EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

পটুয়াখালী ইপিজেড (EPZ) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২৬। ড্রাফটসম্যান
Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ
পটুয়াখালী ইপিজেড স্থাপন প্রকল্প
বেপজা কমপ্লেক্স
বাড়ি নং-১৯/ডি, রোড নং-০৬,
ধানমন্ডি, ঢাকা-১২০৫
(www.bepza.gov.bd)

নং-০৩.০৬.৭৮৯৫.৩৬২.১১.০০৩.২৩/২৩                           তারিখ: ১৬ ফাল্গুন ১৪৩২ / ০১ মার্চ ২০২৬

"আউটসোর্সিং (Outsourcing) প্রক্রিয়ায় জনবল নিয়োগ বিজ্ঞপ্তি"

পটুয়াখালী ইপিজেড স্থাপন প্রকল্পে আউটসোর্সিং এর মাধ্যমে সরাসরি নিয়োগযোগ্য নিম্নলিখিত পদসমূহে সাকুল্যে বেতনে আউটসোর্সিং (Outsourcing) প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা-২০২৩ মোতাবেক শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্রম

পদের নাম

পদের সংখ্যা

সেবার ক্যাটাগরি

সাকুল্যে মাসিক বেতন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ড্রাফটসম্যান (গ্রেড-১৪)

০১টি

ক্যাটাগরি-১

১৮,৫৩০.০০

ডিপ্লোমা-ইন-আর্কিটেকচারসহ ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী অনুসরণীয়:
(১) আবেদনকারীকে অবশ্যই বেপজা কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যাদি পূরণপূর্বক আবেদন করতে হবে অন্যথায় প্রার্থীর আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। উক্ত আবেদন ফরমটি বেপজার ওয়েবসাইট www.bepza.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।
(২) আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখের মধ্যে লিখিত দরখাস্ত প্রকল্প পরিচালক, পটুয়াখালী ইপিজেড প্রকল্প, বেপজা কমপ্লেক্স, লেভেল-২, বাড়ি নং-১৯/ডি, রোড নং-০৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫ বরাবর ডাকযোগে কিংবা অন্য কোন উপায়ে পৌঁছাতে হবে।
(৩) উল্লিখিত তারিখের পর ডাকযোগে কিংবা অন্য কোন উপায়ে প্রেরিত দরখাস্ত গ্রহণ করা হবে না।
(৪) ০১ মার্চ ২০২৬ তারিখের প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
(৫) অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
(৬) দরখাস্তের খামের ওপর প্রার্থীর পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। দরখাস্তের সাথে ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
(৭) চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে।
(৮) কেবলমাত্র নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ বিজ্ঞপ্তিতে উল্লিখিত চাকরির আবেদন ফরম যথাযথভাবে পূরণপূর্বক আবেদন করতে পারবেন।
(৯) "বেপজা" এর অনুকূলে যে কোন তফসিলি ব্যাংক থেকে ১০০/- টাকার মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে।
(১০) কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা লিখিত/মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। দরখাস্তের সাথে দাখিলকৃত কোন কাগজপত্র ফেরত দেওয়া হবে না। নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
(১১) এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী, প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য প্রযোজ্য এবং স্থায়ী রাজস্ব পদে নিয়োগের কোন প্রতিশ্রুতি দেওয়া হবে না।
(১২) এ নিয়োগ সাকুল্যে বেতনে চুক্তিভিত্তিক (শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য)। প্রকল্পের মেয়াদ শেষে পদসমূহ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র-ই অব্যাহতিপত্র হিসেবে গণ্য হবে।
(১৩) কোন তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। প্রার্থীকে লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ দেওয়া হবে না।

 


মুহাম্মদ শফিকুল ইসলাম
প্রকল্প পরিচালক
পটুয়াখালী ইপিজেড প্রকল্প
বেপজা কমপ্লেক্স, বেপজা, ঢাকা-১২০৫
ইমেইল: pd.pepz@bepza.gov.bd

 

 

উপ-সহকারী ও সহকারী প্রকৌশনী সকল নিয়োগ বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটে পাবেন। আর অনলাইনে চাকরি প্রস্তুতির জন্য Himalay Sen স্যারের অনলাইন ব্যাচে যুক্ত হতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন। পরীক্ষার প্রশ্ন প্যার্টান ও সাজেশনের জন্য আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন করুনঃ Messenger 

গ্রুপ লিংকঃ https://www.messenger.com/channel/himalaysen.sujon