EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
201. অধিক পরিমাণ গিয়ার একসাথে তৈরি করতে প্রয়োজন-
হকিং
মিলিং
শেপিং
কাস্টিং
ব্যাখ্যা: (ক) গিয়ার হকিং (Gear bobbing) ? গিয়ার হবিং হলো এমন একটি ক্রমাগত উৎপাদন প্রক্রিয়া যেখানে ক্রমাগত চলমান কাজের সময় একই সাথে অনেকগুলো গিয়ারের দাঁত কাটা যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে Spur হেলিক্যাল (Helicat), ওয়ার্ম হুইলস (Worm wheets). সেরেশন (Serrations), স্লাইন্স (Spliars) ইত্যাদিসহ বিভিন্ন ধরনের গিয়ার তৈরি করা যায়। এই পদ্ধতির প্রধান সুবিধা হলো অধিক পরিমাণ সাধারণ গিয়ারগুলো একসাথে উৎপাদন করা যায়। (খ) গিয়ার শেপিং (Gear shaping) গিয়ার শেপিং একটি উৎপন্ন প্রক্রিয়া। এই প্রত্রিনয়াটির মাধ্যমে তৈরিকৃত গিয়ারগুলোর দাঁতকে সম্পন্ন করা হয়। এছাড়া এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে ক্লাস্টার গিয়ার (Cluster gears), অভ্যন্তরীণ গিয়ার (Internal geurs), র‍্যাক (Racks) ইত্যাদি উৎপাদন করা যায়। অর্থাৎ যে গিয়ার হবিংয়ে তৈরি করা সম্ভব নয়, সেগুলোর ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। (গ) গিয়ার মিলিং (Gear milling): গিয়ার মিলিং গিয়ার তৈরির জন্য প্রাথমিক এবং সবচেয়ে পরিচিত এবং ধাতু অপসারণ প্রক্রিয়াগুলোর মধ্যে একটি অন্যতম। এই পদ্ধতিতে একটি মিলিং মেশিন ব্যবহার করা হয়। আর এটি শুধুমাত্র খুব কম মাত্রিক নির্ভুলতার প্রয়োজনে গিয়ার তৈরির জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ নির্ভুলভাবে কম গিয়ার উৎপাদনে এই পদ্ধতি ব্যবহার করা হয়। (ঘ) গিয়ার কাস্টিং (GEar casting) ডাই কাস্টিংয়ের মাধ্যমে জটিক ও কঠিন গিয়ারগুলো একই সময়ে অধিক পরিমাণ গিয়ার উৎপাদন করা যায়। এই পদ্ধতিতে প্রতিটি টুলিং কার্যক্রম অল্প সময় নেই এবং গিয়ার উৎপাদনের সময় গিয়ারের সারফেস ফিনিসিং অনেক মসৃণ হয়। এই পদ্ধতিতে স্প্র (Spur), হেলিক্যাল ওয়ার্থ (Helical warm), ক্লাস্টার (Cluster) ও বিভেল গিয়ার (Bevel geur) উৎপাদন করা হয়ে থাকে।
202. নিম্নের কোনটি বুশ তৈরির উপাদান?
কার্বন
বেবিট মেটাল
লৌহ
তামা
ব্যাখ্যা: বুশ (Bash) : জিগ বডির ছিদ্রকে ঘর্ষণ থেকে রক্ষা করার জন্য অল্প পুরুত্ববিশিষ্ট ফাঁপা চোঙ আকৃতির যে ধাতব বস্তুটি ব্যবহৃত হ্যা, তাকে বুশ বলে। বুশ ব্যবহারের কারণ: 1. জিগ বডি দীর্ঘস্থায়ী করার জন্য। 2. সোকেটিং বিন্দুর সঠিকতা ও সূক্ষ্মতা নিশ্চিত করার জন্য। 3. কাজের শুরুতে ড্রিল বা রিমার-এর স্থানচ্যুতি ভ্রমণ বন্ধ করার জন্য। 4. কাজের সময় অধিক চাপে কাটিং টুলের ভেঙে যাওয়া ও বেকে যাওয়া প্রতিরোধ করার জন্য।। বুশের উপাদানঃ (i) বেবিট মেটাল (Bahhit meral), (ii) কস্টে স্টিল (Caat neef) (iii) টুল স্টিল (Tool serl), (iv) অ্যালুমিনিয়াম অ্যালয় (Alaminion alloy) এবং (v) গান মেটাল (Gommerul_)
203. হ্যাক'স-এর প্রধান অংশ কয়টি?
৩টি
৬টি
৪টি
২টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: হ্যাক'স এর প্রধান অংশসমূহ নিম্নরূপ- (i) হ্যান্ডেল (Handle) (ii) অ্যাডস্ট্যাবল (Ailjustable) (iii) ব্লেড (Blade) (iv) ভেরিয়্যাবল স্ক্র (Variable Screwt) (v) ফ্রেম (Pram) (vi) উইং নাট (Wing Nut)
204. ফ্ল্যাট বেল্ট ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রীয় দূরত্ব সর্বোচ্চ কত ব্যবহার করা যেতে পারে?
২০০ মিটার
৫০ মিটার
১০০ মিটার
১০ মিটার
205. আয়রন এবং ক্রোমিয়ামের সংকর ধাতুকে কী বলে?
স্টেইনলেস স্টিল
সিরামিক্স
ডায়মন্ড
ম্যাসোনাইট
206. টুলস প্রধানত কত প্রকার?
৫ প্রকার
৭ প্রকার
৬ প্রকার
৪ প্রকার
ব্যাখ্যা: টুলস প্রধানত ৪ প্রকার; যথা- 1. হ্যান্ড টুলস (Hand tools) 2. মেজারিং টুলস (Measuring mols) 3. কাটিং টুলস (Cutting tools) 4. পাওয়ার টুলস (Power tools)
207. বেশিরভাগ ট্রলরুম লেদের দৈর্ঘ্য কত হয়ে থাকে?
১৩৫-১৮০ সেমি
২০০-২৫০ সেমি
১৮০-২২০ সেমি
৫০০-৬০০ সেমি
209. নমনীয় ধাতু (Ductile material) মেশিনিং করতে কোন ধরনের চিপ (Chip) তৈরি হবে?
অবিচ্ছিন্ন (Continuous)
বিচ্ছিন্ন (Discontinuous)
চূর্ণ (Powder) )
অবিচ্ছিন্ন কৌণিক আকৃতির চিপ (Continuous chip with built up edge
ব্যাখ্যা: ব্যাখ্যা: অবিচ্ছিন্ন চিপ (Continuous chip) : নমনীয় মেটাল মেশিনিং-এর সময় এ শ্রেণির চিপ উৎপন্ন হয়; যেমন- নমনীয় ইস্পাত। প্লাস্টিক প্রবাহে অপসারিত ধাতু টুলের অগ্রভাগে বেশ লম্বা হয়ে অবিচ্ছিন্ন চিপ উৎপন্ন হয়। বিচ্ছিন্ন বা খণ্ড চিপ (Discontinuous or segment chip) : শক্ত ও ভঙ্গুর ম্যাটেরিয়াল মেশিনিং-এর সময় বিচ্ছিন চিপ সৃষ্টি হয়। এ চিপ ভাঙন ধরার পূর্বে খুব কমই লম্বায়িত হয় এবং শিয়ার প্লেন হয়ে খণ্ড খণ্ডভাবে আলাদা হয়ে যায়। কাস্ট আয়রন উচ্চ মাত্রার লিড-বোজ মেশিনিং-এর সময় বিচ্ছিন্ন চিপ উৎপন্ন হয়। বিল্ট আপ এজসহ অবিচ্ছিন্ন চিপ (Continuous chip with built up edge) নমনীয় ম্যাটেরিয়াল মেশিনিং-এর সময় দেখা যায় যে, কিছু নমনীয় বা ডাকটাইল ম্যাটেরিয়াল আঁঠালো বলে মনে হয় এবং টুল ফেসে ও ফ্লাক্সে লেগে থাকে। এর ফলে টুলের ফেস ও চিপের মধ্যে তীব্র ঘর্ষণের সৃষ্টি হয়। টুল পয়েন্টে মেটাল সত্তাপিকৃত হওয়ার কারণে ত্রুটিপূর্ণ কাটিং এজের সৃষ্টি হয়, ফলে ওয়ার্কপিসের তল অমসৃণ হয়। এ জাতীয় চিপকে বিস্ট আপ এজসহ অবিচ্ছিন্ন চিপ বলে। অসদৃশ্য চিপ (Inhomogeneous chip)। যে-সকল ম্যাটেরিয়াল মেশিনিং-এর সময় তাপমাত্রা বৃদ্ধির ফলে ইন্ড শক্তি কমে যায় এবং তাপ পরিবাহী ক্ষমতা কম যেমন- টিটানিয়াম অ্যালয়, এ প্রকার ম্যাটেরিয়াল মেশিনিং-এর সময় টুলের শিয়ার প্লেনে তাপ বৃদ্ধির ফলে শিয়ার ডিফরমেশন হয়ে চিপগুলো বড় ও ছোট আকারে বেঁকে যায়, এটাই অসদৃশ্য চিপ।
210. একটি লেদ তৈরিতে যাবতীয় অপারেশন কোন মেশিনে সম্পাদন করা যায়?
লেদ-এ
শেপার মেশিনে
মিলিং মেশিনে
ড্রিলিং মেশিনে
211. টুল ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়-
টুল স্টিল
কার্বন স্টিল
সিরামিক টুল
ডায়মন্ড টুল
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাটিং টুল ম্যাটেরিয়ালের নাম নিম্নে দেওয়া হলো- (i) ডায়মন্ড (Dumond (ii) হাই-স্পিড স্টিল (High specil steel), (iii) সিরামিকস (Ceramics) (iv) সিমেন্টাইট কার্বাইড (Cementite carbide (v) টুল স্টিল (Tool steel) (vi) হাই-কার্বন স্টিল (Highcutionell (vii) সিমেন্টাইট অক্সাইড (Comemine wide)
212. শেদ সেন্টার প্রধানত কত প্রকার?
৫ প্রকার
৩ প্রকার
২ প্রকার
৪ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: লেদ সেন্টার প্রধানত দুই প্রকার। যথা- ১ । ডেড সেন্টার ও ২। লাইভ সেন্টার।
213. যে যন্ত্রের সাহায্যে ধরা (Hold) ও অবস্থান নির্ণয় (Locate) করা যায়, তাকে বলা হয়-
টেমপ্লেট (Template)
ফিক্সচার (Fixture)
জিগ (Jig)
ভাইস (Vice)
ব্যাখ্যা: জিগ (jig) : মেশিনিং অপারেশনের সময় জবকে কার্যস্থানে ধরে রাখা এবং কাটিং টুলকে নিয়ন্ত্রণ করার জন্য যে বিশেষ ধরনের ধাতব ডিভাইস বা টুল ব্যবহার করা হয়, তাকে জিগ বলে। ফিক্সচার (Fixture): মেশিনিং অপারেশনের সময় যে ডিভাইস শুধুমাত্র জবকে কার্যস্থানে দৃঢ়ভাবে ধরে রাখে কিন্তু কাটিং টুলকে নিয়ন্ত্রণ করে না, তাকে ফিক্সচার বলে।
214. টুল ম্যাটেরিয়াল হিসাবে কোনটি ব্যবহৃত হয়?
টুল স্টিল
কার্বন স্টিল
সিমেন্টেড কার্বাইড
ডায়মন্ড টুল
ব্যাখ্যা: নোট: টুল ম্যাটেরিয়ালস হিসাবে নিম্নোক্ত ম্যাটেরিয়ালস ব্যবহৃত হয়- 1. কার্বন স্টিল 2. সিমেন্টেড কার্বাইড 3. টুল স্টিল 4. নাইট্রাড টুল 5. হাই-স্পিড 6. ডায়মন্ড টুল
215. বুশ তৈরির উপাদান নয় কোনটি?
টুল স্টিল
কাস্ট আয়রন
গান মেটাল
সিরামিক
ব্যাখ্যা: ব্যাখ্যা: বুশের উপাদান: (i) বেবিট মেটাল (Rabbiti metal), (ii) টুল স্টিল (Tool neel), (iii) কাস্ট স্টিল (Cast steel). (iv) অ্যালুমিনিয়াম অ্যালয় (Aluminium alloy) এবং (v) গান মেটাল(Gun metal)
216. কোনটি কাটিং টুলস ম্যাটেরিয়ালস্ নয়?
ডায়মন্ড
সিমেন্টেড কার্বাইড
সিলিকন কার্বাইড
মাইন্ড স্টিল
ব্যাখ্যা: কাটিং টুল ম্যাটেরিয়ালের নাম নিয়ে দেওয়া হলো- (i) ডায়মন্ড (Diamond) (ii) হাই-স্পিড স্টিল (High speed steel), (ii) সিরামিকস (Ceramica) (iv) সিমেন্টাইট কার্সাইড (Cementite cortide) (v) টুল স্টিল (Tool teel (vi) হাই-কার্বন স্টিল (High carbon steel)
217. কোনটি লেদ মেশিনের প্রধান অংশ নয়?
আরবার
বেড
ক্যারেজ
টেইল স্টক
ব্যাখ্যা: লেদ মেশিনের প্রধান অংশসমূহের নাম নিচে দেয়া হলো ১। বেড (Bed), ২। হেডস্টক (Hradsrock) ৩। টেইলস্টক (Tailstock) ৪। ক্যারেজ (Carriage) ৫। কুইক চেঞ্জ গিয়ার বক্স (Quick change grar box) ৬ । ফিডিং মেকানিজম (Feeding mechanism)
219. কোনটি খনিজ পদার্থ দ্বারা কৃত্রিম উপায়ে প্রস্তুতকৃত অ্যাব্রেসিভ পদার্থ?
করান্ডাম
গারনেট
ডায়মন্ড
সিলিকন কার্বাইড
ব্যাখ্যা: ব্যাখ্যা : অ্যাব্রেসিভ (Abrasive) এমন একটি শক্ত বস্তু, যা অন্য কোন পদার্থ (Subtance) কাটতে বা ঘষে (Abrude) তুলে নিতে পারে এবং যা কর্ষণ কাজে মসৃণকরণের জন্য ব্যবহৃত হয়। প্রাকৃতিক অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালগুলো নিম্নরূপঃ ১। এমারি (Emery) ২। স্যান্ড স্টোন (Sand stune) ৩। কোয়ার্টজ (Quartz) ৪। ডায়মন্ড (Diamond) ৫। কোরান্ডাম (Corundun) ৬। গার্নেট (Garian) কৃত্রিম অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালগুলো নিম্নরূপঃ ১। বোরন কার্বাইড ( Boron carbide) ২। অ্যালুমিনিয়াম অক্সাইড (Aluminium axide) ৩। সিলিকন কার্বাইড (Silicon carbide)।
220. টুল (Tool)-এর শক্তি নির্ভর করে এটির-
ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল (Clearance angle)-এর উপর
র‍্যাক অ্যাঙ্গেল (Rake angle)-এর উপর
কাটিং অ্যাঙ্গেল (Cutting angle)-এর উপর
লিপ অ্যাঙ্গেল (Lip angle)-এর উপর
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি কাটিং টুলের ফেস এবং কার্যবস্তুর লম্বরেখার সাথে যে কোন তৈরি হয়, তাকে র‍্যাক অ্যাঙ্গেল বলে। কাটিং টুলের র‍্যাক অ্যাঙ্গেল-এর উপর টুলের শক্তি নির্ভর করে। একটি কাটিং টুলের র‍্যাক অ্যাঙ্গেলের প্রধান কাজ হলো টিপ প্রবাহের দিককে পরিচালিত করা এবং কাটিং টুলের পয়েন্টকে রক্ষা করা।