EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Image
মেকানিক্যাল ডিপার্টমেন্ট অনলাইন ক্লাস - আলমগীর হোসেন স্যার, ডুয়েটিয়ান
৳3000.00
৳3500.00
Image
উপ-সহকারী প্রকৌশলী (SAE) জব প্রিপারেশন (সিভিল) - অনলাইন ব্যাচ
৳2500.00
৳3000.00
Image
অফলাইন ক্লাস - সিভিল, কন্সট্রাকশন, এনভায়রনমেন্ট উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি কোর্স ফার্মগেট, ঢাকা ।
৳5000.00
৳6000.00
Image
উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি মডেল টেস্ট BPSC প্যার্টান। ৮ টি মডেল টেস্টে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট
৳300.00
Image
পলিটেকনিক এডমিশন মাস্টার ২০২৬ (পলিটেকনিক ভর্তি প্রস্তুতি অনলাইন ব্যাচ)
৳1600.00
৳3000.00
Image
নন-ডিপার্টমেন্ট এর ফাইনাল PDF সব সাবজেক্ট এর সাজেশন সহ।
৳350.00
৳500.00
Image
রসায়ন, পদার্থ ও অংকের সম্পূর্ণ pdf ফাইল। শ্রম পরিদর্শক (সেফটি) পরীক্ষার জন্য
৳150.00
৳200.00
Image
সিভিল ডিপার্টমেন্টের "বেসিক টু এডভান্স কোর্স"
৳2000.00
৳2500.00
Image
১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রস্তুতি অনলাইন ব্যাচ - সকল ডিপার্টমেন্ট
৳2500.00
৳3000.00
Image
জুনিয়র ইন্সট্রাক্টর চাকরি প্রস্তুতি নন ডিপার্টমেন্টের সকল ক্লাস ও pdf
৳2000.00
৳3000.00

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

পেট্রোবাংলায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। সহকারী ও উপ-সহকারী প্রকৌশলী সহ ৯ম ও ১০ম গ্রেডে শত শত শূন্যপদে আবেদন শুরু
Image

পেট্রোবাংলা এবং এর আওতাধীন বিভিন্ন কোম্পানিতে জনবল নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি - ২০২৬
 

১. সাধারণ তথ্য

  • প্রতিষ্ঠান: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীনস্থ ১২টি কোম্পানি (যেমন: বাপেক্স, বিজিএফসিএল, এসজিএফএল, জিটিসিএল, টিজিটিডিপিএলসি, বিজিডিসিএল, কেজিডিসিএল, পিজিসিএল, জেজিটিডিএসএল, এসজিসিএল, আরপিজিসিএল এবং বিসিএমসিএল)।
  • পদের ধরন: ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন ক্যাটাগরির শূন্যপদ।

২. গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

  • অনলাইন আবেদন শুরু: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা।
  • আবেদন জমাদানের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা।
  • ফি জমা দেওয়ার শেষ সময়: User ID প্রাপ্তির পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২০ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত এসএমএস-এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

৩. পদসমূহ ও বেতনস্কেল

  • ৯ম গ্রেড (বেতনস্কেল: ৪৪,০০০ – ১০৫,৯০০/-): সহকারী ব্যবস্থাপক (প্রশাসন, আইন, অর্থ, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার/আইটি, কেমিক্যাল, পেট্রোলিয়াম, আইপিই, মেটালার্জি, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, জিওলজি, জিওফিজিক্স, জিওকেমিক্যাল, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট, চিকিৎসা, কারিগরি) এবং সহকারী ড্রিলার।
  • ১০ম গ্রেড (বেতনস্কেল: ৩২,০০০ – ৭৭,৩০০/-): সহকারী কর্মকর্তা (প্রশাসন, আইন, অর্থ, কারিগরি), এ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, উপ-সহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার/আইটি, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কেমিক্যাল, পাওয়ার, টেলিকম), ট্রেইনী ড্রিলার।

৯ম গ্রেডের পদসমূহ:

  • সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ৯৭টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (আইন): ০৬টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (অর্থ): ৬৩টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং): ৭৪টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং): ৪৯টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (সিভিল ইঞ্জিনিয়ারিং): ৪০টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (সিএসই/আইটি): ২৫টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং): ২৭টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং): ২৭টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (আইপিই ইঞ্জিনিয়ারিং): ০৮টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (মেটালার্জি/এমএমই): ০৭টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং): ০২টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং): ০১টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (জিওলজি): ১২টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (জিওফিজিক্স): ০২টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল): ০১টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি): ০১টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট): ০১টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা/এমবিবিএস): ১৫টি পদ
  • সহকারী ড্রিলার: ০১টি পদ
  • সহকারী ব্যবস্থাপক (কারিগরি): ১১টি পদ

১০ম গ্রেডের পদসমূহ:

  • সহকারী কর্মকর্তা (প্রশাসন): ৭৩টি পদ
  • সহকারী কর্মকর্তা (আইন): ০৪টি পদ
  • এ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান: ০১টি পদ
  • সহকারী কর্মকর্তা (অর্থ): ৫৩টি পদ
  • উপ-সহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (মেকানিক্যাল টেকনোলজি): ৫৬টি পদ
  • উপ-সহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (ইলেকট্রিক্যাল টেকনোলজি): ৩২টি পদ
  • উপ-সহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (সিভিল টেকনোলজি): ৩১টি পদ
  • উপ-সহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (কম্পিউটার/আইটি টেকনোলজি): ০৮টি পদ
  • উপ-সহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (ইলেকট্রনিক্স টেকনোলজি): ০৩টি পদ
  • উপ-সহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (অটোমোবাইল টেকনোলজি): ০৯টি পদ
  • উপ-সহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (কেমিক্যাল টেকনোলজি): ০৫টি পদ
  • উপ-সহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (পাওয়ার টেকনোলজি): ০৫টি পদ
  • উপ-সহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (টেলিকমিউনিকেশন টেকনোলজি): ০১টি পদ
  • ট্রেইনী ড্রিলার: ০৪টি পদ
  • সহকারী কর্মকর্তা (কারিগরি)/উপ-সহকারী কারিগরি কর্মকর্তা: ১১টি পদ  

 

৪. প্রার্থীর যোগ্যতা ও শর্তাবলি

  • শিক্ষাগত যোগ্যতা: পদভেদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর, বিএসসি ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রি।
  • মূল সীমাবদ্ধতা: শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
  • বয়সসীমা: ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।
  • সতর্কতা: কোনো প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করলে তার সকল আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে।

৫. আবেদন ফি

  • সাধারণ প্রার্থীদের জন্য: মোট ২২৩ টাকা (আবেদন ফি ২০০ টাকা + টেলিটক কমিশন ২৩ টাকা)।
  • অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): মোট ৫৬ টাকা (আবেদন ফি ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা)।

৬. আবেদন করার নিয়ম

  • সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
  • শুধুমাত্র অনলাইনে [http://bogmc.teletalk.com.bd](http://bogmc.teletalk.com.bd) অথবা পেট্রোবাংলার ওয়েবসাইট (www.petrobangla.org.bd)-এর মাধ্যমে আবেদন করতে হবে।
  • অনলাইন ফরম পূরণের পর প্রাপ্ত User ID দিয়ে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।