EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Image
সিভিল, কন্সট্রাকশন, এনভায়রনমেন্ট উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি কোর্স ফার্মগেট, ঢাকা । সরাসরি ক্লাস
৳5000.00
৳6000.00
Image
উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি মডেল টেস্ট BPSC প্যার্টান। ৮ টি মডেল টেস্টে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট
৳300.00
Image
পলিটেকনিক এডমিশন মাস্টার ২০২৬ (পলিটেকনিক ভর্তি প্রস্তুতি অনলাইন ব্যাচ)
৳1600.00
৳3000.00
Image
নন-ডিপার্টমেন্ট এর ফাইনাল PDF সব সাবজেক্ট এর সাজেশন সহ।
৳350.00
৳500.00
Image
রসায়ন, পদার্থ ও অংকের সম্পূর্ণ pdf ফাইল। শ্রম পরিদর্শক (সেফটি) পরীক্ষার জন্য
৳150.00
৳200.00
Image
সিভিল ডিপার্টমেন্টের "বেসিক টু এডভান্স কোর্স"
৳2000.00
৳2500.00
Image
১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রস্তুতি অনলাইন ব্যাচ - সকল ডিপার্টমেন্ট
৳2500.00
৳3000.00
Image
জুনিয়র ইন্সট্রাক্টর চাকরি প্রস্তুতি নন ডিপার্টমেন্টের সকল ক্লাস ও pdf
৳2000.00
৳3000.00

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
81. রাইস কুকারের হিটিং এলিমেন্টটি কীসের তৈরি?
ক্রোমিয়াম
নিকেল
স্টিল
নাইক্রোম
ব্যাখ্যা: রাইস কুকারের প্রধান হিটিং এলিমেন্ট, হট প্লেটের মতোই এবং গোলাকৃতি স্টিলের আবরণে আচ্ছাদিত থাকে। এর ভিতরে পেঁচানো ধাতব নলের ভিতরে নাইক্রোম তারের তৈরি স্পাইরাল আকৃতিতে হিটিং এলিমেন্ট আছে।
82. গিজারের আউটার ভেসেল কীসের তৈরি?
লেড কোটিংযুক্ত স্টিলের তৈরি
লেড কোটিংযুক্ত নিকেলের তৈরি
লেড কোটিংযুক্ত নাইক্রোমের তৈরি
লেড কোটিংযুক্ত সিলভারের তৈরি
ব্যাখ্যা: গিজারের আউটার ভোসল লেড কোটিংযুক্ত স্টিলের তৈরি এবং বহিরাবরণে পুরু এনামেল কোটিং করা থাকে। ফলে হিট লস কম হয়।
83. ওয়াটার হিটারে কয়টি হিটিং এলিমেন্ট থাকে?
দুটি
তিনটি
চারটি
পাঁচটি
ব্যাখ্যা: ওয়াটার হিটারে দুটি হিটিং এলিমেন্ট থাকে। যথা- (i) অ্যাপার হিটিং এলিমেন্ট ও (ii) শোয়ার হিটিং এলিমেন্ট।
84. রাইস কুকারের কন্ট্রোল প্যানেলে সুইচ থাকে-
ম্যাগনেটিক সুইচ
রাইস কুক ল্যাম্প
হিটিং প্লেট
সবগুলো
ব্যাখ্যা: রাইস কুকারের কন্ট্রোল প্যানেলে সুইচ, রাইস কুক ল্যাম্প, কিপ ওয়ার্ম ল্যাম্প।
85. টেবিল/পেডেস্টাল ফ্যানের রোটর কী টাইপের হয়?
স্কুইরেল কেজ রোটর
ফেজ উন্ড রোটর
ডাবল স্কুইরেল কেজ রোটর
খ ও গ
ব্যাখ্যা: টেবিল/পেডেস্টাল ফ্যানের রোটরটি স্কুইরেল কেজ টাইপের হয়।
86. টেবিল ও পেডেস্টাল ফ্যান সাধারণত কত পোলের হয়?
2 পোল
6 পোল
4 পোল
৪ পোল
ব্যাখ্যা: টেবিল ফ্যান ও পেডেস্টাল ফ্যানগুলো সাধারণত এসি সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান টাইপ ইন্ডাকশন মোটর। এগুলো সাধারণত চার পোলের হয়ে থাকে।
87. সিলিন্ড্রিক্যাল টাইপ ইলেকট্রিক কেটলির ওয়াট কত হয়ে থাকে?
750W
1000W
1500W
2000W
ব্যাখ্যা: সিলিন্ড্রিক্যাল টাইপ কেটলির ওয়াট সাধারণত 750W এর মধ্যে সীমাবদ্ধ।
88. ইলেকট্রিক গিজার কত প্রকার?
8
ব্যাখ্যা: ইলেকট্রিক গিজার ২ প্রকার। যথা- (i) নন-প্রেসার টাইপ ও (ii) প্রেসার টাইপ।
89. বাসাবাড়িতে ইলেকট্রিক কেটলির ওয়াট কত হয়ে থাকে?
300W থেকে 500W
500W থেকে 1000W
1000W থেকে 2500W
2000W থেকে 3500W
ব্যাখ্যা: ইলেকট্রিক কেটলির হিটিং এলিমেন্ট 1000W 2500W এর মধ্যে সীমাবদ্ধ থাকে।
90. রাইস কুকারের মূল অংশটি কীসের তৈরি?
লোহার
সিলভারের
স্টিলের
অ্যালুমিনিয়ামের
ব্যাখ্যা: রাইস কুকারের বহিরাবরণ ধাতব পদার্থের তৈরি, যেমন- অ্যালুমিনিয়াম, স্টিল ইত্যাদি।
91. "ওয়ার্ম” পজিশনে ভাত কত ঘণ্টা গরম থাকে?
২ থেকে ৬ ঘণ্টা
৩ থেকে ৮ ঘণ্টা
৪ থেকে ১০ ঘণ্টা
৫ থেকে ১২ ঘণ্টা
ব্যাখ্যা: 'ওয়ার্ম' পজিশন অর্থাৎ গরম অবস্থানে ভাত ২ ঘণ্টা থেকে ৬ ঘণ্টা পর্যন্ত গরম থাকে। সাপ্লাই প্লাগ খুলে 'ওয়ার্ম' পজিশন বন্ধ করা যায়।
92. ইলেকট্রিক কেটলি কত প্রকার?
8
ব্যাখ্যা: ইলেকট্রিক কেটলি সাধারণত ২ প্রকার। যথা- (i) সিলিন্ড্রিক্যাল টাইপ ও (ii) রাউন্ড বা সোয়ান টাইপ।
93. গিজারের ইনার ও আউটলেট পাইপ কীসের তৈরি?
নিকেল প্লেটিংযুক্ত কপার টিউবের তৈরি
ক্রোমিয়াম প্লেটিংযুক্ত কপার টিউবের তৈরি
নাইক্রোম প্লেটিংযুক্ত কপার টিউবের তৈরি
সিলভার প্লেটিংযুক্ত কপার টিউবের তৈরি
ব্যাখ্যা: ইনলেট পাইপ কপারের তৈরি এবং এদেরকে ক্রোমিয়াম প্লেটিং করা থাকে যাতে মরিচা না পড়ে। গিজারের আউটলেট পাইপ ক্রোমিয়াম প্লেটেড কপারের তৈরি। ফলে মরিচা পড়ে না।
94. রাইস কুকারে ম্যাগনেটিক সুইচের অবস্থান কোথায়?
হিটিং প্লেটের মাঝখানে
হিটিং প্লেটের উপরে
হিটিং প্লেটের নিচে
আউটার লিডে
ব্যাখ্যা: ম্যাগনেটিক সুইচ, হিটিং এলিমেন্টের মাঝখানে সংযুক্ত থাকে। এটি থার্মোস্ট্যাটের মতোই কুকারের হিটিং এলিমেন্টের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। পানির বয়েলিং টেম্পারেচার 100℃ থার্মোস্ট্যাট কন্ট্যাক্ট ওপেন হয়।
95. টেবিল ফ্যান কত ধরনের হয়?
দুই ধরনের
তিন ধরনের
চার ধরনের
পাঁচ ধরনের
ব্যাখ্যা: টেবিল ফ্যান দুই ধরনের। যথা- (i) পারমানেন্ট ক্যাপাসিটর টাইপ টেবিল ফ্যান ও (ii) শেডেড পোল টাইপ টেবিল ফ্যান।
96. হিট রিফ্লেকটর চকচকে আয়নার মতো না হলে কী হয়?
তাপের রেডিয়েশনের মাত্রা কমে যায়
তাপের রেডিয়েশনের মাত্রা বেড়ে যায়
তাপের রেডিয়েশনের মাত্রা একই থাকে
কোনোটিই না
ব্যাখ্যা: হিটিং এলিমেন্টের পিছনে প্যারাবোলা আকৃতির ধাতব রিফ্লেক্টর বাসানো থাকে। হিট রিফ্লেক্টর চকচকে অনেকটা আয়নার মতো থাকলে তাপ সামনের দিকে ভালো মাত্রায় রেডিয়েশন হতে পারে। আবার চকচকে না হলে রেডিয়েশনের মাত্রা কমে যায়। রিফ্লেক্টরের বক্রতার আকৃতির উপরও রেডিয়েশন নির্ভর করে।
97. টেবিল ও পেডেস্টাল ফ্যানের আরপিএম কত থাকে?
1000 থেকে 1200
1200 থেকে 1500
1440 থেকে 1460
1550 থেকে 1650
ব্যাখ্যা: টেবিল ও পেডেস্টাল ফ্যানের RPM সাধারণত 1440 থেকে 1460 এর মধ্যে থাকে।
98. ওয়াটার হিটারে হিটিং এলিমেন্টের সাথে কন্ট্রোল থার্মোস্ট্যাট কীভাবে সংযুক্ত থাকে?
সিরিজ
প্যারালাল
কওখ
স্টার-ডেল্টা
ব্যাখ্যা: হিটিং এলিমেন্টের সাথে থার্মোস্ট্যাট সিরিজে সংযুক্ত থাকে। ওয়াটার হিটারের তাপমাত্রা থার্মোস্ট্যাট কন্ট্রোল করে। উল্লম্বভাবে হিটিং এলিমেন্ট ফিট করা থাকলে খুব তাড়াতাড়ি পানি গরম হয়।
99. রুম হিটারের গার্ডওয়্যার কীসের তৈরি?
এবোনাইট
স্টিল
প্লাস্টিক
কোনোটিই নয়
ব্যাখ্যা: গার্ড ওয়্যার মোটা তার বা ধাতব পদার্থের নেট বা জালি। এ গার্ড ওয়্যার হিটিং এলিমেন্টকে ধাতব রিফ্লেক্টরের সরাসরি কন্ট্যাক্ট হতে রক্ষা করে। গার্ড ওয়্যার নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। এটি সব সময় ধাতব, স্টিল বা লোহার তৈরি হতে হয়। প্লাস্টিক, এবোনাইট বা অন্য কোনো পদার্থ, যা তাপমাত্রায় গলে বা ফেটে বা পুড়ে যায়, তা ব্যবহার করা যায় না।
100. "কুক” পজিশন থেকে "ওয়ার্ম” পজিশনে আসতে কত সময় লাগে?
৫ থেকে ১০ মিনিট
১০ থেকে ১৫ মিনিট
১৫ থেকে ২০ মিনিট
২০ থেকে ২৫ মিনিট
ব্যাখ্যা: রাইস কুকিং সম্পন্ন হলে 'কুক' পজিশন বন্ধ হবে এবং স্বয়ংক্রিয়ভাবে 'ওয়ার্ম' পজিশন শুরু হয়ে যাবে। সাধারণত ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে কুকিং ক্রিয়া সম্পন্ন হয়ে ওয়ার্ম পজিশন শুরু হয়।