MCQ
161. 'চাঁদের ন্যায় মুখ' = চাঁদমুখ' কোন প্রকারের কর্মধারয় সমাস?
উপমিত
মধ্যপদলোপী
উপমান
রূপক
162. 'অধর পল্লব' কোন সমাসের উদাহরণ?
কর্মধারয়
বহুব্রীহি
তৎপুরুষ
দ্বন্দ্ব
163. 'কাঁচকলা' কোন সমাসভুক্ত?
কর্মধারয়
তৎপুরুষ
অব্যয়ীভাব
বহুব্রীহি
164. 'তুষারশুভ্র' কোন সমাসের উদাহরণ?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
তৎপুরুষ
165. 'মহানবী' কোন সমাস?
দ্বিগু
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
166. নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
মোহনিদ্রা
শোকানল
মোমবাতি
দিলদরিয়া
167. উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাস গঠনের উদাহরণ-
সকাল
সততা
একাল
সমস্যা
168. 'চাঁদমুখ' এর ব্যাসবাক্য হলো-
চাঁদ মুখের ন্যায়
চাঁদের মতো মুখ
চাঁদ মুখ যার
চাঁদ রূপ মুখ
169. কোনটি রূপক কর্মধারয় সমাস?
চাঁদমুখ
ভবনদী
বড়বাবু
বাগানবাড়ি
ব্যাখ্যা: Note: ক,খ
170. 'চাঁদমুখ' কোন সমাস?
অব্যয়ীভাব
রূপক
উপমিত
উপমান
ব্যাখ্যা: Note: . খ.গ
চাঁদমুখ বা চন্দ্রমুখ কোন সমাস, তা নিয়ে ভাষাতত্ত্ববিদদের মধ্যে মত পার্থক্য রয়েছে। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে- রূপক; ড. এনামুল হক এর মতে- উপমিত।
171. 'বিষাদ সিন্ধু' কোন সমাস?
দ্বিগু
রূপক কর্মধারয়
দ্বন্দ্ব
তৎপুরুষ
172. 'সিংহপুরুষ' কোন সমাস?
উপমান কর্মধারয়
উপপদ তৎপুরুষ
উপমিত কর্মধারয়
অব্যয়ীভাব
173. পরপদে বিশেষণ থাকে এবং পরপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
তৎপুরুষ
174. কোন পদটি রূপক কর্মধারয় সমাস নয়?
যৌবনবন
ক্ষুধানল
জীবনপ্রদীপ
যুবজানি
175. বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটি?
লাভ-লোকসান
আয়-ব্যয়
স্বর্গ-নরক
ছেলে-মেয়ে
ব্যাখ্যা: Note: গ,ঘ
176. সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ-
ধৃতি-চাদর
ঘর-বার
আকার-ইঙ্গিত
বুক-পিঠ
177. 'কাজলকালো' কোন সমাস?
উপমান কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
রূপক কর্মধারয়
উপমিত কর্মধারয়
178. 'ফুলকুমারী' সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য-
ফুল ও কুমারী
ফুল যে কুমারী
ফুল কুমারীর ন্যায়
কুমারীর ফুলের ন্যায়
179. 'কচুকাটা'র সঠিক ব্যাসবাক্য-
কচুর মতো কাটা
কচুকে কাটা
কচু ও কাটা
কচুকাটা
180. 'পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ' এটি যে সমাসের উদাহরণ তার নাম হচ্ছে-
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়