বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB)
সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা।
নব নিয়োগ শাখা, প্রশাসন বিভাগ
নং-৩০.৩১.০০০০.০০০.২১১.০১.০০৩৯.২৬-৮৯১৪
নিয়োগ বিজ্ঞপ্তি - ১
তারিখ: ০৫ শ্রাবণ ১৪৩৩ ২০ জুলাই ২০২৬
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (<-block _nghost-ng-c2614856368="" class="ng-star-inserted">https://caab.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না:
ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলীদের পদসমূহ:
- মেইনটেনেন্স প্রকৌশলী (গ্রেড-৬):
এই পদে ১ জনকে নেওয়া হবে। আবেদনের জন্য আপনার বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স (CSE), ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স (EEE) বা আইসিটি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- সহকারী মেইনটেনেন্স প্রকৌশলী (গ্রেড-৯):
পদ সংখ্যা ১টি এবং সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা হিসেবে CSE, EEE বা আইসিটি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি প্রয়োজন।
- সিএনএস প্রকৌশলী (গ্রেড-৯):
এই পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে এবং আপনার বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। EEE, অ্যাপ্লাইড ফিজিক্স, ECE, ETE বা সমমনা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন।
- সহকারী প্রকৌশলী - সিভিল (গ্রেড-৯):
৫টি শূন্যপদে সর্বোচ্চ ৩২ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। সিভিল বা সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক অথবা IEB থেকে সেকশন 'এ' এবং 'বি' পাশ হতে হবে। তবে মনে রাখবেন, শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকলে আপনি আবেদন করতে পারবেন না।
- সহকারী প্রকৌশলী - ই/এম (গ্রেড-৯):
পদ সংখ্যা ৫টি এবং সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। EEE বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক অথবা IEB থেকে সেকশন 'এ' এবং 'বি' পাশ হতে হবে। এই পদের জন্যও শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
- উপ-সহকারী প্রকৌশলী - সিভিল (গ্রেড-১০):
পদ সংখ্যা ১৩টি। এর জন্য আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি থাকা চলবে না।
- উপ-সহকারী প্রকৌশলী - ই/এম (গ্রেড-১০):
পদ সংখ্যা ১৮টি। বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর। ইলেকট্রিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা প্রয়োজন। এখানেও শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
প্রয়োজনীয় তারিখ ও আবেদনের নিয়মাবলি:
- আবেদনের শুরুর তারিখ ও সময়: ২৭ জুলাই ২০২৬ খ্রিঃ, সকাল ১০:০০ টা থেকে আবেদন শুরু হবে।
- আবেদনের শেষ তারিখ ও সময়: ১৬ আগস্ট ২০২৬ খ্রিঃ, বিকাল ০৫:০০ টার মধ্যে আবেদন জমা দিতে হবে।
- আবেদনের ওয়েবসাইট: আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। ওয়েবসাইটটি হলো: https://caab.teletalk.com.bd।
- বয়সের হিসাব: ১ জুলাই ২০২৬ তারিখে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
- পরীক্ষার ফি: ৯ ও ১০ম গ্রেডের পদের জন্য টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা ফি জমা দিতে হবে (তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা)। অনলাইনে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে ফি জমা দেওয়া বাধ্যতামূলক।
- বিশেষ পরামর্শ: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সব পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রস্তুতি বিষয়ক যেকোনো সহায়তার জন্য:
- CAAB-সহ অন্যান্য নন-ক্যাডার ইঞ্জিনিয়ারিং জব পরীক্ষার প্রস্তুতিকে আরও শাণিত করতে AECC - Coaching Center-এর নতুন ব্যাচগুলোতে যুক্ত হতে পারেন। নতুন ব্যাচের রুটিন, মডেল টেস্ট বা যেকোনো তথ্যের জন্য সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে (01792-129022) যোগাযোগ করুন। সবার জন্য শুভকামনা!