2629.
এনথালপির সমীকরণ কোনটি?
ব্যাখ্যা: কোনো প্রবাহীর প্রবাহজনিত কাজ (Flow work) বা শক্তি, তার চাপ এবং আয়তনের গুণফল অর্থাৎ PV দিয়ে প্রকাশ করা হয়। আবার ওই প্রবাহীর অন্তর্নিহিত শক্তি E, যা এর তাপমাত্রার সমানুপাতিক। তাই, এই দুটি শক্তির সমষ্টি কোনো প্রবাহীর ক্ষেত্রে একটি ধর্ম (Property) বলে বিবেচিত হয়, প্রবাহীর এই ধর্মকে মোট তাপ বা এনথালপি বলা হয়। এনথালপি তাপের এককে প্রকাশ করা হয় এবং । দিয়ে সূচিত করা হয়। একক ভরের এনথালপিকে আঃ এনথালপি বলা হয়। এনথালপির উপরিউক্ত সংজ্ঞা অনুসারে একটি নির্দিষ্ট পরিমাণ প্রবাহীর ক্ষেত্রে P পরম চাপে যদি আয়তন হয় এবং এর অন্তর্নিহিত শক্তির মান E হয়, তবে ওই প্রবাহীর এনথালপির মান হবে-
H = PV/J+E