is the meaning by the following underlined phrase: "It is Greek to me"
ক) came from Greek
খ) difficult to understand
গ) illegible
ঘ) none of the above.
উত্তর: (খ) difficult to understand
ব্যাখ্যাঃ "Greek to me" একটি প্রবাদ যার অর্থ হলো সম্পূর্ণ দুর্বোধ্য বা যা বোঝা অত্যন্ত কঠিন (difficult to understand)। [বইঃ English For Exam]
সাধারণ জ্ঞান
৪০. 'জুলাই জাতীয় সনদ ২০২৪'-এ উল্লেখিত নোট অব ডিসেন্ট (Note of Dissent) বলতে কি বুঝানো হয়?
ক) চূড়ান্ত সিদ্ধান্ত
খ) ভিন্নমত
গ) আনুষ্ঠানিক ঐকমত্য
ঘ) সভার কার্যবিবরণী
উত্তর: (খ) ভিন্নমত
ব্যাখ্যাঃ 'Note of Dissent' বা ভিন্নমত বলতে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তে সংখ্যাগরিষ্ঠের মতামতের বাইরে গিয়ে নিজের বিরোধী বা আলাদা অবস্থান লিখিতভাবে প্রকাশ করাকে বোঝায়।
৪১. আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় কাকে?
ক) লি কুয়ান ইউ
খ) ডেভিড বেন গুরিয়ন
গ) ড্যানিয়েল টিমস
ঘ) লি শিয়েন লুং
উত্তর: (ক) লি কুয়ান ইউ
ব্যাখ্যাঃ লি কুয়ান ইউ (Lee Kuan Yew) ছিলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী। তাঁর দূরদর্শী নেতৃত্বের কারণেই সিঙ্গাপুর বর্তমানের উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে।
৪২. বাংলাদেশের কোন স্থানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকাভুক্ত নেই?
ক) পানাম নগর
খ) ষাট গম্বুজ মসজিদ
গ) পাহাড়পুর বৌদ্ধ বিহার
ঘ) সুন্দরবন
উত্তর: (ক) পানাম নগর
ব্যাখ্যাঃ ইউনেস্কো (UNESCO) কর্তৃক বাংলাদেশের ৩টি স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত: সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ এবং পাহাড়পুর বৌদ্ধ বিহার। পানাম নগর এই তালিকায় নেই।
৪৩. বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
ক) দ্রাবিড়
খ) মোঘল
গ) পুণ্ড্র
ঘ) আর্য
উত্তর: (গ) পুণ্ড্র
ব্যাখ্যাঃ প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে 'পুণ্ড্র'ছিল অন্যতম এবং পুণ্ড্র জাতিকেই বাংলার প্রাচীনতম সুসভ্য জাতি হিসেবে ধরা হয়।
৪৪. বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি?
ক) বন্যা
খ) ভূমিকম্প
গ) সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
ঘ) মরুকরণ
উত্তর: (খ) ভূমিকম্প
ব্যাখ্যাঃ বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে জলবায়ু পরিবর্তন হয় (যেমন: বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি)। কিন্তু ভূমিকম্প একটি টেকটোনিক প্রক্রিয়া, যার সাথে উষ্ণায়নের সরাসরি সম্পর্ক নেই।
৪৫. 'মনপুরা' দ্বীপ কোন জেলার অন্তর্গত?
ক) বরিশাল
খ) ভোলা
গ) পটুয়াখালী
ঘ) ঝালকাঠি
উত্তর: (খ) ভোলা
ব্যাখ্যাঃ 'মনপুরা' দ্বীপটি বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপজেলা ভোলার একটি বিচ্ছিন্ন ও ঐতিহ্যবাহী উপজেলা।
৪৬. ইউরোপীয় অঞ্চলের 'শেনজেন (Schengen)' চুক্তিটি কী?
ক) বাণিজ্য চুক্তি
খ) কর হ্রাস চুক্তি
গ) অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
ঘ) বন্দি বিনিময় চুক্তি
উত্তর: (গ) অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
ব্যাখ্যাঃ শেনজেন চুক্তি হলো ইউরোপের দেশগুলোর মধ্যে সীমানা নিয়ন্ত্রণ প্রত্যাহার করে অবাধ যাতায়াত ও পাসপোর্টবিহীন চলাচলের একটি চুক্তি।
৪৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালি উপাচার্য কে ছিলেন?
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ) ড. রমেশচন্দ্র মজুমদার
গ) ড. মাহমুদ হাসান
ঘ) স্যার এ. এফ. রহমান
উত্তর: (ঘ) স্যার এ. এফ. রহমান
ব্যাখ্যাঃ স্যার এ. এফ. রহমান (আফজালুর রহমান) ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য (Vice Chancellor)। তিনি ১৯৩৪ সালে এই পদে নিযুক্ত হন।
৪৮. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৪৪ সালে
খ) ১৯৪৫ সালে
গ) ১৯৪৮ সালে
ঘ) ১৯৪৯ সালে
উত্তর: (ক) ১৯৪৪ সালে
ব্যাখ্যাঃ এটি প্রতিষ্ঠা করা হয় ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।
৪৯. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
ক) ৫ : ৬
খ) ১১ : ৭
গ) ১০ : ৬
ঘ) ৮ : ৬
উত্তর: (গ) ১০ : ৬
ব্যাখ্যাঃ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের সঠিক অনুপাত হলো ১০:৬ বা ৫:৩।
৫০. জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম শহর কোনটি?
ক) টোকিও
খ) জাকার্তা
গ) ঢাকা
ঘ) নিউইয়র্ক
উত্তর: (ক) টোকিও
ব্যাখ্যাঃ মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা ও ঘনত্বের বিচারে জাপানের রাজধানী টোকিও (Tokyo) বিশ্বের সবচেয়ে জনবহুল ও বৃহত্তম শহর।
৫১. গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলো নিয়ে গঠিত সংগঠনের নাম কোনটি?
ক) জুলাই যোদ্ধা
খ) জুলাই ওয়ারিয়র্স
গ) শুনতে কি পাও
ঘ) মায়ের ডাক
উত্তর: (ঘ) মায়ের ডাক
ব্যাখ্যাঃ বাংলাদেশে বিভিন্ন সময়ে গুম বা নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত মানবাধিকার সংগঠনটির নাম হলো 'মায়ের ডাক'।
৫২. ১৮৭৫ সালের 'আলীগড় আন্দোলন' কোন ধরনের আন্দোলন ছিল?
ক) সংস্কার আন্দোলন
খ) ব্রিটিশ বিরোধী আন্দোলন
গ) স্বাধীনতা আন্দোলন
ঘ) স্বদেশী আন্দোলন
উত্তর: (ক) সংস্কার আন্দোলন
ব্যাখ্যাঃ স্যার সৈয়দ আহমদ খান কর্তৃক সূচিত আলীগড় আন্দোলন ছিল মূলত ভারতীয় মুসলিম সমাজের আধুনিক শিক্ষা ও সামাজিক সংস্কারমূলক একটি আন্দোলন।
৫৩. 'বাস্তিল দুর্গ' কোন বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত?
ক) ফরাসি বিপ্লব
খ) অরেঞ্জ বিপ্লব
গ) অক্টোবর বিপ্লব
ঘ) শিল্প বিপ্লব
উত্তর: (ক) ফরাসি বিপ্লব
ব্যাখ্যাঃ ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমেই ঐতিহাসিক ফরাসি বিপ্লব (French Revolution) পূর্ণতা লাভ করে।
৫৪. চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কী?
ক) তুর্কমেন
খ) উইঘুর
গ) তাজিক
ঘ) কাজাখ
উত্তর: (খ) উইঘুর
ব্যাখ্যাঃ চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শিনজিয়াং (Xinjiang) প্রদেশে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ তুর্কিক মুসলিম সম্প্রদায়কে উইঘুর (Uyghur) বলা হয়।
৫৫. কোনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়?
ক) সোনালী ব্যাংক
খ) জনতা ব্যাংক
গ) অগ্রণী ব্যাংক
ঘ) উত্তরা ব্যাংক
উত্তর: (ঘ) উত্তরা ব্যাংক
ব্যাখ্যাঃ সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বা সরকারি বাণিজ্যিক ব্যাংক। কিন্তু উত্তরা ব্যাংক লিমিটেড একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
৫৬. 'স্বাধীনতা পদক-২০২৪'-এ প্রতিবাদী তারুণ্য ক্ষেত্রে পদক পেয়েছেন-
ক) হাসনাত আব্দুল্লাহ
খ) আবরার ফাহাদ
গ) শরীফ ওসমান হাদী
ঘ) আল মাহমুদ
উত্তর: (খ) আবরার ফাহাদ
ব্যাখ্যাঃ ‘প্রতিবাদী তারুণ্য’ ক্যাটাগরিতে মরণোত্তর স্বাধীনতা পদক পেয়েছেন বুয়েটের শহীদ শিক্ষার্থী আবরার ফাহাদ। ২০২৫ সালের ২৫ মার্চ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই পুরস্কার তুলে দেন এবং আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন তা গ্রহণ করেন।
৫৭. 'SPARRSO' কোন মন্ত্রণালয়ের অধীন?
ক) পররাষ্ট্র মন্ত্রণালয়
খ) পরিবেশ ও বন মন্ত্রণালয়
গ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
ঘ) তথ্য মন্ত্রণালয়
উত্তর: (গ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
ব্যাখ্যাঃ SPARRSO (Space Research and Remote Sensing Organization) বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি গবেষণা সংস্থা।
৫৮. 'ওয়াংগালা' উৎসব উদযাপন করে কারা?
ক) চাকমারা
খ) গারোরা
গ) মনিপুরিরা
ঘ) রাখাইনরা
উত্তর: (খ) গারোরা
ব্যাখ্যাঃ 'ওয়াংগালা' হলো বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী গারো উপজাতিদের প্রধান শস্য ও নবান্ন উৎসব।
৫৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা শত্রুমুক্ত হয়?
ক) ময়মনসিংহ
খ) কুষ্টিয়া
গ) রংপুর ও দিনাজপুর
ঘ) যশোর ও সিলেট
উত্তর: (ঘ) যশোর ও সিলেট
ব্যাখ্যাঃ ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের প্রথম জেলা হিসেবে যশোর এবং একই দিনে সিলেট পাক হানাদার বাহিনীর কবল থেকে সম্পূর্ণ মুক্ত হয়।
৬০. গাজা ইস্যুতে আন্তর্জাতিক আদালত (ICJ)-তে ইসরাইলের বিরুদ্ধে মামলা করে কোন দেশ?
ক) গাম্বিয়া
খ) ইরান
গ) দক্ষিণ আফ্রিকা
ঘ) আলজেরিয়া
উত্তর: (গ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যাঃ ২০২৩-২০২৪ সালের গাজা ইস্যুতে গণহত্যার অভিযোগ এনে নেদারল্যান্ডসের দ্য হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরাইলের বিরুদ্ধে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা।
ডিপার্টমেন্ট
৬১. দেওয়ালের নিচে জলরোধী স্তরকে কী বলে?
ক) প্লিন্থ লেভেল
খ) ইএফ্লোরেসেন্স
গ) ডিপিসি
ঘ) DMP
উত্তর: (গ) ডিপিসি
ব্যাখ্যাঃ মাটির আর্দ্রতা বা পানি কৈশিক টানের মাধ্যমে যেন দেওয়ালের উপরে উঠতে না পারে, সেজন্য দেওয়ালের নিচে যে জলরোধী স্তর নির্মাণ করা হয় তাকে DPC (Damp Proof Course) বলে। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬২. ক্যারেজওয়ে বলতে রাস্তার কোন অংশটিকে বুঝায়?
ক) ফুটপাথ
খ) সোল্ডার
গ) যানবাহন চলাচলের মূল অংশ
ঘ) রাস্তা পারাপারের স্থান
উত্তর: (গ) যানবাহন চলাচলের মূল অংশ
ব্যাখ্যাঃ রাস্তার যে নির্দিষ্ট প্রশস্ত অংশে সরাসরি যানবাহন চলাচল করে, তাকে ক্যারেজওয়ে (Carriageway) বা পেভমেন্ট বলা হয়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬৩. নিচের কোন উপাদানটি বেশী থাকলে সিমেন্টের সেটিং টাইম কমে?
ক) জিপসাম
খ) ক্যালসিয়াম ক্লোরাইড
গ) হাইড্রোজেন-পার-অক্সাইড
ঘ) সোডিয়াম অক্সাইড
উত্তর: (খ) ক্যালসিয়াম ক্লোরাইড
ব্যাখ্যাঃ ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl₂) সিমেন্টে এক্সিলারেটর (Accelerator) হিসেবে কাজ করে, যা দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে অর্থাৎ সেটিং টাইম কমিয়ে দেয়। জিপসাম হলো রিটার্ডার, যা সেটিং টাইম বাড়ায়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬৪. বাংলাদেশের জাতীয় মহাসড়ক উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা কোনটি?
ক) RHD
খ) LGRD
গ) LGED
ঘ) PWD
উত্তর: (ক) RHD
ব্যাখ্যাঃ RHD (Roads and Highways Department) বা সড়ক ও জনপথ অধিদপ্তর হলো বাংলাদেশের জাতীয় মহাসড়ক (National Highways) উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের প্রধান সংস্থা। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬৫. রেল সড়কে কেন্দ্রাতিগ অনুপাত কত?
ক) ১/৮
খ) ১/৪
গ) ১/৬
ঘ) ১/১০
উত্তর: (ক) ১/৮
ব্যাখ্যাঃ বাঁকা পথে চলার সময় রেলগাড়ির ওপর যে কেন্দ্রবিমুখী বল কাজ করে, তার জন্য ব্রডগেজ ও মিটারগেজ রেল সড়কে কেন্দ্রাতিগ অনুপাত (Centrifugal Ratio) সাধারণত ১/৮ ধরা হয়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬৬. ব্রিজে Expansion joint কেন ব্যবহার হয়?
ক) তাপমাত্রাজনিত স্ট্রেসের জন্য
খ) গাড়ির গতি রোধের জন্য
গ) কনস্ট্রাকশনের সুবিধার জন্য
ঘ) ড্রেনেজের জন্য
উত্তর: (ক) তাপমাত্রাজনিত স্ট্রেসের জন্য
ব্যাখ্যাঃ তাপমাত্রার হ্রাস-বৃদ্ধির কারণে কংক্রিট ও স্টিল সংকুচিত ও প্রসারিত হয়। এই তাপমাত্রাজনিত পীড়ন বা স্ট্রেস (Thermal stress) মুক্ত করার জন্যই ব্রিজে এক্সপানশন জয়েন্ট রাখা হয়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬৭. Guenter's Chain এ কত লিংক এ ১ মাইল হয়?
ক) ৭০
খ) ৮০
গ) ১০০
ঘ) ৬০
উত্তর: (খ) ৮০
ব্যাখ্যাঃ ১ গান্টার্স চেইন (Gunter's Chain) = ৬৬ ফুট = ১০০ লিংক। যেহেতু ১ মাইল = ৫২৮০ ফুট, তাই ৫২৮০ ÷ ৬৬ = ৮০ চেইন বা ৮০ গান্টার্স চেইন। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬৮. BNBC-২০২০ অনুযায়ী চট্টগ্রামের সিসমিক জোন সহগ কত?
ক) ০.২০ g
খ) ০.৩৬ g
গ) ০.১০ g
ঘ) ০.২৮ g
উত্তর: (ঘ) ০.২৮ g
ব্যাখ্যাঃ BNBC-2020 অনুযায়ী বাংলাদেশকে ৪টি সিসমিক জোনে ভাগ করা হয়েছে। চট্টগ্রাম জোন-৩ এর অন্তর্ভুক্ত, যার সিসমিক জোন সহগ (Z) = 0.28 g। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬৯. একটি কংক্রিট সিলিন্ডার টেস্ট করে তার ২৮ দিনের কম্প্রেসিভ স্ট্রেন্থ (f_c') ৩০ নিউটন/বর্গমিটার পাওয়া গেলে, উক্ত কংক্রিটের ৭ দিনের স্ট্রেন্থ আনুমানিক কত?
ক) ১০ নিউটন/বর্গমিটার
খ) ২০ নিউটন/বর্গমিটার
গ) ২৫ নিউটন/বর্গমিটার
ঘ) ৩৫ নিউটন/বর্গমিটার
উত্তর: (খ) ২০ নিউটন/বর্গমিটার
ব্যাখ্যাঃ কংক্রিটের ৭ দিনের শক্তি সাধারণত তার ২৮ দিনের শক্তির প্রায় ৬৫-৭০% হয়। অতএব, ৩০ N/mm² × ০.৬৭ ≈ ২০.১ N/mm² (বা ২০ নিউটন/বর্গমিটার)। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭০. Stirrup এর সর্বোচ্চ spacing
ক) d/4
খ) d/2
গ) 4"
ঘ) d/6
উত্তর: (খ) d/2
ব্যাখ্যাঃ ACI কোড অনুযায়ী বিমের শিয়ার রিইনফোর্সমেন্ট বা ভার্টিক্যাল স্টিরাপের (Stirrup) সর্বোচ্চ স্পেসিং কার্যকরী গভীরতার (d) অর্ধেকের বেশি হতে পারবে না, অর্থাৎ Smax ≤ d/2। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭১. ডাইরেক্ট শেয়ার টেস্ট ব্যবহার করে মাটির কোন প্যারামিটার নির্ণয় করা হয়?
ক) কোহেশন ও ইউনিট ওয়েট
খ) কোহেশন ও ঘর্ষণ কোণ
গ) বাল্ক ডেনসিটি ও পোরোসিটি
ঘ) ভয়েড রেশিও ও পানির পরিমাণ
উত্তর: (খ) কোহেশন ও ঘর্ষণ কোণ
ব্যাখ্যাঃ ডাইরেক্ট শেয়ার টেস্ট (Direct Shear Test) এর মাধ্যমে মাটির শিয়ার স্ট্রেন্থ প্যারামিটার— কোহেশন (c) এবং অভ্যন্তরীণ ঘর্ষণ কোণ (ϕ) নির্ণয় করা হয়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭২. BOD বলতে কী বুঝায়?
ক) Bacteria of Damage
খ) Before oxidation damage
গ) Basic oxygen demand
ঘ) Biochemical oxygen demand
উত্তর: (ঘ) Biochemical oxygen demand
ব্যাখ্যাঃ BOD-এর পূর্ণরূপ হলো Biochemical Oxygen Demand। এটি পানিতে উপস্থিত জৈব পদার্থকে ব্যাকটেরিয়ার সাহায্যে ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তা নির্দেশ করে। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭৩. বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) অনুযায়ী ঘর্ষণ পাইলের ন্যূনতম গভীরতা কত?
ক) ২.৭৫ × ব্যাস
খ) ৩ × ব্যাস
গ) ৩.২৫ × ব্যাস
ঘ) ২.৫ × ব্যাস
উত্তর: (খ) ৩ × ব্যাস
ব্যাখ্যাঃ BNBC অনুযায়ী, দুটি ফ্রিকশন পাইলের (Friction Pile) কেন্দ্র থেকে কেন্দ্রের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব বা স্পেসিং পাইল ব্যাসের ৩ গুণ (3D) হতে হয়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭৪. একাধিক কলামের লোড একটি সাধারণ ফাউন্ডেশনের মাধ্যমে মাটিতে স্থানান্তর করার জন্য নিচের কোন ফুটিং ব্যবহার করা হয়?
ক) আইসোলেটেড ফুটিং
খ) কম্বাইন্ড ফুটিং
গ) স্ট্র্যাপ ফুটিং
ঘ) পাইল ফাউন্ডেশন
উত্তর: (খ) কম্বাইন্ড ফুটিং
ব্যাখ্যাঃ যখন দুটি বা ততোধিক কলাম কাছাকাছি থাকে এবং তাদের লোড একটি একক ফুটিংয়ের মাধ্যমে মাটিতে স্থানান্তর করা হয়, তখন তাকে কম্বাইন্ড ফুটিং (Combined Footing) বলে। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭৫. খাবারের পানির pH কত?
ক) ৫.০-৬.৫০
খ) ৪.৫-১০.০
গ) ৪.০-৬.০
ঘ) ৬.৫০-৮.৫০
উত্তর: (ঘ) ৬.৫০-৮.৫০
ব্যাখ্যাঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং বাংলাদেশ পরিবেশ মানমাত্রা অনুযায়ী, মানুষের পানের উপযোগী নিরাপদ পানির pH মাত্রা ৬.৫ থেকে ৮.৫ এর মধ্যে হতে হয়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭৬. যদি একটি স্ল্যাবের চারপাশে বিম থাকে, তাহলে তার পুরুত্ব কত হতে পারে?
ক) স্প্যান দৈর্ঘ্য/১০
খ) স্প্যান দৈর্ঘ্য/১৫
গ) পেরিমিটার/১৮০
ঘ) পেরিমিটার/২০০
উত্তর: (গ) পেরিমিটার/১৮০
ব্যাখ্যাঃ ACI কোড অনুযায়ী, চারপাশে বিম দ্বারা আবদ্ধ টু-ওয়ে স্ল্যাবের (Two-way slab) নূন্যতম পুরুত্ব বের করার একটি প্রচলিত সূত্র হলো: t = Perimeter / 180। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭৭. Los Angeles Machine কোন Test এ ব্যবহৃত হয়?
ক) Crushing strength
খ) Impact value
গ) Abrasion
ঘ) Tensile strength
উত্তর: (গ) Abrasion
ব্যাখ্যাঃ লস এঞ্জেলেস অ্যাব্রেশন মেশিনের (Los Angeles Abrasion Machine) সাহায্যে এগ্রিগেটের ক্ষয়-প্রতিরোধ ক্ষমতা বা Abrasion Test করা হয়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭৮. Soil এর Bulk density = 22 KN/m³, Water content = 10%, Dry density কত?
ক) 18.6 KN/m³
খ) 24.0 KN/m³
গ) 20 KN/m³
ঘ) 16 KN/m³
উত্তর: (গ) 20 KN/m³
ব্যাখ্যাঃ আমরা জানি, ড্রাই ডেনসিটি γ_d = γ_b / (1 + w) = 22 / (1 + 0.10) = 22 / 1.1 = 20 KN/m³। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭৯. SPT Test এর Hammer Fall এর উচ্চতা কত?
ক) ২৪ ইঞ্চি
খ) ৩০ ইঞ্চি
গ) ৩২ ইঞ্চি
ঘ) ৩৬ ইঞ্চি
উত্তর: (খ) ৩০ ইঞ্চি
ব্যাখ্যাঃ Standard Penetration Test (SPT) এ ৬৫ কেজি (১৪০ পাউণ্ড) ওজনের হ্যামারকে মাটি পরীক্ষার জন্য ঠিক ৭৬০ মি.মি. বা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ফেলা হয়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৮০. রাস্তার মাটির ভারবহন ক্ষমতা যাচাইয়ের জন্য নিচের কোন পরীক্ষাটি করা হয়?
ক) প্রক্টর টেস্ট
খ) অ্যাটারবার্গ টেস্ট
গ) আর্দ্রতা পরীক্ষা
ঘ) সিবিআর টেস্ট
উত্তর: (ঘ) সিবিআর টেস্ট
ব্যাখ্যাঃ ফ্লেক্সিবল পেভমেন্ট বা রাস্তার সাবগ্রেড মাটির ভারবহন ক্ষমতা ও স্থায়িত্ব নির্ণয় করার জন্য CBR (California Bearing Ratio) টেস্ট করা হয়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৮১. কোহেসিভ (Cohesive) মাটি কোনটি?
ক) গ্রাভেল
খ) বালি
গ) ক্লে
ঘ) বোল্ডার
উত্তর: (গ) ক্লে
ব্যাখ্যাঃ যে মাটির কণাগুলো পরস্পরের সাথে লেগে থাকার প্রবণতা বা আকর্ষণ (Cohesion) দেখায় তাকে কোহেসিভ মাটি বলে, যেমন: ক্লে (Clay) বা কাদা মাটি। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৮২. Contour line কাছাকাছি হলে, জায়গাটি কেমন?
ক) জলাশয়
খ) পাহাড়ের চূড়া
গ) সমভূমি
ঘ) সমুদ্র
উত্তর: (খ) পাহাড়ের চূড়া
ব্যাখ্যাঃ কন্ট্যুর ম্যাপে কন্ট্যুর লাইনগুলো (Contour line) খুব কাছাকাছি অবস্থান করার অর্থ হলো জায়গাটির ঢাল খুবই খাড়া (Steep slope) বা এটি পাহাড়ের চূড়া। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৮৩. ব্রডগেজ রেললাইনের ক্ষেত্রে দুটি ট্র্যাক এর মধ্যে দূরত্ব কত?
ক) ১৬৭৬ মি.মি.
খ) ১৬৭০ মি.মি
গ) ۱۴৩৫ মি.মি.
ঘ) ১৫০০ মি.মি.
উত্তর: (ক) ১৬৭৬ মি.মি.
ব্যাখ্যাঃ ব্রডগেজ (Broad gauge) রেললাইনে দুটি সমান্তরাল ট্র্যাকের ভেতরের দিকের মধ্যবর্তী দূরত্ব হলো ১.৬৭৬ মিটার বা ১৬৭৬ মি.মি.। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৮৪. এক ঘনমিটার লোহার ওজন কত?
ক) ৭৮৫০ কেজি
খ) ৭৬০০ কেজি
গ) ৬৭৫০ কেজি
ঘ) ৭৯৫০ কেজি
উত্তর: (ক) ৭৮৫০ কেজি
ব্যাখ্যাঃ এমএস স্টিল (Mild Steel) বা লোহার একক ওজন (Unit weight) হলো ৭৮৫০ কেজি/ঘনমিটার (7850 kg/m³)। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৮৫. বালির মধ্যে কোন উপাদানটি মিশ্রিত থাকলে কাঠামো স্ফোটিক (Efflorescence) সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশী?
ক) লবণ
খ) আর্সেনিক
গ) এসিড
ঘ) ক্ষার
উত্তর: (ক) লবণ
ব্যাখ্যাঃ বালিতে অতিরিক্ত লবণ বা ক্ষারীয় সালফেট থাকলে তা পানির সাথে মিশে ইটের বা প্লাস্টারের গায়ে সাদা পাউডারের মতো আস্তরণ তৈরি করে, যাকে ইএফ্লোরেসেন্স (Efflorescence) বলে। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৮৬. যদি রাস্তায় গাড়ীর ডিজাইন স্পিড ৬০ কি.মি./ঘণ্টা হয়, তাহলে সমতল ভূমিতে ১২০ মিটার ব্যাসার্ধের হরাইজন্টাল কার্ভের জন্য প্রয়োজনীয় সুপার এলিভেশন কত? ঘর্ষণ গুণাঙ্ক, f = ০.১৫
ক) ০.০৫
খ) ০.০৭
গ) ০.১০
ঘ) ০.১২
উত্তর: (খ) ০.০৭
ব্যাখ্যাঃ সূত্র e + f = V² / (127 × R)। মান বসালে, e = (60)² / (127 × 120) - 0.15 = 0.236 - 0.15 = 0.086। কিন্তু সমতল ভূমিতে সুপার এলিভেশনের (e) সর্বোচ্চ সীমা ০.০৭ ধরা হয়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৮৭. কোন ধরণের এগ্রিগেট (Aggregate) ব্যবহার করলে Workability ভালো পাওয়া যায়?
ক) Elongated
খ) Angular
গ) Rounded
ঘ) Flaky
উত্তর: (গ) Rounded
ব্যাখ্যাঃ গোলাকার বা Rounded aggregate-এর সারফেস এরিয়া কম থাকে এবং কণাগুলোর মধ্যে ঘর্ষণ কম হয়, ফলে কংক্রিটের ওয়ার্কাবিলিটি (Workability) বা কাজ করার উপযোগিতা বাড়ে। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৮৮. সেতুতে ক্রস গার্ডারের কাজ কী?
ক) গাড়ির লোড বহন করা
খ) গার্ডারকে আনুভূমিক সাপোর্ট দেওয়া
গ) স্ল্যাবকে সাপোর্ট দেওয়া
ঘ) ট্রাসকে সাপোর্ট দেওয়া
উত্তর: (গ) স্ল্যাবকে সাপোর্ট দেওয়া
ব্যাখ্যাঃ ব্রিজের ক্রস গার্ডারগুলো (Cross Girders) মূলত ডেকের স্ল্যাবকে (Deck slab) সাপোর্ট দেয় এবং লোড মূল বা লংগিচ্যুডিনাল গার্ডারে স্থানান্তর করে। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৮৯. Tie hook এর কোণ সর্বোচ্চ কত?
ক) ১৩৫°
খ) ১২০°
গ) ৯০°
ঘ) ১৮০°
উত্তর: (ক) ১৩৫°
ব্যাখ্যাঃ কলামের টাই বা বিমের স্টিরাপের হুক (Hook) ভূমিকম্প সহনশীল ডিজাইনে সাধারণত ১৩৫° (135°) কোণে বাঁকানো হয়ে থাকে। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৯০. সড়কে 'সুপার-এলিভেশন' কেন দেওয়া হয়?
ক) সৌন্দর্য বৃদ্ধির জন্য
খ) গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য
গ) ড্রেনেজ সুবিধার জন্য
ঘ) কেন্দ্রবিমুখী বল প্রশমনের জন্য
উত্তর: (ঘ) কেন্দ্রবিমুখী বল প্রশমনের জন্য
ব্যাখ্যাঃ বাঁক নেওয়ার সময় গাড়ির ওপর কাজ করা বাইরের দিকের কেন্দ্রবিমুখী বল (Centrifugal force) প্রতিহত করে গাড়িকে উল্টে যাওয়া থেকে রক্ষার জন্য সুপার-এলিভেশন (Super elevation) দেওয়া হয়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৯১. পানির গভীরতা মাপার জন্য কোন সার্ভে করা হয়?
ক) Contour
খ) Fly leveling
গ) Sounding
ঘ) Total station
উত্তর: (গ) Sounding
ব্যাখ্যাঃ হাইড্রোলোজিক্যাল বা মেরিন সার্ভেতে নদী বা সমুদ্রের পানির তলদেশের গভীরতা মাপার প্রক্রিয়াকে সাউন্ডিং (Sounding) বলা হয়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৯২. বালির দুটি নমুনায় FM যথাক্রমে ২.৫০ ও ২.২০। প্রথমটির তুলনায় দ্বিতীয়টি দ্বিগুণ মিশ্রিত বালির FM কত?
ক) ২.৪০
খ) ২.৩০
গ) ২.২৫
ঘ) ২.৩৫
উত্তর: (খ) ২.৩০
ব্যাখ্যাঃ মিশ্রিত বালির FM = (F₁ × x₁ + F₂ × x₂) / (x₁ + x₂)। এখানে অনুপাত ১:২, অর্থাৎ FM = (২.৫০ × ১ + ২.২০ × ২) / ৩ = ৬.৯০ / ৩ = ২.৩০। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৯৩. রডে কার্বনের পরিমাণ বেশী হলে
ক) রড hard হবে
খ) Ductility কমে যাবে
গ) সহজে ভেঙ্গে যাবে
ঘ) উপরের সবকটি
উত্তর: (ঘ) উপরের সবকটি
ব্যাখ্যাঃ স্টিলে কার্বনের পরিমাণ বাড়লে তার হার্ডনেস (Hardness) বাড়ে, কিন্তু ডাকটিলিটি (Ductility) কমে যায় ফলে এটি ব্রিটল (Brittle) হয়ে যায় ও সহজে ভেঙে যাওয়ার প্রবণতা দেখায়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৯৪. MSL এর RL কত?
ক) ১০০.০০
খ) ৫০.০০
গ) ০.০০
ঘ) -১০০.০০
উত্তর: (গ) ০.০০
ব্যাখ্যাঃ MSL বা Mean Sea Level (গড় সমুদ্রপৃষ্ঠ) কেই সার্ভে কাজের মূল ডাটাম (Datum) বা রেফারেন্স ধরা হয়, তাই এর RL বা Reduced Level সব সময় 0.00 ধরা হয়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৯৫. কোনটি প্রিস্ট্রেস কংক্রিটের দীর্ঘমেয়াদী প্রিস্ট্রেস লস?
ক) ইলাস্টিক শর্টেনিং
খ) ঘর্ষণজনিত লস
গ) ক্রিপ লস
ঘ) অ্যাংকরেজ লস
উত্তর: (গ) ক্রিপ লস
ব্যাখ্যাঃ কংক্রিটের ক্রিপ (Creep), শ্রিংকেজ (Shrinkage) এবং স্টিলের রিলাক্সেশন (Relaxation) হলো দীর্ঘমেয়াদী বা Time-dependent লস। বাকিগুলো তাৎক্ষণিক লস। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৯৬. ইটের উপাদানে সিলিকার পরিমাণ কত?
ক) ৫৫%
খ) ৫০%
গ) ৩০%
ঘ) ৪৫%
উত্তর: (ক) ৫৫%
ব্যাখ্যাঃ ভালো ইটের মাটিতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে সিলিকা (Silica), যার পরিমাণ সাধারণত ৫০% থেকে ৬০% এর মধ্যে হয়ে থাকে। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৯৭. কোন প্রকৃতির মাটির (Soil) plasticity বেশী?
ক) গ্রাভেল
খ) বালি
গ) ক্লে
ঘ) সিল্ট (Silt)
উত্তর: (গ) ক্লে
ব্যাখ্যাঃ কাদামাটি বা ক্লে (Clay) এর কণাগুলো অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় এটি বেশি পানি ধরে রাখতে পারে এবং এর আকার পরিবর্তন করার প্রবণতা বা প্লাস্টিসিটি (Plasticity) সবচেয়ে বেশি হয়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৯৮. Slump test এর জন্য Tamping rod এর ডায়া (diameter) কত ব্যবহার করা হয়?
ক) ¾"
খ) ½"
গ) ⅝"
ঘ) ⅞"
উত্তর: (গ) ⅝"
ব্যাখ্যাঃ কংক্রিটের স্লাম্প টেস্টে (Slump test) ব্যবহৃত ট্যাম্পিং রডের (Tamping rod) ব্যাস হয় ১৬ মি.মি., যাকে ইঞ্চিতে রূপান্তর করলে ৫/৮ ইঞ্চি (⅝") হয়। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৯৯. ক্লোরিনেশন করার মূল উদ্দেশ্য কী?
ক) হার্ডনেস দূর করা
খ) টেস্ট উন্নয়ন করা
গ) প্যাথোজেনিক ব্যাকটেরিয়া মারা
ঘ) সাসপেন্ডেড ম্যাটেরিয়াল দূর করা
উত্তর: (গ) প্যাথোজেনিক ব্যাকটেরিয়া মারা
ব্যাখ্যাঃ পানি বিশুদ্ধকরণের জন্য ক্লোরিনেশন (Chlorination) করা হয়, যার প্রধান কাজ হলো পানিতে থাকা রোগ সৃষ্টিকারী ক্ষতিকর প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ধ্বংস করা। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
১০০. ভূমিকম্প বিবেচনায় বেশী ঝুঁকিপূর্ণ
ক) ঢাকা
খ) সিলেট
গ) চাঁদপুর
ঘ) বরিশাল
উত্তর: (খ) সিলেট
ব্যাখ্যাঃ বাংলাদেশের সিসমিক জোনিং ম্যাপ (BNBC 2020) অনুযায়ী সিলেট অঞ্চল জোন-৪ এর অন্তর্ভুক্ত, যার ভূকম্পন তীব্রতা সহগ সবচেয়ে বেশি (Z = ০.৩৬g), তাই এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। [বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
|
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন।
বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।
|
|
উপ-সহকারী প্রকৌশলী ২০২৫ - ২০২৬ সালের সকল প্রশ্নের সমাধানের লিংকঃ https://engineeringclassroom.com/posts/post/exam-questions
আজকের ও বিগত সালের প্রশ্নের সমাধান pdf পেতে জয়েন করুনঃ https://whatsapp.com/channel/0029VaNa8L68V0tqpLpWdc0Y
অনলাইনে বা কুরিয়ারে বই অর্ডার করতে ভিজিট করুনঃ
|