কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
261. ৫০ কেজি ব্যাগের দুই ব্যাগ সিমেন্ট ঘোলানোর জন্য লিটার পানির প্রয়োজন।
৩৩
৩৭
৪১
৪৫
ব্যাখ্যা: ঢালাইয়ের জন্য পানি-সিমেন্টের অনুপাত 0.45 থেকে 0.60 পর্যন্ত ধরা হয়ে থাকে।
অনুপাত = সিমেন্ট
পানি
বা, 0.45 = 50 ×2
পানি
.: পানি = 45 লিটার
262. Ready mix concrete-এ slump বেশি রাখা হয়-
Strength বেশি পাওয়ার জন্য
দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য
Concrete pump করে ব্যবহার করার জন্য
Concrete-এর জমাটবাঁধা রোধ করার জন্য
ব্যাখ্যা: উপযুক্ত স্থানে স্থাপিত ফ্যাক্টরি বা ব্যাকিং প্লান্টে প্রস্তুতকৃত কংক্রিট রেডি-মিক্স কংক্রিট। ট্রাক মাউন্টেড-ই ট্রানজিট মিক্সচার এর মাধ্যমে কার্যস্থানে কংক্রিট পাঠানো হয়। রেডি মিক্স কংক্রিট তৈরির সময় পর্যাপ্ত পরিমাণ পানি দেয়া হয়, যাতে করে কংক্রিটের মিশ্রণ সহজে শুকিয়ে না যায়। দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হয় বিধায় এর Slump বা নতি
বেশি রাখা হয়।
263. Durable concrete-এর জন্য Water-Cement ratio সর্বোচ্চ-
0.2
0.4
0.6
0.8
ব্যাখ্যা: Durable concrete-এর জন্য সাধারণত water-cement ratio 0.45 থেকে 0.60 পর্যন্ত ধরা হয়ে থাকে। তবে concrete-এর maximum water cement ratio 0.8 ধরা হয়।
264. Concrete placing এবং compacting-এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
Segregation
Bulking
Bleeding
Creeping
ব্যাখ্যা: কংক্রিট মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে কংক্রিট স্থাপনের সময় এর উপর পানি ভেসে উঠে, একে ব্লিডিং বলে। কংক্রিট নিচে দেবে যায় এবং পানি পৃষ্ঠতল বরাবর ভেসে উঠে।
265. GI Sheet চওড়া-
২'-৩"
২'-৮"
২'-৬"
৩'-০"
ব্যাখ্যা: The two most common widths are 26" and 36. Other standard widths include 24" and 39"
266. Concrete-এর কোন উপাদান রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না?
Cement
Water
Aggregate
কোনোটিই নয়
ব্যাখ্যা: সিমেন্ট হাইড্রেশন বিক্রিয়ায় শক্তি অর্জন করে। তাই কংক্রিট তৈরিতে শুধুমাত্র সিমেন্ট ও পানি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
267. Concrete placing এবং compaction-এর সময় পানি উপরিভাগে উঠে আসলে তাকে কী বলে?
Segregation
Bleeding
Bulking
Creep
ব্যাখ্যা: সদ্য মিশ্রিত কংক্রিটের উপর দিয়ে পানি চুইয়ে পড়াকে blending বা পানি ক্ষরণ বলে। খোয়া থেকে সিমেন্ট বালুর মিশ্রণ পৃথক হওয়াকে Segregation বলে।
268. কোন ধরনের aggregate ব্যবহার করলে workability ভালো পাওয়া যায়?
Elongated
Angular
Rounded
সবগুলো
ব্যাখ্যা: কংক্রিটের সর্বোত্তম কার্যোপযোগিতা পাওয়ার জন্য Aggregate- এর আকার গোলাকার (Rounded) হতে হবে
269. Slump test-এর জন্য bullnosed-এর যে রড ব্যবহার করা হয় তার ডায়া-
৩/৪"
১/২"
৫/৮"
৭/৮"
ব্যাখ্যা: Slump test করার জন্য bullnosed-এর যে রড ব্যবহার করা হয় তার ডায়া 16 মিমি 5/8
270. সিমেন্ট মর্টারের কম্প্রেসিভ টেস্টের জন্য ব্যবহৃত কিউব-এর ডাইমেনশন কত?
2cm x 2cm x 2cm
4"x4"x4"
4cm x 4cm x 4cm
2"x2"x2"
ব্যাখ্যা: সঠিক ডাইমেনশন,
70.6mm×70.6min x70.6mm
271. টেনসাইল স্ট্রেস্থ অব কংক্রিটের মান কত?
2-5 MPa
0-5 MPa
12-15 MPa
10-12 MPa
ব্যাখ্যা: (i) Compressive strength: 20-40 MPa (3000-6000 Psi) (ii) Flexural strength: 3-5 MPa (400-700 Psi)
(iii) Tensile strength: 2-5 MPa (300-700 Psi)
(iv) Modulus of elasticity: 14-41 GPa.
272. কংক্রিটের Strength জানার জন্য সাধারণত Concrete- এর Cylinder-এর কতদিনের test করা হয়?
15 দিন
20 দিন
28 দিন
35 দিন
ব্যাখ্যা: কংক্রিটের Strength সাধারণত ৭ দিন, ১৪ দিন, ২১ দিন এবং ২৮ দিন কিউরিং করার পর পরীক্ষা করা হয়ে থাকে, তবে সর্বোচ্চ Strength পাওয়ার জন্য ২৮ দিন কিউরিং করতে হবে।
273. কংক্রিটের কার্যোপযোগিতা সরাসরি সমানুপাতিক হবে-
সিমেন্ট-খোয়ার অনুপাত
সিমেন্ট-পানির অনুপাত
খোয়ার গ্রেডিং-এর উপর
সবগুলো
ব্যাখ্যা: কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করা হয় পানি- সিমেন্ট অনুপাতের মাধ্যমে। পানি-সিমেন্টের অনুপাত বেশি হলে কার্যোপযোগিতা কম হয় এবং অনুপাত কম হলে কংক্রিটের শক্তি বেশি হয়।
274. 4 নং (4.75mm) চালুনিতে বাধাপ্রাপ্ত সব অ্যাগ্রিগেট-
ফাইন অ্যাগ্রিগেট
কোর্স অ্যাগ্রিগেট
বাইন্ডিং ম্যাটেরিয়াল
কোনোটিই নয়
ব্যাখ্যা: খোয়া বা Coarse aggregate-এর কণাগুলো যদি 4.75 mm (১) চালুনির ছিদ্র দিয়ে অতিক্রম না করে, সেগুলোকে মোটা দানা (Coarse aggregate) বলে। যে-সব অ্যাগ্রিগেট 4.75 mm চালুনি দিয়ে অতিক্রম করবে সেগুলোকে সরু দানা বা ফাইন অ্যাগ্রিগেট বলে।
275. পরিবহনের সময় Coarse aggregate যদি Mortar থেকে আলাদা হয়, তখন তাকে কী বলে?
Segregation
Blending
Creeping
Shrinkage
ব্যাখ্যা: খোয়া থেকে সিমেন্ট বালুর মিশ্রণ পৃথক হওয়াকে সেগ্রিগেশন বলে। আর সদ্য মিশ্রিত কংক্রিট হতে পানি উপর দিকে উঠে আসা বা কংক্রিটের উপর দিয়ে গড়িয়ে পড়াকে Bleeding বলে।
276. চারটি Aggregate নমুনা A, B, C, D এর Los Angeles Abrasion Value যথাক্রমে 18%, 25%, 23% এবং 16%; কোন নমুনাটি সবচেয়ে শক্ত (Hard)?
A
B
C
D
ব্যাখ্যা: Los Angeles Abrasion Value এর শতকরা মান যত কম হবে Materials এর শক্তি তত বেশি হবে।
277. কংক্রিটে aggregate-এর ভূমিকা কী?
Binding Material
Filler
Catalyst
কোনোটিই নয়
ব্যাখ্যা: কংক্রিটে অ্যাগ্রিগেট পরিপূরক পদার্থ হিসেবে কাজ করে। অর্থাৎ, কংক্রিটের মধ্যে ফাঁকা স্থানগুলো পূরণ করে।
278. কংক্রিটে Shrinkage strain-এর আনুপাতিক মান-
০.০০৩
০.০০০৩
০.০০০০৩
০.০৩
279. Water content test করা হয়-
সিমেন্টের
বিটুমিনের
বালির
কোনোটিই নয়
ব্যাখ্যা: Water Content Test সাধারণত মাটির ও বিটুমিনের জন্য করা হয়ে থাকে
280. Concrete casting-এর পর moist রাখার প্রক্রিয়াকে কী বলে?
Compacting
Finishing
Placing
Curing
ব্যাখ্যা: ঢালায়ের পরদিন থেকে কিছুদিন পর্যন্ত কংক্রিটকে সর্বদা ভিজিয়ে রাখতে হয়, একে কিউরিং বলে। অর্থাৎ, ঢালাইকৃত কংক্রিটের আর্দ্রতা বজায় রাখার প্রক্রিয়াকে পানি খাওয়ানো বা কিউরিং করা বলে।