EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
961. আইনস্টাইন নোবেল পুরস্কার পান-
আপেক্ষিক তত্ত্বের উপর
মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য
কৃষ্ণগহবর আবিষ্কারের জন্য
আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
ব্যাখ্যা: আলবার্ট আইনস্টাইন জার্মানির একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার পুরস্কার লাভের কারণ হিসেবে উল্লেখ করা হয়, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান এবং বিশেষত আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণা।
962. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
স্ট্রাটোমণ্ডল
ট্রপোমণ্ডল
মেসোমণ্ডল
তাপমণ্ডল
ব্যাখ্যা: ট্রপোবিরতির উপরের দিকে প্রায় ৫০ কিমি পর্যন্ত স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত। এই স্তরেই ওজোন (০১) গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। এ ওজোন স্তর সূর্যের আলোর বেশির ভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়।
963. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
গ্লিসারিন
ফিটকিরি
সোডিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বোনেট
ব্যাখ্যা: ক্ষার ধাতু ব্যতীত অন্যান্য ধাতুসমূহের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়। ক্যালসিয়াম ক্ষার ধাতু নয়, এটি একটি মৃৎক্ষার ধাতু। তাই ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয় না। অপরদিকে গ্লিসারিন, ফিটকিরি ও সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়।
964. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
১০-৩০ মিটার
১০-৫০ মিটার
১০-১০০ মিটার
১০-৩০০ মিটার
ব্যাখ্যা: ব্লুটুথের কভারেজ এরিয়া সাধারণত ১০-১০০ মিটার। ব্লুটুথ 2.45 GHz. ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ব্লুটুথের স্ট্যান্ডার্ড 802.15।
965. নিচের কোনটি anti-virus সফ্টওয়্যার নয়?
Oracle
McAfee
Norton
Kaspersky
ব্যাখ্যা: Oracle, Access, MYSQL ইত্যাদি হলো ডেটাবেস সফ্টওয়্যার। অপরদিকে McAfee, Norton, Kaspersky ইত্যাদি এন্টিভাইরাস সফ্টওয়্যার।
966. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী-
ভেইন
আর্টারি
ক্যাপিলারি
নার্ভ
ব্যাখ্যা: ধমনীর ইংরেজি প্রতিশব্দ আর্টারি (Artery), ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
967. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
COD > BOD
COD < BOD
COD = BOD
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: COD-এর পূর্ণরূপ Chemical Oxygen Demand এবং BOD-এর পূর্ণরূপ Biological Oxygen Demand। BOD ও COD উভয়ই পানির দূষণ মাত্রা প্রকাশ করতে ব্যবহৃত হয়। কোনো পানির COD-এর মান BOD অপেক্ষা বেশি হয়।
968. API মানে-
Advanced Processing Information
Application Processing Information
Application Programming Interface
Application Processing Interface
ব্যাখ্যা: API হলো Application Programming Interface, যার মাধ্যমে একটি প্রোগ্রাম আরেকটি প্রোগ্রামের ডেটা শেয়ার করতে পারে।
969. প্রোটিন তৈরি হয়-
ফ্যাটি অ্যাসিড দিয়ে
নিউক্লিক অ্যাসিড দিয়ে
অ্যামিনো অ্যাসিড দিয়ে
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: এক বা একাধিক পলিপেপটাইড সম্বলিত বৃহদাকার সক্রিয় জৈব রাসায়নিক পদার্থকে প্রোটিন বা আমিষ বলে। প্রোটিনের মূল উপাদান হলো অ্যামাইনো এসিড।
970. ইলেকট্রিক বাল্ব-এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি-
আয়রন
কার্বন
টাংস্টেন
লেড
ব্যাখ্যা: বৈদ্যুতিক বাল্বের ভিতরে খুব সরু তারের একটি কুণ্ডলী থাকে। এই কুণ্ডলীকে ফিলামেন্ট বলে। ফিলামেন্টটি টাংস্টেনের তার দিয়ে তৈরি। এর গলনাঙ্ক অত্যন্ত বেশি (প্রায় ৩৪১০° সে)।
971. কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
ক্লোরোপিত্রিন
মিথেন
নাইট্রোজেন
ইথেন
ব্যাখ্যা: কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম ক্লোরোপিক্রিন। এর সংকেত CCI-NO₂। এটি তৈল জাতীয় পদার্থ এবং অশ্রু উৎপাদক গ্যাস।
972. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
পুকুরের পানিতে
লেকের পানিতে
নদীর পানিতে
সাগরের পানিতে
ব্যাখ্যা: পানির তাপমাত্রা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। একইভাবে লবণাক্ততা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেন অনেক কমে যায়। আবার যে পানিতে কঠিন বন্ধু (লবণ) বেশি দ্রবীভূত থাকে সে পানিতে অক্সিজেনের পরিমাণ কম। যেমন: সমুদ্রের পানিতে কঠিন বস্তু (লবণ) দ্রবীভূত থাকে, কিন্তু নদীর পানিতে থাকে না। ফলে সমুদ্রের পানি, এবং ভূগর্ভস্থ পানির তুলনায় নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে।
973. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
৭ দিন
৩০ দিন
১৮০ দিন
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: মানুষের লোহিত কণিকার আয়ু প্রায় চার মাস অর্থাৎ ১২০ দিন। উল্লেখ্য, শ্বেত রক্ত কণিকার গড় আয়ু ১-১৫ দিন।
974. পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল-
১৯৯০
১৯৯৫
১৯৯৭
২০০০
ব্যাখ্যা: মার্স পাথফাইন্ডার অ্যামেরিকান একটি রোবোটিক স্পেসক্র্যাফট, যা ১৯৯৭ সালে মঙ্গল গ্রহের একটি বেস স্টেশনে অবতরণ করে। ১৯৯৬ সালের ৪ ডিসেম্বর নাসার ডেল্টা টু রকেটের মাধ্যমে পাথফাইন্ডার যাত্রা শুরু করে এবং ৪ জুলাই ১৯৯৭ মঙ্গল গ্রহে আরেস ভ্যালিসে অবতরণ করে।
975. Apache এক ধরনের-
Database Management System (DBMS)
Web Server
Web Browser
Protocol
ব্যাখ্যা: অ্যাপাচি ওয়েব সার্ভার (Apache Web Server) বা অ্যাপাচি এইচটিটিপি (Apache HTTP Server) হলো একটি সার্ভার প্রোগ্রাম, যেটি HTTP প্রোটোকল ব্যবহার করে ওয়েব পেজ সার্ভ করার কাজে ব্যবহৃত হয়।
976. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-
Array
Linked list
Stack
Queue
ব্যাখ্যা: কিউ (Queue) ডেটা স্ট্রাকচারের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিউ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। Queue হলো কতগুলো আইটেমের এমন একটি সংগ্রহশালা যেখানে নতুন আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় এবং অপর প্রান্ত থেকে পুরানো আইটেমগুলো অপসারণ করা হয়।
977. যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক । শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-
AND গেইট
OR গেইট
NAND গেইট
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: Input Output A B Y = A.B 0 0 1 0 1 1 1 0 1 1 1 0
978. মাইক্রোসফ্ট IIS হচ্ছে একটি-
ইমেইল সার্ভার
ওয়েব সার্ভার
ডাটাবেইস সার্ভার
ফাইল সার্ভার
ব্যাখ্যা: IIS-এর পতন Internet Information Services | Microsoft IIS হলো মাইক্রোসফটের তৈরি একটি এক্সটেনসিবল ওয়েব সার্ভার সফ্টওয়্যার।
979. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-
compiler
loader
operating system
bootstrap
ব্যাখ্যা: অপারেটিং সিস্টেম হলো সিস্টেম সফ্টওয়্যার, যা সফ্টওয়্যার ও হার্ডওয়্যারের রিসোর্সগুলো পরিচালনা করে এবং কম্পিউটারের প্রোগ্রামগুলোর পরিষেবা সরবরাহ করে। তাই অপারেটিং সিস্টেম ব্যতীত কোনো কম্পিউটার বুট করতে পারে না।
980. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম-
ভেগা
প্রক্সিমা সেন্টাউরি
আলফা সেন্টাউরি A
আলফা সেন্টাউরি B
ব্যাখ্যা: প্রক্সিমা সেন্টাউরি সূর্যের নিকটতম নক্ষত্র। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪.২ আলোকবর্ষ। এটি খুব কম ভরের লাল বামন নক্ষত্র। স্কটিশ জ্যোতির্বিদ রবার্ট আইনেস ১৯১৫ সালে এই নক্ষত্র আবিষ্কার করেন। প্রক্সিমা সেন্টাউরি বা আলফা সেন্টাউরি-সি হলো আলফা সেন্টাউরি নক্ষত্রপুঞ্জের অন্তর্গত তিনটি নক্ষত্রের মধ্যে তৃতীয় নক্ষত্র। আলফা সেন্টাউরি নক্ষত্রপুঞ্জের অপর দুইটি নক্ষত্র হলো আলফা সেন্টাউরি-এ এবং আলফা সেন্টাউরি-বি।