EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
61. "আমি কোথায় পাব তা'রে, আমার মনের মানুষ যে রে।"-- গানের রচয়িতা কে?
গগন হরকরা
হাসন রাজা
আউল চাঁদ
রামপ্রসাদ
ব্যাখ্যা: 'আমি কোথায় পাব তারে' বাঙালি বাউল সংগীতশিল্পী ও সংগীত রচয়িতা গণন হরকরার লেখা একটি বাউল গান। এই গানের সুর অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা' গানটি রচনা করেন, যা বর্তমানে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত।
62. হিউম্যান ট্রাফিকিং বলতে কী বুঝায়?
মানব পাচার
দাবি আদায়ে দলবেঁধে রাস্তা আটকানো
মানব সম্পদ উন্নয়ন
ট্রাফিক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত থাকা
63. Sand pile কেন করা হয়?
Soil থেকে পানি নিষ্কাশনের জন্য
Vertical load নেয়ার জন্য
Soil compaction-এর জন্য
Horizontal load নেয়ার জন্য
ব্যাখ্যা: স্যান্ড পাইলিং একটি Soil iprovement technique, যা মাটির বিয়ারিং ক্যাপাসিটি বৃদ্ধি করে।
64. গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: গঠনগত দিক থেকে বাংলা বাক্য ৩ প্রকার; যথা- ১। সরলবাক্য ২। জটিল বা মিশ্র বাক্য ৩। যৌগিক বাক্য।
65. জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বিধৃত করা হয়েছে?
অনুচ্ছেদ-৭
অনুচ্ছেদ-৪(১)
অনুচ্ছেদ-৪ক
অনুচ্ছেদ-৭(গ)
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান ৪ক অনুচ্ছেদ অনুযায়ী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয়, সরকারি ও আধা- সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।
66. নির্মীয়মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত?
৩.৪৩ কিমি
৩.৩৪ কিমি
৪.৩৩ কিমি
৪.৪৩ কিমি
ব্যাখ্যা: কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেলের নাম দেয়া হয়েছে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল'। এটি কর্ণফুলী নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করবে।
67. রাস্তা নির্মাণে Sub-base course নিচের কোনটির উপরেই বসানো হয়?
Sub-grade
Base
Wearing surface
None of these
68. Concrete-এর Water-cement ration 0.5 হলে 10 ব্যাগ Cement-এর জন্য কতটুকু পানি প্রয়োজন?
150 Litre
400 Litre
250 Litre
200 Litre
ব্যাখ্যা: W/C Ratio = Water/ Cement ⇒0.5 = Water/10 ×50 ⇒ Water = 250 litre.
69. Fill in the blank. I ---a good film last week.
have seen
have watched
see
saw
ব্যাখ্যা: বাক্যে last week, last night, last year, last month, yesterday ইত্যাদি থাকলে verb-এর past form হয়। এখানে Option (ঘ)টি past form-এ আছে।
70. কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া?
Narrow Gauge
Broad Gauge
Mitre Gause
Mix Gauge
ব্যাখ্যা: ১। রেলপথের চওড়াগুলো হলো- ব্রডগেজ- ১৬৭৬ মিমি ২। মিটারগেজ- ১০০০ মিমি ৩। ন্যারোগেজ- ৭৬২ মিমি
71. 'রূপসী বাংলার কবি' কাকে বলা হয়?
কালিদাস রায়
জীবনানন্দ দাশ
সত্যেন্দ্রনাথ দত্ত
জসীম উদ্দীন
ব্যাখ্যা: বাংলার প্রকৃতি নিয়ে কবিতা রচনার কারণে জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়। এ ছাড়াও বাংলা সাহিত্যে নির্জনতার, তিমির হননের ও ধূসরতার কবি হিসেবে তিনি পরিচিতি।
72. 'বীরবল' কার ছদ্মনাম?
প্রমথনাথ বিশী
প্রেমেন্দ্র মিত্র
প্রমথ চৌধুরী
প্রমথনাথ বসু
ব্যাখ্যা: প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮-২ সেপ্টেম্বর ১৯৪৬) বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, যিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটো গল্পকার। ৩২ বীরবল ছদ্মনামও তিনি ব্যবহার করেছেন।
73. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বসন্ত
বিসর্জন
ডাকঘর
অচলায়তন
ব্যাখ্যা: 'বসন্ত' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। রবীন্দ্রনাথ ঠাকুর নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে।
74. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী"- গানটির রচয়িতা কে?
শামসুর রাহমান
হাসান হাফিজুর রহমান
আলতাফ মাহমুদ
আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা: আবদুল গাফফার চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
76. ব্রডগেজ রেললাইনের দুই রেলের অভ্যন্তরীণ Face-এর দূরত্ব কত?
১০০০ মিমি
১৪৫০ মিমি
১৬৭৬ মিমি
১৭৫০ মিমি
ব্যাখ্যা: যে--সব রেলপথে প্রচুর ট্রেন চলাচল করে, মালামাল পরিবহন করতে হয় বেশি এবং রেলপথের দৈর্ঘ্য বেশি সেসব জায়গায় ব্রডগেজ রেললাইন ব্যবহৃত হয়। ব্রডগেজ রেললাইনের প্রন্থ ১৬৭৬ মিলিমিটার।
77. 'Swansong' refers to
a song
a swan
last work of an artist
song of an artist
ব্যাখ্যা: 'Swansong', phrase-টির অর্থ কোনো ব্যক্তির শেষ কাজ। Option (গ)-এর অর্থ একজন শিল্পীর শেষ কর্ম। তাই এটি সঠিক উত্তর।
79. 'I remember' what you said yesterday. The underlined is -.
an adjective clause
a noun clause
an adverbial clause
a dependent clause
ব্যাখ্যা: Underlined অংশটিতে একটি Subject ও একটি verb আছে, যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং এটি একটি independent clause-এর বৈশিষ্ট্য। "I remember" সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাই একে main clause-ও বলা যায়। তবে 'What you said yesterday', আরা কিছু জানাতে চায়, তাই এটি একটি dependent অথবা sub-ordinate clause.
80. কাঠ সিজনিং কেন করা হয়?
সৌন্দর্যের জন্য
স্থায়িত্বের জন্য
শক্ত করার জন্য
ফাটল রোধের জন্য
ব্যাখ্যা: উপরের সবগুলোই সঠিক উত্তর। কাঠের শক্তি বৃদ্ধি, অতিরিক্ত ওজন হ্রাস, কার্যোপযোগিতা বৃদ্ধি, স্থায়িত্ব বৃদ্ধি, ফাটল রোধের জন্য সিজনিং করা হয়।