MCQ
741. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
খাগড়াছড়ি জেলায়
রাঙামাটি জেলায়
বান্দরবান জেলায়
কক্সবাজার জেলায়
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: পার্বত্য জেলা খাগড়াছড়ির দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- আলুটিলা গুহা, রিছাং ঝরনা, হর্টিকালচার পার্ক, মায়াবিনী লেক, শান্তিপুর অরণ্য কুটির ইত্যাদি। খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় সমুদ্র সমতল থেকে ৩০০০ ফুট উচ্চতাবিশিষ্ট আলুটিলা বা আরবারী পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। এ গুহাটি খুবই অন্ধকার ও শীতল, যার তলদেশে রয়েছে প্রবহমান ঝরনা।
742. কোনটি সমার্থক শব্দ নয়?
অনল
হুতাশন
পাবক
বিভাবরী
743. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
রাঙামাটি
খাগড়াছড়ি
বান্দরবান
সিলেট
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: পাহাড়, নদী ও ঝরনার মিলনে অপরূপ সুন্দর একটি জেলা বান্দরবান। বান্দরবান- কেরানীহাট সড়কের পাশে হলুদিয়া নামক স্থানে ২৫ একর জায়গা জুড়ে সৃষ্ট কৃত্রিম জলাশয়ের নাম 'প্রান্তিক হ্রদ'। নানা প্রজাতির গাছগাছালিতে ভরপুর অপূর্ব সুন্দর এ হ্রদটিতে রয়েছে উন্মুক্ত মাটির মঞ্চ, বিশ্রামাগার, পিকনিক স্পট, উঁচু গোল ঘর ইত্যাদি।
744. কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
অনুচ্ছেদ ৭
অনুচ্ছেদ ৭(ক)
অনুচ্ছেদ ৭(খ)
অনুচ্ছেদ ৮
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের ৭খ অনুচ্ছেদ বলে সংবিধানের মৌলিক বিধানাবলি সংশোধন অযোগ্য। সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, অনুচ্ছেদ ৭-এ সংবিধানের প্রাধান্য এবং অনুচ্ছেদ ৮-এ রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোকপাত করা হয়েছে।
745. নিচের কোন দুটি সমার্থক শব্দ?
কৃশানু: পাবক
অনু: অহন
বারিদ: সুধাকর
বীচি: ওদন
746. 'সর্বভুক' শব্দের সমার্থক শব্দ?
রাক্ষস
মাংসাশী
ক্ষুধার্ত
আগুন
747. কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
পাবক
প্রজ্বলিত
বৈশ্বানর
সর্বশুচি
748. 'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অন্তরীক্ষ
সুধাকর
বিভু
প্রভাকর
749. 'আগুন' এর সমার্থক শব্দ কোনটি?
অনল
ভাতি
অংশু
জ্যোতি
750. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?
দক্ষিণ তালপট্টি
সেন্টমার্টিন
নিঝুম দ্বীপ
ভোলা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ। তবে সেন্টমার্টিন দ্বীপেরই বিচ্ছিন্ন অংশ ছেড়া দ্বীপ হলো দক্ষিণের সর্বশেষ বিন্দু। ভোলা বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ। দক্ষিণ তালপট্টি বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী দ্বীপ। বর্তমানে এ দ্বীপটির অস্তিত্ব নেই।
751. 'আকাশ' এর সমার্থক শব্দ নয়-
গগন
ভুবন
অন্তরীক্ষ
অম্বর
752. 'আকাশ' শব্দের প্রতিশব্দ কোনগুলো?
অলক, কণ্ডল, চিকুর
অণর, পাবক, বহ্নি
ব্যোম, অন্তরীক্ষ, শূন্য
ধরিত্রী, মহী, মেদিনী
753. নিচের কোনটি 'আকাশ' শব্দের সমার্থক নয়?
অন্তরীক্ষ
ব্যোম
অম্বর
হিমাংশু
754. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
৩টি
৪টি
৫টি
৬টি
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য ৫টি। যথা- পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্য ২টি। যথা- রাখাইন (আরাকান) ও চিন।
755. কোন উপজাতিটির আবাসস্থল 'বিরিশিরি' নেত্রকোনায়?
সাঁওতাল
গারো
খাসিয়া
মুরং
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলাদেশের অন্যতম উপজাতি গারো। ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায় এদের মূল ঘাঁটি। তাছাড়া শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলভীবাজার জেলায়ও গারোরা বাস করে। বিরিশিরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি রয়েছে।
756. 'অম্বর' এর প্রতিশব্দ কোনটি?
পৃথিবী
আকাশ
সমুদ্র
জল
757. স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব (You Tube) প্রতিষ্ঠা করেন?
জাবেদ করিম
ফজলুল করিম
জাওয়াদুল করিম
মঞ্জুরুল করিম
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। বাংলাদেশি বংশোদ্ভূত জাবেদ করিম, স্টিভ চেন ও চাড হার্লি যৌথভাবে ইউটিউব প্রতিষ্ঠা করেন।
758. সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?
অনুচ্ছেদ ২২
অনুচ্ছেদ ২৩
অনুচ্ছেদ ২৪
অনুচ্ছেদ ২৫
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের ২৫ নং অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হবে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের নীতিসমূহের প্রতি শ্রদ্ধা। অন্যদিকে ২২, ২৩ এবং ২৪ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় যথাক্রমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, জাতীয় সংস্কৃতি এবং জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি।
759. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
৪র্থ তফসিল
৫ম তফসিল
৬ষ্ঠ তফসিল
৭ম তফসিল
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদের বাইরে একটি বিলুপ্তসহ মোট ৭টি তফসিল রয়েছে। এর মধ্যে চতুর্থ তফসিল মূলত ১৫০ অনুচ্ছেদেরই সংযুক্ত অংশ। ১৫০ অনুচ্ছেদে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি উল্লেখ আছে। এই তফসিলে গণপরিষদে ভঙ্গকরণ, প্রথম নির্বাচন, ধারাবাহিকতা রক্ষা ও অন্তর্বর্তী ব্যবস্থাবলি, কতিপয় ফরমান বৈধকরণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, বিচার বিভাগ, আপিলের অধিকার, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, সরকারি কর্ম পদে বহাল থাকার জন্য শপথ, স্থানীয় শাসন, করারোপ, অন্তর্বর্তী আর্থিক ব্যবস্থাসমূহ, অতীত হিসাবের নিরীক্ষা, সরকারের সম্পত্তি, পরিসম্পৎ, স্বত্ব, দায়-দায়িত্ব ও বাধ্যবাধকতা, আইনের উপযোগীকরণ ও অসুবিধা দূরীকরণ-এ বিষয়গুলোর ব্যাখ্যা দেওয়া আছে। এ কারণে সামরিক শাসনকে বৈধতা দিতে চতুর্থ তফসিলের অপব্যবহার করা হয়। পঞ্চম তফসিলে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ, ষষ্ঠ তফসিলে ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা এবং সপ্তম তফসিলে ১৯৭১ সালে ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র উল্লেখ আছে।
760. বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
IDA credit-এর মাধ্যমে
IMF-এর bailout package-এর মাধ্যমে
প্রবাসীদের পাঠানো remittance-এর মাধ্যমে
বিশ্বব্যাংকের budgetary support-এর মাধ্যমে
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলাদেশের রপ্তানির তুলনায় আমদানি বেশি হওয়ায় বৈদেশিক বাণিজ্যের লেনদেন ভারসাম্য দেশের বিপক্ষে থাকে। এক্ষেত্রে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স বাণিজ্য ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২০-২১ অর্থবছরে সাময়িক হিসাবে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যে ১৭,২২৭ মিলিয়ন মার্কিন ডলার ঘাটতি ছিল এবং এ সময় রেমিট্যান্স প্রাপ্তির পরিমাণ ছিল ২০,৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার। ফলে দেশের বৈদেশিক লেনদেনের সার্বিক ভারসাম্যে ৭,৪৯৮ মিলিয়ন মার্কিন ডলার উদ্বৃত্ত সৃষ্টি হয়।