EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
681. বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়?
১২ অক্টোবর, ১৯৭২
২৬ মার্চ ১৯৭৩
১৬ ডিসেম্বর, ১৯৭২
১৬ ডিসেম্বর ১৯৭৩
ব্যাখ্যা: তথ্য: বাংলাদেশর খসড়া সংবিধান ১২ অক্টোবর ১৯৭২ গণ-পরিষদের উদ্ধাপন করা হয়। ৪ নভেম্বর ১৯৭২ গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে কার্যকর হয়।
682. Choose the correct sentence--
he had been hunged for murder.
he was hunged for murder.
she was hanged of Murder.
he has been hung for Murder.
683. করোনাভাইরাস এর ব্যাপক সংক্রমণ আরম্ভ হয় কোথায়?
উহান
হংকং
সাংহাই
গুয়াংঝু
ব্যাখ্যা: তথ্য: মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচনা। ৩১ শে ডিসেম্বর এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ই জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়।
684. বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?
মোস্তফা কামাল
রফিকুন্নবী
জয়নুল আবেদিন
কামরুল হাসান
ব্যাখ্যা: তথ্য: মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন শিব নারায়ণ দাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের (তৎকালীন ইকবাল হল) ১১৮ নম্বর কক্ষে বসে প্রথম জাতীয় পতাকা ডিজাইন করেন। পরবর্তীতে বর্তমান জাতীয় পতাকার (মানচিত্রবিহীন) ডিজাইন করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান (১৯২১ ১৯৮৮ খ্রি.)
685. কাসেম সোলাইমানি কে?
কুর্দি বিদ্রোহী নেতা
সিরিয়ার বিদ্রোহী নেতা
ইরানি সামরিক কর্মকর্তা
ইরানি ধর্মীয় নেতা
ব্যাখ্যা: তথ্য: কাসেম সোলেমানি (১১ মার্চ ১৯৫৭-৩ জানুয়ারি ২০২০) ছিলেন একজন ইরানি সমরনায়ক, ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনীর মেজর জেনারেল এবং ১৯৯৮ সাল থেকে ২০২০ সালে তাঁর মৃত্যুর পূর্বাবধি কুদস বাহিনী নামক বহির্দেশীয় সাময়িক ও চোরাগোপ্তা কর্মকান্ডে নিয়োজিত বিভাগের কমান্ডার।
687. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
ভারত
মায়ানমার
ভুটান
রাশিয়া
ব্যাখ্যা: তথ্য: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর একটি বেতার বার্তা পাঠিয়ে ভুটানই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মহান মুক্তিযুদ্ধের শেষলগ্নে ভারত ৬ ডিসেম্বর ১৯৭১ (মতান্তরে ৭ ডিসেম্বর) বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় ৪ এপ্রিল ১৯৭২। প্রথম আরব দেশ হিসেবে ইরাক স্বীকৃতি দেয় ৮ জুলাই, ১৯৭২।
688. ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
৬ দফা
১১ দফা
৪ দফা
৭ দফা
ব্যাখ্যা: তথ্য: ৭ই আর্চের ভাষণে ৪ দফা দাবি ভাষণে উপস্থাপন করা হয়। দাবি ৪ টি হলো: ১. সাময়িক আইন প্রত্যাহার করতে হবে ২. সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। ৩. এই গণহত্যার তদন্ত করতে হবে। ৪. নির্বাচিত জনপ্রতিনিধির নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে।
690. গ্রেটা থুনবার্গ কে?
অভিনেত্রী
টেনিস খেলোয়ার
জলবায়ু আন্দোলন কর্মী
লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী
ব্যাখ্যা: তথ্য: গ্রেটা থুনবার্গ হলেন সুইডেনের একজন স্কুল শিক্ষার্থীর যিনি ১৫ বছর বয়সে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সুইডেন সংসদের বাইরে প্রতিবাদ শুরু করেছেন।
692. বেক্সিট বলতে কি বোঝায়?
ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ
ব্রিটেনের সাথে ইতালির নতুন জোট গঠন
ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন যোগদান
ব্রিটেনের ন্যাটো জোট ত্যাগ
ব্যাখ্যা: তথ্য: 'ত্রিটিশ এক্সিট' নামটিকে সংক্ষেপে ডাকা হচ্ছে ব্রেক্সিট নামে। এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার প্রক্রিয়া। ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) হচ্ছে ২৮ টি দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট। এই জোটের সদস্য দেশগুলো নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য করে থাকে, এসব দেশের নাগরিকরা জোটভুক্ত যেকোনো দেশে গিয়ে থাকতে ও কাজ করতে পারেন।
693. ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?
নরেন্দ্র মোদি
প্রণব মুখার্জি
শ্রী রামনাথ কোবিন্দ
প্রতিভা পাতিল
ব্যাখ্যা: তথ্য: ২০২১ সালে ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন "শ্রী রামনাথ কোবিন্দ" রামনাথ কোবিন্দ হলেন ভারতের ১৪ তম রাষ্ট্রপতি। তিনি ২০ জানুয়ারি ২০১৭ সালে ভারতের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন। তার পর থেকে এখন অবধি তিনি ভারতের রাষ্ট্রপতি।
694. বাংলা সন প্রবর্তন করেন-
সম্রাট আকবর
সম্রাট জাহাঙ্গীর
সম্রাট বাবর
শের শাহ
ব্যাখ্যা: তথ্য: ইতিহাস অনুসারে বাংলা সনের প্রবর্তনের সময় ধরা হয় ১৫৫৬ সাল থেকে, প্রবক্তা ছিলেন মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। প্রকৃতপক্ষে বাদশাহ আকবর খাজনা আদায়ের সুবিধার জন্য তাঁর সভাসদ জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ শিরাজীর সহযোগিতায় ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০ বা ১১ মার্চ থেকে তারিখ এ এলাহি নামে নতুন এ বছর গণনা পদ্ধতি চালু করেন।
695. What does --global warming have overpopulation.
to do
to do with
made
made up
696. আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়?
৩৫ জন
৫৪ জন
৮৪ জন
২৪ জন
ব্যাখ্যা: তথ্য: শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ২৭ জন সামরিক এবং ৮ জন বেসামরিক নাগরিকের বিরুদ্ধে দায়ের হয়েছিল রাষ্ট্রদ্রোহিতার মামলা। প্রহসনমূলক এ মামলার বিরুদ্ধে ওই সময় গড়ে ওঠে তুমুল গণআন্দোলন। এই মামলাটির পূর্ণ নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য মামলা। তবে এটি আগরতলা ষড়যন্ত্র মামলা হিসাবেই বেশি পরিচিত, কারণ মামলার অভিযোগে বলা হয়েছিল যে, বারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় কথিত ষড়যন্ত্রটি শুরু হয়েছিল।
697. ন্যাটো জোটের সদর দপ্তর কোথায়?
রোমে
ব্রাসেলস
প্যারিস
বার্লিন
ব্যাখ্যা: তথ্য: উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো (ইংরেজি: North Atlantic Treatz Organisation বা ন্যাটো) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস অবস্থিত।
698. অলিম্পিক ২০২০ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
রোম
টোকিও
স্টকহোম
বার্সোলোনা
ব্যাখ্যা: তথ্য: ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক (জাপানি ২০২০) " টোকিও ২০২০" নামেই অনুষ্ঠিত হয়েছে।
699. কোন ইউরোপিয়ান দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় --
ভারত
জার্মানি
রাশিয়া
নেপাল
ব্যাখ্যা: তথ্য: এশিয়ার বাহিরে প্রথম স্বীকৃতিদানকারী দেশ বা প্রথম পশ্চিমা দেম হিসেবে পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ১১ জানুয়ারি। একই দিন স্বীকৃতি দেয় গ্রেট ব্রিটেন, পশ্চিম জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড।
700. আন্তর্জাতিক আদালত (International Court of Justice) সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
শিকাগো
হেগ
ব্রাসেলস
ব্যাখ্যা: তথ্য: আন্তর্জাতিক আদালত ২৪ অক্টোবর ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল ১৯৪৬ সালে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের দি হেগে।