EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Image
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) পরীক্ষার জন্য স্পেশাল ৫টি মডেল টেস্ট
৳120.00
৳150.00
Image
পলিটেকনিক এডমিশন মাস্টার ২০২৬ (পলিটেকনিক ভর্তি প্রস্তুতি অনলাইন ব্যাচ)
৳1600.00
৳3000.00
Image
ডিফারেন্ট মিনিস্ট্রি (DM) রিটেন চাকরি প্রস্তুতি ব্যাচ - 2026
৳1000.00
৳1500.00
Image
নন-ডিপার্টমেন্ট এর ফাইনাল PDF সব সাবজেক্ট এর সাজেশন সহ।
৳350.00
৳500.00
Image
রসায়ন, পদার্থ ও অংকের সম্পূর্ণ pdf ফাইল। শ্রম পরিদর্শক (সেফটি) পরীক্ষার জন্য
৳150.00
৳200.00
Image
সিভিল ডিপার্টমেন্টের "বেসিক টু এডভান্স কোর্স"
৳2000.00
৳2500.00
Image
১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রস্তুতি অনলাইন ব্যাচ - সকল ডিপার্টমেন্ট
৳2500.00
৳3000.00
Image
সরকারী চাকরি প্রস্তুতি অফলাইন ক্লাস, ফার্মগেট, ঢাকা
৳6500.00
৳8000.00
Image
জুনিয়র ইন্সট্রাক্টর চাকরি প্রস্তুতি নন ডিপার্টমেন্টের সকল ক্লাস ও pdf
৳2000.00
৳3000.00

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1201. তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
পান-ব্যবসায়ী
পর্ণকার
তামসিক
বারুই
1202. শরতের শিশির-বাগধারা শব্দটির অর্থ কী?
সুসময়ের বন্ধু
সুসময়ের সঞ্চয়
শরতের শোভা
শরতের শিউলি ফুল
ব্যাখ্যা: শরতের শিশির বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু, ক্ষণস্থায়ী। দুধের মাছি বাগধারার অর্থও সুসময়ের বন্ধু।
1203. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
‘মনসামঙ্গল’
মনসাবিজয়
‘পদ্মপুরাণ’
পদ্মাবতী’
1204. দৌলত উজির বাহরাম খাম সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
সুলতান খিয়াসউদ্দিন আজম শাহ
কোরেশী মাগন ঠাকুর
সুলতান বরবক শাহ
জমিদার নিজাম শাহ
ব্যাখ্যা: উত্তর: জমিদার নিজাম শাহ। এছাড়া নিজাম শাহের বিখ্যাত কাব্যগ্রন্থ “লাইলী মজনু”।উত্তর: জমিদার নিজাম শাহ। এছাড়া নিজাম শাহের বিখ্যাত কাব্যগ্রন্থ “লাইলী মজনু”।
1205. . 'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভূমিতে প্রোথিত তরুমূল
যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
ব্যাখ্যা: এককথায় প্রকাশ: যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে প্রোষিতভর্তৃকা। যে নারী (বিবাহিত বা অবিবাহিত) চিরকাল পিতৃগৃহবাসিনী—চিরন্ট। যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রোষিতপত্নীক বা প্রোষিতভার্য। ভর্ৎসনাপ্রাপ্ত যে নারী-ভর্ৎসতা।
1206. শিব রাত্রির সলতে-বাগধারাটির অর্থ কী?
শিবরাত্রির আলো
একমাত্র সঞ্চয়
একমাত্র সন্তান
শিবরাত্রির গুরুত্ব
ব্যাখ্যা: শিবরাত্রির সলতে বাগধারার অর্থ একমাত্র জীবিত বংশধর; বাবা মার একমাত্র সন্তান; একমাত্র বংশধর।
1207. চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?
বাংলাদেশ
নেপাল
উড়িষ্যা
ভুটান
ব্যাখ্যা: উত্তর: নেপাল। ১৯০৭ খ্রীস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার পুঁথি আবিষ্কার করেন।
1208. 'গির্জা' কোন ভাষার অন্তর্গত শব্দ?
ফারসি
পর্তুগিজ
ওলন্দাজ
পাঞ্জাবি
ব্যাখ্যা: গির্জা পর্তুগিজ ভাষার শব্দ। গির্জা হলো খ্রিস্টধর্মাবলম্বীদের উপাসনালয়। পর্তুগিজ ভাষা থেকে আগত আরও কয়েকটি শব্দ-আনারস, আলপিন, আলমারি, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। ফারসি শব্দ: দরবার, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি। ওলন্দাজ শব্দ: ইস্কাপন, টেক্কা, তুরুপ রুইতন, হরতন ইত্যাদি। চাহিদা, শিখ হলো পাঞ্জাবি শব্দ।
1209. সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’ বাক্যটিতে কয়টি ভুল আছে?
একটি
দুটি
তিনটি
ভুল নেই
1210. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
কারক
লিখিত
বেদনা
খেলনা
ব্যাখ্যা: √খেল্ + অনা = খেলনা বাংলা কৃৎ প্রত্যয় 'অনা' যোগে গঠিত। এরূপ আরও কয়েকটি প্রত্যয়সাধিত শব্দ: দুল্ + অনা = দুলনা > দোলনা, √দে + অনা = দেনা, √পা + অনা = পাওনা, কাঁদ + অনা = কান্না। সংস্কৃত কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ : √কৃ + অক = কারক, লিথ্ + ত = লিখিত, বিদ্ + অন + আ = বেদনা।
1211. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
1212. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
বিভক্তি
কারক
প্রত্যয়
অনুসর্গ
ব্যাখ্যা: কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। যেমন ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। যেমন প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি ইত্যাদি।
1213. ‘রুখের তেন্তুলি কুমীরে খাই’ এর অর্থ কী?
তেজি কুমিরকে রুখে দিই
বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
গাছের তেঁতুল কুমিরে খায়
ভুল থেকে শিক্ষা নিতে হয়
ব্যাখ্যা: উত্তর: গাছের তেঁতুল কুমিরে খায়।
1214. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ঐচ্ছিক-অনাবশ্যিক
কুটিল-সরল
কম-বেশি
কদাচার-সদাচার
ব্যাখ্যা: ঐচ্ছিক অর্থ ইচ্ছানুরূপ, ইচ্ছাধীন, অবশ্যপাঠ নয় এমন। অনাবশ্যক অর্থ আবশ্যক নয় এমন, অপ্রয়োজনীয়, অকারণ। সুতরাং ঐচ্ছিক ও অনাবশ্যক প্রতিশব্দ, ঐচ্ছিক-এর বিপরীত শব্দ আবশ্যিক। কুটিল-সরল, কম-বেশি, কদাচার-সদাচার হলো বিপরীত শব্দ।
1215. দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
তৃতীয়া বিভক্তি
প্রথমা বিভক্তি
দ্বিতীয়া বিভক্তি
শূন্য বিভক্তি
ব্যাখ্যা: বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক সাধনের জন্য শব্দের সাথে যেসব বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। বিভক্তি সাত প্রকার : প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী । দ্বারা, দিয়া, কর্তৃক তৃতীয়া বিভক্তি। ০ (শূন্য) অ, এ, তে প্রথমা বিভক্তি। কে, রে দ্বিতীয়া বিভক্তি।
1216. তোমার নাম কী?'—এখানে 'কী' কোন প্রকারের পদ?
প্রশ্নবাচক
অব্যয়
সর্বনাম
বিশেষণ
1217. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
চৌবেরিয়া গ্রাম, নদীয়া
কীঠালপাড়া রাম, চব্বিশ পরগনা
বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
দেবানন্দপুন গ্রাম, হুগলি
ব্যাখ্যা: উত্তর: বীরসিংহ গ্রাম, মেদিনীপুর।
1218. 'অভিরাম' শব্দের অর্থ কী?
বিরামহীন
বালিশ
চলন
সুন্দর
ব্যাখ্যা: সংস্কৃত উপসর্গ যোগে গঠিত শব্দ 'অভিরাম' অর্থ মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক। বিরামহীন অর্থ বিশ্রাম নেই এমন, বিরতিহীন। বালিশ অর্থ উপাধান। চলন অর্থ গমন, ভ্রমণ, সঞ্চালন, স্পন্দন, আচার-ব্যবহার, প্রচলন, প্রথা, ধারা, রীতি, রেওয়াজ।
1219. Rank' শব্দের বাংলা পরিভাষা কী?
পদ
পদমর্যাদা
উচ্চতা
মাত্রা
1220. কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
হিত্তিক ও তুখারিক
তামিল ও দ্রাবিড়
আর্য ও অনার্য
মাগধী ও গৌড়ী
ব্যাখ্যা: উত্তর: হিত্তিক ও তুখারিক। ইন্দো-ইউরোপীয় ভাষা বংশের শাখা ২টি। যথা: কেন্তম ও শতম। ।