চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি
সচিবালয় বিভাগ
সংস্থাপন শাখা
www.ccc.gov.bd
স্মারক নং- ৪৬.১১.১৬০০.০০১.৩১.০৫০.২৫-৭৬১
তারিখঃ ০২/০৫/২০২৬
নিয়োগ বিজ্ঞপ্তি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের স্মারক নং- ৪৬.০০.০০০০.০৭০.১১.০৩১.২৫-২৪১ তারিখঃ ১৯/০৫/২০২৫ মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদিত অর্গানোগ্রামভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিম্নবর্ণিত শর্তে অনলাইনে (https://jobccc.gov.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
নিয়োগ বিজ্ঞপ্তি:
পদ সংখ্যা: মোট ১৬টি (৫টি ভিন্ন ভিন্ন পদে)।
- কনসালটেন্ট: ৬টি
- মেডিকেল অফিসার: ৩টি
- ড্রাফটসম্যান: ৩টি
- এস্টিমেটর: ৩টি
- কানুনগো: ১টি
আবেদন শুরু: ০৪/০৫/২০২৬ তারিখ সকাল ০৯:০০ টা হতে।
আবেদন শেষ: ২৩/০৫/২০২৬ তারিখ রাত ১১.৫৯ টা পর্যন্ত।
আবেদন ফি: ক্রমিক ১ হতে ৪ নং পদের জন্য: ২২৩/- টাকা (২০০ টাকা ফি + ২৩ টাকা ভ্যাট)।
ক্রমিক ৫ নং পদের জন্য: ১১২/- টাকা (১০০ টাকা ফি + ১২ টাকা ভ্যাট)।
আবেদন লিংক: https://jobccc.gov.bd
প্রয়োজনীয় তথ্য:
বয়সসীমা: ০২/০৫/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ক্রমিক নং ১ (কনসালটেন্ট) এর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
ছবি ও স্বাক্ষরের নিয়মাবলি:
- ছবি: রঙিন ছবি হতে হবে, যার দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB এবং ছবির ব্যাকগ্রাউন্ড সাদা অথবা নীল হতে হবে।
- স্বাক্ষর: প্রার্থীর নিজের স্বাক্ষর হতে হবে, যার দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel এবং সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
ফি জমাদানের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র (Application Form) সফলভাবে Submit করার পর যে User ID পাওয়া যাবে, সেটি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি অনলাইনে জমা দিতে হবে। ফি জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি, হাতে হাতে বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।