EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Image
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) পরীক্ষার জন্য স্পেশাল ৫টি মডেল টেস্ট
৳120.00
৳150.00
Image
পলিটেকনিক এডমিশন মাস্টার ২০২৬ (পলিটেকনিক ভর্তি প্রস্তুতি অনলাইন ব্যাচ)
৳1600.00
৳3000.00
Image
ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) রিটেন চাকরি প্রস্তুতি ব্যাচ - 2026
৳1000.00
৳1500.00
Image
নন-ডিপার্টমেন্ট এর ফাইনাল PDF সব সাবজেক্ট এর সাজেশন সহ।
৳350.00
৳500.00
Image
রসায়ন, পদার্থ ও অংকের সম্পূর্ণ pdf ফাইল। শ্রম পরিদর্শক (সেফটি) পরীক্ষার জন্য
৳150.00
৳200.00
Image
সিভিল ডিপার্টমেন্টের "বেসিক টু এডভান্স কোর্স"
৳2000.00
৳2500.00
Image
১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রস্তুতি অনলাইন ব্যাচ - সকল ডিপার্টমেন্ট
৳2500.00
৳3000.00
Image
সরকারী চাকরি প্রস্তুতি অফলাইন ক্লাস, ফার্মগেট, ঢাকা
৳6500.00
৳8000.00
Image
জুনিয়র ইন্সট্রাক্টর চাকরি প্রস্তুতি নন ডিপার্টমেন্টের সকল ক্লাস ও pdf
৳2000.00
৳3000.00

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
821. ১ × ৩.৩৩ × ৭.১ = ?
৭.১৫
৫.১৮
২.৩৬
১.৯৮
ব্যাখ্যা: ০.১×৩.৩৩× ৭.১ = ১/ ১০× ৩৩৩/১০০× ৭১/১০ =২৩৬৪৩/১০০০০ = ২.৩৬৪৩
822. নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা?
১৮/ ৩৬
৫/৩
১৬/ ৩১
৪/১২
ব্যাখ্যা:
823. রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
পূর্ব
পশ্চিম
উত্তর
দক্ষিণ
ব্যাখ্যা:
824. "তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন- সাহেবের কথা"।
আইয়ুব খান
ইয়াহিয়া খান
ভুট্টো
কিসিঞ্জার
ব্যাখ্যা: "তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা।" প্রদত্ত উক্তিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ থেকে নেওয়া।
825. কে 'কর্তব্যের নৈতিকতা'র ধারণা প্রবর্তন করেন?
হ্যারল্ড উইলসন
এডওয়ার্ড ওসবর্ন উইলসন
জন স্টুয়ার্ট মিল
ইমানুয়েল কান্ট
ব্যাখ্যা: কর্মের সঠিকতা ও ভুল তার পরিণতির উপর বিচার না করে সেটি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে কি না তাই হলো কর্তব্যের নৈতিকতা বা ডিওনটোলজিকাল নৈতিকতা। এ ডিওনটোলজিকাল নীতিশাস্ত্রটি জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ১৮ শতকের শেষদিকে তার শ্রেণিবদ্ধ আবশ্যক তত্ত্বের সাথে প্রবর্তন করেছিলেন।
826. 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে' গ্রন্থটির রচয়িতা কে?
সৈয়দ আলী আহসান
সুকান্ত ভট্টাচার্য
হুমায়ুন আজাদ
ঘনির্মলেন্দু গুণ
ব্যাখ্যা: হুমায়ুন আজাদের লেখা 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে' (১৯৮৫) একটি কাব্যগ্রন্থ। 'অলৌকিক ইস্টিমার' (১৯৭৩), 'কাফনে মোড়া অশ্রুবিন্দু' (১৯৯৮), 'জ্বলো চিতাবাঘ' (১৯৮০), 'পেরোনোর কিছু নেই' (২০০৪) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
827. One whose attitude is 'eat, drink and be merry' is
materialistic
epicurean
cynic
stoic
ব্যাখ্যা: Epicurean অর্থ ইন্দ্রিয়বিলাসী অর্থাৎ One whose attitude is 'eat, drink and be merry'। অন্যদিকে materialistic অর্থ বস্তুবাদী; cynic অর্থ হতাশাবাদী এবং stoic অর্থ সুখে-দুঃখে নির্বিকার ব্যক্তি।
828. একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
০.৫% বেড়েছে
০.২৫% বেড়েছে
০.২৫% কমেছে
০.৫% কমেছে
ব্যাখ্যা: ধরি, ব্যক্তিটির মূল বেতন = ১০০ টাকা ৫% কমানো হলে বেতন হবে = (১০০-১০০×৫/১০০) বা ৯৫ টাকা আবার, বেতন ৫% বাড়ানো হলে নতুন বেতন হবে = (৯৫ +৯৫×৫/১০০) বা ৯৯.৭৫ টাকা সুতরাং মোটের উপর ব্যক্তিটির বেতন হ্রাস পেল = (১০০- ৯৯.৭৫) বা ০.২৫ টাকা :. নির্ণেয় শতকরা হ্রাস = ০.২৫%।
829. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?
চৈতালী ঘূর্ণি
রক্তের অক্ষর
বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
১৯৭১
ব্যাখ্যা: মৃত্যু শিয়রে রেখে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 'একটি কালো মেয়ের কথা' এবং 'সুতপার তপস্যা' নামে দুখানি বই মিলে '১৯৭১' উপন্যাস রচনা করেন এবং নিজেই '১৯৭১' নামকরণ করেন। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসে তিনি তুলে ধরেছেন একাত্তরের গ্রামীণ জীবনের চিত্র। 'চৈতালী ঘূর্ণি' (১৯৩১) দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মানুষদের নিয়ে লেখা তারাশঙ্করের প্রথম গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস। রিজিয়া রহমান রচিত 'রক্তের অক্ষর' উপন্যাসে পতিতাপল্লীর বারাঙ্গনাদের শোষণ, নির্যাতন, বঞ্চনার বীভৎস ও অমানবিক জীবনচিত্র ফুটে ওঠেছে। আর 'বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি' উপন্যাসের রচয়িতা রফিকুল ইসলাম রফিক।
830. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
শওকত আলী
সেলিনা হোসেন
আখতারুজ্জামান ইলিয়াস
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা: সৈয়দ শামসুল হক (১৯৩৫-২০১৬) ১৯৬৬ সালে মাত্র ৩১ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। একাধারে গল্প, উপন্যাস, কবিতা, নাটক, কাব্যনাট্য ও শিশুসাহিত্যের লেখক হওয়ায় তিনি সব্যসাচী লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন। অন্যদিকে শওকত আলী (১৯৩৬-২০১৮) ৩২ বছর বয়সে ১৯৬৮ সালে, সেলিনা হোসেন (১৯৪৭-) ৩৩ বছর বয়সে ১৯৮০ সালে ও আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) ৩৯ বছর বয়সে ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
831. নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
রা ত্র হো অ
র বা ধী প নি
দ্র তা রি দা
সা ব ব অ ধ্যা
ব্যাখ্যা: অর্থবোধক শব্দ হলো অহোরাত্র, যার অর্থ দিবারাত বা সর্বদা।
832. কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
বিষের বাঁশি
যুগবাণী
ভাঙার গান
প্রলয় শিখা
ব্যাখ্যা: ১৯২২-১৯৩১ সাল পর্যন্ত কাজী নজরুল ইসলামের মোট পাঁচটি বই বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে প্রথম যে গ্রন্থটি নিষিদ্ধ হয় তা হলো প্রবন্ধ গ্রন্থ 'যুগবাণী'। ১৯২২ সালের ২৩ নভেম্বর ১৬৬৬১ পি নম্বর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ইংরেজ সরকার ফৌজদারি বিধির ৯৯এ ধারায় বইটি বাজেয়াপ্ত করে। একই দিনে নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয় বিষের বাঁশি' ১৯২৪ সালের ২২ অক্টোবর এবং 'ভাঙার গান' ১৯২৪ সালের ১১ নভেম্বর নিষিদ্ধ হয়। 'প্রলয় শিখা' বাজেয়াপ্ত হয় ১৯৩১ সালে। 'চন্দ্রবিন্দু' নিষিদ্ধ হয় ১৪ অক্টোবর ১৯৩১ সালে
833. কোন বানানটি শুদ্ধ?
Incyclopedia
Encyclopedia
Enciclopadia
Encyclopedea
ব্যাখ্যা: শুদ্ধ বানানটি হলো Encyclopedia, যার অর্থ হলো জ্ঞানকোষ বা বিশ্বকোষ।
834. ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক-
একই দিকে
উল্টো দিকে
উলম্ব রেখায়
সমান্তরালে
ব্যাখ্যা: ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক একই দিকে হয়।
835. 'Come on, it's time to go home.' Here 'home' is a/an-
noun
verb
adjective
adverb
ব্যাখ্যা: Home একটি বাক্যে noun, adjective, verb এবং adverb হিসেবে ব্যবহৃত হতে পারে। তবে প্রদত্ত বাক্যে Adverb হিসেবে ব্যবহৃত হয়েছে কেননা এখানে 'go' verbটি intransitive। আর intransitive verb-এর পরে বসায় home এখানে Adverb.
836. 'Who's that?' In this sentence 'that' is a/an-
pronoun
conjunction
adjective
adverb
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে That একজন ব্যক্তির নামের পরিবর্তে বসেছে।
837. 'Call me if you have any problems regarding your work.' Here 'regarding' is a/an-
Gerund
apposition
preposition
conjunction
ব্যাখ্যা: Regarding একটি preposition, যার অর্থ বিষয়ে বা সম্পর্কে (about) .
838. ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
স্যার এ. এফ. রহমান
রমেশচন্দ্র মজুমদার
সৈয়দ সাজ্জাদ হোসায়েন
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২তম উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রকে পাকিস্তানি বাহিনি কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও প্রথম বাঙালি উপাচার্য স্যার এ এফ রহমান এবং চতুর্থ উপাচার্য ছিলেন ড. রমেশচন্দ্র মজুমদার।
839. 'RELATION'- এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
ИОГТАЈЗЯ
RELATION
ИОГТАЈЗЯИ
ЙОГТАЈНЯ
ব্যাখ্যা: আয়নায় প্রতিবিম্ব হলো বস্তুর উল্টো চিত্র অর্থাৎ ডানদিক ইমেজ এর বামদিক আর বামদিক ইমেজের ডানদিক। সুতরাং 'RELATION'-এর আয়নায় প্রতিবিম্ব হবে ИОГТАЈЗЯ
840. উনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
ভূমিপুত্র
মাটির জাহাজ
কাঁটাতারে প্রজাপতি
চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে আখতারুজ্জামান ইলিয়াস রচিত মহাকাব্যিক উপন্যাস 'চিলেকোঠার সেপাই' (১৯৮৬)। উনসত্তরের গণঅভ্যুত্থানে যারা প্রধান শক্তি ছিল সেই শ্রমজীবী জনসাধারণ কিভাবে আন্দোলন পরবর্তী সময়টিতে প্রতারিত এবং বঞ্চিত হলো, বামপন্থীদের দোদুল্যমানতা, জাতীয় মুক্তির আকাঙ্ক্ষাকে যথাযথভাবে ধারণ করতে না পারার ফলে অজস্র রক্তপাত ও রাজনীতির ময়দান থেকে তাদের পশ্চাদপসরণ, আওয়ামী লীগ প্রধান শক্তি হয়ে ওঠা ইত্যাদি উপন্যাসটিতে মূল উপজীব্য হয়ে ওঠেছে। গ্রামজীবন নিয়ে লেখা ইমদাদুল হক মিলনের উপন্যাস 'ভূমিপুত্র'। 'মাটির জাহাজ' মাহমুদুল হকের উপন্যাস, 'কাঁটাতারে প্রজাপতি' সেলিনা হোসেনের উপন্যাস।