EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
821. বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?
লর্ড কার্জন
রাজা পঞ্চম জর্জ
লর্ড মাউন্ট ব্যাটেন
লর্ড ওয়াভেল
ব্যাখ্যা: ভারতের বড়লার্ট লর্ড কার্জনের এক ঘোষণার মাধ্যমে ১৯০৫ সালের ১৬ অক্টোবর 'বঙ্গভঙ্গ' হয়। পরবর্তীতে হিন্দু জাতীয়তাবাদীদের তীব্র আন্দোলনের প্রেক্ষিতে ১২ ডিসেম্বর ১৯১১ লর্ড হার্ডিঞ্জের সুপারিশে রাজা পঞ্চম জর্জ দিল্লি দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। এ ঘোষণা কার্যকর হয় ১৯১২ সালের ২০ জানুয়ারি।
822. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মোহাম্মদউল্লাহ
তাজউদ্দীন আহমদ
ক্যাপ্টেন এম মনসুর আলী
ব্যাখ্যা: বাংলাদেশের সংসদ নেতা ও সংসদ উপনেতা সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে নির্বাচিত হন। ৭ মার্চ ১৯৭৩ অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত দেশের প্রথম জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উপনেতা নির্বাচিত হন আসাদুজ্জামান খান। মোহাম্মদ উল্লাহ ছিলেন জাতীয় সংসদের প্রথম স্পিকার।
823. কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়-
রোজ গার্ডেনে
সিরাজগঞ্জে
সন্তোষে
সুনামগঞ্জে
ব্যাখ্যা: টাঙ্গাইল জেলার কাগমারির সন্তোষে 'কাগমারি সম্মেলন' অনুষ্ঠিত হয় ৭-১০ ফেব্রুয়ারি ১৯৫৭। এই সম্মেলনের সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। এ সম্মেলনের মাধ্যমে তিনি স্বায়ত্তশাসনের দাবি জোরালোভাবে তুলে ধরেছিলেন।
824. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
পুণ্ড্র
তাম্রলিপ্তি
গৌড়
হরিকেল
ব্যাখ্যা: 'পুণ্ড্র' বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর (বর্তমান মহাস্থানগড়) ছিল পুত্র রাজ্যের রাজধানী। এ জনপদ গড়ে উঠেছিল বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলাকে কেন্দ্র করে। প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রাচীরবেষ্টিত এ নগরীর ভেতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
825. বঙ্গবন্ধুকে কখন 'জুলিও কুরী' শান্তি পুরস্কার প্রদান করা হয়?
২০ মে ১৯৭২
২১ মে ১৯৭২
২২ মে ১৯৭২
২৩ মে ১৯৭২
ব্যাখ্যা: [Note: বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদকে ভূষিত করা হয় ১০ অক্টোবর ১৯৭২ এবং পদক প্রদান করা হয় ২৩ মে ১৯৭৩।
826. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?
নওয়াব আব্দুল লতিফ
স্যার সৈয়দ আহমেদ
নওয়াব স্যার সলিমুল্লাহ
খাজা নাজিমউদ্দীন
ব্যাখ্যা: ঢাকার নওয়াব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯১৫ সালে সলিমুল্লাহর মৃত্যুর পর সৈয়দ নওয়াব আলী চৌধুরী শক্ত হাতে এ উদ্যোগের হাল ধরেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নাথান কমিশন গঠন করা হয় ২৭ মে ১৯১২।
827. ঢাকা শহরের গোড়াপত্তন হয়-
ব্রিটিশ আমলে
সুলতানি আমলে
মুঘল আমলে
স্বাধীন নবাবী আমলে
ব্যাখ্যা: সুলতানি আমলে ঢাকা শহরের গোড়াপত্তন হয় এবং এটি একটি নগর কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। তবে মুঘল আমলে প্রাদেশিক রাজধানীর মর্যাদা পাওয়ার পর এটি প্রসিদ্ধি লাভ করে। উল্লেখ্য, সুবাদার ইসলাম খান চিশতী সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানীতে রূপান্তর করেন। সব মিলিয়ে এ পর্যন্ত ঢাকা পাঁচবার (১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭ ও ১৯৭১) রাজধানী হয়েছে।
828. সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?
অনুচ্ছেদ ২২
অনুচ্ছেদ ২৩
অনুচ্ছেদ ২৪
অনুচ্ছেদ ২৫
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের ২৫ নং অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হবে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের নীতিসমূহের প্রতি শ্রদ্ধা। অন্যদিকে ২২, ২৩ এবং ২৪ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় যথাক্রমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, জাতীয় সংস্কৃতি এবং জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি।
829. কে বীরশ্রেষ্ঠ নন?
হামিদুর রহমান
মোস্তফা কামাল
মুন্সী আব্দুর রহিম
নূর মোহাম্মদ শেখ
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৫ ডিসেম্বর ১৯৭৩ সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ৪২৬ জন মুক্তিযোদ্ধাকে ৪ ধরনের বীরত্বসূচক খেতাব প্রদান করে। তাদের মধ্যে ৭ জনকে সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। তারা হলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান, সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল, ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
830. লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?
২০-২১ ফেব্রুয়ারি ১৯৭৪
২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪
২৬ ফেব্রুয়ারি ১৯৭৪
২৭-২৮ ফেব্রুয়ারি ১৯৭৪
ব্যাখ্যা: ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলন পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হয় ২২-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪। এ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করেন ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪। উল্লেখ্য, বাংলাদেশ ওআইসির দ্বিতীয় সম্মেলনে ৩২তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে।
831. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খাজা নাজিমউদ্দীন
নুরুল আমিন
লিয়াকত আলী খান
মোহাম্মদ আলী জিন্নাহ
ব্যাখ্যা: ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন ১৭.১০.১৯৫১-১৭.০৪.১৯৫৩)। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান (১৫.০৮.১৯৪৭-১৬.১০.১৯৫১)। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভের সময় *পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন (৭-২০ ডিসেম্বর ১৯৭১) এবং ভাষা আন্দোলনের সময় তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী)
832. মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রোডে 'বাংলাদেশ বাহিনী' কখন গঠন করা হয়?
এপ্রিল ১০, ১৯৭১
এপ্রিল ১১, ১৯৭১
এপ্রিল ১২, ১৯৭১
এপ্রিল ১৩, ১৯৭১
ব্যাখ্যা: শক্তিশালী পাকিস্তানি বাহিনীকে মোকাবেলা করার জন্য মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকারের কার্যালয় কলকাতার ৮ থিয়েটার রোডে (বর্তমানে শেক্সপিয়র সরণি) বাংলাদেশ বাহিনী গঠন করা হয় ১০ এপ্রিল ১৯৭১। এই দিনে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বেতার ভাষণে সারা দেশকে ৮টি রণাঙ্গনে ভাগ করেন। ১৪ এপ্রিল এম.এ.জি ওসমানীকে মুক্তিবাহিনীর (বাংলাদেশ বাহিনী) প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। পরবর্তীতে তাজউদ্দীন আহমদের সভাপতিত্বে ৮টি রণাঙ্গনের অধিনায়কদের এক সভায় সারা দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
833. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
৭ মার্চ ১৯৭৩
১৭ মার্চ ১৯৭৩
২৭ মার্চ ১৯৭৩
৭ মার্চ ১৯৭৪
ব্যাখ্যা: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম জাতীয় সংসদ বা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩ (বুধবার)। আর সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ২০১৮।
834. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?
সিপাহি মোস্তফা কামাল
ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
সিপাহি হামিদুর রহমান
ব্যাখ্যা: বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানকে প্রথম সমাহিত করা হয় ভারতের আমবাসা গ্রামে। পরবর্তীতে হামিদুর রহমানের দেহাবশেষ ভারত থেকে ফিরিয়ে এনে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় ১১ ডিসেম্বর ২০০৭। উল্লেখ্য, মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় ২৩ জুন ২০০৬। তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় ২৫ জুন ২০০৬।
835. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
ফেব্রুয়ারি ২০, ১৯৭৪
ফেব্রুয়ারি ২১, ১৯৭৪
ফেব্রুয়ারি ২২, ১৯৭৪
ফেব্রুয়ারি ২৩, ১৯৭৪
ব্যাখ্যা: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। পাকিস্তান, ইরান ও তুরস্ক বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ২২ ফেব্রুয়ারি ১৯৭৪।
836. কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
অনুচ্ছেদ ৭
অনুচ্ছেদ ৭(ক)
অনুচ্ছেদ ৭(খ)
অনুচ্ছেদ ৮
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের ৭খ অনুচ্ছেদ বলে সংবিধানের মৌলিক বিধানাবলি সংশোধন অযোগ্য। সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, অনুচ্ছেদ ৭-এ সংবিধানের প্রাধান্য এবং অনুচ্ছেদ ৮-এ রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোকপাত করা হয়েছে।
837. বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল?
বহুদলীয় ব্যবস্থা
বাকশাল প্রতিষ্ঠা
তত্ত্বাবধায়ক সরকার
সংসদে মহিলা আসন
ব্যাখ্যা: ২৭ মার্চ ১৯৯৬ বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাস হয়, যার বিষয়বস্তু ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন। উল্লেখ্য, ৩০ জুন ২০১১ সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রদ করা হয়।
838. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
৪র্থ তফসিল
৫ম তফসিল
৬ষ্ঠ তফসিল
৭ম তফসিল
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদের বাইরে একটি বিলুপ্তসহ মোট ৭টি তফসিল রয়েছে। এর মধ্যে চতুর্থ তফসিল মূলত ১৫০ অনুচ্ছেদেরই সংযুক্ত অংশ। ১৫০ অনুচ্ছেদে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি উল্লেখ আছে। এই তফসিলে গণপরিষদে ভঙ্গকরণ, প্রথম নির্বাচন, ধারাবাহিকতা রক্ষা ও অন্তর্বর্তী ব্যবস্থাবলি, কতিপয় ফরমান বৈধকরণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, বিচার বিভাগ, আপিলের অধিকার, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, সরকারি কর্ম পদে বহাল থাকার জন্য শপথ, স্থানীয় শাসন, করারোপ, অন্তর্বর্তী আর্থিক ব্যবস্থাসমূহ, অতীত হিসাবের নিরীক্ষা, সরকারের সম্পত্তি, পরিসম্পৎ, স্বত্ব, দায়-দায়িত্ব ও বাধ্যবাধকতা, আইনের উপযোগীকরণ ও অসুবিধা দূরীকরণ-এ বিষয়গুলোর ব্যাখ্যা দেওয়া আছে। এ কারণে সামরিক শাসনকে বৈধতা দিতে চতুর্থ তফসিলের অপব্যবহার করা হয়। পঞ্চম তফসিলে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ, ষষ্ঠ তফসিলে ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা এবং সপ্তম তফসিলে ১৯৭১ সালে ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র উল্লেখ আছে।
839. ঐতিহাসিক 'ছয় দফা দাবিতে' যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না-
শাসনতান্ত্রিক কাঠামো
কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
বিচার ব্যবস্থা
ব্যাখ্যা: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ বঙ্গবন্ধু ঘোষিত ছয় দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। ছয় দফার বাকি দফাগুলো হলো: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা; মুদ্রা ও অর্থ সম্বন্ধীয় ক্ষমতা; রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা; বৈদেশিক বাণিজ্যবিষয়ক ক্ষমতা ও আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। বিচার ব্যবস্থা ঐতিহাসিক 'ছয় দফা দাবিতে' অন্তর্ভুক্ত ছিল না।
840. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?
দক্ষিণ তালপট্টি
সেন্টমার্টিন
নিঝুম দ্বীপ
ভোলা
ব্যাখ্যা: বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ। তবে সেন্টমার্টিন দ্বীপেরই বিচ্ছিন্ন অংশ ছেড়া দ্বীপ হলো দক্ষিণের সর্বশেষ বিন্দু। ভোলা বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ। দক্ষিণ তালপট্টি বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী দ্বীপ। বর্তমানে এ দ্বীপটির অস্তিত্ব নেই।