EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Image
মেকানিক্যাল ডিপার্টমেন্ট অনলাইন ক্লাস - আলমগীর হোসেন স্যার, ডুয়েটিয়ান
৳2250.00
৳2750.00
Image
উপ-সহকারী প্রকৌশলী (SAE) জব প্রিপারেশন (সিভিল) - অনলাইন ব্যাচ
৳2500.00
৳3000.00
Image
অফলাইন ক্লাস - সিভিল, কন্সট্রাকশন, এনভায়রনমেন্ট উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি কোর্স ফার্মগেট, ঢাকা ।
৳5000.00
৳6000.00
Image
উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি মডেল টেস্ট BPSC প্যার্টান। ৮ টি মডেল টেস্টে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট
৳300.00
Image
পলিটেকনিক এডমিশন মাস্টার ২০২৬ (পলিটেকনিক ভর্তি প্রস্তুতি অনলাইন ব্যাচ)
৳1600.00
৳3000.00
Image
নন-ডিপার্টমেন্ট এর ফাইনাল PDF সব সাবজেক্ট এর সাজেশন সহ।
৳350.00
৳500.00
Image
রসায়ন, পদার্থ ও অংকের সম্পূর্ণ pdf ফাইল। শ্রম পরিদর্শক (সেফটি) পরীক্ষার জন্য
৳150.00
৳200.00
Image
সিভিল ডিপার্টমেন্টের "বেসিক টু এডভান্স কোর্স"
৳2000.00
৳2500.00
Image
১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রস্তুতি অনলাইন ব্যাচ - সকল ডিপার্টমেন্ট
৳2500.00
৳3000.00
Image
জুনিয়র ইন্সট্রাক্টর চাকরি প্রস্তুতি নন ডিপার্টমেন্টের সকল ক্লাস ও pdf
৳2000.00
৳3000.00

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

আন্তর্জাতিক প্রশ্ন MCQ
2201. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
সুইডেন
মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
জার্মানি
ব্যাখ্যা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী একটি বেসরকারি অলাভজনক আন্তর্জাতিক সংস্থা। বিশিষ্ট আইনজীবী ও উন্নয়ন অর্থনীতিবিদ পিটার ইজেন ১৯৯৩ সালে এটি প্রতিষ্ঠা করেন। এ সংস্থা বাংলাদেশে টিআইবি নামে ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। দুর্নীতি বিরোধী সংস্থাটি প্রতিবছর দুর্নীতির ধারণাসূচক বা Corruption Perceptions Index প্রকাশ করে থাকে।
2202. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম-
আইসোপ্লিথ
আইসোহাইট
আইসোহ্যালাইন
আইসোথার্ম
ব্যাখ্যা: ভূ-পৃষ্ঠের যেসব জায়গায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ একই রকম, সেসব জায়গাকে রেখার সাহায্যে যুক্ত করে মানচিত্রে যে কাল্পনিক রেখা দেখানো হয় তাকে সমবর্ষণ বা আইসোহাইট (Isohyets) রেখা বলে। সাধারণভাবে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি। বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতের মওসিনরামে।
2203. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
রুয়ান্ডা
সিয়েরা লিওন
সুদান
লাইবেরিয়া
ব্যাখ্যা: জাতিসংঘের শান্তি মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশের সেনাবাহিনী পশ্চিম আফ্রিকার আটলান্টিক পাড়ের দেশ সিয়েরা লিওনে শান্তি-শৃঙ্খলা স্থাপন ও নানা প্রকার অবকাঠামো বিনির্মাণ করে দেশটির মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। বাংলাদেশের মানুষের অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০২ সালে দেশটির প্রেসিডেন্ট বাংলা ভাষাকে সিয়েরা লিওনের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়।
2204. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
১৯৪৪ সালে
১৯৪৫ সালে
১৯৪৮ সালে
১৯৪৯ সালে
ব্যাখ্যা: ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন-উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের বৈঠকে গৃহীত এক চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা International Monetary Fund (IMF) প্রতিষ্ঠিত হয়। তবে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫। আর এটি কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭ এবং জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে ১৫ নভেম্বর ১৯৪৭। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক এ সংস্থাটির বর্তমান সদস্য দেশ ১৯০টি। আর সংস্থাটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক বুলগেরিয়ার নাগরিক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
2205. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
নাইজেরিয়া
গাম্বিয়া
বাংলাদেশ
আলজেরিয়া
ব্যাখ্যা: রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া ১১ নভেম্বর ২০১৯ নেদারল্যান্ডের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা করে। যার শুনানি অনুষ্ঠিত হয় ১০-১২ ডিসেম্বর ২০১৯। এ শুনানিতে গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবুবকর মারি তাম্বাদু আর মিয়ানমারের পক্ষে লড়তে আদালতে হাজির হয়েছিলেন তৎকালীন স্টেট কাউন্সেলর অং সান সুচি।
2206. 'Political Ideals' গ্রন্থের লেখক কে?
মেকিয়াভেলি
রাসেল
প্লেটো
এরিস্টটল
ব্যাখ্যা: 'Political Ideals' গ্রন্থের লেখক ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা এবং সমাজ সমালোচক বারট্রান্ড রাসেল। এটি ১৯১৭ সালে প্রথম প্রকাশিত হয়। তার অন্যান্য গ্রন্থ হলো- The Problems of Philosophy, The History of Western Philosophy, Why I am not a Christian, The Conquest of Happiness, etc. I
2207. পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি?
অক্সিজেন
হাইড্রোজেন
কার্বন
সিলিকন
2208. মার্বেল কোন ধরনের শিলা?
রূপান্তরিত শিলা
আগ্নেয় শিলা
পাললিক শিলা
মিশ্র শিলা
ব্যাখ্যা: আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড তাপ, চাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে, তখন তাকে রূপান্তরিত শিলা বলে। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্কেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে প্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস, কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।
2209. প্লেটো 'সদগুণ' বলতে বুঝিয়েছেন-
প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
সুখ, ভালোত্ব ও প্রেম
প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, সুখ ও ন্যায়
ব্যাখ্যা: সক্রেটিসের অমরবাণী 'সদগুণই জ্ঞান' প্লেটো মনে প্রাণে বিশ্বাস করতেন। সক্রেটিসের মতো তিনিও মনে করতেন জীবন একটি শিল্প আর এ শিল্পের পরিপূর্ণতা জ্ঞানের মাধ্যমে অর্জন করা সম্ভব। তাই এর সুষ্ঠু বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়।
2210. কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত?
চিলি
ইথিওপিয়া
বেলজিয়াম
আর্জেন্টিনা
2211. নিচের কোনটি সত্য নয়?
ইরাবতী মিয়ানমারের একটি নদী
গোবি মরুভূমি ভারতে অবস্থিত
থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
ব্যাখ্যা: চীন ও মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে অবস্থিত গোবি মরুভূমি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। এটির আয়তন ১২ লক্ষ ৯৫ হাজার বর্গ কিমি।
2212. কে 'কর্তব্যের নৈতিকতা'র ধারণা প্রবর্তন করেন?
হ্যারল্ড উইলসন
এডওয়ার্ড ওসবর্ন উইলসন
জন স্টুয়ার্ট মিল
ইমানুয়েল কান্ট
ব্যাখ্যা: কর্মের সঠিকতা ও ভুল তার পরিণতির উপর বিচার না করে সেটি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে কি না তাই হলো কর্তব্যের নৈতিকতা বা ডিওনটোলজিকাল নৈতিকতা। এ ডিওনটোলজিকাল নীতিশাস্ত্রটি জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ১৮ শতকের শেষদিকে তার শ্রেণিবদ্ধ আবশ্যক তত্ত্বের সাথে প্রবর্তন করেছিলেন।
2213. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
সিরাস
নিম্বাস
কিউম্যুলাস
স্ট্রেটাস
ব্যাখ্যা: 'গ' ও 'ঘ' দুটিই সঠিক। সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০০০ থেকে ৭,০০০ মিটারের মধ্যে মধ্যম উচ্চতার মেঘ থাকে। মধ্যম উচ্চতার মেঘ দুই প্রকারের হয়। কিউমুলাস (অল্টোকিউমুলাস) এবং স্ট্রেটাস (অল্টোস্ট্রেটাস)। উল্লেখ্য, সিরাস উঁচু স্তরের মেঘ এবং নিম্বাস নিচু স্তরের মেঘ।।
2214. জাতিসংঘ নামকরণ করেন-
রুজভেল্ট
স্টালিন
চার্চিল
দ্যা গল
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা থেকে বিশ্বকে মুক্তি দিয়ে বিশ্বশান্তি এবং অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৪২ সালের ১ জানুয়ারি জাতিসংঘ নামক একটি বিশ্বসংস্থার নামকরণ করেন। আর চার্চিল, স্টালিন ও দ্য গল যথাক্রমে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্সের শাসক ছিলেন যারা জাতিসংঘ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেন।
2215. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো:
আপদ ঝুঁকি হ্রাস
জলবায়ু পরিবর্তন হ্রাস
জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা
ব্যাখ্যা: ২০১৫ সালের ডিসেম্বরে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বনেতারা জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হন। এই সম্মেলনটি COP-21 নামে পরিচিত।
2216. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?
জানুয়ারি
ফেব্রুয়ারি
ডিসেম্বর
মে
ব্যাখ্যা: দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস জানুয়ারি এবং উত্তর গোলার্ধে শীতলতম মাস। জানুয়ারি। বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল এবং শীতলতম মাস জানুয়ারি।
2217. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?
১৯১২ সালে
১৯১৩ সালে
১৯১৪ সালে
১৯১৫ সালে
ব্যাখ্যা: বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশ ভারতের বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলন চরমে পৌঁছালে ব্রিটিশ সরকার রাজধানী কলকাতা থেকে সমগ্র ভারত শাসন সমীচীন মনে করেনি। এমতাবস্থায় ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ ভারতে এসে ১২ ডিসেম্বর ১৯১১ দিল্লির দরবারে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা দেন। কিন্তু ১৯১২ সালের ১ এপ্রিলে আনুষ্ঠানিকভাবে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়। তবে সম্পূর্ণভাবে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হতে সময় লেগে যায় ১৯৩১ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
2218. 'বেঙ্গল ফ্যান' ভূমিরূপটি কোথায় অবস্থিত?
মধুপুর গড়ে
বঙ্গোপসাগরে
হাওর অঞ্চলে
টারশিয়ারি পাহাড়ে
ব্যাখ্যা: বঙ্গোপসাগরের তলদেশের খাদ সোয়াচ অব নো গ্রাউন্ড জোয়ারভাটা, পললের গতিবিধি ও অবক্ষেপণ, পানির গতি-প্রকৃতি প্রভৃতির উপর প্রভাব বিস্তার করে। গঙ্গা-ব্রহ্মপুত্র নদীবাহিত পলি সোয়াচ অব নো গ্রাউন্ডের মধ্য দিয়ে টারবিডিটি স্রোতের মাধ্যমে প্রায় ৩,০০০ কিমি দক্ষিণে নিয়ে আসে। এ পলি মিশ্রিত স্রোত বঙ্গোপসাগরের তলদেশে অগভীর খাদের সৃষ্টি করে শিরা-উপশিরার মতো বেষ্টনী তৈরি করেছে, যা বেঙ্গল ফ্যান বা গাঙ্গেয় ফ্যান নামে পরিচিত।
2219. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
সৌদি আরব
মালয়েশিয়া
তুরস্ক
পাকিস্তান
ব্যাখ্যা: ৪ এপ্রিল ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত North Atlantic Treaty Organization বা NATO-এর বর্তমান ৩০টি সদস্য রাষ্ট্রের মধ্যে দুটি মুসলিম রাষ্ট্র রয়েছে। যার একটি তুরস্ক অন্যটি আলবেনিয়া।
2220. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
জিব্রাল্টার প্রণালী
বসফরাস প্রণালী
বাবেল মান্দেব প্রণালী
বেরিং প্রণালী
ব্যাখ্যা: আরব উপদ্বীপের ইয়েমেন ও হর্ন অব আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়ার মাঝে ২০ কিমি প্রন্থের বাবেল মান্দের প্রণালি এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে। আর এ প্রণালি এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। অপরদিকে জিব্রাল্টার, বসফরাস ও বেরিং প্রণালি যথাক্রমে ইউরোপ-আফ্রিকা, এশিয়া-ইউরোপ এবং এশিয়া উত্তর আমেরিকাকে পৃথক করেছে।