EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Bangla MCQ
861. শওকত ওসমান কবে জন্মগ্রহণ করেন?
১৯২২ সালে
১২২৫ সালে
১৯১৭ সালে
১৯২৩ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যা: শওকত ওসমান ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলী জেলার সবল সিংহপুরে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি ছিলেন অধ্যাপক।
862. কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রথম বক্তৃতা করেন?
১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি
১৯২৮ সালের ১০ এপ্রিল
১৯৩০ সালের ১০ মে
১৯৩২ সালের ১০ আগস্ট
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বক্তৃতা দেন।
863. 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি' এটি কোন ধরণের বাক্য?
সরল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
বৈপরিত্যমূলক বাক্য
865. ভারতচন্দ্র রায়গুণকর কোন কাব্য রচনা করেছেন?
অভয়া মঙ্গল
অন্নদা মঙ্গল
শিব মঙ্গল'
চণ্ডী মঙ্গল
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ অন্নদামঙ্গল রায়ণাকর ভারতচন্দ্র রচিত একটি মঙ্গলকাব্য। কাব্যটি দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য্যব্যঞ্জক। ১৭৫২ খ্রিষ্টাব্দে ভারতচন্দ্র এই কাব্য রচনা করেছিলেন। ভারতচন্দ্রের পৃষ্ঠপোষক নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় বাংলায় প্রতিমায় দেবী অন্নপূর্ণার পূজা প্রচলন করেন।
866. 'বই পড়া' প্রবন্ধটি কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
মোতাহের হোসেন চৌধুরী
প্রমথ চৌধুরী
হায়াত মাহমুদ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ 'বই পড়া' প্রবন্ধের রচয়িতা প্রমথ চৌধুরী তাঁর রচনায় আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থার নানা ত্রুটিপূর্ণ দিক তুলে ধরেছেন। তাঁর মতে, স্কুল-কলেজ থেকে প্রাপ্ত শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা নয়। এই শিক্ষার পূর্ণতা প্রাপ্তি হয় ব্যাপকভাবে বিভিন্ন স্বাদের বই পড়ে। আর বই পড়ার অভ্যাস তৈরি করার জন্য প্রয়োজন লাইব্রেরির।
867. পল্লীকবি জসীমউদ্‌দীনের জন্মস্থান- সামাজিক উপন্যাস।
গোপালগঞ্জ
পিরোজপুর
ফরিদপুর
বিক্রমপুর
ব্যাখ্যা: ব্যাখ্যা: পল্লীকবি জসীম উদ্দীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে ১ জানুয়ারি ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন।
868. বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
ফররুখ আহমদ
কাজী নজরুল ইসলাম
মহাদেব সাহা
আল মাহমুদ
869. বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা-
নবীন চন্দ্র
মীর মশাররফ হোসেন
মাইকেল মধুসূদন দত্ত
কায়কোবাদ
ব্যাখ্যা: ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত হলেন বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা।
870. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়?
আরেক ফাল্গুন
ব‍্যাথার দান
রিক্তের বেদনা
মৃত্যুক্ষুধা
871. 'কাশবনের কন্যা' উপন্যাসের লেখকের নাম কী?
সৈয়দ ওয়ালীউল্লাহ
আবু জাফর শামসুদ্দিন
শামসুদ্দীন আবুল কালাম
জসীমউদ্‌দীন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ শামসুদ্দীন, আবুল কালাম কর্তৃক রচিত কাশবনের কন্যা একটি উপন্যাস। উপন্যাসটির প্রথম প্রকাশ বাংলা ১৩৬১, দ্বিতীয় প্রকাশ ১৩৬৪ এবং তৃতীয় প্রকাশ ১৩৭৫
872. 'লালসালু' সৈয়দ ওয়ালিউল্লাহর কোন জাতীয় রচনা?
উপন্যাস
নাটক
ছোটগল্প
কাব্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'লালসালু' সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি উপন্যাস
874. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
মুখচন্দ্র
কাঁচামিঠা
চন্দ্রমুখ
মনমাঝি
875. কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ ভিত্তিক?
ক্রীতদাসের হাসি
হাঙর নদী গ্রেনেড
আব্দুল্লাহ
লালসালু
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ হাঙর নদী গ্রেনেড বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন রচিত একটি বাংলা ভাষার উপন্যাস। উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কালের যশোরের কালীগঞ্জ গ্রামের এক মায়ের
876. 'সবুজপত্র' পত্রিকা বাংলা সাহিত্যে কোন ভাষারীতির প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে?
সাধু ভাষা
উপভাষা
চলিত ভাষা
আঞ্চলিক ভাষা
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ প্রমথ চৌধুরীর সম্পাদনার ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' প্রকাশিত হয়। সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতি প্রচলনের মাধ্যমে বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম। সাহিত্যজগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরি করে।
877. নিচের কোনটি নিত্য সমাস-
রাজপুত্র
সস্ত্রীক
গৃহান্তর
পায়ে হলুদ
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন: অন্য গ্রাম গ্রামান্তর।
879. 'কাদম্বিনী' শব্দের অর্থ কি?
নদী
হীত কামনা
মেঘমালা
বলহীনা
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কাদম্বিনী (বিশেষ্য পদ) মেঘমালা (যাহার অনুগামী রূপে কদম্ব পুষ্প বিকসিত হয়)।
880. 'দৈনিক আজাদ' পত্রিকার সম্পাদকের নাম কী?
মোহাম্মদ আকরাম
আহমেদ ছফা
সিকান্দার আবু জাফর
রায়াত খান
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আজাদ ঢাকার প্রথম দৈনিক পত্রিকা ছিল। পত্রিকাটি বাংলা ভাষা আন্দোলনের সময়ে বাংলা ভাষার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৩১ অক্টোবর ১৯৩৬ খ্রিষ্টাব্দে কলকাতা থেকে সর্বপ্রথম পত্রিকাটি প্রকশিত হয়। দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মওলানা মুহাম্মদ আকরাম খাঁ