EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5741. একটি অফিসে ডিসি সরবরাহের জন্য কোন ব্যবস্থাটি বেশি উপযোগী?
একটি ৩-ফেজ রেক্টিফায়ার।
একটি ৬-ফেজ রেক্টিফায়ার
একটি ৩-ফেজ মার্কারি আর্ক রেক্টিফায়ার
একটি ৬-ফেজ মার্কারি আর্ক রেক্টিফায়ার
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডিসি হতে হাই-ভোল্টেজ বা হাই-অল্টারনেটিং কারেন্ট (AC) উৎপন্নের জন্য মার্কারি আর্ক রেক্টিফায়ার বা মার্কারি ভেপার রেক্টিফায়ার ব্যবহার করা হয়। যেহেতু অফিস-আদালতে উচ্চ ভোল্টেজের প্রয়োজন হয়, তাই সেক্ষেত্রে মার্কারি আর্ক রেক্টিফায়ার ব্যবহার করা হয়।
5742. NPN কমন কালেকটর সার্কিটের জন্য নিচের কোনটি সঠিক?
উচ্চ ইনপুট রোধ এবং নিম্ন আউটপুট রোধ
উচ্চ ইনপুট রোধ এবং উচ্চ আউটপুট রোধ
নিম্ন ইনপুট রোধ এবং উচ্চ আউটপুট রোধ
নিম্ন ইনপুট রোধ এবং নিম্ন আউটপুট রোধ
5743. যে দুটি সেমিকন্ডাক্টর প্রায়ই ব্যবহৃত, তাদের নাম-
কার্বন, ক্যাডমিয়াম সালফাইড
জার্মেনিয়াম, সিলিকন
গ্যালিয়াম, আর্সেনাইড
গ্যালিয়াম, সালফাইড
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলিকন এবং জার্মেনিয়াম যে কারণে বেশি ব্যবহার করা হয় সেগুলো হলো- ১। প্রাচুর্যতা, ২। ম্যানুফ্যাকচারিংয়ের সুবিধা, ৩। কেমিক্যাল প্রোপার্টিজ ভালো।
5745. নিচের কোনটি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী?
রাবার
কাচ
জার্মেনিয়াম
গন্ধক
ব্যাখ্যা: ব্যাখ্যা: সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী: সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড ইনসুলেটর বা অপরিবাহী: রাবার, কাঁচ, শুকনো কাঠ, গন্ধক।
5746. একটি বিশেষ ধরনের diode, যা বিপরীতমুখী ভোল্টেজের ফলে breakdown ঘটে এবং যা সাধারণত ভোল্টেজ রেগুলেটর বর্তনীতে ব্যবহৃত হয়, তা হলো-
transistor
anode
LED
Zener
ব্যাখ্যা: ব্যাখ্যা: জিনার ডায়োড একটি বিশেষ ধরনের ডায়োড, যা রিভার্স বায়াসিং-এর সময় রিভার্স ব্রেক ডাউন রিজিয়নে অপারেট হয়। জিনার ডায়োডের ইনপুটে প্রয়োগকৃত ভোল্টেজ পরিবর্তন সত্ত্বেও আউটপুটে স্ট্যাবল বা স্থির ভোল্টেজ বজায় থাকে বলে জিনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর বর্তনীতে ব্যবহৃত হয়।
5747. একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর-
বৈদ্যুতিক রোধ কমে যায়
বৈদ্যুতিক রোধ বেড়ে যায়
বৈদ্যুতিক রোধ অপরিবর্তিত থাকে
উপরের কোনোটিই সত্য নয়
5748. একটি Ideal operational amplifier-এর জন্য-
bandwidth হলো infinity
bandwidth হলো খুব কম
bandwidth হলো 100Hz
কোনোটাই সত্য নয়।
5749. এক ধরনের সেমিকন্ডাক্টর, যা একদিকে বিদ্যুৎপ্রবাহ করতে দেয় এবং AC signal-কে rectify করার কাজে ব্যবহৃত হয়, তা হলো-
Univac
Transformer
Diode
Inductor
ব্যাখ্যা: ব্যাখ্যা: Dinde একটি সেমিকন্ডাক্টর ডায়োড; রেকটিফায়ার সার্কিটে ডায়োড ব্যবহার করে AC প্রবাহকে DC-তে রূপান্তর করা হয়।ব্যাখ্যা: Dinde একটি সেমিকন্ডাক্টর ডায়োড; রেকটিফায়ার সার্কিটে ডায়োড ব্যবহার করে AC প্রবাহকে DC-তে রূপান্তর করা হয়।
5750. একটি বিশেষ ধরনের diode, যা অল্প ভোল্টেজেই আলোকিত হয়, যা ইন্ডিকেটর নম্বর বা অক্ষর প্রদর্শনে ব্যবহৃত হয়, তা হলো-
LED
Zener
LCD
Incandescent lamp
ব্যাখ্যা: ব্যাখ্যা: Light Emitting Diode (LED) হলো একটি সেমিকন্ডাক্টর। আলোর উৎস, যখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন আলো নির্গমন করে। এটি বিভিন্ন রঙের হয়ে থাকে। এতে খুব। কম তড়িৎপ্রবাহ প্রয়োজন হয়। সাধারণত ১০-২০ মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ও ৩ ভোল্ট একটি LED জ্বালানোর জন্য ব্যবহার করা হয়। রাস্তায় যে-সব বড় স্ক্রিনের টিভি দেখা যায় তাও অসংখ্য LED-এর সমন্বয়ে করা হয়।
5751. ট্রানজিস্টরের কোন সংযোগটি বেশি স্থির?
কমন বেস সার্কিট
কমন ইমিটার সার্কিট
কমন কালেকটর সার্কিট
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রানজিস্টরের কমন বেস সংযোগটি অধিক বেশি স্থির। কেননা, এটি মিলার ইফেক্ট দূর করে এবং অপ্রাসঙ্গিক ফিডব্যাক কমিয়ে অ্যামপ্লিফায়ারের ব্যান্ডউইডথ বৃদ্ধি করে। এটি ইনপুট ইম্পিড্যান্স কম এবং কারেন্ট গেইন ইউনিটি, যার কারণে এটি অধিক স্থির থাকে।
5752. যে ইলেকট্রনিক বর্তনী পরিবর্তিত বিদ্যুৎপ্রবাহকে সরল একদিক প্রবাহী বিদ্যুৎপ্রবাহে পরিণত করে, তাকে বলে--
মডুলেটর
রেকটিফায়ার
রেগুলেটর
অসিলেটর
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেকটিফায়ারঃ যে সার্কিট পরিবর্তিত বিদ্যুৎপ্রবাহকে একমুখী প্রবাহে পরিণত করে, তাকে রেক্টিফায়ার বলে। রেগুলেটর: যে সার্কিটের সাহায্যে বৈদ্যুতিক সিগন্যালকে নিয়ন্ত্রণ করা যায়, তাকে রেগুলেটর বলে। অসিলেটরঃ যে সার্কিটের সাহায্যে চাহিদা অনুসারে বিভিন্ন ফ্রিকুয়েন্সি উৎপন্ন করা হয়, তাকে অসিলেটর বলে। অ্যামপ্লিফায়ার: যে ডিভাইসের সাহায্যে দুর্বল সিগন্যালকে বিবর্ধিত করা হয়, তাকে অ্যামপ্লিফায়ার বলে।
5753. ওহমের সূত্র প্রযোজ্য হওয়ার জন্য-
তাপমাত্রা অপরিবর্তিত থাকা উচিত
তাপমাত্রা কমানো উচিত
তাপমাত্রা বৃদ্ধি করা উচিত
উপরের কোনোটিই সত্য নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো পরিবাহীর ভিতর দিয়ে স্থির তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট ঐ পরিবাহীর দু'প্রান্তের ভোল্টেজের পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক। ওহমের সংজ্ঞা হতে দেখা যায় তাপমাত্রা স্থির থাকলে ওহমের সূত্র প্রযোজ্য হবে।
5754. ইলেকট্রনিক যন্ত্রে ট্রানজিস্টর কী হিসাবে ব্যবহার করা হয়?
রেকটিফায়ার
ডিটেক্টর
অ্যামপ্লিফায়ার
মডুলেটর
ব্যাখ্যা: ব্যাখ্যা: দুটি অর্ধপরিবাহি ডায়োডকে পাশাপাশি যুক্ত রেখে একটি অর্ধপরিবাহি ট্রায়োড তৈরি করা হয়। একে ট্রানজিস্টর বলে। উইলিয়াম শকলে ১৯৪৮ সালে এটি আবিষ্কার করেন। এতে সিলিকন ব্যবহার করা হয়। এটি অ্যামপ্লিফায়ার বা বিবর্ধক হিসেবে কাজ করে।
5755. PN ডায়োডকে রিভার্স বায়াস করলে-
রোধ বাড়ে
সংযোগ স্তরে বিদ্যুৎপ্রবাহ বাড়ে
সংযোগ স্তরে রোধ কমে
বিদ্যুৎপ্রবাহ অপরিবর্তিত থাকে
5756. একটি LED বোর্ডের জন্য-
শুধুমাত্র horizontal control প্রয়োজন
শুধুমাত্র vertical control প্রয়োজন
horizontal এবং vertical উভয় control প্রয়োজন
কোনো control প্রয়োজন নেই
ব্যাখ্যা: ব্যাখ্যা : একটি LED বোর্ডের জন্য Horizontal এবং Vertical উভয় Control প্রয়োজন।
5758. রেকটিফায়ার সর্বাধিক ব্যবহৃত হয়--
অর্ধতরঙ্গ
দুই ডায়োডে তৈরি
ব্রিজ
এক ডায়োডে তৈরি
5759. PN-ডায়োডের P-type-এর সাথে যখন ব্যাটারির পজিটিভ। টার্মিনাল এবং N-type-এর সাথে নেগেটিভ টার্মিনাল সংযোগ করা হয়, তখন তাকে বলে।
রিভার্স বায়াস
নিরপেক্ষ বায়াস
ফরওয়ার্ড বায়াস
শূন্য বায়াস
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফরওয়ার্ড বায়াসে P-টাইপ পজিটিভ টার্মিনালে এবং N-টাইপ নেগেটিভ টার্মিনালে সংযোগ থাকে। রিভার্স বায়াসের ক্ষেত্রে P- টাইপ নেগেটিভ টার্মিনালে এবং N-টাইপ পজিটিভ টার্মিনালে সংযোগ থাকে।
5760. নিচের কোন সার্কিটটি ইম্পিড্যান্স ম্যাচিং-এর জন্য ব্যবহৃত হয়?
কমন বেস সার্কিট
কমন ইমিটার সার্কিট
কমন কালেক্টর সার্কিট
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইম্পিড্যান্স ম্যাচিং-এর জন্য বাফার অ্যামপ্লিফায়ার বা বাফার সার্কিট ব্যবহার করা হয়। বাফার অ্যামপ্লিফায়ারের জন্য উচ্চ ইনপুট ইম্পিড্যান্স এবং নিম্ন আউটপুট ইম্পিড্যান্স প্রয়োজন হয়। উক্ত বৈশিষ্ট্যের কারণে কমন কালেক্টর সার্কিট ব্যবহার করা যায়। ডার্লিংটন পেয়ার লিনিয়ার সমন্বিত বর্তনীতে খুব বেশি ব্যবহৃত হয়, কারণ- এতে ক্যাপাসিটর বা পরিবাহক প্রয়োজন হয় না এর ইম্পিড্যান্স রূপান্তর ক্ষমতা অনেক বেশি পাশাপাশি ট্রানজিস্টর বসিয়ে এটা তৈরি করা যায় এটা ইমিটার ফলোয়ারের অনুরূপ