EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Books

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বই

টার্গেট - BPSC নন ডিপার্টমেন্ট রিটেন বইটি বর্তমানে BPSC রিটেন পরীক্ষার জন্য সেরা। BPSC এর বিগত সালের সকল লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া হয়েছে।

৳299.00
এডমিশন মাস্টার - পলিটেকনিক ভর্তি গাইড ও সাজেশন বই ২০২৬

পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য সেরা ভর্তি গাইড ও সাজেশন বই।

৳320.00
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই

উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য সিভিল ডিপার্টমেন্টের বেস্ট MCQ বই।

৳750.00
English For Exam বই by Himalay Sen Sir

উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য বেস্ট English বই।

৳330.00

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
61. ভ্যাকুয়াম ক্লিনারে মোটরের ঘূর্ণন স্পিড কী ধরনের?
হাই
মিডিয়াম
লো
সবগুলো
ব্যাখ্যা: ভ্যাকুয়াম ক্লিনারে মোটরের ঘূর্ণন স্পিড তিন ধরনের। যথা- হাই, মিডিয়াম এবং লো।
62. ট্রায়াকের কোন দুটি টার্মিনাল দিয়ে লোড পাওয়ার প্রবাহিত হয়?
MT1
MT2
Gate
ক ও খ
ব্যাখ্যা: ডায়াক কন্ডাকশনে গেলেই তবে ট্রায়াকের গেটে ফায়ারিং পালস বা ভোল্টেজ আসে। ফলে ট্রায়াক কাজ করতে শুরু করে। লোড পাওয়ার ট্রায়াকের মূল টার্মিনাল দুটি অর্থাৎ MT, ও MT₂ দিয়ে সরবরাহ হয়।
63. ভ্যাকুয়াম ক্লিনারে ব্যবহৃত মোটরটি কী টাইপের হয়?
ইন্ডাকশন মোটর
সিনক্রোনাস মোটর
DC মোটর
ইউনিভার্সাল মোটর
ব্যাখ্যা: ভ্যাকুয়াম ক্লিনার পাওয়ার কন্ট্রোল সুইচের মাধ্যমে ইলেকট্রিক পাওয়ার গ্রহণ করে। এতে ব্যবহৃত মোটরটি ইউনিভার্সাল টাইপের হয় এবং সরাসরি সাকশন ফ্যান অ্যাসেম্বলিতে সংযুক্ত থাকে।
64. বাজারে কী কী ধরনের ওয়াশিং মেশিন প্রচলিত আছে?
টাব টাইপ
সেমি-অটোমেটিক টাইপ
ঘূর্ণন টাইপ
সবগুলো
ব্যাখ্যা: সাধারণত বাজারে তিন ধরনের ওয়াশিং মেশিন প্রচলিত। (i) কনভেনশনাল টাইপ, (ii) সেমি-অটোমেটিক টাইপ ও (iii) অটোমেটিক টাইপ।
65. ইলেকট্রিক ব্লোয়ারে কী ধরনের মোটর ব্যবহৃত হয়?
ক্যাপাসিটর স্টেটর মোটর
ক্যাপাসিটর টাইপ মোটর
ইন্ডাকশন মোটর
ক ও খ
ব্যাখ্যা: ইলেকট্রিক ব্লোয়ারে ক্যাপাসিটর স্টার্ট মোটর অথবা স্থায়ীভাবে সংযুক্ত একটি ক্যাপাসিটর মোটর থাকে, যার শ্যাফটে কিছু সংখ্যক ব্লেড লাগানো থাকে। যা ঘূর্ণনের মাধ্যমে ব্লোয়ারের বাইরে থেকে বাতাস টেনে আনে এবং একটি নির্দিষ্ট পথে এ বাতাসকে সবেগে আবার ব্লোয়ারের বাইরে নিক্ষেপ করে।
66. টেবিল ও পেডেস্টাল ফ্যানের আরপিএম কত থাকে?
1000 থেকে 1200
1200 থেকে 1500
1440 থেকে 1460
1550 থেকে 1650
ব্যাখ্যা: টেবিল ও পেডেস্টাল ফ্যানের RPM সাধারণত 1440 থেকে 1460 এর মধ্যে থাকে।
67. ব্লেন্ডারের মোটরের গতিবেগ কত থাকে?
50000 থেকে 10000 rpm
10000 থেকে 15000 rpm
15000 থেকে 20000 rpm
20000 থেকে 25000 rpm
68. ইমার্জেন্সি লাইটের মূল সার্কিটটি কী?
রেকটিফায়ার
ইনভার্টার
কনভার্টার
ভোল্টেজ স্ট্যাবিলাইজার
ব্যাখ্যা: ইমার্জেন্সি লাইট ইউনিটে প্রধানত একটি ইনভার্টার সার্কিট থাকে। যা ডিসি সাপ্লাই দিয়ে চলে। ইনভার্টার সার্কিটের আউটপুট কাঙ্ক্ষিত ফ্রিকুয়েন্সিতে স্কয়ার ওয়েভ সিগন্যাল উৎপন্ন করে।
69. ইমার্জেন্সি লাইটে অসিলেশন প্রক্রিয়ায় ফ্রিকুয়েন্সি কস্ত থাকে?
200Hz
300Hz
400Hz
500Hz
ব্যাখ্যা: ইমার্জেন্সি লাইটের ফ্রিকুয়েন্সির অসিলেশন প্রায় 400H: এর হয়ে থাকে। এবং তার হালকা হুইসেল শব্দ ইনভার্টার সার্কিটে শোনা যায়।
70. ইলেকট্রিক ব্লোয়ারের রোটরটি কী টাইপের হয়?
স্কুইরেল কেজ রোটর
ফেজ উন্ড রোটর
ডাবল স্কুইরেল কেজ রোটর
খ ও গ
ব্যাখ্যা: ইলেকট্রিক ব্লোয়ারের রোটরটি স্কুইরেল কেজ টাইপের হয়।
71. টেবিল ফ্যানে কোন ধরনের মোটর ব্যবহার করা হয়?
সিনক্রোনাস মোটর
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর
DC মোটর
এসি মোটর
ব্যাখ্যা: টেবিল ফ্যানে এসি সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান টাইপ ইন্ডাকশন মোটর ব্যবহৃত হয়।
72. ওয়াশিং মেশিনে ওয়াটার লেভেলের কয়টি পজিশন থাকে?
একটি
দুইটি
তিনটি
চারটি
ব্যাখ্যা: ওয়াটার লেভেলের পজিশন তিনটি। যথা- হাই, মিডিয়াম, লো।
73. অটোমেটিক ওয়াশিং মেশিনে কয়টি "টাব" থাকে?
দুটি
একটি
চারটি
তিনটি
ব্যাখ্যা: অটোমেটিক ওয়াশিং মেশিনে একটি মাত্র পাত্র বা টাব থাকে, যার মধ্যে কাপড় ওয়াশিং, পরিষ্কার করা, পানি নিংড়ানো, কাপড় শুকানো অর্থাৎ সবকিছুই করা হয়ে থাকে।
74. সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনে কয়টি 'টাব' থাকে?
দুটি
তিনটি
চারটি
পাঁচটি
ব্যাখ্যা: সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনে দুটি টাব থাকে। একটি টাব কাপড় পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয় এবং অন্য টাবটি স্পিন করার কাজে ব্যবহৃত হয়। এ স্পিন টাবে পরিষ্কারকৃত কাপড় শুকানো হয়।
75. কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনকে কত RPM-এ ঘুরাতে হয়?
400 RPM
500 RPM
600 RPM
700 RPM
ব্যাখ্যা: প্রাথমিক অবস্থায় কাপড়গুলোকে যখন টাবের ভিতরে সিলিন্ডার বাস্কেটে রাখা হয়, তখন সে সময় টাবের ঘূর্ণন গতি প্রায় 500 rpm থাকে। এছাড়া স্বাভাবিক অবস্থায় সিলিন্ডার বাস্কেটের ওয়াশিং স্পিড প্রায় 600 rpm হয় এবং কাপড় নিংড়ানো অবস্থায় ঘূর্ণন গতি 300 rpm হয়ে থাকে।
76. ব্লেন্ডার মোটর অন অবস্থায় একটানা কতক্ষণ চালানো উচিত নয়?
২/৩ মিনিট
৩/৪ মিনিট
৪/৫ মেনিট
১/২ মিনিট
ব্যাখ্যা: যে-কোনো স্পিডে সুইচ ২ মিনিটের বেশি রাখা হয় না। বার বার অন-অফ করে ব্লেন্ডার চালানো হয়। সাধারণত ২/৩ বারের বেশি অপারেশনের প্রয়োজন হয় না। বেশিক্ষণ সুইচ অন করে রাখলে মোটর পুড়ে যেতে পারে।
77. ওয়াশিং মেশিনে ওয়াশিং কাজে কী এনার্জি ব্যবহৃত হয়?
হিট এনার্জি
কেমিক্যাল এনার্জি
মেকানিক্যাল এনার্জি
ক ও খ
ব্যাখ্যা: ওয়াশিং মেশিনে কেমিক্যাল ও হিট এনার্জি ব্যবহৃত হয়। কিছু কিছু মেশিনে হিট এনার্জির প্রচলন আছে। এ হিট এনার্জি কাপড় থেকে ময়লা পরিষ্কারে সহায়ক ভূমিকা রাখে। কেমিক্যাল ও হিট এনার্জি একত্রে ব্যবহৃত হলে উত্তমরূপে কাপড় পরিষ্কার হয়।
78. ইলেকট্রিক ব্লেন্ডারে কী ধরনের মোটর ব্যবহৃত হয়?
ইন্ডাকশন মোটর
ইউনিভার্সাল মোটর
সিনক্রোনাস মোটর
স্টেপার মোটর
ব্যাখ্যা: ইলেকট্রিক ব্লেন্ডার মূলত একটি ইউনিভার্সাল মোটর, যা AC/OC সরবরাহে কাজ করতে পারে। এ মোটরটির গতি অত্যন্ত বেশি, যা 15,000 rpm থেকে 20,000 rpm এর মতো।
79. ইনভার্টার সার্কিটের আউটপুট কী ধরনের হয়?
সাইন ওয়েভ
স-টুথ ওয়েভ
স্কয়ার ওয়েভ
রেকট্যাঙ্গুলার ওয়েভ
80. ভ্যাকুয়াম ক্লিনারের হোজ অ্যাসেমব্লি কয়টি অংশ নিয়ে গঠিত?
চারটি
পাঁচটি
ছয়টি
সাতটি
ব্যাখ্যা: নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত হয়, যথা- (ক) এক্সটেনশন ওয়ান্ড (খ) সাকশন রেগুলেটর (গ) কার্ভড ওয়ান্ড (ঘ) হোজ ঙ) হোজ সাপোর্টার হোজ কানেকশন ওয়ান্ড।