MCQ
261. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
গৃহস্থ
ছা-পোষা
উপকূল
প্রগতি
262. আমি, তুমি ও সে-
সবাই
আমরা
আমাদের
সকলে
263. যে সমাসে পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাকে কোন সমাস বলে?
নিত্য সমাস
অলুক দ্বন্দ্ব
প্রাদি সমাস
অব্যয়ীভাব
264. 'দুই এবং নব্বই = বিরানব্বই' কোন ধরনের সমাসের উদাহরণ?
প্রাদি সমাস
দ্বিগু সমাস
অব্যয়ীভাব সমাস
নিত্য সমাস
265. 'উদ্বেল' শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে?
আবেগ অর্থে
বীপ্সা অর্থে
সামীপ্য অর্থে
অতিক্রম অর্থে
266. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
বাগদত্তা
দেশান্তর
বনজ
অপব্যয়
267. কোনটি নিত্য সমাসের সমস্তপদ?
সেতার
প্রত্যহ
গ্রামান্তর
সহোদর
268. 'অনুতাপ' পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
অণুতে যে তাপ
তাপের অণু
তাপের ক্ষুদ্র
অনুরূপ তাপ
269. 'ফিকানীল' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ফিফা নীল যা
নীলের অভাব
ঈষৎ নীল
নীলের সদৃশ
270. 'নিরুৎসাহ' শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
নাই উৎসাহ
উৎসাহের অভাব
উৎসাহ নাই যার
নঞ উৎসাহ
271. নিচের কোনটি নিত্য সমাস-
রাজপুত্র
গৃহান্তর
সস্ত্রীক
গায়ে হলুদ
272. 'হাঘরে' কোন সমাস?
বহুব্রীহি
অব্যয়ীভাব
দ্বিগু
কর্মধারয়
273. 'যথারীতি' কোন সমাসের দৃষ্টান্ত?
অব্যয়ীভাব
দ্বিগু
বহুব্রীহি
দ্বন্দ্ব
274. 'আমরা' এ শব্দটিকে ভেঙ্গে লিখলে হবে-
আমি ও সে
তুমি ও আমি
তুমি, আমি ও সে
প্রতিটি উত্তরই সঠিক
275. 'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত?
অলুক তৎপুরুষ
নিত্য সমাস
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
276. 'অনুগমন' শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
গমনের পশ্চাৎ
গমনের অগ্র
অনুরূপ গমন
পরস্পর গমন
277. কোন সমাসে সমস্যামান পদের বিভক্তি লোপ পায় না?
অলুক সমাস
নিত্য সমাস
প্রাদি সমাস
উপপদ
278. 'আমূল' শব্দের ব্যাসবাক্য কোনটি?
নয় মূল
মূল থেকে
ন মূল
মূল পর্যন্ত
279. কোনটি নিত্য সমাসের সমস্ত পদ?
নরপশু
মনমাঝি
গ্রামান্তর
উপনদী
280. নিচের কোনটি নিত্য সমাস?
ভালমন্দ
বেয়াদব
পঞ্চনদ
দেশান্তর