টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়।
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং এম মনসুর আলী ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রী ছিলেন।
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়ন এর অন্তর্গত। মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকার ভাসানচরে তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে যাচ্ছে।
247. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কিংবদন্তিতুল্য কৃষক নেত্রী ইলা মিত্র। বিংশ শতকের পাঁচের দশকের শুরুতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তাঁর নেতৃত্বে গড়ে উঠেছিল কৃষকদের তেভাগা আন্দোলন। ইতিহাসের পাতায় এটি 'নাচোল বিদ্রোহ' নামে খ্যাত।
250. Exclusive Economic Zone (EEZ) এর দৈর্ঘ্য কৃত?
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধের সময় বিজয় নিশ্চিত করতে বাংলাদেশে প্রথম ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর বা অস্থায়ী সরকার গঠন করা হয়। আর এ সরকার শপথ গ্রহণ করেন ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
252. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক?
ব্যাখ্যা: ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশী বীর প্রতীক প্রাপ্ত ব্যক্তি হলেন নেদারল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক এ এস ওডার্যান্ড। তিনি মুক্তিযুদ্ধে ১ এবং ২ নং সেক্টরে যুদ্ধ করেন। জাপান
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১, ২ এবং ৫ টাকার নোট ব্যাংক নোট নয়। এই তিন নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। বাকি নোটগুলো (১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকা) ব্যাংক নোট। নোটগুলোতে গভর্নরের স্বাক্ষর থাকে।
254. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয় এবং ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়।
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বিশ্বের একমাত্র জোয়ার-ভাটার নদী এবং এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী'; যেখান থেকে সরাসরি রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। নদীটির দৈর্ঘ্য ১০৬ কিলোমিটার, গড় প্রস্থ ১৩৪ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।
256. রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে?
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানে প্রথমভাগে প্রজাতন্ত্র, দ্বিতীয়ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয়ভাগে মৌলিক অধিকার, পঞ্চম ভাগে আইনসভা নিয়ে বলা হয়েছে।
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ মাওয়া (মুন্সিগঞ্জ) এবং জাজিরার (শরীয়তপুর) মধ্যে সংযোগ স্থাপনকারী পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। সেতুটির পিলার ৪২টি এবং স্প্যান ৪১টি।
ব্যাখ্যা: ব্যাখ্যা: রাতারগুল সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। রাতারগুল জলাবন বা বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন এবং বণ্যপ্রাণী অভয়ারণ্য।
260. কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশে প্রথম কবে সনাক্ত হয়?
ব্যাখ্যা: ব্যাখ্যা: ৮ মার্চ, ২০২০ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস সনাক্ত হয় এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ, ২০২০ সালে। করোনা ভাইরাস ৩১ ডিসেম্বর, ২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম সনাক্ত হয়।