EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

চিটাগাং ড্রাই ডক লিমিটেড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
Image

Chittagong Dry Dock Limited

Bangladesh Navy

East Patenga, Chattogram, Bangladesh

Phone: +880-2333301116, Mobile: +8801769744434

Fax: +880-2333301123, E-mail: contact@cddl.gov.bd,

Website: www.cddl.gov.bd

২৩.০২.১৫৬৫.৩৪১.১১.০০১.২৬.১৪৬                                          ০২ চৈত্র ১৪৩২ / ১৬ মার্চ ২০২৬

নিয়োগ বিজ্ঞপ্তি

চিটাগাং ড্রাই ডক লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, পূর্ব পতেঙ্গা, চট্টগ্রাম এর জন্য নিম্নোক্ত পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

ক্র:

পদের নাম

পদ সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বয়সসীমা

১।

উপ-সহকারী প্রকৌশলী (পুর) (জাতীয় বেতন স্কেল ২০১৫, গ্রেড ১০)

০১

সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস।

অনূর্ধ্ব ৩২ বছর। (বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)

আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ও সময়: ১০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩০ ঘটিকা।

নিয়মাবলি:

১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২। খামের উপর আবেদনকৃত পদের নাম এবং বিজ্ঞপ্তির সূত্র নম্বর উল্লেখ করতে হবে।

৩। চাকরির জন্য নির্ধারিত আবেদন ফরম প্রতিষ্ঠান হতে সরাসরি সংগ্রহ করা যাবে। এছাড়া, প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.cddl.gov.bd) হতেও আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করা যাবে।

৪। প্রার্থীকে পূরণকৃত আবেদন ফরমের সাথে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) অনুলিপি এবং ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী’ বরাবর টাকা ২০০.০০ (টাকা দুইশত মাত্র) মূল্যের অফেরতযোগ্য পে-অর্ডারের মূলকপি সংযুক্ত করতে হবে।

৫। প্রতিষ্ঠানের ওয়েবসাইটের Career অপশনে গিয়ে Apply Online এর মাধ্যমেও আবেদন করা যাবে। এক্ষেত্রে প্রয়োজনীয় সনদপত্রাদি ও পে-অর্ডার স্ক্যান করে সঠিকভাবে সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও পে-অর্ডারের মূলকপি পরীক্ষার দিন জমা দিতে হবে।

৬। পরীক্ষার দিন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা সনদপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) মূলকপি সাথে আনতে হবে। সঙ্গত কারণে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি গ্রহণযোগ্য।

৭। কোন প্রার্থী সরকারি/রাষ্ট্রায়ত্ত/স্বায়ত্বশাসিত/সমধর্মী প্রতিষ্ঠানে চাকরিরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সংগৃহীত অনাপত্তিপত্র আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে এবং মূল কপি পরীক্ষার দিন সাথে আনতে হবে।

৮। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৯। যে সকল আবেদনকারীর আবেদন প্রাথমিক বাছাইয়ের পর গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবহিত করা হবে। তবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনরূপ যাতায়াত ভাতা কিংবা দৈনিক ভাতা প্রদান করা হবে না।

১০। প্রাথমিক বাছাই এবং চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সিডিডিএল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন বাতিল করার অধিকার সিডিডিএল কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১১। বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল/প্রত্যাহারের অধিকার সিডিডিএল কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১২। কোনো প্রার্থী সিডিডিএল বা অন্য কোনো সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চাকরি থেকে বরখাস্ত হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

১৩। প্রতিষ্ঠানে প্রচলিত চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের জন্য প্রযোজ্য বেতন কাঠামো অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

(স্বাক্ষর)

জিজি মোর্শেদ

ক্যাপ্টেন বিএন

পক্ষে ব্যবস্থাপনা পরিচালক