EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি। BEZA নিয়োগ বিজ্ঞপ্তি
Image

প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ
বিনিয়োগ ভবন (৮ম, ৯ম ও ১০ম তলা)
ই-৬/বি, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭
www.beza.gov.bd

স্মারক নং: ০৩.০৭.০০০০.০৬.১১.০০০১.২৪-৬৫৯
তারিখ: ১৯ ফাল্গুন ১৪৩২
০৪ মার্চ ২০২৬

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-এর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে http://beza.teletalk.com.bd ওয়েবসাইটে Online-এ আবেদন আহ্বান করা যাচ্ছে:

শূন্য পদের বিবরণ: বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের নাম, সংখ্যা ও বেতন স্কেল নিচে দেওয়া হলো:

ক্রমিক

পদের নাম

পদের সংখ্যা

বেতন স্কেল ও গ্রেড

বয়সসীমা

০১

কম্পিউটার প্রোগ্রামার

০১টি

৩৫,৫০০ - ৬৭,০১০/- (গ্রেড-৬)

অনূর্ধ্ব ৩৫ বছর

০২

সহকারী পরিচালক

১৭টি

২২,০০০ - ৫৩,০৬০/- (গ্রেড-৯)

অনূর্ধ্ব ৩২ বছর

০৩

হিসাবরক্ষণ কর্মকর্তা

০২টি

২২,০০০ - ৫৩,০৬০/- (গ্রেড-৯)

অনূর্ধ্ব ৩২ বছর

০৪

উপ-সহকারী প্রকৌশলী

০৪টি

১৬,০০০ - ৩৮,৬৪০/- (গ্রেড-১০)

অনূর্ধ্ব ৩২ বছর


প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • কম্পিউটার প্রোগ্রামার: কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি এবং ৪ বছরের কাজের অভিজ্ঞতা।
  • সহকারী পরিচালক: যেকোনো বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
  • হিসাবরক্ষণ কর্মকর্তা: বাণিজ্য বিভাগে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
  • উপ-সহকারী প্রকৌশলী: সরকার স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে পুরকৌশল (Civil), তড়িৎকৌশল (Electrical) বা অটোমোবাইল কৌশলে ডিপ্লোমা।

গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী

১. সাধারণ প্রার্থীদের বয়সসীমা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২. সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
৩. আবেদনের সকল তথ্য সঠিক হতে হবে; কোনো তথ্য গোপন বা ভুল প্রমাণিত হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

 

১. এসএমএস (SMS) প্রেরণের নিয়ম ও ফি প্রদান: অনলাইনে সফলভাবে আবেদন করার পর টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

  • আবেদন ফি:
    • সকল পদের জন্য পরীক্ষা ফি ২০০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ২৩/- টাকাসহ মোট ২২৩/- টাকা
    • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মোট ৫৬/- টাকা
  • সময়সীমা: আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

২. এসএমএস পাঠানোর পদ্ধতি

  • প্রথম SMS: BEZA <স্পেস> User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
    • উদাহরণ: BEZA ABCDEF
  • দ্বিতীয় SMS: প্রথম এসএমএস-এর ফিরতি উত্তরে একটি PIN পাওয়া যাবে। এরপর BEZA <স্পেস> Yes <স্পেস> PIN লিখে পুনরায় ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
    • উদাহরণ: BEZA YES 12345678
  • সফলভাবে ফি জমা হলে আপনি একটি পাসওয়ার্ড সংবলিত অভিনন্দন বার্তা পাবেন।

৩. গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রবেশপত্র: beza.teletalk.com.bd ওয়েবসাইট থেকে রঙিন প্রিন্ট করে নিতে হবে। পরীক্ষার তারিখ ও কেন্দ্রের নাম এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
  • পাসওয়ার্ড পুনরুদ্ধার: যদি User ID বা PIN হারিয়ে যায়, তবে নির্দিষ্ট ফরম্যাটে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে তা পুনরুদ্ধার করা যাবে।
  • সহযোগিতা: আবেদন সংক্রান্ত কোনো সমস্যায় vas.query@teletalk.com.bd ইমেইলে যোগাযোগ করা যাবে।

১. আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু: ১০ মার্চ ২০২৬, সকাল ১০:০০ টা।
  • আবেদন শেষ: ১০ এপ্রিল ২০২৬, বিকাল ৫:০০ টা।
  • ফি জমা দেওয়ার সময়: অনলাইনে আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে ফি জমা দিতে হবে।

২. মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রের (Application Form) সাথে নিচের কাগজপত্রের মূল কপি দেখাতে হবে এবং ১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে:

  • শিক্ষাগত যোগ্যতা: সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কশিট।
  • নাগরিকত্ব ও পরিচয়: জাতীয় পরিচয়পত্র (NID) এবং নিজ এলাকার মেয়র/কাউন্সিলর/ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ।
  • বয়স প্রমাণ: বয়স প্রমাণের জন্য এসএসসি বা সমমান পরীক্ষার সনদ (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
  • ছবি: ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।
  • অন্যান্য: চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রত্যয়নপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) এবং সরকারি চাকুরীজীবীদের ক্ষেত্রে অনাপত্তি পত্র (NOC)

৩. ছবি ও স্বাক্ষরের মাপ: অনলাইনে আবেদনের সময় নিচের মাপ অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে:

  • স্বাক্ষর: ৩০০ x ৮০ পিক্সেল (জেপিজি ফরম্যাট)।
  • রঙিন ছবি: ৩০০ x ৩০০ পিক্সেল (জেপিজি ফরম্যাট)।

সতর্কতা: একবার ফি জমা দিয়ে আবেদন সাবমিট করে ফেললে পরবর্তীতে কোনো তথ্য সংশোধন করার সুযোগ থাকবে না। তাই ফাইনাল সাবমিটের আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

উপ-সহকারী ও সহকারী প্রকৌশনী সকল নিয়োগ বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটে পাবেন। আর অনলাইনে চাকরি প্রস্তুতির জন্য Himalay Sen স্যারের অনলাইন ব্যাচে যুক্ত হতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন। পরীক্ষার প্রশ্ন প্যার্টান ও সাজেশনের জন্য আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন করুনঃ Messenger 

গ্রুপ লিংকঃ https://www.messenger.com/channel/himalaysen.sujon