EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
18841. কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
বিষের বাঁশি
যুগবাণী
ভাঙার গান
প্রলয় শিখা
ব্যাখ্যা: ১৯২২-১৯৩১ সাল পর্যন্ত কাজী নজরুল ইসলামের মোট পাঁচটি বই বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে প্রথম যে গ্রন্থটি নিষিদ্ধ হয় তা হলো প্রবন্ধ গ্রন্থ 'যুগবাণী'। ১৯২২ সালের ২৩ নভেম্বর ১৬৬৬১ পি নম্বর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ইংরেজ সরকার ফৌজদারি বিধির ৯৯এ ধারায় বইটি বাজেয়াপ্ত করে। একই দিনে নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয় বিষের বাঁশি' ১৯২৪ সালের ২২ অক্টোবর এবং 'ভাঙার গান' ১৯২৪ সালের ১১ নভেম্বর নিষিদ্ধ হয়। 'প্রলয় শিখা' বাজেয়াপ্ত হয় ১৯৩১ সালে। 'চন্দ্রবিন্দু' নিষিদ্ধ হয় ১৪ অক্টোবর ১৯৩১ সালে
18842. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শেষ প্রশ্ন'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'
কাজী নজরুল ইসলামের 'কুহেলিকা'
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা'
ব্যাখ্যা: 'চোখের বালি' বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। বালবিধবা বিনোদিনীর চিত্তে পুরুষের প্রতি দুর্নিবার আকাঙ্ক্ষার জাগরণ ও তার মানসিক পরিবর্তনের টানাপোড়েন এ উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য। মহেন্দ্র ও আশার দাম্পত্যজীবন ছাপিয়ে বালবিধবা বিনোদিনীর প্রেমাসক্তি উপন্যাসে প্রাধান্য পেয়েছে। অন্যদিকে 'শেষ প্রশ্ন' উপন্যাসে তৎকালীন সমাজ ব্যবস্থা ও গোঁড়ামির চিত্র, 'কুহেলিকা' উপন্যাসে সমাজনীতি, রাজনীতি ও ধর্মনীতি এবং 'কপালকুণ্ডলা' উপন্যাসে রোমান্টিকতা প্রাধান্য পেয়েছে।
18843. উনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
ভূমিপুত্র
মাটির জাহাজ
কাঁটাতারে প্রজাপতি
চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে আখতারুজ্জামান ইলিয়াস রচিত মহাকাব্যিক উপন্যাস 'চিলেকোঠার সেপাই' (১৯৮৬)। উনসত্তরের গণঅভ্যুত্থানে যারা প্রধান শক্তি ছিল সেই শ্রমজীবী জনসাধারণ কিভাবে আন্দোলন পরবর্তী সময়টিতে প্রতারিত এবং বঞ্চিত হলো, বামপন্থীদের দোদুল্যমানতা, জাতীয় মুক্তির আকাঙ্ক্ষাকে যথাযথভাবে ধারণ করতে না পারার ফলে অজস্র রক্তপাত ও রাজনীতির ময়দান থেকে তাদের পশ্চাদপসরণ, আওয়ামী লীগ প্রধান শক্তি হয়ে ওঠা ইত্যাদি উপন্যাসটিতে মূল উপজীব্য হয়ে ওঠেছে। গ্রামজীবন নিয়ে লেখা ইমদাদুল হক মিলনের উপন্যাস 'ভূমিপুত্র'। 'মাটির জাহাজ' মাহমুদুল হকের উপন্যাস, 'কাঁটাতারে প্রজাপতি' সেলিনা হোসেনের উপন্যাস।
18844. রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
পূর্ব
পশ্চিম
উত্তর
দক্ষিণ
ব্যাখ্যা:
18845. নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
রা ত্র হো অ
র বা ধী প নি
দ্র তা রি দা
সা ব ব অ ধ্যা
ব্যাখ্যা: অর্থবোধক শব্দ হলো অহোরাত্র, যার অর্থ দিবারাত বা সর্বদা।
18846. 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে' গ্রন্থটির রচয়িতা কে?
সৈয়দ আলী আহসান
সুকান্ত ভট্টাচার্য
হুমায়ুন আজাদ
ঘনির্মলেন্দু গুণ
ব্যাখ্যা: হুমায়ুন আজাদের লেখা 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে' (১৯৮৫) একটি কাব্যগ্রন্থ। 'অলৌকিক ইস্টিমার' (১৯৭৩), 'কাফনে মোড়া অশ্রুবিন্দু' (১৯৯৮), 'জ্বলো চিতাবাঘ' (১৯৮০), 'পেরোনোর কিছু নেই' (২০০৪) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
18847. "তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন- সাহেবের কথা"।
আইয়ুব খান
ইয়াহিয়া খান
ভুট্টো
কিসিঞ্জার
ব্যাখ্যা: "তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা।" প্রদত্ত উক্তিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ থেকে নেওয়া।
18848. কোন বানানটি শুদ্ধ?
Incyclopedia
Encyclopedia
Enciclopadia
Encyclopedea
ব্যাখ্যা: শুদ্ধ বানানটি হলো Encyclopedia, যার অর্থ হলো জ্ঞানকোষ বা বিশ্বকোষ।
18849. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
শওকত আলী
সেলিনা হোসেন
আখতারুজ্জামান ইলিয়াস
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা: সৈয়দ শামসুল হক (১৯৩৫-২০১৬) ১৯৬৬ সালে মাত্র ৩১ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। একাধারে গল্প, উপন্যাস, কবিতা, নাটক, কাব্যনাট্য ও শিশুসাহিত্যের লেখক হওয়ায় তিনি সব্যসাচী লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন। অন্যদিকে শওকত আলী (১৯৩৬-২০১৮) ৩২ বছর বয়সে ১৯৬৮ সালে, সেলিনা হোসেন (১৯৪৭-) ৩৩ বছর বয়সে ১৯৮০ সালে ও আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) ৩৯ বছর বয়সে ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
18850. রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র-
বিনোদিনী
হৈমন্তী
আশালতা
ঘচারুলতা
ব্যাখ্যা: 'নষ্টনীড়' (১৯০১) ছোটগল্পের উল্লেখযোগ্য তিনটি চরিত্র চারুলতা, অমল ও ভূপতি। 'হৈমন্তী' গল্পের উল্লেখযোগ্য চরিত্র- হৈমন্তী, গৌরীশংকর, অপু, বনমালী। বিনোদিনী ও আশালতা 'চোখের বালি' উপন্যাসের চরিত্র।
18851. ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক-
একই দিকে
উল্টো দিকে
উলম্ব রেখায়
সমান্তরালে
ব্যাখ্যা: ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক একই দিকে হয়।
18852. নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা?
১৮/ ৩৬
৫/৩
১৬/ ৩১
৪/১২
ব্যাখ্যা:
18853. 'RELATION'- এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
ИОГТАЈЗЯ
RELATION
ИОГТАЈЗЯИ
ЙОГТАЈНЯ
ব্যাখ্যা: আয়নায় প্রতিবিম্ব হলো বস্তুর উল্টো চিত্র অর্থাৎ ডানদিক ইমেজ এর বামদিক আর বামদিক ইমেজের ডানদিক। সুতরাং 'RELATION'-এর আয়নায় প্রতিবিম্ব হবে ИОГТАЈЗЯ
18854. 'Call me if you have any problems regarding your work.' Here 'regarding' is a/an-
Gerund
apposition
preposition
conjunction
ব্যাখ্যা: Regarding একটি preposition, যার অর্থ বিষয়ে বা সম্পর্কে (about) .
18855. একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
০.৫% বেড়েছে
০.২৫% বেড়েছে
০.২৫% কমেছে
০.৫% কমেছে
ব্যাখ্যা: ধরি, ব্যক্তিটির মূল বেতন = ১০০ টাকা ৫% কমানো হলে বেতন হবে = (১০০-১০০×৫/১০০) বা ৯৫ টাকা আবার, বেতন ৫% বাড়ানো হলে নতুন বেতন হবে = (৯৫ +৯৫×৫/১০০) বা ৯৯.৭৫ টাকা সুতরাং মোটের উপর ব্যক্তিটির বেতন হ্রাস পেল = (১০০- ৯৯.৭৫) বা ০.২৫ টাকা :. নির্ণেয় শতকরা হ্রাস = ০.২৫%।
18856. জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
গঙ্গা
পুতুলনাচের ইতিকথা
হাঁসুলী বাঁকের উপকথা
গৃহদাহ
ব্যাখ্যা: 'গঙ্গা' (১৯৫৭) সমরেশ বসু রচিত জাল-জল ও জেলে জীবনের গৃহস্থালি বিষয়ক উপন্যাস। লেখকের ভাষায়- 'মৎসজীবীদের মাছধরার একটি বিশেষ মরশুমী যাওয়া-আসাকে কেন্দ্র করেই গোটা কাহিনি গড়ে উঠেছে।' অন্যদিকে 'পুতুলনাচের ইতিকথা' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত জটিল সামাজিক সম্পর্কের কাহিনি, 'হাঁসুলী বাঁকের উপকথা' তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গ্রামীণ জীবন ও জমিদারি ব্যবস্থার বাস্তবতা এবং 'গৃহদাহ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ত্রিভুজ প্রেমের কাহিনি নির্ভর সামাজিক দ্বন্দ্বমূলক উপন্যাস।
18857. One whose attitude is 'eat, drink and be merry' is
materialistic
epicurean
cynic
stoic
ব্যাখ্যা: Epicurean অর্থ ইন্দ্রিয়বিলাসী অর্থাৎ One whose attitude is 'eat, drink and be merry'। অন্যদিকে materialistic অর্থ বস্তুবাদী; cynic অর্থ হতাশাবাদী এবং stoic অর্থ সুখে-দুঃখে নির্বিকার ব্যক্তি।
18858. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?
চৈতালী ঘূর্ণি
রক্তের অক্ষর
বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
১৯৭১
ব্যাখ্যা: মৃত্যু শিয়রে রেখে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 'একটি কালো মেয়ের কথা' এবং 'সুতপার তপস্যা' নামে দুখানি বই মিলে '১৯৭১' উপন্যাস রচনা করেন এবং নিজেই '১৯৭১' নামকরণ করেন। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসে তিনি তুলে ধরেছেন একাত্তরের গ্রামীণ জীবনের চিত্র। 'চৈতালী ঘূর্ণি' (১৯৩১) দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মানুষদের নিয়ে লেখা তারাশঙ্করের প্রথম গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস। রিজিয়া রহমান রচিত 'রক্তের অক্ষর' উপন্যাসে পতিতাপল্লীর বারাঙ্গনাদের শোষণ, নির্যাতন, বঞ্চনার বীভৎস ও অমানবিক জীবনচিত্র ফুটে ওঠেছে। আর 'বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি' উপন্যাসের রচয়িতা রফিকুল ইসলাম রফিক।
18859. ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
স্যার এ. এফ. রহমান
রমেশচন্দ্র মজুমদার
সৈয়দ সাজ্জাদ হোসায়েন
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২তম উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রকে পাকিস্তানি বাহিনি কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও প্রথম বাঙালি উপাচার্য স্যার এ এফ রহমান এবং চতুর্থ উপাচার্য ছিলেন ড. রমেশচন্দ্র মজুমদার।
18860. ৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
১৫ মিনিট
২০ মিনিট
২৫ মিনিট
৩০ মিনিট
ব্যাখ্যা: ৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা ৪৫ মিনিট বর্তমান সময় = ৪টা ৪৫ মিনিট + ৫০ মিনিট ৫ টা ৩৫ মিনিট সুতরাং ৬টা বাজতে সময় বাকি ৬: ০০-৫: ৩৫ = ২৫ মিনিট।