EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Image
মেকানিক্যাল ডিপার্টমেন্ট অনলাইন ক্লাস - আলমগীর হোসেন স্যার, ডুয়েটিয়ান
৳2250.00
৳2750.00
Image
উপ-সহকারী প্রকৌশলী (SAE) জব প্রিপারেশন (সিভিল) - অনলাইন ব্যাচ
৳2500.00
৳3000.00
Image
অফলাইন ক্লাস - সিভিল, কন্সট্রাকশন, এনভায়রনমেন্ট উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি কোর্স ফার্মগেট, ঢাকা ।
৳5000.00
৳6000.00
Image
উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি মডেল টেস্ট BPSC প্যার্টান। ৮ টি মডেল টেস্টে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট
৳300.00
Image
পলিটেকনিক এডমিশন মাস্টার ২০২৬ (পলিটেকনিক ভর্তি প্রস্তুতি অনলাইন ব্যাচ)
৳1600.00
৳3000.00
Image
নন-ডিপার্টমেন্ট এর ফাইনাল PDF সব সাবজেক্ট এর সাজেশন সহ।
৳350.00
৳500.00
Image
রসায়ন, পদার্থ ও অংকের সম্পূর্ণ pdf ফাইল। শ্রম পরিদর্শক (সেফটি) পরীক্ষার জন্য
৳150.00
৳200.00
Image
সিভিল ডিপার্টমেন্টের "বেসিক টু এডভান্স কোর্স"
৳2000.00
৳2500.00
Image
১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রস্তুতি অনলাইন ব্যাচ - সকল ডিপার্টমেন্ট
৳2500.00
৳3000.00
Image
জুনিয়র ইন্সট্রাক্টর চাকরি প্রস্তুতি নন ডিপার্টমেন্টের সকল ক্লাস ও pdf
৳2000.00
৳3000.00

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
17741. He spent the entire afternoon --- the phone.
at
in
with
on
ব্যাখ্যা: Hints: 'On the phone' অর্থ ফোনে কথা বলতে ব্যস্ত। On যোগে বাক্যটির অর্থ: তিনি সারা বিকেলটা ফোনে কথা বলে কাটিয়েছিলেন।
17742. আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা?
অর্থনৈতিক
মানবাধিকার
ধর্মীয়
খেলাধুলা
ব্যাখ্যা: আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাংলাদেশের একটি মানবাধিকার এবং আইন সহায়তাকারী বেসরকারি সংগঠন। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য। ৯ জন। আসকের মূল লক্ষ্য সমানাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার এবং লিঙ্গভিত্তিক সমতার ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা।
17743. সংবিধানের কোন অনুচ্ছেদে 'সরকারি কর্ম কমিশন' (PSC) গঠনের উল্লেখ আছে?
১৩৭ নং অনুচ্ছেদে
১৩৫ নং অনুচ্ছেদে
১৩৮ নং অনুচ্ছেদে
১৩৪ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের নবম ভাগের ১৩৭নং অনুচ্ছেদে বলা হয়েছে যে, 'বাংলাদেশের জন্য আইনের দ্বারা এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে। একজন সভাপতি ও আইনের দ্বারা যে-রকম নির্ধারিত হবে, সে-রকম অন্যান্য সদস্যকে নিয়ে প্রত্যেক কমিশন গঠিত হবে।
17744. 'He is always busy to find --- his faults'.
by
for
in
out
ব্যাখ্যা: Hints: Find out অর্থ অধ্যয়ন করে, হিসাব করে বা তদন্ত করে শেখা বা জানা। সুতরাং শূন্যস্থানে out বসবে।
17745. Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন-
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
৬ ভাগে
ব্যাখ্যা: যে গোষ্ঠীর সদস্যগণ একই মনোভাব ও স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে এবং স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে আবদ্ধ হয় তাকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলে। Almond ও Powell চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে চার ভাগে ভাগ করেছেন। যথা-1. Institutional Interest Groups 2. The Associational Interest Groups 3. Anomic Interest Groups 4. Non-Associational Interest Groups.
17746. 'Let there be Light'-বিখ্যাত ছবিটি পরিচালনা করেন-
আমজাদ হোসেন
জহির রায়হান
খান আতাউর রহমান
শেখ নিয়ামত আলী
ব্যাখ্যা: বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, লেখক, পাকিস্তানের প্রথম রঙিন উর্দু ছবি 'সঙ্গম'-এর নির্মাতা জহির রায়হানের পরিচালিত ছবি 'Let there be Light'
17747. Please pass the book --- to her when you've finished reading it.
out
over
away
on
ব্যাখ্যা: Hints: Pass something on to somebody অর্থ নিজে পেয়ে এবং ব্যবহার করে অন্য কাউকে দিয়ে দেওয়া। সুতরাং শূন্যস্থানে on বসবে।
17748. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
১৭ এপ্রিল ১৯৭১
১৬ ডিসেম্বর ১৯৭২
৭ মার্চ ১৯৭২
২৬ মার্চ ১৯৭৩
ব্যাখ্যা: সদ্য স্বাধীন বাংলাদেশের জন্য সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১১ এপ্রিল ১৯৭২ সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। উক্ত কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে ১২ অক্টোবর ১৯৭২। ৪ নভেম্বর ১৯৭২ তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ এ সংবিধান কার্যকর হয়। বাংলাদেশে ৪ নভেম্বর সংবিধান দিবস।
17749. আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিল-
১৯৬৬ সালে
১৯৬৭ সালে
১৯৬৮ সালে
১৯৬৯ সালে
ব্যাখ্যা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বাঙালি জাতির মুক্তির সনদ নামে খ্যাত ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন। এ দফাকে যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল ১৫ জুন ১২১৫ স্বাক্ষরিত ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয়। ছয় দফার প্রথম দফায় বঙ্গবন্ধু পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেশন রূপে গড়ে তোলা এবং সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি করেন। ছয় দফার শেষ দফা ছিল পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি বাহিনী গঠন।
17750. Who informed the police ---the matter.
of
by
in
at
ব্যাখ্যা: Hints: Inform somebody of something অর্থ কাউকে কোনো কিছু জানানো বা অবহিত করা। Of যোগে বাক্যটির বাংলা: বিষয়টি কে পুলিশকে অবহিত করল?
17751. He unfortunately died - --overtaking.
by
for
of
from
ব্যাখ্যা: Hints: অতিরিক্ত কোনো কিছুর পরিণতিরূপে মারা যাওয়া অর্থে die from ব্যবহৃত হয়। সুতরাং শূন্যস্থানে from বসবে।
17752. He made himself indispensable --- is office.
for
with
on
to
ব্যাখ্যা: Hints: Indispensable to অর্থ অপরিহার্য, অত্যাবশ্যক। To যোগে বাক্যটির বাংলা: অফিসে সে নিজেকে অপরিহার্য করে তুলেছিল।
17753. তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
১৩ হাজার ১২৫টি
১৩ হাজার ১৩০টি
১৩ হাজার ১৩৬টি
১৩ হাজার ১৪৬টি
ব্যাখ্যা: ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রদত্ত তথ্য অনুযায়ী তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে প্রায় ১৩ হাজার ১৩৬টি। তবে বর্তমানে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ১৩,৮৮১টি। প্রতিটি ক্লিনিকে রয়েছেন তিনজন সেবাকর্মী। মূল দায়িত্বে আছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) |
17754. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
চতুর্থ
পঞ্চম
ষষ্ঠ
সপ্তম
ব্যাখ্যা: ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানের সপ্তম তফসিলে সংযোজন করা হয়। পঞ্চম তফসিলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ষষ্ঠ তফসিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংযোজন করা হয়।
17755. The police ruled --- the possibility that she was murdered.
out
on
against
in
ব্যাখ্যা: Hints: Rule out অর্থ বাদ দেওয়া, বিবেচনার অযোগ্য বলে ঘোষণা করা। Out যোগে বাক্যটির বাংলা: তাকে হত্যা করার সম্ভাবনা পুলিশ বাতিল করে দিল।
17756. বাংলাদেশ জাতিসংঘের
১৪৬তম সদস্য
১৩৬তম সদস্য
১২৬তম সদস্য
১১৬তম সদস্য
ব্যাখ্যা: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে। এগুলো হচ্ছে বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি বিসাউ। বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে।
17757. সংবিধানের কোন সংশোধনকে 'first distortion of constitution' বলে আখ্যায়িত করা হয়?
৫ম সংশোধন
৪র্থ সংশোধন
৩য় সংশোধন
২য় সংশোধন
ব্যাখ্যা: ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার পর সামরিক শাসক হিসেবে মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করেন। এজন্য তিনি ১৯৭৯ সালে সংবিধানে বেশ কিছু সংশোধনী আনেন, যা পরবর্তীতে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে পঞ্চম সংশোধনীকে অনেকে First distortion of Constitution বা সংবিধানের প্রথম বিকৃতি বলে আখ্যায়িত করে।
17758. The professor-- - Australia amazed the students with her stories.
in
at
from
of
ব্যাখ্যা: Hints: Professor from Australia অর্থ Ausralia থেকে আসা Professor. From যোগে বাক্যটির বাংলা: অস্ট্রেলিয়া থেকে আগত অধ্যাপিকা তার গল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিস্ময়াভিভূত করলেন।
17759. বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কত জন?
৩৪ জন
৩৫ জন
৩৬ জন
৩২ জন
ব্যাখ্যা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে জানুয়ারি ১৯৬৮ আগারতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। আর এ মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি ১৯৬৯- এ। বঙ্গবন্ধুসহ এ মামলার আসামি ছিলেন ৩৫ জন।
17760. বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়-
৭ ফেব্রুয়ারি, ১৯৭৩
৭ জানুয়ারি, ১৯৭৩
৭ মার্চ, ১৯৭৩
৭ এপ্রিল, ১৯৭৩
ব্যাখ্যা: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩। ১৯৭৯-তে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নির্বাচন। আর সর্বশেষ বা একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ২০১৮।