EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Image
মেকানিক্যাল ডিপার্টমেন্ট অনলাইন ক্লাস - আলমগীর হোসেন স্যার, ডুয়েটিয়ান
৳2250.00
৳2750.00
Image
উপ-সহকারী প্রকৌশলী (SAE) জব প্রিপারেশন (সিভিল) - অনলাইন ব্যাচ
৳2500.00
৳3000.00
Image
অফলাইন ক্লাস - সিভিল, কন্সট্রাকশন, এনভায়রনমেন্ট উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি কোর্স ফার্মগেট, ঢাকা ।
৳5000.00
৳6000.00
Image
উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি মডেল টেস্ট BPSC প্যার্টান। ৮ টি মডেল টেস্টে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট
৳300.00
Image
পলিটেকনিক এডমিশন মাস্টার ২০২৬ (পলিটেকনিক ভর্তি প্রস্তুতি অনলাইন ব্যাচ)
৳1600.00
৳3000.00
Image
নন-ডিপার্টমেন্ট এর ফাইনাল PDF সব সাবজেক্ট এর সাজেশন সহ।
৳350.00
৳500.00
Image
রসায়ন, পদার্থ ও অংকের সম্পূর্ণ pdf ফাইল। শ্রম পরিদর্শক (সেফটি) পরীক্ষার জন্য
৳150.00
৳200.00
Image
সিভিল ডিপার্টমেন্টের "বেসিক টু এডভান্স কোর্স"
৳2000.00
৳2500.00
Image
১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রস্তুতি অনলাইন ব্যাচ - সকল ডিপার্টমেন্ট
৳2500.00
৳3000.00
Image
জুনিয়র ইন্সট্রাক্টর চাকরি প্রস্তুতি নন ডিপার্টমেন্টের সকল ক্লাস ও pdf
৳2000.00
৳3000.00

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
23841. Time-shared OS-এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভাল?
First come first serve
Round-robin
Shortest job first
Last come first serve
ব্যাখ্যা: Round robin scheduling algorithm এমনভাবে ডিজাইন করা, যাতে একটি সিস্টেমকে অনেক ইউজার বা প্রোগ্রাম এক সাথে ব্যবহার করতে পারে। এখানে প্রোগ্রামগুলো তাদের কার্যসম্পাদনের সময়টাকে শেয়ার করে। ফলে অনেকগুলো। প্রোগ্রাম এক সাথে সমান্তরালে চলতে পারে। সুতরাং Time Shared Operating System-এ এটি অধিক ব্যবহৃত হয়।
23842. 'কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো'- বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
নৌকাডুবি
চোখের বালি
যোগাযোগ
শেষের কবিতা
ব্যাখ্যা: 'কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো।' বাক্যদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের 'যোগাযোগ' উপন্যাসের প্রথম অধ্যায় থেকে নেয়া হয়েছে। ১৯২৭ সালে উপন্যাসটি মাসিক 'বিচিত্রা' পত্রিকায় তিন পুরুষ নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এ উপনাসের প্রধান চরিত্র কুমুদিনী ও মধুসূদন । নৌকাডুবি, চোখের বালি ও শেষের কবিতা উপন্যাসের রচয়িতাও রবীন্দ্রনাথ ঠাকুর।
23843. TV remote এর Carrier Frequency-র range কত?
<100 MHZ
<1 GHZ
<2GHZ
Infra-red range-এর
ব্যাখ্যা: দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন যন্ত্রে সাধারণত ইনফ্রারেড (IR) ও রেডিও ফ্রিকোয়েন্সি (RF) রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয়। টেলিভিশন ও রেডিওতে সাধারণত ইনফ্রারেড এবং তারবিহীন কীবোর্ড ও মাউস, কার ইত্যাদিতে রেডিও ফ্রিকোয়েন্সি রিমোট কন্ট্রোল ব্যবহৃত হয়। ইনফ্রারেডের Carrier frequency-এর range সাধারণত 30-60 Kliz, তবে বেশির ভাগ ক্ষেত্রে 38 Kliz।
23844. প্রথম Web browser কোনটি?
Netscape Navigator
World wide web
Internet Explorer
Safari
ব্যাখ্যা: ১৯৯০ সালে ইংরেজ বিজ্ঞানী Tim Berner-Lee প্রথম WorldWideWeb নামে ওয়েব ব্রাউজার তৈরি করেন, যা পরবর্তীতে Nexus নামকরণ করা হয়। প্রায় একই সময়ে তিনি ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টগুলো নিয়ে কাজ করার প্রক্রিয়া World Wide Web (WWW) উদ্ভাবন করেন। অন্যদিকে Netscape Navigator ১৯৯৪ সালে, Internet Explorer ১৯৯৫ সালে এবং Safari ২০০৩ সালে বাজারে অবমুক্ত হয়।
23845. Bluetooth কিসের উদাহরণ?
Personal Area Network
Local Area Network
Virtual Private Network
কোনোটিই নয়
ব্যাখ্যা: ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ একাধিক ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্ককে Personal Area Network (PAN) বলা হয়। যেমন-ব্লুটুথ, ইনফ্রারেড ডেটা এসোসিয়েশন (IrDA) ইত্যাদি। এভাবে কম্পিউটারের সাথে মোবাইল ফোন, টেলিফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্কও এ ধরনের নেটওয়ার্ক।
23846. H.323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?
File transfer
VoIP
Data Security
File download
ব্যাখ্যা: H.323 যে কোনো প্যাকেট নেটওয়ার্কে অডিও-ভিডিও যোগাযোগের সুবিধা প্রদানের প্রোটোকল নির্ধারণ করে। কম্পিউটার বা এ ধরনের যন্ত্র ব্যবহার করে Voice over Internet Protocol (VoIP), এমনকি ISDN, PSTN, SS7 এবং 3G মোবাইল নেটওয়ার্কেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
23847. একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?
Tuples
Attributes
Tables
Rows
ব্যাখ্যা: ডেটাবেসের একটি টেবিলের রেকর্ডের সাথে অন্য এক বা একাধিক টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলা হয়। সুতরাং রিলেশনাল ডেটাবেস মডেলে বিভিন্ন ডেটা টেবিলের মধ্যেই লজিক্যাল সম্পর্ক প্রকাশিত হয়।
23848. 'কালো বরফ' উপন্যাসটির বিষয়:
তেভাগা আন্দোলন
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধ
দেশভাগ
ব্যাখ্যা: কথাসাহিত্যিক মাহমুদুল হক রচিত 'কালো বরফ' উপন্যাসটির বিষয় দেশভাগ। তিনি এ উপন্যাসে দেশভাগের বেদনাদীর্ণ সাধারণজনের হৃদয়চেরা আর্তি সহজভাবে তুলে ধরেছেন। তার খেলাঘর, অশরীরী ও মাটির জাহাজ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তার রচিত আরো কয়েকটি উপন্যাস— অনুর পাঠশালা, জীবন আমার বোন, নিরাপদ তন্দ্রা, যেখানে খঞ্জনা পাখি। ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস— আরেক ফাল্গুন, আর্তনাদ, নিরন্তর ঘণ্টাধ্বনি। আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামা' উপন্যাসে ইতিহাসের বিচিত্র উপকরণ স্থান পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য তেভাগা আন্দোলন, পলাশীর যুদ্ধ, সিপাহি বিদ্রোহ, দেশবিভাগ, ফকির বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ।
23849. নিচের কোনটি ৫২(১০) এর বাইনারী রূপ?
01010010(2)
01110011(2)
00001100(2)
11110000(2)
ব্যাখ্যা: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E ও F- হেক্সাডেসিমাল সংখ্যায় ব্যবহৃত এ ১৬টি অঙ্কের প্রতিটি অঙ্ক তার সমতুল্য চার বিটের একটি বাইনারি সংখ্যাকে প্রতিনিধিত্ব করে। সুতরাং প্রদত্ত 52(16)-এর ক্ষেত্রে, 5 = 0101 এবং 2 = 0010; অর্থাৎ 52(16) = 01010010(2) /
23850. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত :
জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত :
নরহরি চক্রবর্তী
বিপ্রদাস পিপিলাই
বৃন্দাবন দাস
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের মধ্যযুগের গতানুগতিক ধারায় জীবনী সাহিত্য এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। জীবনী সাহিত্যের রচয়িতাগণের উদ্দেশ্য ছিল চৈতন্যদেবের মহান জীবনকাহিনি বর্ণনার মাধ্যমে বৈষ্ণব ধর্মের প্রচার এবং গৌড়ীয় বৈষ্ণব সমাজের গৌরব প্রতিষ্ঠা করা। বাংলা সাহিত্যে জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত হয়ে আছেন বৃন্দাবন দাস। তিনি বাংলা ভাষায় শ্রীচৈতন্যের প্রথম জীবনীকাব্য 'শ্রীচৈতন্যভাগবত' রচনা করেন। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরীবুল্লাহ। মনসামঙ্গলের অন্যতম কবি বিপ্রদাস পিপিলাই। তার রচিত কাব্য 'মনসাবিজয়'। বৃন্দাবন দাস ছাড়াও নরহরি সরকার, রঘুনাথ দাস, মুরারি গুপ্ত, লোচনদাস, কৃষ্ণদাস কবিরাজ প্রমুখ কবি জীবনীকাব্য রচনায় উল্লেখযোগ্য অবদান রাখেন।
23851. Social Networking Site-এ যোগাযোগে কোন media ব্যবহৃত হয়?
Image/video
Audio
Text
উপরের সবগুলো
ব্যাখ্যা: সোস্যাল নেটওয়ার্কিং সার্ভিস একটি অনলাইন প্লাটফর্ম, যেখানে একজন অন্যজনের সাথে খুব সহজেই লেখালেখি, ছবি প্রদর্শন, কথা বলা বা ভিডিও আদান-প্রদানের মাধ্যমে সামাজিক যোগাযোগ স্থাপন করতে পারে। ফেসবুক, টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাট, লিংকডইন, ফ্লিকার, স্কাইপে, ইনস্টাগ্রাম ইত্যাদি এরূপ কিছু সামাজিক যোগাযোগ সাইট।
23852. Firewall কি protection দেবার জন্য ব্যবহৃত হয়?
Fire attacks
Unauthorized access
Virus attacks
Data-driven attacks
ব্যাখ্যা: ফায়ারওয়াল (Firewall) হলো এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে। ডেটা প্রবাহের সময় এটি ডেটা পরীক্ষা করে দেখে যে এর ওই গন্তব্যে যাওয়ার অনুমতি (Authorized access) আছে কিনা, থাকলে সেটিকে যেতে দেয়। সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক-এর ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়।
23853. নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে?
Interpreter
Compiler
Emulator
Simulator
ব্যাখ্যা: কম্পাইলার (Compiler) ও ইন্টারপ্রেটার (Interpreter) উভয়ই অনুবাদক প্রোগ্রাম হলেও কম্পাইলার উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। অন্যদিকে ইন্টারপ্রেটার উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা একটি প্রোগ্রামকে এক লাইন এক লাইন করে অনুবাদ করে।
23854. CPU কোন address generate করে?
Physical address
Logical address
Both physical and logical addresses
উপরের কোনটি নয়
ব্যাখ্যা: কম্পিউটারে তথ্যসমূহ মেমোরি ও রেজিস্টারের মাধ্যমে সংরক্ষিত থাকে। এক্ষেত্রে এটা নির্দিষ্ট address-এর মাধ্যমে সংরক্ষিত হয়। কম্পিউটারে logical address ও physical address নামক দুই ধরনের address ব্যবহৃত হয়। Logical address একটি Virtual address, যা CPU দ্বারা তৈরি (generate) হয়। আর প্রত্যেক logical address- এর জন্য মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট ব্যবহার করে তৈরি হয় physical address |
23855. বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন-
রবীন্দ্রনাথ ঠাকুর
প্যারীচাঁদ মিত্র
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: ইংরেজি নভেল (Novel) শব্দের বাংলা প্রতিশব্দ উপন্যাস। বাংলা আধুনিক যুগের (১৮০১-বর্তমান) অন্যতম সাহিত্যকর্ম হিসেবে বিবেচ্য হলো উপন্যাস। বাংলা উপন্যাস রচনায় প্রথম প্রচেষ্টা চালান ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। অবাঙালি হ্যানা ক্যাথারিন ম্যালেন্স কর্তৃক রচিত ১৮৫২ সালে প্রথম লক্ষণাক্রান্ত বাংলা উপন্যাস 'ফুলমণি ও করুণার বিবরণ'। বাঙালি ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র কর্তৃক ১৮৫৮ সালে রচিত উপন্যাস 'আলালের ঘরের দুলাল'। এ উপন্যাসটি প্রথম বাংলা উপন্যাস হিসেবে বিবেচিত। সাধু ও কথ্য ভাষার মিশ্রণে আলালী ভাষায় তিনি এ উপন্যাস রচনা করেন। এ উপন্যাসটি বাঙালি পাঠক সমাজে ততোটা সার্থক হতে পারেনি। উনিশ শতকের প্রথমার্ধে বাংলা উপন্যাসের সূচনায় সামাজিক কাহিনির প্রাধান্য লক্ষ করা যায়। তবে 'ফুলমণি ও করুণার বিবরণ' উপন্যাসে মূলত উঠে আসে খ্রিস্ট ধর্মীয় উপাখ্যান। সে কারণে রচনাকর্মটি সার্থক উপন্যাসের মর্যাদা পায়নি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহুমাত্রিক বিষয় নিয়ে মোট ১৪টি উপন্যাস রচনা করে বাংলা সাহিত্যে উপন্যাস শাখার ভিত মজবুত করেন। তার রচিত প্রথম উপন্যাস ইংরেজি ভাষায় লেখা 'Rajmohon's Wife'। তবে ১৮৬৫ সালে বাংলায় রচিত 'দুর্গেশনন্দিনী' উপন্যাসটি বাংলা উপন্যাসের সবচেয়ে সার্থক উপন্যাস হিসেবে সাহিত্য বোদ্ধারা মেনে নেন।
23856. নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?
Mouse
Microphone
Touch Screen
Printer
ব্যাখ্যা: স্মার্ট ফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি ডিভাইসের মতো টাচস্ক্রিনও একটি ইনপুট-আউটপুট ডিভাইস। অন্যদিকে মাউস ও মাইক্রোফোন এবং প্রিন্টার আউটপুট ডিভাইস।
23857. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
একটি কালো মেয়ের কথা
তেইশ নম্বর তৈলচিত্র
আয়নামতির পালা
ইছামতী
ব্যাখ্যা: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'একটি কালো মেয়ের কথা'। মুক্তিযুদ্ধভিত্তিক আরো কয়েকটি উপন্যাস— রাইফেল রোটি আওরাত (আনোয়ার পাশা), নিষিদ্ধ লোবান (সৈয়দ শামসুল হক), জলাংগী (শওকত ওসমান), উপমহাদেশ (আল মাহমুদ), হাঙর নদী গ্রেনেড (সেলিনা হোসেন), আগুনের পরশমণি (হুমায়ূন আহমেদ)। 'তেইশ নম্বর তৈলচিত্র' ড. আলাউদ্দিন আল আজাদ রচিত মনস্তাত্ত্বিক বিশ্লেষণধর্মী উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'ইছামতী' উপন্যাসের মূল উপজীব্য ইছামতী নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবনকথা। এ উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন।
23858. মোবাইল ফোনে কোন Mode-এ যোগাযোগ হয়?
Simplex
Half-duplex
Full-duplex
কোনোটিই নয়
ব্যাখ্যা: তথ্য যোগাযোগ (Data communication) তিন ধরনের হয়ে থাকে। যথা: Simplex (একমুখী; যেমন: টিভি বা রেডিও), Half-Duplex (দ্বিমুখী, তবে এক প্রান্ত থেকে ডেটা আসা শেষ হওয়ার পর অপর প্রান্ত থেকে ডেটা আসবে; যেমন: ওয়াকি- টকি বা ইন্টারকম) এবং Full-Duplex (দ্বিমুখী একই সাথে ডেটা আসা-যাওয়া করতে পারে; যেমন: ইন্টারনেট, ক্যাবেল টিভি, মোবাইল ফোন ইত্যাদি)।
23859. বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?
সন্ধ্যাভাষা
অধিভাষা
ব্রজবুলি
ঘসংস্কৃত ভাষা
ব্যাখ্যা: মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ বৈষ্ণব পদাবলি। বৈষ্ণব পদাবলির অধিকাংশ পদ রচিত হয়েছে 'ব্রজবুলি' ভাষায়। 'ব্রজবুলি' বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে এক প্রকার কৃত্রিম কবিভাষা। এ ভাষার স্রষ্টা বিদ্যাপতি। চর্যাপদের সাথে সম্পর্কিত ভাষা সন্ধ্যাভাষা।
23860. নিচের কোনটি Octal number নয়?
19
77
15
101
ব্যাখ্যা: অক্টাল সংখ্যা পদ্ধতিতে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭-এ ৮টি অংক (digit) ব্যবহৃত হয়। এ হিসেবে ১৭, ১০-১৭, ২০-২৭ ইত্যাদি হলো অক্টাল সংখ্যা। সুতরাং ৮, ৯, ১৮, ১৯, ২৮, ২৯ ইত্যাদি অক্টাল সংখ্যা নয়।