EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2262. প্যারিটি জেনারেটরে চেক করা হয়-
একটি বিট
তিনটি বিট
দুটি বিট
চারটি বিট
ব্যাখ্যা: প্যারিটি জেনারেটর চেক করা হয় ২টি বিটের মাধ্যমে (i) Even Parity, (ii) Odd Parity.
2264. সিকুয়েন্সিয়াল বর্তনীতে ব্যবহৃত স্মৃতি বর্তনী হলো-
RAM
রেজিস্টার
কাউন্টার
ফ্লিপ-ফ্লপ
ব্যাখ্যা: যেসব লজিক সার্কিটের আউটপুট এর ইনপুটের তাৎক্ষণিক মান এবং একই সাথে এর পূর্ববর্তী আউটপুটের উপর নির্ভর করে তাকে Sequential logic circuit বলে। যেমন- Fiip. Flop, Register, Counter. Flip, Flop-কে মেমরি হিসেবে ব্যবহৃত হয়।
2265. কোনটি বয়লার মাউন্টিং?
সেফটি ভালভ
ইকোনোমাইজার
সুপারহিটার
কোনোটিই নয়
ব্যাখ্যা: বয়লার মাউন্টিংস (Boiler mountings) : (ক) ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indicator) (খ) প্রেসার গেজ (Pressure gauge) (গ) সেফটি ভালভস (Safety valves) (ঘ) স্টপ ভালভস (Stop valves) (ঙ) ফিড চেক ভালভস (Feed check valves) (চ) ফিউজিবল প্লাগ (Fusible plug)। বয়লার অ্যাকসেসরিজ (Boiler accessories) : (ক) ফিড পাম্প (Feed pump) (খ) সুপারহিটার (Superheater) (গ) ইকোনোমাইজার (Economizer) (ঘ) এয়ার প্রিহিটার (Air preheater) (চ) ইনজেক্টর (Enjector) |
2266. যে-কোনো মুহুর্তে বয়লারের পানির সঠিক লেভেল জানা যায় যে যন্ত্রের সাহায্যে সেটি হলো-
ওয়াটার লেবেল ইন্ডিকেটর
ফিড চেক ভাল্ড
ব্লো-অফ কক
স্টপ ভালভ
ব্যাখ্যা: বয়লারের ভেতরের পানির লেভেল বাইরে থেকে দেখার জন্য ওয়াটার লেভেল ইন্ডিকেটর ব্যবহার করা হয়। এটি একটি নিরাপত্তামূলক ডিভাইস, যার ওপর বয়লারের সঠিক কার্যক্রম নির্ভর করে।
2267. সাবমার্জড আর্ক ওয়েল্ডিং কোনটি ব্যবহৃত হয়?
Blanket flux
Basic flux
Luminous flux
Electric flux
ব্যাখ্যা: সাবমার্জড আর্ক ওয়েল্ডিং-এ Blanket of granular flux ব্যবহার হয়ে থাকে।
2268. ইউনিট সমান কত কিলোক্যালরি?
৮৫০ কিলোক্যালরি
৮৬০ কিলোক্যালরি
৮৪০ কিলোক্যালরি
৮৭০ কিলোক্যালরি
2269. এক অশ্বক্ষমতা সমান-
৭৩৬ ওয়াট
৭৪৯ ওয়াট
৭৪৬ ওয়াট
৭৩৭ ওয়াট
ব্যাখ্যা: মেট্রিক পদ্ধতিতে, এক অশ্বক্ষমতা (1 HP) = 735.5 ওয়াট = 736 ওয়াট। ব্রিটিশ পদ্ধতিতে (অথবা ইলেকট্রিক্যাল) এক অশ্বক্ষমতা (1) HP) = 746 ওয়াট।
2270. ডমেস্টিক রেফ্রিজারেটরের কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স (COP) হলো-
১.০-এর সমান
১.০-এর কম
১.০-এর বেশি
উপরের সবগুলোই সঠিক
ব্যাখ্যা: COP সবসময় 1-এর বেশি হয়। [COP>1] (ক) রেফ্রিজারেশনের COP হয় 1-এর বেশি। [COPR > 1] (খ) হিট পাম্পের COP হয় COPR-এর বেশি। [COPH > COPR .: COPH > COPR> 1
2272. কোনটি ফিউশন ওয়েল্ডিং নয়?
আর্ক ওয়েল্ডিং
ঘর্ষণ ওয়েল্ডিং
থারমিট ওয়েল্ডিং
কোনোটিই নয়
ব্যাখ্যা: ফিউশন ওয়েল্ডিং (Fusion welding): যখন দুটি ধাতব খণ্ডকে গলন তাপমাত্রায় উত্তপ্ত করে গলিত অবস্থায় কোনোপ্রকার চাপ প্রয়োগ ছাড়া জোড়া দেওয়া হয়, তাকে ফিউশন ওয়েল্ডিং বলে। এ পদ্ধতিতে ফিলার মেটাল ব্যবহার করা হয়। যেমন- গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং ইত্যাদি। নন-ফিউশন ওয়েল্ডিং (Non-fusion welding) : যখন দুটি ধাতব খণ্ডকে গলন তাপমাত্রার নিচে একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করে অর্ধগলিত অবস্থায় চাপ প্রয়োগে জোড়া দেওয়া হয়, তখন তাকে নন-ফিউশন ওয়েল্ডিং বলে। যেমন- ফোর্জ ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, ফ্রিকশন বা ঘর্ষণ ওয়েল্ডিং ইত্যাদি।
2274. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট LOW হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
EX-OR
NAND
NOR
OR
2275. পিটটটিউব কেন ব্যবহার করা হয়?
তরলের ঘনত্ব নির্ণয়ে
তরলের চাপ নির্ণয়ে
তরলের দিক নির্ণয়ে
তরলের গতি নির্ণয়ে
ব্যাখ্যা: ক) তরলের ঘনত্ব নির্ণয় করার জন্যহাইড্রোমিটার ব্যবহার করা হয়। খ) তরলের চাপ নির্ণয়ের জন্য ম্যানোমিটার ব্যবহার করা হয়। গ) রোটামিটার, অরিফিস ও ভেনচুরি দ্বারা তরলের প্রবাহ নির্ণয় করা হয়। ঘ) পিটট টিউব দ্বারা তরলের গতি নির্ণয় করা হয়।
2276. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট HIGH হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
NAND
AND
OR
EX-OR
2277. একটি গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণ কোন সূত্র দ্বারা প্রকাশ করা হয়?
PV = constant
PVγ =constant
PV0 = constant
PV∝ = constant
ব্যাখ্যা: রুদ্ধতাপীয় প্রক্রিয়া (রিভারসিবল এডিয়াবেটিক প্রসেস)-এর ক্ষেত্রে, PVγ = constant এই সূত্র ব্যবহৃত হয়।
2279. কারনু ম্যাপে সর্বোচ্চ চলকের সংখ্যা-
6
4
8
9
ব্যাখ্যা: বিজ্ঞানী মরিস কারনফ (Moris karnough) বুলিয়ান সমীকরণকে সমাধান করার জন্য একটি ম্যাপ পদ্ধতি উদ্ভাবন করেন, এই ম্যাপকে Karnough Map বা K-Map বলে। K- Map কতগুলো বর্গাকৃতি ঘরের সমন্বয়ে তৈরি।
2280. অন্তর্দহন (IC) ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা (Mechanical efficiency)-
IHP/BHP
BHP/IHP
BHP/FHP
FHP/BHP
ব্যাখ্যা: ইঞ্জিনের ব্রেক অশ্বক্ষমতা (BHP) এবং ইন্ডিকেটেড অশ্বক্ষমতার (IHP) সম্পর্ক বা অনুপাতকে যান্ত্রিক দক্ষতা বলে। ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটে ব্রেক অশ্বক্ষমতা এবং সিলিন্ডারের দহন প্রকোষ্ঠে বাতাস ও জ্বালানি মিশ্রণের দহন ঘটলে সেখানে ইন্ডিকেটেড অশ্বক্ষমতা উৎপন্ন হয়।